Tahia Tours & Travels

Tahia Tours & Travels "ভ্রমণের পরিকল্পনা শুরু হোক আমাদের সাথে"
'Save Time, Save Money, Always Happy' Let us make your travel dreams come true.

✈️ Ticket & Visa Service – Fast, Reliable, Hassle-Free! 🌍

Looking to travel abroad without the stress? We’ve got you covered!

✅ Visa Processing Made Easy – Fast approvals & expert guidance
✅ Best Deals on Air Tickets – Save time & money on every booking
✅ Hassle-Free Service – We handle the paperwork, you enjoy the journey!
✅ Trusted & Professional Support – Your satisfaction is our priority
📞 Contact us today!

15/05/2026

যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -
সাথে সেভ করে রাখুন প্রয়োজনে কাজে লাগবে,যাত্রার ভোগান্তি কমাতে ৭২ ঘন্টার মদ্ধ্যে ফিলাপ করে রাখুন সহজেই।

🇸🇬 সিংগাপুর
🇲🇾 মালয়েশিয়া
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন
🇲🇻 মালদ্বীপ
🇨🇳 চায়না

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller

🇨🇳china
https://s.nia.gov.cn/ArrivalCardFillingPhone/

SG Arrival Card is an e-Service developed by the Immigration & Checkpoints Authority (ICA). SG Arrival Card replaces the paper disembarkation/embarkation card and allows visitors to submit their personal information and trip details electronically prior to their arrival in Singapore.

মসজিদ-আন-নববী কালার কোড গেট নির্দেশিকা !"পথ চিনতে বিশেষ 'কালার কোড' ব্যবহার করা হয়"🟢🟣🟠🔵🔴মসজিদ-আন-নববী অত্যন্ত বিশাল। বিশ...
13/05/2026

মসজিদ-আন-নববী কালার কোড গেট নির্দেশিকা !

"পথ চিনতে বিশেষ 'কালার কোড' ব্যবহার করা হয়"🟢🟣🟠🔵🔴

মসজিদ-আন-নববী অত্যন্ত বিশাল। বিশেষ করে ভিড়ের সময় বা নামাজের পর নতুন হাজীদের জন্য দিক ভুলে যাওয়া খুব স্বাভাবিক। তবে এই বিশাল মসজিদেও আপনার পথ চলা সহজ করতে রয়েছে এক চমৎকার রঙ-নির্দেশনা ব্যবস্থা, যা অনেকেই হয়তো খেয়াল করেন না।

আপনার আগামী ওমরাহ বা হজ যাত্রাকে আরও সহজ করতে নিচের নির্দেশিকাটি দেখে নিন:

🟢 সবুজ রঙের তোরণ (গেট ৩০১–৩০৮ এবং ৩৬৫–৩৬৯)
মসজিদের উত্তর দিকে অবস্থিত। সাধারণত রওজা শরীফের কাছাকাছি যাওয়ার জন্য এই সবুজ রঙকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়।

🟣 বেগুনী বা পার্পল তোরণ (গেট ৩০৯–৩১৩)
এই গেটগুলো দিয়ে বের হলে আপনি সহজেই মসজিদে গামামাহ এবং মসজিদে আবু বকর (রা.)-এর দিকে যেতে পারবেন।

🟠 কমলা বা অরেঞ্জ তোরণ (গেট ৩১০–৩২৬)
মসজিদের পূর্ব দিকে অবস্থিত। এটি মূলত মসজিদে বিলাল (রা.) এবং তার আশেপাশের এলাকার দিকে যাওয়ার পথ নির্দেশ করে।

🔵 নীল রঙের তোরণ (গেট ৩৪০–৩৬৪)
মসজিদের পশ্চিম দিকে অবস্থিত। এই রঙটি অনুসরন করলে আপনি জান্নাতুল বাকি এবং বড় সমাবেশস্থলগুলোর কাছাকাছি পৌঁছাতে পারবেন।

🔴 লাল রঙের তোরণ (গেট ৩২৮–৩৩৮)
মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত। এই গেটগুলোর আশেপাশে প্রচুর দোকানপাট, হোটেল এবং সার্ভিস এরিয়া রয়েছে। আপনার হোটেল যদি এই দিকে হয়, তবে লাল রঙটি মনে রাখা জরুরি।

💡 টিপস: নামাজের পর পরিবারের সাথে পুনরায় একত্রিত হতে বা নিজের হোটেলের দিক মনে রাখতে এই কালার কোডগুলো জাদুর মতো কাজ করে।

আপনার প্রিয়জনদের সাথে এই তথ্যটি শেয়ার করুন এবং আপনার আগামী পবিত্র সফরের জন্য পোস্টটি সংগ্রহে রাখুন। 🤍

03/10/2025

🕋 সৌদি আরবে ওমরাহ পালনে নতুন নিয়মাবলি
(আপডেট: ০৩ অক্টোবর ২০২৫)

পবিত্র ওমরাহ পালন এখন আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং প্রযুক্তিনির্ভর ✅
তবে এর মানে হলো কিছু কঠোর নিয়ম মানতেই হবে ⚠️
জানুন নতুন ১০টি গুরুত্বপূর্ণ নিয়ম 👇

🔟 ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ ১০টি নতুন নিয়ম

1️⃣ 🏨 ভিসার সময় হোটেল বুকিং বাধ্যতামূলক
→ অনুমোদিত হোটেল বুক করতে হবে বা আত্মীয়ের বাসার প্রমাণ দিতে হবে।

2️⃣ 🆔 আত্মীয়ের বাসায় থাকলে দিতে হবে সৌদি আইডি
→ হোস্টের ইউনিফায়েড সৌদি আইডি নম্বর ছাড়া অনুমতি মিলবে না।

3️⃣ 🚫 টুরিস্ট ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধ
→ নিয়ম ভাঙলে মদিনার রিয়াজুল জান্নাহ প্রবেশেও নিষেধাজ্ঞা আসবে।

4️⃣ 📲 শুধুমাত্র 'নুসুক' অ্যাপে ওমরাহ ভিসা আবশ্যক
→ এটি এখন একমাত্র বৈধ ওমরাহ ভিসার প্ল্যাটফর্ম।

5️⃣ 📅 ভ্রমণসূচি পরিবর্তন করা যাবে না
→ নির্ধারিত সময়েই ওমরাহ সম্পন্ন করতে হবে। না মানলে জরিমানা।

6️⃣ 🛂 কিছু দেশের নাগরিকদের ভিসা অন অ্যারাইভাল
→ যুক্তরাষ্ট্র 🇺🇸, যুক্তরাজ্য 🇬🇧, কানাডা 🇨🇦, শেনজেন দেশগুলোতে পূর্বে ভ্রমণ থাকলে অনুমতি মিলবে।

7️⃣ ✈️ এয়ারপোর্টে হোটেল ও যাতায়াত বুকিং যাচাই
→ যদি বুকিং না থাকে, তাহলে ওমরাহ আটকে যেতে পারে বা জরিমানা হতে পারে।

8️⃣ 🚖 শুধুমাত্র অনুমোদিত ট্যাক্সি/যানবাহন ব্যবহার বাধ্যতামূলক
→ নুসুক অ্যাপ বা অনুমোদিত মাধ্যম ছাড়া যাতায়াত নিষিদ্ধ।

9️⃣ 🚄 হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টা পর্যন্ত
→ এর পরে ট্রাভেল করতে হলে আগে থেকেই অনুমোদিত পরিবহন বুক করতে হবে।

🔟 💸 নিয়ম ভাঙলে ন্যূনতম জরিমানা ৭৫০ রিয়াল
→ আরও বড় শাস্তিও হতে পারে, বিশেষ করে ভিসা ও ট্রাভেল নিয়ম লঙ্ঘনে।

🧭 ওমরাহ যাত্রা এখন সহজ, তবে নিয়ম মেনে চলা বাধ্যতামূলক!

📲 নুসুক এবং মাসার অ্যাপ ব্যবহার করে পুরো যাত্রা পরিচালনা করুন।

✅ নিয়ম মানলে—
যাত্রা হবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু 🕊️
এবং ভোগান্তির ঝামেলা থাকবে না 🧳🚫

🔗 সূত্র: খালিজ টাইমস | ৩ অক্টোবর ২০২৫
📣 ওমরাহ যাত্রীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ! দয়া করে শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে। 🤝



🔶বিদেশি যাত্রীসহ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু করল সৌদি আরব👉বুধবার (২০ আগস্ট) বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরা...
21/08/2025

🔶বিদেশি যাত্রীসহ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু করল সৌদি আরব

👉বুধবার (২০ আগস্ট) বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সব সেবা অনলাইনে বুক করতে পারবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, https://umrah.nusuk.sa/ ওয়েবসাইটের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে। এর লক্ষ্য হলো ওমরাহ সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত করা।

nusuk নুসুক উমরাহ’ আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। যাত্রীরা চাইলে সম্পূর্ণ প্যাকেজ বুক করতে পারবেন কিংবা আলাদা আলাদাভাবে ভিসা, হোটেল, যাতায়াত কিংবা ট্যুর বুক করার সুযোগ পাবেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০–এর অংশ, যার লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক মুসলিমকে আতিথ্য জানানো এবং উচ্চমানের, আধুনিক ও সহজলভ্য সেবা প্রদান করে হজ-ওমরাহ যাত্রাকে আরও উন্নত করা।

তথ্য সূত্র ঃ اخبار بالعربي arab news

04/08/2025

সৌদি আরবের কর্মীদের তাকামুল সাটিফিকেট সংক্রান্ত বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা-

আজ বিকেল ৫টায় বায়রার মহাসচিব জনাব আলী হায়দার চৌধুরী, সহ-সভাপতি জনাব নোমান চৌধুরী, সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান, সাবেক অর্থ সচিব জনাব মিজানুর রহমান এবং এন এম এস এস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জনাব মজিবুর রহমান সহ সংশ্লিষ্ট প্রতিনিধি দল বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়ের সঙ্গে সৌদি আরবে কর্মী প্রেরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।

বিশেষ করে সৌদি আরবে "ক্লিনার" ও "লেবার (Unskilled)" ক্যাটাগরিতে পূর্বের মতো তাকামুল সাটিফিকেট ব্যতীত ভিসা প্রদানের অনুমোদন বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিথিল করার অনুরোধ জানানো হয়।

মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয় আশ্বস্ত করেন যে, এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় বিএমইটির মহাপরিচালক (ডিজি) মহোদয় আলোচনায় উপস্থিত ছিলেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টারে ক্লিনার ও লেবার পেশার জন্য তাকামুল সাটিফিকেট সংক্রান্ত কোনো ইন্টারভিউ বা প্রক্রিয়া চালু নেই।
#সংগ্রহকৃত

 #সতর্কতামূলক_পোস্ট : অনলাইন টিকেট করা থেকে সাবধান থাকুন। আফ লাইনে টিকেট করুন যদি পাঁচশত টাকা বেশিও যায়। পরিচিত ও বিশ্বস...
02/08/2025

#সতর্কতামূলক_পোস্ট : অনলাইন টিকেট করা থেকে সাবধান থাকুন। আফ লাইনে টিকেট করুন যদি পাঁচশত টাকা বেশিও যায়। পরিচিত ও বিশ্বস্ত অফিস থেকে টিকেট ক্রয় করুন।

বাংলাদেশের সব থেকে বড় পোর্টাল ফ্লাইট এক্সপার্ট - IATA পেমেন্ট না দিতে পেরে পালিয়ে গিয়েছে।
অনুগ্রহপূর্বক কেউ এই পোর্টাল ইউজ করবেন না।

02/08/2025

🎥 ভিডিওটি প্রথম আলোর পেইজ থেকে সংগৃহীত।

প্রবাসী ভাইদের টিকিটের রেট নিয়ে প্রায়ই বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক সময় তাদেরকে টিকিটের রেট জানালে, তারা বিভিন্ন সোর্স থেকে পাওয়া কম দামের স্ক্রিনশট, পেমেন্ট কপি ইত্যাদি পাঠিয়ে দেন। তখন অভিযোগ উঠে—
"আপনি তো আমাদের পরিচিত, আত্মীয়, বন্ধু। আপনার কাছেই দাম বেশি কেন?"

এই বিশ্বাসের সুযোগ অনেকেই নেয়—কিন্তু বাস্তবতা হলো, কিছু প্রতিষ্ঠান এই ‘বিশ্বাস’কে পুঁজি করে শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, যাচ্ছে এবং ভবিষ্যতেও যাওয়ার আশঙ্কা রয়েছে।

📌 কাজেই শুধু রেট দেখেই নয়, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতার দিকেও নজর দিন।

02/08/2025


যাদের টিকেট মক্কা এর IATA থেকে করা অর্থাৎ Flight expert এর Mother company তাদের টিকেট রিফান্ড হবেনা ( তাদের ভাষ্যমতে), কিন্তু যাদের টিকেট হাজী এবং সোমা এর IATA থেকে করা তাদের টিকেট রিফান্ড হয়ে যাবে অলরেডি রিফান্ড করা শুরু করে দিয়েছে।

যাদের টিকেট Flight expert থেকে করা আছে অতিদ্রুত তাদের অফিসে এসে PNR চেক করে নিন।

26/06/2025

📢 সৌদি আরব ভিসার গুরুত্বপূর্ণ আপডেট!

সৌদি এম্বাসির নতুন নিয়ম অনুযায়ী, হাউজ ভিসা/ আমেল মঞ্জিল ভিসা ব্যতীত বাকি সকল ভিসার জন্য তাকামুল ট্রেনিং সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

হেলাফেলা না করে দ্রুত সব যাত্রীদেরকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার ধাপসমূহ:
1️⃣ লিংকে যান::
https://svp-international.pacc.sa/home
2️⃣ একটি ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন।
(ইঞ্জাজের পেশা অনুযায়ী ও পাসপোর্ট অনুযায়ী)
3️⃣ রেজিস্ট্রেশন শেষে ৫০ ডলার পেমেন্ট সম্পন্ন করুন।
4️⃣ রেজিস্ট্রেশন স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট করুন।
5️⃣ নির্ধারিত তারিখে যাত্রীকে পাসপোর্ট ও রেজিস্ট্রেশন ফর্মসহ ট্রেনিং সেন্টারে পাঠান।

📌 বি:দ্র:পরীক্ষায় বসার আগে অবশ্যই ভিসার পেশা অনুযায়ী কী কী কাজ করতে হয় সেই বিষয়ে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন। ফেল করলে পুনরায় পরীক্ষা দিতে হবে এবং সময় ও টাকা দুটোই নষ্ট হবে।

✅ দয়া করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি অন্যান্য এজেন্ট, যাত্রী এবং স্বজনদের সঙ্গে শেয়ার করুন।📞 আরও তথ্যের জন্য ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন।

06/06/2025

সম্মানিত গ্রাহকবৃন্দ,

আপনাদের আস্থা, সহযোগিতা ও সদয় সম্পর্ক আমাদের ব্যবসায়িক যাত্রাকে করেছে দৃঢ়, সম্মানজনক ও অর্থবহ। তাহিয়া ট্যুরস্ এন্ড ট্রাভেলস সবসময় আপনাদের সন্তুষ্টি ও সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ—এ অর্জনের পেছনে আপনাদের অনন্য অবদান রয়েছে।

পবিত্র ঈদুল আযহার এই পুণ্যতিথিতে আপনাদের ও আপনাদের পরিবার-পরিজনের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। মহান আল্লাহ আপনাদের জীবনে বরকত, সুস্থতা ও সফলতা দান করুন।

আপনার সঙ্গে ভবিষ্যতেও সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ সম্পর্ক বজায় থাকবে—এই আশায়,

ঈদ মোবারক!

Address

Sabbir Tower (5th Floor), 3/4-A Purana Paltan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahia Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share