Just go and enjoy

Just go and enjoy just go and enjoy পেইজে আপনাকে স্বাগতম। পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

পদ্মা যমুনা মধুমতি আর,
মেঘনার মালা কন্ঠে পরি,
দাঁড়ায়ে রয়েছে সুজলা যে দেশ ,
সেই দেশে বাস আমরা করি,

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও রুপ লাবণ্যের কথা বলে শেষ করা যায় না। যতই বলি মনে হয় যেন কম বলা হয়েছে। এদেশের অনুপম প্রাকৃতিক সৌন্দর্য চিরকাল ধরে মুগ্ধ কবিচিত্তে কাব্যস্রোতে বইয়ে দিয়েছে। ভাবুকের হৃদয়ে অনির্বচনীয় ভাবের ঢেউ জাগিয়েছে। বাংলাদেশের যেকোনো জায়গায় দাঁড়িয়ে যে কোন দিকে দৃষ্টিপাত করি না কেন চোখ দুটো প্রাকৃতিক সৌন্দর্য দেখে ধন্য হয়, মন-প্রাণ আনন্দে ভরে উঠে, কি পাহাড় টিলার রমনীয় শোভা, কি গাছপালা ও তৃণমূল শোভিত বনের দৃশ্য, কি কলোনাদিনী নদ-নদীর অপরূপ সৌন্দর্য, কি শ্যামল শোভাময় ফসলের ক্ষেত সবই এদেশে সুন্দর ও অনুপম।

প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ।এই দেশে অপরিচিত অনেক পর্যটক আকর্ষক স্থান আছে।এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার ,পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র-সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম।এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।বাংলাদেশ বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্টে বিশেষায়িত।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিনে বঙ্গোপসাগর,পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ,পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ি এলাকা।অসংখ্য নদ-নদী পরিবেষ্টিত বাংলাদেশ প্রধানত সমতল ভূমি।এ দেশের উল্লেখযোগ্য নদ-নদী হল পদ্মা,ব্রহ্মপুত্র,সুরমা, কুশিয়ারা, মেঘনা ও কর্ণফুলী। একেকটি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও খাদ্যাভ্যাস একেক ধরনের। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের দেশ যার বাস সুন্দরবনে।এছাড়াও এখানে রয়েছে লাল মাটি দিয়ে নির্মিত মন্দির।এদেশে উল্লেখযোগ্য পর্যটন এলাকার মধ্যে রয়েছে, শ্রীমঙ্গল, যেখানে মাইলের পর মাইল জুড়ে রয়েছে চা বাগান।প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানগুলোর মধ্যে রয়েছে ময়নামতি,মহাস্থানগড় এবং পাহাড়পুর। রাঙ্গামাটি, কাপ্তাই এবং কক্সবাজার প্রাকৃতিক দৃশ্যের জন্য খ্যাত। সুন্দরবনে বন্যপ্রাণী এবং পৃথিবী খ্যাত ম্যানগ্রোভ নাঞ্চলে অবস্থিত।

25/09/2021
natural beauty refresh our mind...
19/09/2021

natural beauty refresh our mind...

journey by boat
18/09/2021

journey by boat

The national symbols of Bangladesh highlight the diversity and uniqueness of this country to other countries of the worl...
13/07/2021

The national symbols of Bangladesh highlight the diversity and uniqueness of this country to other countries of the world.
suma nasrin.
Digital Marketing
http://parjatanbd.com/details.php?id=38

Flowers, birds, fountains, rivers, mountains, all together, this country of ours is a land of unique beauty of Banglades...
07/07/2021

Flowers, birds, fountains, rivers, mountains, all together, this country of ours is a land of unique beauty of Bangladesh.
suma nasrin.
Digital Marketing
http://parjatanbd.com/details.php?id=38

The beauty of nature is most captivating when the morning sun rises. The rising sun gives more life to nature.suma nasri...
05/07/2021

The beauty of nature is most captivating when the morning sun rises. The rising sun gives more life to nature.
suma nasrin.
Digital Marketing Specialist
http://parjatanbd.com/details.php?id=39

ATABAssociation of Travel Agents of Bangladesh - ATABসরকার কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্টদের একটি  শীর্ষ সংস্থা।গণপ্রজাত...
27/06/2021

ATAB
Association of Travel Agents of Bangladesh - ATAB
সরকার কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্টদের একটি শীর্ষ সংস্থা।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সারাদেশে এর প্রায় 3 হাজার 500 জন সদস্য রয়েছে।দেশের বিমান চলাচল ও পর্যটন খাতেরসু্ষ্ঠ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বাণিজ্য সংস্থা অধ্যাদেশ 1911এর ধারা 3(2)- এর অধীন এবং সংস্থা আইন 1943 এর 2 সেকশন অনুচ্ছেদে এটি বাংলাদেশ সরকার থেকে 18 ডিসেম্বর 1979 সালে নিবন্ধন পেয়েছে। সংবিধান অনুসারে ATAB কার্যনির্বাহী কমিটি গঠন করা উচিত নির্বাচনের মাধ্যমে যার সময়কাল হচ্ছে দুই বছর।

সুমা নাসরিন
http://parjatanbd.com/details.php?id=39

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Just go and enjoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category