29/10/2026
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ত্রুটি দেখা দেওয়ায় জাপানের নারিতা বিমানবন্দরে আটকা পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সফরসঙ্গী ও যাত্রীরা। বোর্ডিং ব্রিজে পার্ক করা উড়োজাহাজটির ত্রুটি সারানোর চেষ্টা করছেন প্রকৌশলীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা পরও সেটি নারিতা বিমানবন্দরেই অবস্থান করছিল।