Memorable Moments of Laiju

Memorable Moments of Laiju Sharing my love for travel, food, cooking and memorable moments with my family.

15/06/2025

সারাদিনের ব‍্যাস্ততায় ফেসবুক দেখা হয়নি।এখন দেখলাম,আজ বাবা দিবস।তবে মা দিবসের চেয়ে বাবা দিবসে ফেসবুকে কম পোস্ট দেখলাম।আমার কাছে মনে হয়,সন্তানের জীবনে মায়ের চেয়ে বাবার প্রয়োজন,গুরুত্ব, অবদান বেশি।আবার কখনো কখনও সমান সমান ও হয়।আমি আমার দেখা বাবাদের কথা বলছি।
বাবারা তাদের আবেগ, ভালোবাসা প্রকাশ করতে পারে না।বাবারা জরিয়ে ধরতে পারেনা।বাবারা কাঁদতে পারে না।
আমি আমার দেখা মধ্যবিত্ত বাবাদের কথা বলছি।বাবারা সবসময় সন্তানদের সব প্রয়োজন,চাওয়া,শখ আগে পূরণ করে।তারপরে সামর্থ্য থাকলেও নিজের জন্য ভাবেনা।কর্মজীবি মায়েদের আমি সবসময় বেশি শ্রদ্ধা করি।কারন তারা দুইভাবে সন্তানের জীবনে অবদান রাখে।কিন্তু আমার মনেহয় মধ্যবিত্ত পরিবারে আমরা যে মায়েরা রোজগার করিনা।সেখানে বাবারা বেশি কষ্ট করে।আর বাবার অবদান বেশি সন্তানের জীবনে।

আমি মধ্যবিত্ত বাবাদের কথা বলছি,সন্তানরা ছোট থাকতে নিজের কর্মব্যস্ততায় হয়ত অতটা সময় দিতে পারে না।একসাথে বেড়ানো,বসে খেলা করা হয়ত সম্ভব হয় না।কিন্তু সন্তানরা বড় হওয়ার পরে বাবারা সময় পেলেও ,পিছনের ফেলে আসা সময়ে আর ফিরে যেতে পারেনা।তখন বাবারা আরও বেশি কস্ট পায়।মন চায় সেই ছোট সন্তানদের আদর করতে,খেলা করতে,জরিয়ে ধরতে।
আমি মধ্যবিত্ত বাবাদের কথা বলছি।
অনেক কিছু লিখতে ইচ্ছা করছে কিন্তু সময় নাই।আল্লাহ চাইলে অন্য কখনো লিখবো ইনশাআল্লাহ।
মা দিবসে আমি একটা লেখা লিখেছিলাম একটু সময় নিয়ে।কিন্তু আজ অল্প সময়ের মধ্যে লিখলাম।ভুল হলে ক্ষমা করবেন। পৃথিবীর সকল বাবারা সর্বদা আনন্দে থাকুক,সুস্থ থাকুক।আর যে বাবারা বেঁচে নাই মহান আল্লাহ তাদের জান্নাত নসীব করুন।আমিন।
”রাব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাগীরা।”

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Memorable Moments of Laiju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Memorable Moments of Laiju:

Share

Category