Sabbir - The Tour Guide

Call Directions Contact the business

Sabbir - The Tour Guide Sabbiur Rahman Khan
Director at Vromonkari

22/10/2026

চলছে নদী ভ্রমণ.....

#নদীভ্রমণ

21/10/2026

এবারের আমাদের ভ্রমণ সূচিতে যোগ হলো সুনামগঞ্জ থেকে পদ্মার মাওয়া ঘাটের উদ্দেশ্যে।

সংগেই থাকুন.....

#নদীভ্রমণ

21/10/2026

নদী ভ্রমণে বেড়িয়েছি.....

আমার ইনস্টাগ্রামের সার্চ পেইজের অবস্থা, আপনারটা??
20/10/2026

আমার ইনস্টাগ্রামের সার্চ পেইজের অবস্থা, আপনারটা??

🏔️ হিমালয়ের মায়াবী পথে ভ্রমণকারীরা 🏔️হিমালয়ের বুকে এমন এক ভ্রমণ, যেখানে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মেঘছোঁয়া পর্বত, নির্জন ...
19/10/2026

🏔️ হিমালয়ের মায়াবী পথে ভ্রমণকারীরা 🏔️

হিমালয়ের বুকে এমন এক ভ্রমণ, যেখানে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মেঘছোঁয়া পর্বত, নির্জন উপত্যকা, প্রাচীন বৌদ্ধ মঠ আর প্রকৃতির রুক্ষ সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।

শিমলা থেকে স্পিতি ভ্যালি—এই যাত্রা মানেই সবুজ পাহাড়ের সৌন্দর্য পেরিয়ে ধীরে ধীরে প্রবেশ করা এক ভিন্ন জগতে। কখনো পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী, কখনো পাথুরে পর্বতের বিশালতা, আবার কখনো নীল আকাশের নিচে নির্জন গ্রাম আর প্রাচীন মঠের শান্ত পরিবেশ। স্পিতির চন্দ্রতাল লেকের অপূর্ব সৌন্দর্য, কিব্বার ও কাজার পাহাড়ি জীবন, আর মানালির সবুজ উপত্যকা—সব মিলিয়ে হতে যাচ্ছে প্রকৃতি, রোমাঞ্চ আর নতুন অভিজ্ঞতায় ভরা এক অসাধারণ ভ্রমণ।

এবারের আয়োজনে দিল্লি থেকে যাত্রা শুরু করে শিমলার মনোরম পাহাড়ি পরিবেশ, স্পিতি ভ্যালির অনন্য সৌন্দর্য এবং মানালির মায়াবী প্রকৃতি উপভোগ করে আবার ফিরে আসা হবে দিল্লিতে। পুরো যাত্রাপথজুড়ে অপেক্ষা করবে নতুন নতুন দৃশ্য, দীর্ঘ পাহাড়ি পথ আর স্মৃতিতে ধরে রাখার মতো অসংখ্য মুহূর্ত।

এবারের আয়োজনটি মাত্র ৭–১৪ জনের ছোট গ্রুপ নিয়ে, যাতে বড় দলের ব্যস্ততা ও তাড়াহুড়োর বদলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় একটু সময় নিয়ে, নিজের মতো করে। চলুন, শহরের কোলাহল পেরিয়ে হারিয়ে যাই হিমালয়ের অচেনা পথে—শিমলা, স্পিতি আর মানালির অপার সৌন্দর্যের খোঁজে। 🏔️🖤

👥 আনুমানিক সদস্য: ৭ জন
🗓️ সময়: ৬ রাত ৭ দিন
📍 প্যাকেজ শুরু: দিল্লি থেকে
📍 প্যাকেজ শেষ: দিল্লিতে

⛰️ সম্ভাব্য ভ্রমণ বিস্তারিতঃ

🚦১ম দিনঃ (ঢাকা → দিল্লি → শিমলা)
আনুমানিক সকালের ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করা। দুপুর নাগাদ দিল্লি পৌঁছে ইমিগ্রেশন শেষ করে জামে মসজিদ গিয়ে যাবতীয় কাজকর্ম শেষ করে ভরপেট খাওয়া দাওয়া করে রাতের বাসে শিমলার উদ্দেশ্যে যাত্রা করা।
(যারা বাইরোডে যাবেন তারা আগে রওনা দিয়ে দিল্লি গিয়ে টিমের সাথে যোগ দিতে পারেন)

🚦২য় দিনঃ (শিমলা → কাল্পা)
সকাল সকাল শিমলা পৌঁছে একটি রেষ্টুরেন্টে ফ্রেশ হয়ে নাস্তা করে নেবো। তারপর আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো কাল্পার উদ্দেশ্যে। পথে নরকান্ডা ও রামপুরের পাহাড়ি রাস্তা ধরে রেকং পিও হয়ে কাল্পার দিকে এগিয়ে যেতে থাকবো। পথে সুবিধাজনক জায়গায় ব্রেক দেবো এবং এই রাস্তার ভিউ এনজয় করবো এবং দুপুরের খাবার খেয়ে নেবো। সময় ও আবহাওয়া ভালো থাকলে Kinnaur Kailash পর্বতমালার দৃশ্য ও দেখবতে পারবো। তারপর বিকালের দিকে কাল্পায় হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বিশ্রাম নেবো।

🚦৩য় দিনঃ (কাল্পা → নাকো → তাবো → কাজা)
ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমাদের যাত্রা শুরু হবে কাল্পার উদ্দেশ্যে। কাল্পায় কিছু সময় কাটিয়ে আমরা নাকো গ্রামে গিয়ে নাকো লেক ও আশপাশ ঘুরে দেখবো। এরপর তাবোর দিকে এগিয়ে যাবে এবং সময় থাকলে তাবো Monastery ঘুরে দেখবো। তারপর সুমদো ও স্পিতি অঞ্চলের পাহাড়ি রাস্তা ধরে কাজার দিকে এগিয়ে যাবো। রাস্তায় বেশি সময় পার না করলে সন্ধ্যার দিকে কাজায় পৌঁছে হোমস্টেতে উঠবো এবং রাতের খাবার খেয়ে বিশ্রাম নেবো।

🚦৪র্থ দিনঃ (কাজা সাইটসিন)
এই দিন আমরা কাজার সাইটসিন করবো যা সবচেয়ে আকর্ষনীয়। সকাল ৭টার দিকে নাস্তা করে আমরা প্রথমে Key Monastery দেখবো। এরপর Kibber Village ও Chicham Bridge দেখে নেবো। তারপর Hikkim Post Office ও Komic Village ও মনাস্ট্রি ঘুরবে Langza Village এ গিয়ে দুপুরের খাবার খেয়ে নেবো। এরপর কিছু সময় পাহাড়ের পটভূমিতে বিখ্যাত বুদ্ধমূর্তি এবং গ্রামের পরিবেশ দেখে কাজায় ফিরে আসবো এবং বিকালটা রিলাক্সে কাটিয়ে রাতের খাবার খেয়ে বিশ্রাম করবে।

🚦৫ম দিনঃ (কাজা → লোসার → কুনজুম পাস → চন্দ্রতাল)
ভোরে ফ্রেশ হয়ে নাস্তা সেরে কাজার হোমস্টে চেক আউট করে নাস্তা করে লোসার গ্রামের মধ্য দিয়ে কুনজুম পাসের দিকে আগাবো। কুনজুম পাসে হালকা একটা বিরতি নিয়ে বাতাল হয়ে চন্দ্রতালের দিকে এগিয়ে যাবো। গাড়ি যেখানে পর্যন্ত যেতে পারে সেখান থেকে প্রয়োজনমতো হেঁটে লেকের কাছে যাবো এবং সন্ধ্যার আগে ক্যাম্পে ফিরে বিশ্রাম নেবে।

🚦৬ষ্ঠ দিনঃ (চন্দ্রতাল → মানালি → দিল্লি)
এবার শুরু হবে ফেরার পালা আর তাই সকালে নাস্তা করে চন্দ্রতালের আশপাশে অল্প সময় কাটিয়ে মানালির উদ্দেশে রওনা দেবো। বাতাল ও গ্রামফুর দুর্গম রাস্তা পেরিয়ে আটল টানেল হয়ে বিকাল নাগাদ মানালিতে পৌঁছে রাতের খাবার খেয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবো।

🚦৭ম দিনঃ (দিল্লি → ঢাকা)
সকাল সকাল দিল্লি পৌঁছে ঢাকার ফ্লাইটের সময় দেখে সেই হিসাবে জামে মসজিদ গিয়ে বিশ্রাম ও খাওয়া দাওয়া করে এয়ারপোর্ট পৌছাতে পারেন। পাশাপাশি যারা কলকাতা দিয়ে ব্যাক করবেন তারা দিল্লি পৌঁছে কলকাতার ট্রেনে ও যাত্রা করবেন।

একটি ড্রিম ট্যুর প্লান, ইনশাআল্লাহ আগামী ২০২৭ইং এর আগস্ট-সেপ্টম্বরের মধ্যে এই ট্রিপটা করা হবে। যারা এই ট্টিপের সংগি হতে চান আগে থেকে জানান দিয়ে রাখুন।

19/10/2026

ট্যুরে এমন কিছু মানুষ পেয়ে যাই যারা সময়ের সাথে সাথে আপনের চাইতে ও আপন হয়ে যায়।।।

ভালোবাসা তোমার জন্য ভাই ❤️❤️

রাংগামাটির গাংচিল আইল্যান্ডে এক রাতের নির্বাসনে যেতে পারেন আগামী ২২ই অক্টোবর রাতে।বিস্তারিত জানতে ১ম কমেন্টে চোখ রাখুন.....
19/10/2026

রাংগামাটির গাংচিল আইল্যান্ডে এক রাতের নির্বাসনে যেতে পারেন আগামী ২২ই অক্টোবর রাতে।

বিস্তারিত জানতে ১ম কমেন্টে চোখ রাখুন......

প্রিয়জনকে ঘুরে আসতে পারেন কাপ্তাই লেকের মাঝে সুন্দর সাজানো গাংচিল আইল্যান্ড থেকে। আরো বিস্তারিত জানতে কমেন্টে চোখ রাখুন।...
12/10/2026

প্রিয়জনকে ঘুরে আসতে পারেন কাপ্তাই লেকের মাঝে সুন্দর সাজানো গাংচিল আইল্যান্ড থেকে। আরো বিস্তারিত জানতে কমেন্টে চোখ রাখুন।

আমরা যাচ্ছি ২২ অক্টোবর

লক্ষীপুর, চুয়াডাঙ্গা ও নীলফামারী ও গেছি তবে অনেক আগে গেছি আর স্পষ্ট তেমন কিছু মনে নাই, তাই এই গুলো আবার যাবো ইনশাআল্লাহ।...
05/10/2026

লক্ষীপুর, চুয়াডাঙ্গা ও নীলফামারী ও গেছি তবে অনেক আগে গেছি আর স্পষ্ট তেমন কিছু মনে নাই, তাই এই গুলো আবার যাবো ইনশাআল্লাহ।।

আপনাদেরটার আপডেট জানতে চাই আর গ্রুপে শেয়ার করে দিন।।

সেন্টমার্টিন নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে তাই সকলকে নিম্নের প্রশ্ন এবং উত্তর গুলো এক পলকে দেখে নেয়ার জন্য  অনুরোধ থাকলো।...
02/10/2026

সেন্টমার্টিন নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে তাই সকলকে নিম্নের প্রশ্ন এবং উত্তর গুলো এক পলকে দেখে নেয়ার জন্য অনুরোধ থাকলো।

প্রশ্ন - ০১) সেন্টমার্টিন কবে খুলবে ও কখন যাওয়া যাবে?

✅ ১লা নভেম্বর ২০২৬ইং থেকে ৩১শে জানুয়ারী ২০২৭ইং (সম্ভাব্য) মোট ৩ মাস এবার সেন্টমার্টিন খোলা থাকবে পর্যটকদের জন্য। এই তিন মাসের যে কোনো সময় যাওয়া যাবে, তবে আমার পরামর্শ অবশ্যই নভেম্বরে যাওয়া উচিৎ কারন তখন ভিড় এড়িয়ে সুন্দর একটা রুপ পাওয়া যাবে।

প্রশ্ন - ০২) ভ্রমণকারী থেকে কবে ইভেন্ট হবে?

✅ সেন্টমার্টিনের জন্য এবার কোনো নির্দিষ্ট ইভেন্টের তারিখ থাকবে নাহ। অর্থাৎ আপনি যে কোনো দিন যে কয়জন ইচ্ছা সেন্টমার্টিন যেতে পারবেন। এর কারন হলো সেন্টমার্টিনে কোনো গ্রুপ এক্টিভিটির দরকার হয় নাহ। এছাড়াও কিছু কিছু তারিখ আমরা ইকটু বড়সড় টিম হয়ে একসাথে ভ্রমনে যাবো এবং সেই তারিখ গুলো আমাদের পেইজে জানিয়ে দেয়া হবে। মূল কথা আপনি আপনার সুবিধামত সময় ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন আর এটাই কি ভালো নাহ আপনার জন্য??

প্রশ্ন - ০৩) সেন্টমার্টিনে কত দিনের ভ্রমণ হবে?

✅ এইটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, আপনি চাইলে সকালে গিয়ে বিকালে ও চলে আসতে পারেন। তবে এত কষ্ট করে সেন্টমার্টিন গিয়ে দুইটা রাত না থাকলেই নয়। তাই আমাদের পরামর্শ ঢাকা থেকে ঢাকা ৪ রাত ৩ দিনের ভ্রমনে যাওয়া উচিৎ। যেখানে বাসে ২ রাত এবং সেন্টমার্টিনে দুই রাত অবস্থান করবেন। আপনি চাইলে ৩ রাত ২ দিনেও করতে পারেন আবার আরো বেশি ও থাকতে পারেন।

প্রশ্ন - ০৪) সেন্টমার্টিন ভ্রমণের খরচ কেমন হবে?

✅ খরচের ব্যাপারটা নির্ভর করে আপনি কেমন প্যাকেজে যাবেন তার উপর। কারন বাস, শীপ, হোটেল, খাবার বিভিন্ন মান এবং দামের হয়ে থাকে। যেমন ২,০০০ টাকার ও রুম আছে আমার ২০,০০০ টাকার ও রুম আছে। ডিপেন্ড করে আপনার সামর্থ্য এবং রুচির উপর। তারপর ও একটা মিনিমাম ধারনা দিচ্ছি যে, ঢাকা থেকে ঢাকা ৩ রাত ২ দিনের প্যাকেজ ৮,৫০০ টাকা থেকে শুরু এবং ৪ রাত ৩ দিনের প্যাকেজ ১০,৫০০ টাকা থেকে শুরু। এর চেয়ে কমে কিছু বাজেট ট্রিপ হয় যেগুলো স্টুডেন্ট ট্রিপ, রেগুলার এই ট্রিপ গুলো আমরা আয়োজন করি নাহ তবে কিছু নির্দিষ্ট তারিখে এই ট্যুর হয়।

প্রশ্ন - ০৫) কখন সেন্টমার্টিন যাওয়ার উত্তম সময়?

✅ আপনাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর নাহ, কারন আপনারা উত্তম বলতে বুঝবেন ৩-৪ দিনের ছুটি। অথচ ঐ সময়টা সবচেয়ে অনুপযুক্ত ভ্রমণের জন্য। কারন ঐ সময় কোনো কিছুর সিডিউল ঠিক থাকে নাহ। তারপর ও আপনাদের একটা পরামর্শ দেই, সম্ভব হলে বুধবার ও বৃহস্পতিবার ছুটি নিয়ে মঙ্গলবার রওনা দেন ভ্রমণের উদ্দেশ্যে। এতে করে ভিড় এড়িয়ে সুন্দর একটা সময় পার করতে পারবেন। আরেকটা কথা, সেন্টমার্টিনের জন্য পূর্ণিমা নিয়ে ভাবার কিছু নাই কারন হয় চাঁদ পাবেন নয়তো তারা আর এই দুইটাই অনেক বেশি সুন্দর।

প্রশ্ন - ০৬) উত্তম বাস, হোটেল ও শীপ কোনটা?

✅ এটাও ডিপেন্ড করে আপনার বাজেটের উপর। নন এসি বাসের মধ্যে আমার পরামর্শ ইউনিক, সৌদিয়া, হানিফ এবং এসি বাসের মধ্যে সোহাগ ও রবি এক্সপ্রেস বেস্ট। শীপের মধ্যে একটাই মূল লক্ষ্য থাকা উচিৎ তা হলো যেই শীপ সবার আগে ছাড়ে এবং মিনিমাম মাথার উপর ছাঁদ আছে কারন অতিরিক্ত রোদ, বৃষ্টি এবং কুয়াশা কোনোটাই এই যাত্রায় আনন্দদায়ক নাহ। রিসোর্টের ব্যাপারে আমি বলবো লুক নাহ থেকে এলাকা দেখেন। সুন্দর রিসোর্টের চাইতে সুন্দর পরিবেশ ও সুন্দর সিকিউর এলাকা বেশি জরুরী আর তার জন্য আমার পরামর্শ একদম জেটির কাছাকাছি যে কোনো এক পাশে অথবা একদম পশ্চিম বিচে।

প্রশ্ন - ০৭) সেন্টমার্টিন ভ্রমণে কি কি সতর্কতা অবলম্বন করা উচিৎ?

✅ এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে। আমি কয়েকটা ব্যাপার সকল ট্রিপেই ফলো করি তা হলো ইকটু কম আনন্দ হওক কিন্তু কোনো কান্না নাহ হওক। সেন্টের জন্য সব সময় কিছু ব্যাপার খুব গুরুত্ব সহকারে দেখা উচিৎ যেমনঃ

- শীপে উঠতে নামতে তাড়াহুড়ো নাহ করা।
- শীপের কিনারে এবং বাউন্ডারিতে না বসা।
- সাতার না জানলে নির্দ্দিষ্ট এরিয়ার বাহিরে পানিতে নাহ নামা।
- পানিতে নামার সময় প্রবালের অবস্থান লক্ষ্য করা।
- ঢাকা থেকে একদম প্রথম ট্রিপের বাসে রওনা দেয়া।
- অবশ্যই বাস+হোটেল+শীপ টিকিট ও বুকিংয়ের ব্যাপারে কোনো চক্র দ্বারা প্রতারিত নাহ হওয়া।
- একটা সুন্দর পরিকল্পনা ও সময় পছন্দ করা।
- বিচের খাবারের ব্যাপারে ইকটু খোজ খবর করে খাওয়া।
- কখনোই ভাজা মাছ এবং মসলা মাখা মাছ নাহ খাওয়া।

আশাকরি এই তথ্য গুলো আপনাদের সেন্টমার্টিন ভ্রমণকে আরো সুন্দর, গুছানো ও পরিকল্পিত করবে। এছাড়াও আরো তথ্যের জন্য আমাদের মেসেজ করতে পারেন।

এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়াটসআপ গ্রুপে ও যোগ দিতে পারেন।

লিংকঃ
https://chat.whatsapp.com/CeZ74geK7nb5XMZkdMCjGE?s=cl&p=a&mlu=4&ilr=4&iam=0

ধন্যবাদ

Address

Dhaka

Telephone

+8801732078830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir - The Tour Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabbir - The Tour Guide:

Shortcuts

Share

Category