Travel Adventure of Bangladesh "TAB"

Travel Adventure of Bangladesh "TAB" যদি পৃথিবী টাকে জানতে চাও...�
তবে ঘরে?

• দারাজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারাজ থেকে অফার দিচ্ছে বলে নিন্মে দেওয়া এমন ম্যা`লওয়ার যুক্ত স্ক্যা`ম লিংক পাঠাচ্...
14/05/2025

• দারাজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারাজ থেকে অফার দিচ্ছে বলে নিন্মে দেওয়া এমন ম্যা`লওয়ার যুক্ত স্ক্যা`ম লিংক পাঠাচ্ছে একটি চ`ক্র!!

• লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের ডিভাইসে ম্যা`লওয়্যার প্রবেশ করে।

• ক্ষতিকর ম্যা`লওয়্যারটি গোপনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে। ফলে অনেকেই প্রতারিত হয়।

• সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এসব লিংক গুলো-তে ক্লিক না করার অনুরোধ করছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

সংবাদ বিজ্ঞপ্তিরাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত একঢাকা...
02/01/2025

সংবাদ বিজ্ঞপ্তি

রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত এক

ঢাকা, ০২ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): আজ ২ জানুয়ারি ২০২৫ তারিখ ০৫৫০ ঘটিকায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে ইউপিডিএফ (মূল) এর একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ০২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ০১ টি ওয়াকি-টকি সেট ও ১২ টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে।

© Bangladesh army

২০২১-এর অন্যতম বিখ্যাত ন্যাচারাল ফটোগ্রাফ ছিলো এই ছবিটা। হাজার হাজার স্টার্লিং পাখি একসাথে মিলে একটা বড় পাখির আকৃতি ধা...
21/11/2024

২০২১-এর অন্যতম বিখ্যাত ন্যাচারাল ফটোগ্রাফ ছিলো এই ছবিটা। হাজার হাজার স্টার্লিং পাখি একসাথে মিলে একটা বড় পাখির আকৃতি ধারণ করেছে। পাখির ঝাঁকের এই ধরনের আকৃতি ধারণের প্রবণতাকে বলা হয় murmuration। পাখিরা দলবেধে এরকম আকৃতি ধারন করে দৈত্যাকার রূপ নেয়ার মাধ্যমে তাদের শিকারী-শত্রুকে বিভ্রান্ত করে ফেলে।

ছবিটি তুলেছেন জেমস ক্রোম্বি, আয়ারল্যান্ড থেকে।

ইনি মার্গারেট জনসন, ১০০ বছর বয়সী পাওয়ার হাউস, যিনি প্রমাণ করছেন যে বয়সটি কেবল একটি সংখ্যা!মার্গারেট ৭০ বছর বয়স পর্যন...
06/11/2024

ইনি মার্গারেট জনসন, ১০০ বছর বয়সী পাওয়ার হাউস, যিনি প্রমাণ করছেন যে বয়সটি কেবল একটি সংখ্যা!

মার্গারেট ৭০ বছর বয়স পর্যন্ত দৌড়ানো শুরুই করেননি, কিন্তু এখন ১০০ বছর বয়সে তিনি বেশ অনেকগুলো রেকর্ড ভেঙ্গেছেন এবং তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করছেন।

৫ই সেপ্টেম্বর ন্যাশনাল সিনিয়র গেমসে ৯৫ বছরের বেশি বয়সী দ্রুততম মহিলা হয়ে দুটি মাস্টার স্পোর্টস রেকর্ড ভেঙেছেন!

মার্গারেট ৯৫-১০০ বয়সী গোষ্ঠীর জন্য ৫০ মিটার এবং ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেছেন। ভিস্কাস থ্রোতে একটি নতুন রেকর্ডও করেছেন!

মাত্র ৪০.১২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করেছেন। যা অবিশ্বাস্য!

মার্গারেটের গল্প আমাদের শেখালো, জীবনের যে কোন পর্যায় থেকে শুরু করা যায়, পরিসংখ্যান দিয়ে জীবন চলে না।

(তথ্য ছবি সংগ্রহীত)

যখন বউ নিয়ে কক্সবাজার যায়। 🙂আমাদের সাথে ট্যুরে গেলে কিন্তু ভাইয়াদের ব্যাগ টানাটানির পেরেশানি নাই,  কারণ ব্যাগ ধরতে আমাদে...
04/11/2024

যখন বউ নিয়ে কক্সবাজার যায়। 🙂

আমাদের সাথে ট্যুরে গেলে কিন্তু ভাইয়াদের ব্যাগ টানাটানির পেরেশানি নাই, কারণ ব্যাগ ধরতে আমাদের হোস্টরা-ই সেরা। 😁

আমাদের পরবর্তী ইভেন্ট
কক্সবাজার ভ্রমণ ৩ রাত ২ দিন ২৪৯৯৳ মাত্র
সোনাদিয়া দ্বীপে জোসনা বিলাস ৩২৯৯৳ মাত্র

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
কল করুন -01305292123-01641059151

মেঘের দেশে কখনো কি তুমি হারাও আনমনে। 💙📍বান্দরবান
04/11/2024

মেঘের দেশে কখনো কি তুমি হারাও আনমনে। 💙

📍বান্দরবান

রমনায় ভোরের স্নিগ্ধ সকাল যেভাবে শুরু  হয়। 🌥️শুভ সকাল
03/11/2024

রমনায় ভোরের স্নিগ্ধ সকাল যেভাবে শুরু হয়। 🌥️
শুভ সকাল

নব্বই দশকে ফিরে যেতে চান? রাজশাহী গেলে এমন একটা গ্রাম পাবেন৷ সেখানে বিদ্যুৎ নেই৷ রাতে হারিকেন জ্বালাতে হয়। রাস্তায় কোন র...
02/11/2024

নব্বই দশকে ফিরে যেতে চান? রাজশাহী গেলে এমন একটা গ্রাম পাবেন৷ সেখানে বিদ্যুৎ নেই৷ রাতে হারিকেন জ্বালাতে হয়। রাস্তায় কোন রিক্সা অটো নেই। গরু অথবা মহিষের গাড়িতে যাতায়াত করতে পারবেন৷ মোবাইলের নেটওয়ার্ক থাকবে না। তাই পুরোটা সময় প্রকৃতির সাথেই উপভোগ করতে পারবেন৷ রাতে গেরস্তের মাটির দোচালা ঘরে থাকতে পারবেন। সকালে কালাই রুটি আর ধনেপাতা ভর্তা দিয়ে নাস্তা পাবেন৷ গোয়ালে আপনার সামনেই নিজহাতে গরুর দুধ দোহন করে আপনাকে গ্লাসে পান করতে দিবে৷

যান্ত্রিকতার জীবনকে দু চারদিনের জন্য ছুটি দিয়ে ঘুরে আসতে পারেন সেখান থেকে। রাজশাহী শহর গিয়ে ট্রলারে পদ্মানদী পার হয়ে চলে যাবেন একদম ভারতঘেষা ঐ গ্রামে৷ গ্রামটির নাম চরখিদিরপুর৷

তথ্য ছবি সংগ্রহীত

এই হল শক্তিশালী মারাঠা সাম্রাজ্যের একটি অসামান্য সামরিক বিস্ময়, লোহাগড় দুর্গ।লোনাওয়ালার কাছে প্রায় তিন হাজার চারশো পঞ...
01/11/2024

এই হল শক্তিশালী মারাঠা সাম্রাজ্যের একটি অসামান্য সামরিক বিস্ময়, লোহাগড় দুর্গ।
লোনাওয়ালার কাছে প্রায় তিন হাজার চারশো পঞ্চাশ ফুট উচ্চতায় একটি টিলার উপরে অবস্থিত এই আশ্চর্য স্থাপত্য। একসময় এই দুর্গ পাভানা-ইন্দ্রায়ণী অববাহিকাকে পৃথক করে সাম্রাজ্যকে সুরক্ষিত করতো। আবার অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমির সঙ্গে ককানকে সংযুক্ত এই অঞ্চলের বাণিজ্য পথে এক শক্তিশালী রক্ষক হিসেবে দাঁড়িয়ে থাকতো।
যদিও এর এমন উচ্চতায় সামরিক ঘাঁটি তৈরী করাই ছিল এক দারুণ বিস্ময়ের ব্যাপার..!

তথ্য ছবি সংগ্রহীত

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে ...
13/07/2024

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার ১৫ জন সাথী। হটাত প্রচন্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে একেকজন একেক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথও ভেসে যায়। পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচন্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারান নি। ভাসতে থাকেন। ভাসতে থাকেন। উপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
১ ঘন্টা ২ ঘন্টা করতে করতে ১ দিন থেকে ২ দিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোন অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল। কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানে নি। ভাসতে থাকে ভাসতে থাকে।

ভাসতে ভাসতে ৫ দিন পার হয়ে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কি.মি. ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌছে। তখন বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদের’ ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে মারে। কিন্তু সে ধরতে পারে না। তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তার পিছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যপ্টেন তাৎক্ষনিক জাহাজ সেদিকে ঘুড়িয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে। এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, রবীন্দ্রনাথকে যখন সফল ভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে উঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যু মুখের যাত্রীকে জীবন ফিরে দেয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন।

ধন্যবাদ এমভি জাওয়াদের ক্যপ্টেনকে। ধন্যবাদ এমভি জাওয়াদে উপস্থিত সকল নাবিককে। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে। মানুষ হতে শেখাবে।

তথ্য ছবি সংগৃহীত

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Adventure of Bangladesh "TAB" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category