ভ্রমন্বেষা- Vromonwesha

ভ্রমন্বেষা- Vromonwesha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভ্রমন্বেষা- Vromonwesha, Travel Company, Dhaka.

আত্মার খোরাক মেটাতে আর মনের চক্ষুর তৃষ্ণা মেটাতে প্রকৃতির জুড়ি নেই। নাগরিক জীবনের যাণ্ত্রিকতা আর ইট পাথরে ঘেরা চারদেয়ালের বাইরে স্রষ্টার অপরূপ সৃষ্টির মাঝে নিজেকে নতুন উদ্দ্যমে খুঁজে পেতে হলে ভ্রমণের বিকল্প কিছু হতে পারে না।

আর তাই Dagobert D. Runes এর "Cover the earth before it covers you" উক্তিটির অনুপ্রেরণায় "ভ্রমন্বেষা" আপনাদের সামনে হাজির হয়েছে। ব্যস্ততম কর্মময় জীবন শেষে স্রষ্টার অপরূপ সৃষ্ট

ি দেখে যেতে না পারার আক্ষেপ ঘোচাতেই "ভ্রমণের আনন্দে উৎসবের সমারোহ" স্লোগান কে সামনে রেখে ভ্রমন্বেষার যাত্রা শুরু।
"ভ্রমন্বেষা" নামটি এসেছে ভ্রমণ+অন্বেষা থেকে। যার ভাবার্থ দাঁড়ায় ভ্রমণের মাধ্যমে নিজেকে বা স্রষ্টার সৃষ্টিকে অন্বেষণ করা।
সৃষ্টিজগতের এত বৈচিত্র্যতা, বিভিন্ন সংস্কৃতি,ভাষা,ঐতিহ্য উপভোগ করতে হলে আপনাকে ঘর থেকে দু পা বাড়াতেই হবে।
আর তাই প্রকৃতির বুকে আপনার পদচিহ্ন আরো বেশি সাশ্রয়ী এবং নিরাপদ করতে ভ্রমন্বেষার উদ্ভব।

আপনার কষ্টোপার্জিত অর্থের সঠিক মূল্যায়ন এবং একটি নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা প্রদান ই ভ্রমন্বেষার মূল লক্ষ্য।
আপনার ভ্রমণ যাত্রা আনন্দমুখর করতে এবং উৎসবের আমেজ যোগ করতে ভ্রমন্বেষা টিম সদা তৎপর।

☆আমাদের সেবাসমূহ: ☆

●ইভেন্ট ট্যুর
●প্যাকেজ ট্যুর
●গ্রুপ ট্যুর
●স্টুডেন্ট ট্যুর
●ফ্যামিলি ট্যুর
●কর্পোরেট ট্যুর
●গার্লস ডেডিকেটেড ট্যুর
●কাস্টোমাইজড ট্যুর

ভ্রমন্বেষার উদ্দেশ্য আপনাদের একটি স্মরণীয় ট্যুর উপহার দেয়া।

☆ গ্রুপ সংক্রান্ত নিয়মাবলি: ☆

□ ভ্রমণ সংক্রান্ত যেকোন তথ্য জানতে বা জানাতে গ্রপে পোস্ট করতে পারবেন বা সরাসরি ইনবক্সে জানাতে পারবেন।
□ গ্রুপে ভ্রমণ সংক্রান্ত পোস্ট করলে চেষ্টা করবেন ছবি সংযুক্ত করতে। সেক্ষেত্রে অবশ্যই কপিরাইট আইন ভঙ্গ করবেন না।
□ ভ্রমণ বিষয়ক যেকোন ছবি বা লিঙ্ক শেয়ার করা যাবে।
□ ভ্রমণের একাধিক ছবি শেয়ার করা যাবে সেক্ষেত্রে অবশ্যই ভ্রমণস্থান এর নাম উল্লেখ করতে হবে।
□ রেজ্যুলেশন কম বা ঘোলা ছবি আপলোড দেয়া যাবে না।
□ ভ্রমণের ছবি বা ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভ্রমণ স্থানের সংক্ষিপ্ত বর্ণণা কাম্য।
□ বৈধ উপায়ে ভ্রমণ ব্যতিরেকে অন্যান্য ভ্রমণ রিভিউ গ্রহণযোগ্য হবে না।
□ গ্রুপের মেম্বারদের কোন রাজনৈতিক, ধর্মীয়, দেশবিরোধী এবং বিতর্কিত বিষয়ে পোস্ট করা যাবে না।
□ গ্রুপে কোন ধরনের আক্রমণাত্মক পোস্ট বা কমেন্ট করা যাবে না।
□ ভ্রমণ সংক্রান্ত পোস্ট ব্যতীত অন্যান্য পোস্ট গ্রহণযোগ্য হবে না।
□ ব্যক্তিগত বা নিজস্ব কোন পণ্য, গ্রুপ অথবা পেজ এর প্রচারণা করা যাবে না।
□ পেজ সংক্রান্ত যেকোন মতামত বা পরামর্শ আমাদের ইনবক্স করতে পারবেন।
□ ভ্রমণ সংক্রান্ত কারো ব্যক্তিগত অভিজ্ঞতা বা তথ্য পোস্ট করতে পারবেন বা সরাসরি ইনবক্স করতে পারবেন।
□ আপনার ভ্রমণসঙ্গী যদি হয় ভ্রমন্বেষা তবে অবশ্যই ভ্রমন্বেষা কে ট্যাগ বা মেনশন করতে ভুলবেন না।

ভ্রমন্বেষা টিম এর দক্ষ ব্যবস্থাপনা আর সঠিক পরিকল্পনা আপনার নিরাপদ ভ্রমণ যাত্রা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
আপনার খেরোখাতার ভ্রমণ পাতায় "ভ্রমন্বেষা" হয়ে থাকুক একটি বিশ্বস্ত ভ্রমণসঙ্গী।

আমাদের ট্যুর গ্রুপ - ভ্রমন্বেষা

জল ও জঙ্গলের কাব্য
15/01/2024

জল ও জঙ্গলের কাব্য

পাতা ঝরা এক শীতে...
18/01/2023

পাতা ঝরা এক শীতে...

01/01/2021
বাংলাদেশের পর্যটন খাতে যোগ হতে যাচ্ছে ছাঁদখোলা বাস....এটাতে চড়ে প্রকৃতির সৌন্দর্য্য আরো ভালোভাবে উপভোগ করা যাবে..এরকম মো...
28/11/2020

বাংলাদেশের পর্যটন খাতে যোগ হতে যাচ্ছে ছাঁদখোলা বাস....
এটাতে চড়ে প্রকৃতির সৌন্দর্য্য আরো ভালোভাবে উপভোগ করা যাবে..

এরকম মোট ৬ টি বাস চলবে চট্টগ্রাম, কক্সবাজার রুটে
কক্সবাজার মেরিনড্রাইব হয়ে টেকনাফ যাওয়ার সময় চারপাশের সৌন্দর্য্য তখন মন কেড়ে নেবে সবার...

#সংগৃহীত

 #ভ্রমন্বেষার_সাথে_আলীকদম_বান্দরবান_ভ্রমণ 🚌আমাদের সাথে ভ্রমণে যেতে আমাদের অফিশিয়াল গ্রুপ ভ্রমন্বেষা তে যোগদান করুন।আমাদে...
30/10/2020

#ভ্রমন্বেষার_সাথে_আলীকদম_বান্দরবান_ভ্রমণ 🚌

আমাদের সাথে ভ্রমণে যেতে আমাদের অফিশিয়াল গ্রুপ ভ্রমন্বেষা তে যোগদান করুন।

আমাদের গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/664031794494998/?ref=share

"ভ্রমণের আনন্দে উৎসব এর সমারোহ “স্লোগান কে সামনে রেখে ভ্রমন্বেষা আপনাদের সামনে হাজির হয়েছে প্রথম ট্যুর আয়োজন নিয়ে। আপনাদের সকলের সম্মতিক্রমে ভ্রমন্বেষা তার প্রথম ট্যুর আয়োজন করতে চলেছে বাংলাদেশ এর দার্জিলিং খ্যাত বান্দরবান জেলা এবং তার অন্তর্গত আলীকদম উপজেলায় যেখানে বাংলাদেশের সবচেয়ে উঁচু থানচি- আলীকদম সড়ক অবস্থিত।
দামতুয়া ঝর্ণা বান্দরবান জেলার অন্যতম দুর্গম জায়গা গুলোর একটি তবে এর রূপ আপনার পথের সব ক্লান্তি ভুলিয়ে দেবার জন্য যথেষ্ট। এই ঝর্ণায় যাবার পথে যেতে পড়বে অসংখ্য ঝিরি যার মধ্যে ব্যাঙঝিরির কথা না বললেই নয়।আর নীলগিরি নীলাচলের কথা নতুন করে কিছু বলার নেই। পাহাড়ি পথ ধরে মেঘের ভেলায় ভেসে যাওয়ার অনুভূতি পাওয়া যায় সেখানে গেলে।

প্রাপ্তবয়স্ক এবং সুস্থ যেকোন ব্যক্তি আমাদের সাথে এই ভ্রমণে যেতে পারবেন। প্রথমদিন আমরা ট্রেকিং করব এবং পরেরদিন বান্দরবান শহরে ঘুরে বেড়াব তাই এটি একই সাথে ট্রেকিং এবং রিলাক্স দুইয়ের সমন্বিত ট্যুর বলা যায়। তবে পাহাড়ি বুনোপথে ট্রেকিংয়ের জন্য যথেষ্ট ধৈর্য্য এবং মানসিক শক্তি প্রয়োজন।

📷ভ্রমণে গিয়ে যা যা দেখবঃ
√মায়ালেক
√দামতুয়া ঝর্ণা
√ব্যাঙঝিরি
√ওয়াংপা ঝর্ণা
√তংপ্রা ঝর্ণা
√ডিমপাহাড়
√থানচি আলীকদম সড়ক
√নীলগিরি
√নীলাচল
√মেঘলা পর্যটন কেন্দ্র
√চিম্বুক পাহাড়
√শৈলপ্রপাত

📷ভ্রমণের তারিখ ও সময় :
যাত্রা শুরু : ১২ই নভেম্বর, বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টা
যাত্রা শেষ ; ১৫ নভেম্বর সকাল


√√ট্যুর ফি : ৪৫৯৯ টাকা মাত্র/- (ঢাকা থেকে)
√√টীম সাইজ : ১৪/২৪
√√ট্যুর ব্যপ্তিকাল : ৩ রাত ২ দিন

#বিঃদ্রঃ ৪-৬ জনের বন্ধুগ্রুপের ক্ষেত্রে মোট ফি এর উপর কিছু ছাড় দেয়া হবে। সেক্ষেত্রে আমাদেরকে আপনাদের গ্রুপের ব্যাপারে অবহিত করবেন।

📷ট্যুর ফি তে যা যা অন্তর্ভুক্ত থাকবে :

√ঢাকা- আলীকদম- ঢাকা নন এসি বাস টিকিট
√দুদিনের খাবার
√ভ্রমন্বেষা লোগো সম্বলিত টি-শার্ট
√অভ্যন্তরীণ যাতায়াত
√হোটেল খরচ
√ট্রাভেল গাইড

া_প্যাকেজ_এর_অন্তর্ভূক্ত_নয়
√যাত্রা বিরতি তে খাবার
√ব্যক্তিগত যেকোন খরচ

#ট্যুর_বুকিং_পদ্ধতি : কনফার্মেশন ফি ২৫০০ টাকা (বিকাশ ও রকেট খরচ সহ)। আগে বুকিং করলে আগে সিট পাবেন। বুকিংয়ের ভিত্তিতে সিট প্ল্যানিং করা হবে। ট্যুর ফি এর বাকি টাকা যাত্রা শুরু করার দিন রাতে নেয়া হবে।

বিকাশ নম্বর
01840118558 (পার্সোনাল)
রকেট নম্বর
017708009577

বিকাশ এবং রকেট পেমেন্ট এর ক্ষেত্রে কনফার্মেশন ফি ২৫০০ টাকার সাথে সার্ভিস চার্জ প্রযোজ্য।

ফি প্রদানের ক্ষেত্রে উক্ত নম্বরে ফোন করে আপনার বুকিং কনফার্ম করবেন।

# #ট্যুর_কনফার্ম_করার_শেষ_সময় ;
৬ই নভেম্বর বিকাল ৪টা

# #ক্যান্সেলেশন_পলিসি :
কনফার্মেশন ফি জমা দেয়ার পর যদি কোন কারণে আপনি যেতে না পারেন সেক্ষেত্রে বুকিং মানি অফেরতযোগ্য। তবে আপনার পরিবর্তে যদি অন্যকেউ কনফার্ম করে তাহলে আপনার বুকিং মানি ফেরত দেয়া হবে।

📷যা যা সাথে নিতে হবে :
√ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন বা যেকোনো পরিচয়পত্রের ফটোকপি(২/৩ কপি) সাথে রাখবেন অবশ্যই। নইলে আর্মি ক্যাম্পে এন্ট্রি হবেনা।
√ভাল গ্রিপার এর ট্রেকিং শ্যু
√শুকনো খাবার, পানি, গ্লুকোজ
√প্রয়োজনীয় ওষুধ
√ পাওয়ার ব্যাঙ্ক
√এয়ারটেল অথবা রবি সিম (ভাল নেট ওয়ার্ক কানেকশন এর জন্য)
√মশার কামড় থেকে বাঁচার জন্য ওডোমস ক্রিম
√সানস্ক্রিন ক্রীম
√অতিরিক্ত জামা, তোয়ালে/ গামছা।
√ ভেজা কাপড় এবং মোবাইল সুরক্ষিত রাখার জন্য পলিথিন যথেষ্ট পরিমাণে
√ক্যামেরা এবং এক্সট্রা ব্যাটারী
√পাওয়ার ব্যাংক
√আবহাওয়া বিবেচনায় সাথে ছাতা রাখতে পারেন।
√যেহেতু প্রথম দিন আমাদের ট্রেকিং করা লাগবে তাই জোঁক এর কামড় এড়াতে লম্বা মোজা পরতে পারেন।
√বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবশ্যই মাস্ক, হ্যান্ড সেনিটাইজার সাথে রাখবেন।

# ে_আমাদের_সম্ভাব্য_পরিকল্পনাঃ
১২ তারিখ রাতে ঢাকা থেকে আলীকদমের উদ্দেশ্যে যাত্রা করব।

১৩ তারিখ সকালে সেখানে পৌঁছে বিশ্রাম এবং সকালের নাস্তা সেরে নিয়ে চান্দের গাড়িতে করে রওয়ানা হব মায়ালেক, ব্যাঙঝিরি, দামতুয়া, ওয়াংপা এবং ডিমপাহাড়ের উদ্দেশ্যে। যাবার পথে আর্মি ক্যাম্পে এন্ট্রি করতে হবে। দুপুরে আমরা আমাদের সাথে থাকা শুকনো খাবার খেয়ে নিব। আর সময়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের ট্রেকিং ৩টার মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে।

ট্রেকিং শেষে ১৭ কিলো পয়েন্টে ফিরে এসে আমরা ডিমপাহাড় দেখতে যাব। ট্রেকিং থেকে ফিরে পুনরায় আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হবে। তারপর ভালমত খেয়েদেয়ে আমরা থানচির উদ্দেশ্যে রওনা হব চান্দের গাড়িতে করে। রাতে থানচি কুটিরে থাকব। কুটিরে রাত্রিযাপনের পাশাপাশি সাথে থাকছে আড্ডা এবং বারবিকিউ পার্টি।

পরদিন খুব ভোরে উঠে ঝটপট নাস্তা করে নিয়ে আমরা আবার চান্দের গাড়িতে করে নীলগিরি, শৈলপ্রপাত, মেঘলা, চিম্বুক, নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করব। কারণ ভোরে গেলে মেঘের দেখা মিলবে। তারপর সারাদিন বান্দরবান শহরের স্পটগুলো ঘোরা শেষে রাতের খাবার খেয়ে ১৪ তারিখ রাতের বাসে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব।

১৫ তারিখ ভোরে আমরা ঢাকায় পৌঁছাব ইনশাআল্লাহ।

# #ট্যুর_সংক্রান্ত_কিছু_কথা

√পরিস্থিতি বিবেচিনায় এবং সকলের সাথে আলোচনা সাপেক্ষে যেকোন প্ল্যান পরিবর্তিত হতে পারে। এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
√টিম মেম্বার সকলের মানসিকতা এক নাই হতে পারে তাই পরস্পরের প্রতি সহানুভূতিশীল মানসিকতা রাখতে হবে।
√যেহেতু প্রথম দিন ই আমাদের ট্রেকিং করতে হবে তাই মানসিক ভাবেই আমাদের প্রস্তুত থাকতে হবে এবং যেহেতু ব্যাগ নিয়ে সারাদিন হাঁটতে হবে তাই জিনিসপত্র যত কম নেয়া যায় তত ভালো।
√সময় এর ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে মনে রাখতে হবে যেন কারও কালক্ষেপণের দরুণ নির্ধারিত স্পটগুলো মিস না হয়ে যায়।
√ট্যুর চলাকালীন যেকোন যান্ত্রিক গোলযোগ, বৈরী আবহাওয়া ও অন্যান্য কোন সমস্যা দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় ট্যুর ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে নিতে হবে।
√একটি সফল ট্যুর পরিচালনার জন্য সকলের সহযোগিতাপুর্ণ মানসিকতা একান্ত কাম্য।
√ভ্রমণকালীণ অবস্থায় স্থানীয়দের প্রতি শ্রদ্ধাশীল এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ একান্ত কাম্য খেয়াল রাখতে হবে যেন আপনার কোন কর্মকান্ডে কেউ বিরক্ত বা ক্ষতিগ্রস্ত না হয় ।
√ এবং অবশ্যই আপনার ব্যবহার্য কোন অপচনশীল দ্রব্য যেখানে সেখানে ফেলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবেন না।

যেকোন প্রয়োজনে বা জিজ্ঞাসায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উল্লিখিত ফোন নম্বরে কিংবা পেজের ইনবক্সে।

আমাদের পেজ লিংক
https://www.facebook.com/Vromonwesha/

পরিশেষে একটি সফল ট্যুর বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত রেখে ভ্রমন্বেষা টীমের পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা।❤️

29/10/2020

ইতোমধ্যে আপনারা ভ্রমন্বেষা গ্রুপের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে অবগত হয়েছেন। আজ আপনাদেরকে এই টিম পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

ভ্রমন্বেষা টিম পরিচালনায় আছি আমরা ৪ জন বন্ধু। বর্তমানে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। মূলত ট্রাভেলিং এর প্রতি ভালবাসা থেকেই আমাদের এই উদ্যোগ। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য।😊

Fatema Rahaman Mishu
Sanjïda Ahmed Nïsa
Omio Rakib
Naim Pramanik

যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে অথবা আমাদের পেজ ভ্রমন্বেষা- Vromonwesha তে।

এবং আমরা আমাদের প্রথম ইভেন্টের স্থান নির্ধারণের জন্য আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাহায্য করেছেন তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আজ রাতেই ইনশাআল্লাহ আমাদের গ্রুপের প্রথম অফিশিয়াল ইভেন্টের ঘোষণা আসবে।
সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমন্বেষা- Vromonwesha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমন্বেষা- Vromonwesha:

Share

Category