30/08/2024
ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসাপ্রত্যাশী বিক্ষোভ করেন।
এ ঘটনার চারদিন পর আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পুরিপূর্ণ কাজ শুরু করব।”
এজন্য আপনাদের কাছে অনুরোধ,, ভারতীয় ভিসা সেন্টারের ভিতরে বা সামনে কোন প্রকার বিশৃঙ্খলা করবেন না,, আশা করা যায় খুব দ্রুত একটা সমাধান হবে