16/09/2019
আসছে অক্টোবর ৩
কাশ্মীরখ্যাত নিলাদ্রী ও টাঙ্গুয়ার হাওড়( সুনামগঞ্জ) ভ্রমণ (৩ রাত / ২ দিন)
প্যাকেজের মধ্যে যা যা থাকছে:
* ঢাকা - সুনামগঞ্জ - ঢাকা নন এ/সি বাস
* ২ দিন নৌকার সকল খরচ
* সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুরের খাবার সহ ৫ বেলা খাবার ।
যা যা ভ্রমণের মধ্যে থাকছে না:
১) বাসের যাত্রা বিরতির খাবার
২) দর্শনীয় স্থান সমুহের টিকেট (প্রবেশ ফি)
৩) ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার , নরম ও হার্ড ড্রিংক্স
৪) উল্লিখিত ভ্রমণ পথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরচ ।
৫) প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস, রাস্তা অবরোধের, রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ) ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
টাংগুয়ার হাওর দর্শনীয় স্থান সমূহঃ
★ ওয়াচ টাওয়ার
★ টেকের ঘাট
★ নিলাদ্রি
★ বারিক্কাটিলা
★ জাদুকাটা নদী
★ লাকমা ছড়া
★ শিমুল বাগান
১ম দিনঃ রাত ১০ টায় ফকিরাপুল থেকে যাত্রা শুরু সুনামগঞ্জ এর উদ্যেশ্যে রাতে ছুটে চলবো।
২য় দিন: ভোর হতেই পৌছে যাব সুনামগঞ্জ শহরে। সেখান থেকে লেগুনায় গন্তব্য তাহিরপুর বাজার। বাজার থেকে ফ্রেশ হয়ে উঠে পড়বো আমাদের আগামী ২ দিনের জন্য হতে যাওয়া ট্রলারে। এবার যাত্রা পানিপথে। দূর পাহাড় আর চারিদিকে পানি। ঘণ্টা খানিক পর আমরা পৌছে যাব ওয়াচ টাওয়ারে। লাফালাপি ঝাপাঝাপি করে উঠে পড়বো ট্রলারে এবং ওই খানেই লাঞ্চ করে নিব। লাঞ্চ শেষে আবার ছুটে চলা চারপাশে চোখ ধাঁধানো সৌন্দর্য্য। সন্ধ্যা নাগাদ ট্রলার ভিড়বে ট্যাকেরঘাটে।ঝুপঝাপ নেমেই বেরিয়ে পড়বো চারপাশ দেখতে। নীলাদ্রী লেক দেখে পাশের বাজারে চা খেয়ে আবার ট্রলারে। এবার রাতের খাবার খেয়ে গানের আসর। অত:পর ঘুমাতে যাওয়ার পালা ট্রলারের ছাদে বিছানা করে ঘুম।
৩য় দিন: সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার যাত্রাশুরু। এবার গিয়ে থামবো যাদুকাটা নদীতে। নদীর স্বচ্ছল পানি যে কাউকে আকর্ষীত করবে।সবাই আশপাশ এ ঘুরাঘুরি করবো ছবি তুলবো ।অতঃপর মনের মতো ভিজে আর রোদে পুড়ে কালো হয়ে তবেই পানি থেকে উঠবো । কাপর চেঞ্জ করে লঞ্চে বসে লাঞ্চ শেষ করে আশেপাশে ঘুরে সন্ধ্যে নামার আগে যাত্রা করবো তাহির পুরের উদ্দেশ্যে। তাহিরপুর ফিরে সুনামগঞ্জগামী লেগুনা বাসে সৌন্দর্য্য কে বিদায় জানানোর পালা।
৪র্থ দিন : আনুমানিক সকাল ৬ টায় ঢাকায় পৌঁছাবো।
খাবার মেন্যু :
১ম দিন:
সকালের নাস্তা -ডিম +সবজি +পরটা
দুপুরের আহার -মাছ+আলুভর্তা +ডাল +সাদা ভাত
রাতের আহার-মুরগীর মাংস অথবা ডিম্ ভুনা +খিচুড়ি
২য় দিন:
সকালের নাস্তা -ডিম +সবজি +পরটা
দুপুরের আহার -মাছ অথবা মুরগীর মাংস +ডাল +সাদা ভাত
ভ্রমনে যে জিনিস গুলো সঙ্গে রাখলে ভ্রমণটা সুন্দর হয়:
✔ অডোমস ক্রীম টা সাথে রাখলে ভালো. মশা যদি যন্ত্রনা করে
✔ ভ্রমণ ব্যাগ/লাগেজ যত হালকা হয় ততই ভালো
✔ যদি হটাৎ বৃস্টি হয়, তাই বৃষ্টি থেকে নিজের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র বাঁচানোর জন্য ব্যবস্থা নিতে হবে
✔ সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
✔ ব্রাশ, প্রয়োজনীয় ঔষধ
✔ মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য)
✔ ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
✔ চার্জের জন্য পাওয়ার ব্যাংক
ইভেন্ট ফি ৩৫০০ টাকা মাত্র।
কনফার্মেশনের জন্য ১৫00/= টাকা জমা দিতে হবে (টাকা অফেরত যোগ্য)
টাকা পাঠানোর শেষ দিন :৩০ সেপ্টেম্বর ২০১৯।
বিক্যাশ করতে পারেন:
নাহিদ হাসান আশিক :01632-840688 (পারসোনাল)