07/09/2026
ত্যাগ ছাড়া কোনো অর্জনই পূর্ণতা পায় না!
নিঃশ্বাস নেওয়ার আগেও একটি নিঃশ্বাস ত্যাগ করতে হয়। প্রকৃতিই যেন আমাদের প্রতিদিন শেখায়
কিছু পাওয়ার আগে কিছু ছেড়ে দিতে হয়।
জীবন বড় নির্মম,এখানে বিনা মূল্যে কিছুই পাওয়া যায় না। স্বপ্ন পূরণ করতে হলে আরামকে ত্যাগ করতে হয়,
সফল হতে হলে সময়কে বিনিয়োগ করতে হয়,
কখনো প্রিয় মানুষ, কখনো প্রিয় অভ্যাস,
আবার কখনো নিজের অনেক ইচ্ছেকেও বিসর্জন দিতে হয়। মনে রাখবেন, যে মানুষ ত্যাগ করতে জানে,
সে-ই একদিন প্রাপ্তির মূল্য বুঝতে পারে।
আজ যে কষ্টটা আপনি সহ্য করছেন,
হয়তো সেটাই আগামী দিনের সুন্দর জীবনের মূল্য।
তাই হারানোর ভয় নয়, সঠিক কিছু পাওয়ার জন্য প্রয়োজনীয় ত্যাগটুকু করার সাহস রাখুন।
কারণ ত্যাগের পরেই আসে প্রাপ্তি,
কষ্টের পরেই আসে স্বস্তি,
আর অপেক্ষার পরেই আসে সফলতা।
ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান—
একদিন আপনার ত্যাগই আপনার সবচেয়ে বড় গল্প হয়ে দাঁড়াবে।