Blue Bird Global Services

Blue Bird Global Services Be a free bird

04/06/2024
সবচেয়ে কম ফেয়ারে বিমানের টিকেট বুক করতে Blue Bird Global Services  আছে আপনার পাশে।
02/06/2024

সবচেয়ে কম ফেয়ারে বিমানের টিকেট বুক করতে Blue Bird Global Services আছে আপনার পাশে।

কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা আবেদন  যেভাবে  করবেন। প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Ca...
30/05/2024

কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা আবেদন যেভাবে করবেন।

প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC)
ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application
এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন। অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:
1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)
আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।
What is your current country/territory of residence? এখানে Bangladesh সিলেক্ট করুন।
তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।
ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।
কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ। আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম। আবেদন ফরম ডাউনলোড করে। টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।
1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)
★ Required Documents:
Note It’s depends on visa catagory
1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.
If student Certificate of enrollment and Student ID card.
Certificate of employee.Satff ID card,NOC
5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter
সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আবেদন ফি।100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD
পেমেন্ট করার পর biomimetic request
আসবে। তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।
প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।
বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে। দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।
ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়।
তবে আগে থেকে করতে হয় না ircc থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।
একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন। দ্বিতীয়বার অর্থাৎ reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।

অবশেষে বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমাননিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ...
30/05/2024

অবশেষে বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ভিসা চালু কর‌তে যাচ্ছে ওমান। বুধবার (২৯ মে) টাইমস অব ওমান এক প্রতি‌বেদ‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’র সভাপতি সিরাজুল হককে উদ্ধৃতি করে প্রতি‌বেদ‌নে বলা হ‌য়, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা।

গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান। সে সময় রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছিল, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।

তবে কী কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তা আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জা‌নি‌য়ে‌ছিল, ভিসা দান ব‌ন্ধের এই প্রক্রিয়া‌টি ‘অস্থায়ী’।

আরওপির বিবৃতিতে বলা হয়েছিল, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

১০০% নিশ্চয়তার সাথে মাত্র ৩ দিনে "দুবাই মাল্টিপল এন্ট্রি" ট্যুরিস্ট ভিসা করুন ৫ বছরের জন্য। নো ভিসা নো ফি - ভিসা না হলে ...
28/05/2024

১০০% নিশ্চয়তার সাথে মাত্র ৩ দিনে "দুবাই মাল্টিপল এন্ট্রি" ট্যুরিস্ট ভিসা করুন ৫ বছরের জন্য। নো ভিসা নো ফি - ভিসা না হলে পুরো টাকা ফেরত।

'আমেরিকা ভিসা প্রস্তুতি'==ভিসা বিষয়ক এক গ্রুপে এক ভদ্রলোক তাঁর আমেরিকা ভিসা রিফিউজ হয়েছে বলে অভিজ্ঞতা শেয়ার করেছেন।তি...
28/05/2024

'আমেরিকা ভিসা প্রস্তুতি'

==

ভিসা বিষয়ক এক গ্রুপে এক ভদ্রলোক তাঁর আমেরিকা ভিসা রিফিউজ হয়েছে বলে অভিজ্ঞতা শেয়ার করেছেন।

তিনি কনফিডেন্ট তাঁর কোন ভুল ছিল না।

কিন্তু তাহলে তিনি ভিসা পেলেন না কেনো?

তবে কি ভিসা অফিসারের অদূরদর্শিতা?

নাকি ভিসা অফিসারের সঙ্গে তাঁর পূর্ব শত্রুতা?

কোনটিই নন।

দেখুন –কঠিন কঠিন সব প্রশিক্ষণ এবং রিক্রুটমেন্ট স্টেপ পার করে একেকজন আমেরিকান ডিপ্লোম‍্যাট নিয়োগ পান, ভিসা অফিসার হিসাবে দায়িত্ব পান। ভিসা অফিসার কিসের উপর ভিত্তি করে ভিসা ইস‍্যু করবেন নাকি করবেন না সেটিরও গাইডলাইন রয়েছে, ম‍্যানেজারিয়াল পলিসি রয়েছে। এর বাইরে ভিসা অফিসাররা কিছু করেন না কিংবা করার সুযোগ থাকে না।

দেশটি আমেরিকা, উ--ন্ডা নয়। আপনার ভাগ‍্যের উপর নির্ভর করে কেউ ভিসা ইস‍্যু করে না। ভিসা ইস‍্যু হয় আপনি যেই ম‍্যাটেরিয়াল ফ‍্যাক্টগুলো ভিসা অফিসারের নিকট প্রমাণ করতে পারছেন কেবল সেই তথ‍্যের উপর ভিত্তি করে।

আপনার ভিসা রিফিউজ হয়েছে মানে আপনার কোথাও গ‍্যাপ ছিল, কোথাও ভুল ছিল, আবেদনকারীর প্রমাণের যে বাধ‍্যবাধ‍কতা সেখানে ভিসা অফিসারের নিকট প্রমাণ না করতে পারার ব‍্যার্থতা ছিল।

আপনার নিজের ভুল মেনে নিতে এবং আইডেন্টিফাই করা শিখলেই বরং পরবর্তীবারের জন‍্য ভালো হবে।

‘আমার কোন ভুল ছিল না, এরপরও ভিসা অফিসার ভিসা দিলো না’ এই ব্লেম গেম থেকে আপনার কোন অর্জন হবে না।

==

আরেকজন একই রকম অভিজ্ঞতা শেয়ার করেছেন, সেখানে অন‍্যজনের মন্তব‍্য ঠিক এরকম = ‘ভিসা অফিসার কেবল যোগ‍্য লোককেই ভিসা দেয়’

পোস্টকারী ভদ্রলোক এতে অফেন্ডেড ফিল করেছেন। অনেকেই সেখানে রীতিমত বাকযুদ্ধ লাগিয়ে দিয়েছেন।

আমরা মনে করি এই কমেন্টটি এমন হলে ভালো হত = ‘ভিসা অফিসার কেবল যোগ‍্যতা প্রমাণ করতে পারা লোকদেরকেই ভিসা দেয়’

এটি প্রমাণিত সত‍্য, এটি নিয়ে অ‍্যাটলিস্ট বাকযুদ্ধের সুযোগ নেই।

👋 ভ্রমণের A-Z সবই পাবেন "Blue Bird Global Services " এ✅ Air Ticketing (Domestic and International)✅ Visa Processing ✅ Um...
26/05/2024

👋 ভ্রমণের A-Z সবই পাবেন "Blue Bird Global Services " এ

✅ Air Ticketing (Domestic and International)
✅ Visa Processing
✅ Umrah Services
✅ Hotel Booking
✅ Visa Consultancy
✅ Tour and Excursion Planning
✅ Corporate Tour Package
✅ Custom Tour Package

কম খরচে উচ্চ শিক্ষার জন্য আপনি মালয়েশিয়াকে পছন্দের লিস্টে রাখতে পারেন।সেই জন্য আমরা আপনাকে সকল ধরনের প্রসেসিংয়ে সাহায...
07/05/2022

কম খরচে উচ্চ শিক্ষার জন্য আপনি মালয়েশিয়াকে পছন্দের লিস্টে রাখতে পারেন।

সেই জন্য আমরা আপনাকে সকল ধরনের প্রসেসিংয়ে সাহায্য করবো।
আমাদের কোনো সার্ভিস/ প্রসেসিং ফি দিতে হবে না।

Ask me your question at Blue Bird Global Services

Address

House 1, Road 23/A, Gulshan/1
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blue Bird Global Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category