17/07/2024
শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি ?
খুব ছোট্ট বেলায় মার এই প্রশ্নের উত্তরে বলতাম "কান"।
মা তার উত্তরে মাথা নেড়ে বলতেনঃ
" না ঠিক হয়নি। পৃথিবীতে অনেক বধির লোক আছে এবং তারা ভালোভাবেই বেঁচে আছে। তুমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আরও ভাবো!! আমি শীঘ্রই এই প্রশ্নটা আবার জিজ্ঞেস করব।"
তারপর কয়েক বছর চলে গেল। আমি তখন বালক থেকে কিশোর....
মা আবার প্রশ্নটা করলেন; আমি তার উত্তরে এইবার কনফিডেণ্টলি বললামঃ
"দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয়। এটা চোখই হবে।"
মা আমার দিকে তাকিয়ে স্মিত হেসে বললেনঃ
"বাবা ! খুব দ্রুত শিখছ তুমি। আশা করি সঠিক উত্তরটা সহসাই বের করে ফেলবে। তোমার এই উত্তরটি সঠিক হয়নি, কারণ পৃথিবীতে অনেক অন্ধ লোক বাস করে । তারা সবাই অসুখী নয়।"
সঠিক উত্তর দিতে না পেরে আমি খুবই হতাশ হলাম। কিন্তু হাল ছাড়লাম না। আরও কয়েকবার এই প্রশ্নের উত্তর মা কে বললাম।
মা প্রতিবারই আমার উত্তর শুনে মাথা নেড়ে বলতেন, "তুমি কিন্তু দিন দিন বুদ্ধিমান হচ্ছ ,আশা করি সঠিক উত্তরটি পেয়ে যাবে।"
তারপর অনেক অনেক দিন চলে গেছে ... একদিন আমার বাবা মারা গেলেন।
সবাই শোকে বিহ্বল। আত্মীয়স্বজন, পাড়াপড়শী অনেকেই কাঁদলেন। এমনকি মামা কাকা যাদেরকে কখনও কাঁদতে দেখিনি ... তারাও একে অন্যের কাঁধে মাথা রেখে কাঁদলেন।
বাবাকে দাহ করে এসে আমি যখন অন্ধকার ঘরে মায়ের সামনে দাঁড়ালাম ... মা আমাকে ফিসফিস করে বললেনঃ
"তুমি কি এখন বলতে পারবে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি ?"
এমন দিনে এই প্রশ্ন শুনে আমি হতভম্ব এবং কিছুটা বিভ্রান্ত । মা তা বুঝতে পেরে জল টলমল চোখে বললেনঃ
" আমার মনে হয় আজ এই প্রশ্নের সঠিক উত্তরটি বের করা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি শরীরের প্রায় সব অঙ্গের নামই বলেছ। কিন্তু আমি তাতে সায় দিইনি। কারণ আমার মতে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ হচ্ছে কাঁধ। "
আমি তার উত্তর শুনে অবাক হয়ে বললামঃ
"কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলেই কি তা গুরুত্বপূর্ণ?"
মা প্রত্যুত্তরে বললেন " ঠিক তা নয় ... কারণ এই কাঁধই মানব শরীরের এমন একটি অঙ্গ যা তোমার নিজের চেয়ে তোমার প্রিয় মানুষগুলির বেশি দরকার হয়। প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো সময় একটি সাচ্ছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয় যার উপর মাথা রেখে সে নিশ্চিন্তে কাঁদতে পারে। আমি আশা করি তোমার জীবনে প্রয়োজনের দিনে এমন কাঁধের সংখ্যার যেন অভাব না হ