30/01/2025
# # # মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে, মাত্র তিন (৩) ঘন্টায় পেয়ে যাবেন কম্বোডিয়া'র টুরিস্ট (স্টিকার) ভিসা ~
# # ১ম ধাপঃ
★ আপনার মতো সময় করে থাইল্যান্ডের ব্যাংকক অথবা মালয়েশিয়ার কুয়ালামাপুর অবস্থিত কম্বোডিয়া'র দূতাবাসে চলে যান।
★ আপনি চাইলে বাংলাদেশ থেকেও কম্বোডিয়া'র বিজনেস এবং টুরিস্ট ই-ভিসা করতে পারবেন। সেক্ষেত্রে মনে রাখবেন এই যে, বাংলাদেশ থেকে কিছু দিন ভিসা চালু থাকে আবার কিছু দিন ভিসা বন্ধ থাকে।
★ মালয়েশিয়া'র কুয়ালামাপুরে অবস্থিত কম্বোডিয়া'র এ্যাম্বেসি'র ঠিকানা ~
46, Jalan U Thant, Taman U Thant, 55000 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia.
★ থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত কম্বোডিয়া'র এ্যাম্বেসি'র ঠিকানা ~
518, 4 Pracha Uthit Rd, Wang Thonglang,
Bangkok 10310, Thailand.
# # ২য় ধাপঃ
★ ভিসা অফিসার এর সাথে দেখা করে একটি ভিসা আবেদন ফর্ম চেয়ে নিন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
★ স্বাভাবিক কিছু প্রশ্ন করতে পারে, যেমন কেন যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি। নরমাল-ই জবাব দিন।
★ সকালের শিফটে (০৯:০০-১২:০০) ভিসা জমা এবং বিকালের শিফট (০১:০০-০৩:০০) ভিসা ডেলিভারি দিয়ে থাকে।
★ আপনার আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, পাসপোর্ট এর ফটোকপি হোটেল বুকিং এর ফটোকপি এবং আসা যাওয়ার বিমান টিকেট বুকিং এর ফটোকপি জমা দিয়ে, জমা রশিদ নিয়ে নিন।
# # ৩য় ধাপঃ
★ ইন্শাআল্লাহ্ তিন (৩) ঘন্টার মধ্যে-ই পেয়ে যাবেন, প্রথম ছবির মতো, কম্বোডিয়া'র এর তিন (৩) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
★ অতঃপর তিন (৩) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, লাওস, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মাঝখানে অবস্থিত অপরুপ সুন্দর দেশ কম্বোডিয়া থেকে।
★ উল্লেখ্য, কম্বোডিয়া এয়ারপোর্টে বর্তমানে এন্ট্রি এবং এক্সিট এর জন্য সিল এর বদলে স্টিকার লাগিয়ে দেয়।
# এক সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন।
★ সেক্ষেত্রে তিন/চার দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।
★ থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনাম থেকে কম্বোডিয়া'র বিমান টিকেট অন্য জায়গা'র তুলনায় অনেকটা সস্তায় পেয়ে যাবেন।
# কম্বোডিয়ায় সেখানকার লোকাল মুদ্রার পাশাপাশি ডলারেও স্বাভাবিক লেনদেন করতে পারবেন।
# বিশেষ দ্রষ্টব্যঃ কম্বোডিয়া'র ম্যাসেজ পার্লারগুলোতে অনেক বেশি স্ক্যামিং চলে, তাই এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিৎ।
# # পরিশেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডি-টা ফলো করার অনুরোধ রইল।
#কম্বোডিয়া #কম্বোডিয়াভিসা #কম্বোডিয়াটুরিস্টভিসা