20/02/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
(১) সার্বিয়ার আপডেট খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ। আশা করছি মাসের শেষের দিকে কিছু সুসংবাদ পাব ইনশাআল্লাহ।
(২) দীর্ঘদিন নানা ঝামেলার পর (এম্বাসি ডেট না পাওয়া, মাসের পর মাস ঘুরেও ইন্ডিয়ার ভিসা না পাওয়া, ভিসা রিজেক্ট হওয়া) বুলগেরিয়ার কাজের গতি ফিরেছে আলহামদুলিল্লাহ। এখন এম্বাসি ডেট নিয়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের ১৩ জনের পারমিট এসেছে এবং সবাই ইন্ডিয়ার ভিসার জন্য দৌড়ঝাঁপ করছেন। পরবর্তীতে আরো ৪০টির মতো পারমিট পাব ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের শেষের দিকে পাওয়ার কথা থাকলেও বড়দিন এবং নতুন বছরের দীর্ঘ ছুটির কারণে এটা গ্যাপ তৈরি হয়েছে এবং পারমিট সেই সময় পাওয়া যায়নি। আশা করছি শীঘ্রই পাওয়া যাবে ইনশাআল্লাহ। বুলগেরিয়ার জন্য নতুন আরেকটি স্লট রেডি হচ্ছে তবে পুলিশ ক্লিয়ারেন্স না থাকায় সেটা একটু দেরি হচ্ছে।
(৩) মলদোভার পারমিটের জন্য অপেক্ষা করছি।
(৪) পর্তুগালের এম্বাসি ডেট মার্চের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ।
সবার কাছে বিনীত অনুরোধ: অপেক্ষা অনেক করেছেন আরো কিছুদিন করুন। ২০২৫ সাল কারো জন্যই সুখকর ছিল না, ইনশাআল্লাহ ২০২৬ সাল সবার জন্যই কল্যাণকর হবে। তাই সবর করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আপনি চাইলে কমেন্টে বিষ ঝাড়তে পারেন, গালি দিতে পারেন, এতে কোনো বাধা নেই কিন্তু কোনো লাভও নেই।
ইতিমধ্যে পলিটিকাল থ্রেড আশা শুরু হয়েছে। অফিসের স্টাফদের জানে মেরে ফেলার হুমকি, তুলে নিয়ে যাবার ধমকি, অফিস ভাংচুর ও জ্বালিয়ে দেয়ার হুমকি চরম আকার ধারণ করেছে। এভাবে চলতে থাকলে সকল স্টাফ চাকরি ছেড়ে চলে যাবে, ইতিমধ্যে সবাই রিজাইনও দিয়ে দিয়েছে। আমি অনুরোধ করে করে মানিয়ে রাখছি কিন্তু জানের ভয়ে কেউ চাকরি কন্টিনিউ করতে চাচ্ছে না। গত ২/৩ দিন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের ছোট ভাইয়ের পরিচয়ে কয়েকজন অফিস ভাংচুর করার হুমকি দিয়ে গেছে (নাম, মোবাইল নম্বর এবং ভিডিও আছে)। হাতেগোনা কয়েকজনের উগ্রতার কারণে অফিস স্টাফরা চাকরি কন্টিনিউ না করলে অফিস খুলবে কে? আমি আছি ১০,৫০০ কিলোমিটার দূরে! স্টাফ না থাকলে অফিসের কি হবে?
নোট: সবাইকে অনুরোধ করছি দয়া করে আমার WhatsApp-এ মেসেজ অথবা ভয়েস দিবেন এবং অবশ্যই পরিচয় দিবেন। একদম কল দিবেন না প্লিজ। মোবাইল হাতে নিলে দেখি সারাক্ষণ ফোন বাজতেই থাকে, ফলে কোনো কাজ করা যায় না। তাই দয়া করে নাম, পরিচয় দিয়ে Text করবেন ইনশাআল্লাহ আমি সবার মেসেজ পড়ে সময় করে জবাব দিব। মনে রাখতে হবে সবকিছু ম্যানেজ এবং সমন্বয় আমাকেই করতে হয়, তাই ২৪ ঘন্টা আমাকে WhatsApp এ পাওয়া যাবে না এবং তাৎক্ষণিক উত্তর পাবেন না, এটাই তো স্বাভাবিক। আবারও বলছি "প্লিজ কেউ কল করবেন না, নাম পরিচয় দিয়ে ভয়েস অথবা Text মেসেজ করুন"!
যারা ফাইল রিটার্নের রিকোয়েস্ট করেছেন এবং টাকার জন্য বারবার চাপ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো "টাকা দেয়ার সামর্থ্য থাকলে আপনাকে এক কথা দ্বিতীয়বার বলতে হতো না ভাই, আমি নিজেই ডেকে ডেকে দিয়ে দিতাম, অন্তত বিগত দিনে তাই করেছি"। সময় আমাদের অনুকূলে নয় তাই আপনাদের হাতে পায়ে ধরে বারবার সময় চাচ্ছি। যেখানে স্টাফদের ৪ মাসের বেতন বকেয়া, ১৬ মাসের অফিস ভাড়া বকেয়া সেখানে আপনি অফিস পোড়ানোর হুমকি দিয়ে টাকা আদায় করবেন কোথা থেকে? আবারও বলছি "শান্ত হোন প্লিজ" 🙏
আমার এখন আর নতুন করে হারানোর কিছু নেই। প্রতিদিন বিভিন্ন গ্রুপে আমার নামে পোস্ট হচ্ছে, তখনো হয়েছে এখনো হচ্ছে। দালালের মুখোশ উন্মোচন, ভন্ড দালালের বিরুদ্ধে জিহাদ ইত্যাদি প্রতিদিন হচ্ছে। কিন্তু আমি এসবে বিচলিত না হয়ে প্রতি মূহুর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।
খারাপ উদ্দেশ্য থাকলে বহু আগেই ধরাছোঁয়ার বাইরে চলে যেতাম, টিকিটিও স্পর্শ করতে পারতেন না।
📞 +38599 207 7287 (শুধু Text মেসেজ অথবা ভয়েস)
✉️ [email protected]