01/08/2022
দেশের শৌখিন নৌকাগুলোর মধ্যে প্রাচীনকাল থেকেই বজরা অন্যতম। কারণ বজরায় রয়েছে খাওয়া, দাওয়া, ঘুমানোসহ আরাম আয়েশের নানান ব্যবস্থা৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার কুঠিবাড়িতে থাকাকালীন সময়ে প্রায়ই বজরা নৌকায় রাত্রিযাপন করতেন; অবসরে ঘুরে বেড়াতেন পদ্মা-গড়াই নদীর বুকে।
এই বজরায় বসেই নদীর শান্ত টলটলে পানি ও বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছেন কবি, লিখেছেন অসংখ্য বিখ্যাত কবিতা ও গল্প।
বজরা ছিলো একসময়ের আভিজাত্যের প্রতীক। পুরনো সেই দিনকে মনে করেই আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ফিরিয়ে এনেছি "বজরা"।
এছাড়াও আমাদের আছে ব বোট। আপনি চাইলে বন্ধুদের নিয়ে সহজে ঘুরে বেড়াতে পারবেন।
যোগাযোগঃ
০১৭৮২০১৩৭৫৭