10/12/2025
🇮🇩 ইন্দোনেশিয়ান দূতাবাস, ঢাকা- ভিসা এপ্লিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা
ইন্দোনেশিয়ার দূতাবাস (Dhaka, Bangladesh) জানিয়েছে যে, বছর শেষে প্রশাসনিক কাজ (Closing the Books) সম্পন্ন করার কারণে ভিসা গ্রহণ ও জমা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
⛔ ভিসা সার্ভিস বন্ধ থাকবে:
১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত
এই সময়ের মধ্যে কোনো ভিসা আবেদন জমা নেয়া হবে না এবং কোনো নতুন ভিসা প্রসেসিং শুরু করা হবে না
🟩 যারা আগেই ভিসা আবেদন জমা দিয়েছেন:
১৪ ডিসেম্বরের আগে যারা ভিসার জন্য আবেদন করেছেন, তারা নিজেদের নির্ধারিত ডেলিভারি তারিখে পাসপোর্ট/ভিসা সংগ্রহ করতে পারবেন।
অর্থাৎ, পুরোনো ফাইলের ডেলিভারি নিয়ম অনুযায়ী চলবে।
✅ সার্ভিস পুনরায় চালু হবে:
৪ জানুয়ারি ২০২৬ (রবিবার)
এই তারিখ থেকে আবার ভিসা অ্যাপ্লিকেশন জমা ও অন্যান্য ডকুমেন্ট সাবমিশন স্বাভাবিকভাবে শুরু হবে।
☎️ ভিসা প্রসেসিং সম্পর্কে তথ্য ও সেবা নিতে যোগাযোগ করুন:
01787-581255
🏤 অফিস ঠিকানা:ইস্কাই ভিউ হেনোলাক্স সেন্টার ৬ তলা, ৩/১ পুরান পল্টন, বিজয়নগর,ঢাকা।