Jaitam

Jaitam Tours, Travel & Consultancy

ইউরোপের সেঞ্জেনভুক্ত সকল দেশে বৈধ হতে কত সময় লাগে? এবং PR ও নাগরিকত্বের সময়সীমা কত?🇦🇹 Austriaঅস্ট্রিয়ায় সাধারণত ৫ বছর বৈ...
16/05/2026

ইউরোপের সেঞ্জেনভুক্ত সকল দেশে বৈধ হতে কত সময় লাগে? এবং PR ও নাগরিকত্বের সময়সীমা কত?

🇦🇹 Austria
অস্ট্রিয়ায় সাধারণত ৫ বছর বৈধভাবে থাকার পর Permanent Residency (PR) পাওয়া যায়। নাগরিকত্ব পেতে প্রায় ১০ বছর সময় লাগে। জার্মান ভাষা জানা এবং সমাজে ইন্টিগ্রেশন এখানে খুব গুরুত্বপূর্ণ। Dual citizenship সাধারণত সহজে অনুমোদন করা হয় না।

🇧🇪 Belgium
বেলজিয়ামে ৫ বছর বৈধভাবে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। চাকরি, ট্যাক্স প্রদান ও ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউরোপে তুলনামূলক সহজ নাগরিকত্ব প্রদানকারী দেশগুলোর মধ্যে এটি অন্যতম।

🇨🇿 Czech Republic
চেক রিপাবলিকে ৫ বছর পর PR পাওয়া যায় এবং নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগে। ভাষা পরীক্ষা ও স্থায়ী আয়ের প্রমাণ প্রয়োজন হয়। দেশটি কাজ ও পড়াশোনার জন্য জনপ্রিয়।

🇩🇰 Denmark
ডেনমার্ক ইউরোপের কঠিন ইমিগ্রেশন নীতির দেশগুলোর একটি। সেখানে PR পেতে প্রায় ৮ বছর এবং নাগরিকত্ব পেতে প্রায় ৯ বছর লাগে। ভাষা ও নাগরিক জ্ঞান পরীক্ষাও বাধ্যতামূলক।

🇪🇪 Estonia
এস্তোনিয়ায় সাধারণত ৫ বছর বৈধভাবে থাকার পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। ডিজিটাল সিস্টেম ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার জন্য দেশটি পরিচিত।

🇫🇮 Finland
ফিনল্যান্ডে সাধারণত ৪–৬ বছর বৈধভাবে থাকার পর স্থায়ী রেসিডেন্স পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৫ বছর বা তার বেশি সময় লাগে। ভাষা শিক্ষা ও চাকরি এখানে গুরুত্বপূর্ণ বিষয়।

🇫🇷 France
ফ্রান্সে ৫ বছর বৈধভাবে থাকলে নাগরিকত্বের আবেদন করা যায়। যারা ফ্রান্সে উচ্চশিক্ষা সম্পন্ন করে তাদের জন্য সময় কম হতে পারে। ফরাসি ভাষা জানা খুব গুরুত্বপূর্ণ।

🇩🇪 Germany
জার্মানিতে বর্তমানে প্রায় ৫ বছর বৈধভাবে থাকলেই নাগরিকত্বের সুযোগ পাওয়া যায়। চাকরি, ট্যাক্স ও ভাষা দক্ষতা এখানে মূল বিষয়। ইউরোপে দ্রুত নাগরিকত্ব প্রদানকারী দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম।

🇬🇷 Greece
গ্রীসে ৫ বছর পর PR এবং প্রায় ৭ বছর পরে নাগরিকত্ব পাওয়া যায়। গ্রিক ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান প্রয়োজন হয়। পর্যটন ও ব্যবসার জন্য দেশটি জনপ্রিয়।

🇭🇺 Hungary
হাঙ্গেরিতে সাধারণত ৫ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর বৈধভাবে থাকতে হয়। পরিবার বা বিয়ের মাধ্যমে কিছু ক্ষেত্রে সময় কম হতে পারে।

🇮🇸 Iceland
আইসল্যান্ডে প্রায় ৪ বছর পর স্থায়ী রেসিডেন্স পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৭ বছর সময় লাগে। ছোট জনসংখ্যা ও উন্নত জীবনমানের জন্য দেশটি পরিচিত।

🇮🇹 Italy
ইতালিতে ৫ বছর বৈধভাবে থাকার পর PR পাওয়া যায়। তবে নাগরিকত্ব পেতে প্রায় ১০ বছর সময় লাগে। স্টুডেন্ট ভিসার সময় সবসময় পুরোপুরি গণনা হয় না।

🇱🇻 Latvia
লাটভিয়ায় ৫ বছর বৈধভাবে থাকার পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগতে পারে। লাটভিয়ান ভাষা শেখা গুরুত্বপূর্ণ।

🇱🇮 Liechtenstein
লিখটেনস্টাইন ইউরোপের সবচেয়ে কঠিন নাগরিকত্ব প্রদানকারী দেশগুলোর একটি। সেখানে দীর্ঘ সময় বসবাস এবং স্থানীয় অনুমোদন প্রয়োজন হয়। ছোট দেশ হওয়ায় ইমিগ্রেশন নিয়ম অনেক কঠোর।

🇱🇹 Lithuania
লিথুয়ানিয়ায় সাধারণত ৫ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগে। কাজ ও ব্যবসার জন্য দেশটি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।

🇱🇺 Luxembourg
লুক্সেমবার্গে ৫ বছর বৈধভাবে থাকলে নাগরিকত্বের আবেদন করা যায়। উচ্চ আয় ও উন্নত জীবনমানের কারণে দেশটি অনেকের পছন্দ। একাধিক ভাষা জানা এখানে বাড়তি সুবিধা দেয়।

🇲🇹 Malta
মাল্টায় ৫ বছর পর PR পাওয়া যায় এবং নাগরিকত্বের জন্য ৮,বছর সময় লাগে। বিনিয়োগের মাধ্যমে দ্রুত রেসিডেন্সের সুযোগও রয়েছে। ছোট হলেও দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী।

🇳🇱 Netherlands
নেদারল্যান্ডসে ৫ বছর বৈধভাবে থাকার পর নাগরিকত্বের আবেদন করা যায়। ডাচ ভাষা শেখা বাধ্যতামূলক। চাকরি ও সামাজিক ইন্টিগ্রেশন এখানে গুরুত্বপূর্ণ।

🇳🇴 Norway
নরওয়েতে সাধারণত ৩ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। উন্নত জীবনমান ও উচ্চ বেতনের জন্য দেশটি জনপ্রিয়।

🇵🇱 Poland
পোল্যান্ডে ৫ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮–১০ বছর বৈধভাবে থাকতে হয়। ইউরোপে কম খরচে জীবনযাপনের জন্য এটি পরিচিত।

🇵🇹 Portugal
পর্তুগালে ৫ বছর পর PR পাওয়া যায়। নতুন নিয়ম অনুযায়ী নাগরিকত্বের সময়সীমা অনেক ক্ষেত্রে বাড়ানো হয়েছে। আবহাওয়া ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য দেশটি জনপ্রিয়।

🇸🇰 Slovakia
স্লোভাকিয়ায় ৫ বছর বৈধভাবে থাকলে PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। দেশটি মধ্য ইউরোপের উদীয়মান অর্থনীতির একটি।

🇸🇮 Slovenia
স্লোভেনিয়ায় ৫ বছর পর স্থায়ী রেসিডেন্স পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগে। প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপদ পরিবেশের জন্য দেশটি পরিচিত।

🇪🇸 Spain
স্পেনে ৫ বছর বৈধভাবে থাকলে PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য সাধারণত ১০ বছর লাগে। স্প্যানিশ ভাষা জানা গুরুত্বপূর্ণ।

🇸🇪 Sweden
সুইডেনে প্রায় ৫ বছর বৈধভাবে থাকার পর নাগরিকত্ব পাওয়া যায়। দেশটি মানবাধিকার, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার জন্য বিখ্যাত। চাকরি ও ভাষা দক্ষতা এখানে গুরুত্বপূর্ণ।

🇨🇭 Switzerland
সুইজারল্যান্ডে নাগরিকত্ব পেতে প্রায় ১০ বছর বা তারও বেশি সময় লাগে। স্থানীয় ভাষা ও সমাজে ইন্টিগ্রেশন খুব গুরুত্বপূর্ণ। দেশটি ইউরোপের সবচেয়ে উন্নত অর্থনীতির একটি।

🇭🇷 Croatia
ক্রোয়েশিয়ায় ৫ বছর বৈধভাবে থাকলে PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। পর্যটন ও সমুদ্রতীরবর্তী সৌন্দর্যের জন্য দেশটি জনপ্রিয়।

🇧🇬 Bulgaria
বুলগেরিয়ায় সাধারণত ৫ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগে। কম খরচে জীবনযাপনের কারণে অনেক বিদেশি এখানে আসে।

🇷🇴 Romania
রোমানিয়ায় ৫ বছর বৈধভাবে থাকলে স্থায়ী রেসিডেন্স পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। প্রযুক্তি ও আইটি সেক্টরে দেশটি দ্রুত এগোচ্ছে।

Information Collected

আলহামদুলিল্লাহ, আজ আরো ২টা গ্রীসের স্টিকার ভিসা হাতে পেলাম! Jaitam এর প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্য আমরা কৃতজ্ঞদেশের মা...
26/04/2026

আলহামদুলিল্লাহ, আজ আরো ২টা গ্রীসের স্টিকার ভিসা হাতে পেলাম! Jaitam এর প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্য আমরা কৃতজ্ঞ

দেশের মানবসম্পদ কে রেমিট্যান্সে পরিনত করার মত মহত্ত্ব কাজের অংশীদার হতে গর্ববোধ করছি

আলহামদুলিল্লাহ, গ্রীসের স্টিকার ভিসা হাতে পেয়েছেবাংলাদেশে যদি সরাসরি গ্রীসের এম্বেসি থাকতো তাহলে প্রসেসিং সময়টা অনেক কম ...
22/04/2026

আলহামদুলিল্লাহ, গ্রীসের স্টিকার ভিসা হাতে পেয়েছে
বাংলাদেশে যদি সরাসরি গ্রীসের এম্বেসি থাকতো তাহলে প্রসেসিং সময়টা অনেক কম লাগতো, ভিসা রেসিও অনেক হত

Jaitam Travel and Visa Consultancy

জরুরী নোটিশ:২৫-২৬ এপ্রিল' ২০২৬ তারিখ মালয়েশিয়ার পেনাং এ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ট্রাভেল পারমিট (টিপি) সংক্রান্ত সেবা প...
22/04/2026

জরুরী নোটিশ:
২৫-২৬ এপ্রিল' ২০২৬ তারিখ মালয়েশিয়ার পেনাং এ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ট্রাভেল পারমিট (টিপি) সংক্রান্ত সেবা প্রদান করা হবে। সেবা গ্রহণে আগ্রহী প্রবাসীগণকে নিম্নের নির্দেশনা মোতাবেক উল্লিখিত ঠিকানায় সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে।-মাহাদী আমিনমুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়
12/04/2026

শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে।

-মাহাদী আমিন
মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিদিন কাজ শুরু করেন সকাল ৯টার আগে থেকেই, এইদিকে আমার ১০-১১টা বেজে যায়। রাষ্ট্র, সমাজ এবং আমা...
07/04/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিদিন কাজ শুরু করেন সকাল ৯টার আগে থেকেই, এইদিকে আমার ১০-১১টা বেজে যায়।
রাষ্ট্র, সমাজ এবং আমাদের নিজেদের পরিবর্তনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমি আপাতত প্রধানমন্ত্রীকে ফলো করতেছি

Foreign Employment & Immigration Consultant ✅Jaitam Empowering Bangladesh’s workforce globally — legally, ethically, and...
03/04/2026

Foreign Employment & Immigration Consultant ✅
Jaitam Empowering Bangladesh’s workforce globally — legally, ethically, and professionally."

A humble effort to contribute to the country's remittance growth and socio-economic development by legally exporting Bangladesh’s abundant manpower abroad."

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশি ভাষা শিক্ষা অর্জন এবং বিশেষ দক্ষ...
01/04/2026

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশি ভাষা শিক্ষা অর্জন এবং বিশেষ দক্ষতা অর্জনের জন্য “বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ নীতিমালা”-র আওতায় ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা চালু রয়েছে।
উক্ত নীতিমালার আওতায় ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের উদ্দেশ্যে কোরিয়া, জাপান, চীন, জার্মানি এবং অন্যান্য দেশে গমন ইচ্ছুক বাংলাদেশী ছাত্রদের সংশ্লিষ্ট দেশে ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রেরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় ঋণ সহায়তা প্রদান করা হবে।
তাছাড়া, এই ঋণ নীতিমালার আওতায় ঋণ সুবিধা গ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা উক্ত দেশসমূহে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের সময়কালের জীবনযাত্রার ব্যয় (Fooding & Lodging) নির্বাহের প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট দেশে তাদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে সরাসরি গ্রহণ করতে পারবে।
উক্ত ঋণ সম্পর্কে বিস্তারিত জানতে প্রবাসী কল্যাণ ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

আলহামদুলিল্লাহ, গ্রীস ওয়ার্ক পারমিট সাকসেস ✅গতকাল দেখলাম অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে প্রায় ২৬ জনের মৃত্যু হলো, যার মধ্যে ১...
29/03/2026

আলহামদুলিল্লাহ, গ্রীস ওয়ার্ক পারমিট সাকসেস ✅
গতকাল দেখলাম অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে প্রায় ২৬ জনের মৃত্যু হলো, যার মধ্যে ১০জনই সুনামগঞ্জের :(

তবে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে এখনো সচেতন মানুষ আছে, যারা ধৈর্য ধরতে রাজি, যারা এখনো বৈধভাবে ইউরোপ যাত্রা করতে চায়। আবজাল ভাই তাদের মধ্যে অন্যতম একজন, বিভিন্ন জটিলতার কারণে একবছরও বেশি সময় লাগছে গ্রীস ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টা সম্পন্ন করতে, কিন্তু এই দীর্ঘ সময়ে উনার ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ ভিসা এপ্রুভ হয়েছে, এখন বাকি অফিসিয়াল কাজগুলা সম্পন্ন করতেছি

খুবই মানসিক শান্তি অনুভব করি যখন দেখি বৈধভাবে ইমিগ্রেশন সম্পন্ন করে Jaitam এর মাধ্যমে মানুষের সপ্ন পূরণ করতে পারি।

দয়া করে সবাই সচেতন হোন, অবৈধভাবে সমুদ্রপথে প্লাষ্টিকের বোটে গেইমের নামে নিজের জীবনকে অন্যের হাতে তুলে দিবেন না

28/03/2026

গভীর সমুদ্র থেকে জীবিত ফেরত এসেছে এই ছেলে, তার ভাষ‍্য শুনলে মাথা খারাপ হয়ে যাবে 😓

লিবিয়া থেকে মোট রওনা দিয়েছিল ৪৩ জন
এর মধ‍্যে বাংলাদেশী ৩৮ জন
১জন কিশোরগঞ্জের বাকি সব সিলেট অঞ্চলের
ডেস্টিনেশন ছিল গ্রীস
চুক্তি হয়েছিল বড় নৌকায় উঠাবে

কিন্তু সাগর পাড়ে নিয়ে ছোট প্লাস্টিকের নৌকায় উঠিয়ে দেয় ৪৩জনকে। ২ দিন লাগার কথা ছিল, সেই অনুযায়ী কিছুটা প্রস্তুতি ছিল। কিন্তু পথ ভুলে গভীর সমুদ্রের দিকে চলে যায়, ফলে দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকে

২ দিন পর পানি ও খাবার ফুরিয়ে যায়

মানুষ সব দূর্বল হতে থাকে

তৃতীয় দিন থেকে মানুষ ম/ রতে শুরু করে

ছোট নৌকায় ৪৩ জন মানুষ এর মধ‍্যে আবার নিজেদের ভাই ব্রাদারদের মৃত লা /‘শ। নিজের পেটে নাই খাবার, পিপাসায় মরে গেলেও নাই খাবার পানি, রাত দিন সব সমান, এমন অবস্থায় তাদের পরিস্থিতি কেমন ছিল? কল্পনা করেন তো? 😓😓

এমন পরিস্থিতিতেও ভাই বন্ধুদের লা /^শ কোলের উপর রেখেছে ২ দিন, ইচ্ছে ছিল কিনারায় পৌঁছাতে পারলে কবর দিয়ে দিবে। কিন্তু সমুদ্রের লোনা পানির কারণে দ্রুত প/চে গিয়ে গন্ধ বের হওয়া শুরু হয়। এদিকে নিজেরা প্রত‍্যেকে দূর্বল হয়ে পরে। তখন বাঁধ‍্য হয়ে সব লা/শ পানিতে ফেলে দেয়।

৬দিন এভাবে ঘুরতে থাকার পর গ্রীসের কোস্টগার্ডের নজরে পরে, তারা এসে এদের উদ্ধার করে।

একে একে ১৮জন নিজেদের কোলে মা/রা যায় 😓😓

এদের সবাইই বাংলাদেশী 😓😓😓

ভ/য়/ঙ্কর পার্ট হচ্ছে, এভাবে ইউরোপ পাড়ি দেয়ার জন‍্য লিবিয়া উপকূলবর্তী এলাকায় এখনো হাজার হাজার বাংলাদেশি অপেক্ষা করছে 😓😓😓

ভাই, যার এই পথের যাত্রী আছিস তোদের পায়ে ধরি মাইন্ড বদলা, চলে আয়, এই পথে যাস নে। পয়সাই সব কিছু না। দেশে অটো চালিয়ে ডাল ভাত খাওয়ার মধ্যেও সুখ আছে, মর্যাদা আছে, টাকার জন‍্য নিজেদের এভাবে পশুর মত বানাসনে, প্লিজ ফিরে আয় 😓😓

ধৈর্য থাকলে বৈধ পথে যাওয়ার চেষ্টা করেন, অবৈধভাবে গেইমের নামে এই যাত্রা বন্ধ করুন

Address

New Elephant Road, Katabon Mor , Top10 Goli , House:249/1/2
Dhaka
1207

Telephone

+8801764567688

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaitam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category