12/10/2026
ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট বাতিল সংক্রান্ত জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তি
সকলকে জানানো যাচ্ছে যে, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS381/BS382 (ঢাকা-রিয়াদ-ঢাকা) সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
অনুগ্রহ করে আপাতত বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকুন। ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং এবং সর্বশেষ তথ্য জানতে যাত্রীদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
ভ্রমণে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ।
যেকোন সহযোগিতায় যোগাযোগ করুনঃ
09613713605, 13605
+88 01 777 777800-806