04/05/2021
কোন কোন দেশ থেকে বাংলাদেশ আসলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে?
১ মে থেকে নতুন শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালু হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ৩৮টি দেশের তালিকা করেছে। এই ৩৮ দেশের মধ্যে কোনও কোনও দেশে থেকে আপতত বাংলাদেশে আসা যাবে না, কোন দেশ থেকে আসতে হলে সরকারের অনুমতি লাগবে, কোন দেশ থেকে আসলে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিন, কোন দেশ থেকে আসলে ৩ দিন হোটেলে ১১ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে।
:) ২৩ দেশ থেকে ফিরলেই ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন
ইরাক, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ও উরুগুয়ে।
এই তালিকার দেশগুলো থেকে করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট আসলে বাংলাদেশে আসা যাবে। তবে যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
বিদেশে ফ্লাইটে ওঠার আগেই হোটেল বুকিং করতে হবে, যা বোডিং কার্ড ইস্যুর সময় চেক করবে এয়ারলাইন্সগুলো। ভ্যাকসিন নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।
:)) ৩ দেশ থেকে আসলে ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন
বাহরাইন, কুয়েত ও কাতারের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে।
করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট আসলে দেশ আসা যাবে। এই তিন দেশ থেকে এলে ১৪ দিনের বদলে ৩ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারি কোয়ারেন্টিন সেন্টারে থাকার সুবিধা পাবেন প্রবাসীরা। তবে সেখানে জায়গা না থাকলে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে থাকতে হবে। এজন্য বোডিং কার্ড ইস্যু করার আগে এয়ারলাইন্সগুলো সরকারি কোয়ারেন্টিন সেন্টারে জায়গা খালি আছে কিনা তা যাত্রীকে নিশ্চিত করবে। খালি না থাকলে যাত্রীকে বোডিং কার্ড ইস্যুর আগেই হোটেলে বুকিং করতে হবে। দেশে আসার তিনদিন পর যাত্রীদের করোনা টেস্ট করানো হবে (যাত্রীর খরচে)। রিপোর্ট নেগেটিভ এলে তারা বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।
নোট: বাংলাদেশে আসতে হলে পিসিআর পদ্ধতিতে করোনা টেস্ট বাধ্যতামূলক। তবে ১০ বছরের নিচের বাচ্চাদের টেস্ট করার প্রয়োজন নেই। ফ্লাইটের ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে করোনা টেস্ট।
:))১২টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না
ভারত, ওমান,ইরান, মঙ্গোলিয়া, সাইপ্রাস, জর্জিয়া,সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা ও তিউনিসিয়া অতি ঝুঁকিপূর্ণ ১২টি দেশের তালিকায়। এসব দেশ থেকে কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকে এই ১২ দেশে যাওয়া যাবে না।
তবে সরকারের অনুমতি নিয়ে এই ১২ দেশে ১৫ দিনের মধ্যে ভ্রমণকারী (বসবাসকারী নয়) বাংলাদেশি নাগরিক দেশে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিদেশে ফ্লাইটে ওঠার আগেই হোটেল বুকিং করতে হবে, যা বোডিং কার্ড ইস্যুর সময় চেক করবে এয়ারলাইন্সগুলো।