04/08/2026
*মেডিকেল ট্যুরিজম: শুধু “ভিসা” সেবা প্রদানি মূল লক্ষ্য নয়, ভিসার পাশাপাশি সঠিক চিকিৎসার একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনার তথ্য প্রদান করা।*
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ইদানীং আমাদের দেশে বিভিন্ন ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মধ্যে মেডিকেল ট্যুরিজম সেবা দেওয়ার আগ্রহ বাড়ছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, কারণ এর মাধ্যমে রোগীরা বিদেশে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ সহজভাবে গ্রহণ করতে পারছেন। তবে এর সাথে একটি বড় ভুল ধারণাও তৈরি হচ্ছে।
অনেক সময়ই শুনতে হয়:
“আপনি তো মেডিকেল ট্যুরিজম করেন, আমাকে, আমার আত্মীয়রে বা আমার ক্লায়েন্টকে শুধু একটা মেডিকেল ভিসা করে দিন না!”
এখানে একটি বিষয় স্পষ্ট করা অত্যন্ত জরুরি—মেডিকেল ট্যুরিজম মানে কেবল একটি ভিসা পাইয়ে দেওয়া নয়।
মেডিকেল ট্যুরিজম একটি বিশেষায়িত এবং সংবেদনশীল পেশা। এখানে প্রয়োজন পেশাদার দক্ষতা, প্রতিনিয়ত আপডেট থাকা এবং সবচেয়ে বড় কথা, রোগীর বর্তমান স্বাস্থ্যগত পরিস্থিতি গভীরভাবে অনুধাবন করা।
একজন দায়িত্বশীল মেডিকেল ট্যুরিজম স্পেশালিস্ট হিসেবে আমাদের মূল কাজ হলো রোগীর জন্য একটি নিরাপদ ও নির্ভুল “চিকিৎসার পথ” (Treatment Pathway) তৈরি করা।
একটি সফল মেডিকেল ট্যুরিজমের সাফল্য নির্ভর করে রোগী কোথায় চিকিৎসা নিচ্ছেন, কার অধীনে চিকিৎসা হচ্ছে এবং সার্বিক সাপোর্ট ব্যবস্থা কতটা নির্ভরযোগ্য। যা আমরা একটি সম্পূর্ণ প্যাকেজ বা অল-ইন-ওয়ান কেয়ার সার্ভিসের মাধ্যমে নিশ্চিত করি।
রোগীর রিপোর্ট পর্যালোচনা করে সেবা গ্রহীতা পক্ষের চাহিদার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশের (ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি) সবচেয়ে সম্ভাবনাময় হাসপাতাল ও উপযুক্ত চিকিৎসকের সাথে যোগাযোগ স্থাপন। চিকিৎসার সম্ভাব্য খরচ ও সময় বা দিন, টেস্টের ব্যয় এবং আনুষঙ্গিক খরচের একটি স্পষ্ট ও বাস্তবসম্মত ধারণা প্রদান, যাতে আর্থিক অনিশ্চয়তা না থাকে।
দ্রুততম সময়ে নির্ভরযোগ্যভাবে মেডিকেল ভিসা ইনভিটেশন লেটার ব্যবস্থা করা ও ফাইল প্রসেসিং। হাসপাতালের কাছাকাছি নিরাপদ ও বাজেট-বান্ধব থাকার জায়গা এবং রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী উপযুক্ত খাবারের ব্যবস্থা। এয়ারপোর্ট পিক-আপ, হাসপাতাল ড্রপ এবং স্থানীয় ট্রান্সপোর্টের ব্যবস্থা। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সার্বক্ষণিক যোগাযোগ এবং দেশে ফেরার পরও ফলো-আপে সহযোগিতা।
মেডিকেল ট্যুরিজমকে শুধু “ভিসা প্রসেসিং” হিসেবে দেখে সেবাটিকে সংকুচিত করবেন না। আসুন, এটি যে একটি সম্পূর্ণ কেয়ার সার্ভিস, তা সঠিকভাবে বুঝে ক্লায়েন্টকে সঠিক পরামর্শ প্রদান করি। আপনার ক্লায়েন্টদের সঠিক চিকিৎসা সেবা ও পরামর্শ নিশ্চিত করতে আমাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করতে পারেন।
“রোগী ও তার পরিবারের পাশে সঠিক দিকনির্দেশনা ও সর্বোচ্চ বিশ্বস্ততা নিয়ে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার।”
ধন্যবাদ।
আশরাফুল ইসলাম(আশরাফ)
নুহাদ ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সী
সেবা হলিডেইজ
https://nttabd.com/
https://ntta.com.bd/
https://www.shebaholidays.com/
https://www.facebook.com/profile.php?id=100090131243439 See less