আমি বিদেশ যেতে চাই - Ami Bidesh jete chai

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আমি বিদেশ যেতে চাই - Ami Bidesh jete chai

আমি বিদেশ যেতে চাই - Ami Bidesh jete chai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমি বিদেশ যেতে চাই - Ami Bidesh jete chai, Travel Agency, Paltan China Town, (W-12/3), West Tower (Floor-11), 67/1, 68, Naya Paltan, Dhaka.

মালয়েশিয়ায় গমনেচ্ছুক বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনেচ্ছুক...
05/08/2026

মালয়েশিয়ায় গমনেচ্ছুক বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনেচ্ছুক সকল বাংলাদেশি অভিবাসী কর্মীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

প্রথম ধাপ:
আপনার নিকটস্থ TTC (Technical Training Centre)-এ উপস্থিত হয়ে ৩ (তিন) দিনের প্রশিক্ষণ এবং ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করুন।

পরবর্তী ধাপ:
সরকারি নির্দেশনা মোতাবেক অবশিষ্ট সকল কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করুন।

বিশেষ সতর্কতা:
কোনো দালাল, অসাধু ব্যক্তি বা ভুয়া তথ্যের প্রলোভনে বিভ্রান্ত হবেন না।
শুধুমাত্র সরকারি নির্দেশনা এবং বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির পরামর্শ অনুসরণ করুন।
সচেতন থাকুন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করুন।

11/07/2026

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বড় পরিবর্তন: এখন থেকে সব আবেদন FWCMS ও ওয়ান স্টপ সেন্টারের অধীনে

​মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটি FWCMS (Foreign Workers Centralized Management System)-এর মাধ্যমে সরাসরি মালয়েশিয়া সরকারের অধীনে একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ (One Stop Center) বা একক সেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামানান এই নতুন সরকারি সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

​📌 নতুন সিদ্ধান্তের মূল বিষয়সমূহ:

​একক নিয়ন্ত্রণ: মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একক সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন হবে।

​মন্ত্রিসভার অনুমোদন: গত ১ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদিত হয় এবং অনুমোদনের পর থেকেই এটি কার্যকর করা হয়েছে।

​লক্ষ্য ও উদ্দেশ্য: কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, প্রশাসনিক জটিলতা কমানো এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করাই এই কেন্দ্রীয় ব্যবস্থার মূল লক্ষ্য।

​🇧🇩 প্রবাসী ও চাকরিপ্রার্থীদের জন্য জরুরি বার্তা

​মালয়েশিয়ায় বর্তমানে কর্মরত এবং নতুন করে দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য এই ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় সরকারি কার্যক্রম এই নতুন নিয়মেই পরিচালিত হবে।

​বিশেষ সতর্কবার্তা: নতুন এই ব্যবস্থার বিস্তারিত ও চূড়ান্ত নির্দেশনা এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। তাই যেকোনো বিভ্রান্তি এড়াতে বাংলাদেশিসহ সব বিদেশি কর্মী, নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট পক্ষকে পরবর্তী অফিশিয়াল নির্দেশনার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

​📢 তথ্যটি শেয়ার করুন: প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবরটি সবাইকে জানাতে এবং সচেতনতা বাড়াতে লেখাটি বেশি বেশি শেয়ার করুন।

#মালয়েশিয়া_প্রবাসী #মালয়েশিয়া_ভিসা #প্রবাসী_খবর

🇲🇾🇧🇩" সুখবর ,  সুখবর ,   সুখবর "🇧🇩🇲🇾‎‎অফিসিয়ালি মন্ত্রীপরিষদের দুই পক্ষের যুক্তির মধ্য দিয়ে শুরু হলো মালয়েশিয়ার শ্রম...
10/07/2026

🇲🇾🇧🇩" সুখবর , সুখবর , সুখবর "🇧🇩🇲🇾
‎
‎অফিসিয়ালি মন্ত্রীপরিষদের দুই পক্ষের যুক্তির মধ্য দিয়ে শুরু হলো মালয়েশিয়ার শ্রমবাজার।

10/07/2026

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি বিজ্ঞপ্তি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

07/07/2025

মালয়েশিয়ার জন্য সুখবর!
এখন থেকে যেকোনো বিশ্বস্ত আরএল এ অথবা যেকোনো ট্রাভেল অফিস অথবা আপনার পরিচিত যেকোন ব্যক্তির কাছে যাকে আপনি বিশ্বাস করতে পারেন তার কাছে আপনার পাসপোর্ট মালয়েশিয়ার যাওয়ার জন্য জমা দিতে পারেন

02/06/2025

একটি সামাজিক সতর্কতামূলক পোস্ট। "রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!"

23/05/2025

২৩ মে ২০২৫ আপডেট।
মালয়েশিয়া-বাংলাদেশ শ্রম সহযোগিতা জোরদার করল তৃতীয় যৌথ ওয়ার্কিং কমিটির আলোচনার নথি স্বাক্ষরের মাধ্যমে

23/05/2025

🌍 তৃতীয় পক্ষের ঝামেলা এড়িয়ে সরাসরি ও নিরাপদে বিদেশ যেতে চান?

তৃতীয় পক্ষের ঝামেলা এড়িয়ে সরাসরি ও নিরাপদে বিদেশ যান।
22/05/2025

তৃতীয় পক্ষের ঝামেলা এড়িয়ে সরাসরি ও নিরাপদে বিদেশ যান।

22/05/2025

Address

Paltan China Town, (W-12/3), West Tower (Floor-11), 67/1, 68, Naya Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমি বিদেশ যেতে চাই - Ami Bidesh jete chai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category