Anowar The Explorer

Anowar The Explorer A Trusted name in the travelling world

Dream Kashmir.... Let's Go.
02/08/2026

Dream Kashmir.... Let's Go.

অস্ট্রেলিয়ায় “ওয়ার্ক পারমিট ভিসা”? সত্য নাকি প্রতারণা?অনেকেই আমাকে নক করে জানতে চান – অস্ট্রেলিয়ায় কি “ওয়ার্ক পারম...
28/08/2025

অস্ট্রেলিয়ায় “ওয়ার্ক পারমিট ভিসা”? সত্য নাকি প্রতারণা?

অনেকেই আমাকে নক করে জানতে চান – অস্ট্রেলিয়ায় কি “ওয়ার্ক পারমিট ভিসা” আছে?

👉 উত্তর হলো – না, অস্ট্রেলিয়ায় সরাসরি কোনো ওয়ার্ক পারমিট ভিসা নেই।

সম্প্রতি অনেককে দেখি “অফার লেটার” পাচ্ছেন—ওয়েটার, ক্লিনিং বা fruit প্যাকিং জবের নামে।
এসব অফার লেটার আসলে পুরোটাই ফেক।
এভাবে অফার লেটার দেখিয়ে কখনো ভিসা দেয় না অস্ট্রেলিয়া। তাই সাবধান থাকুন, প্রতারণার শিকার হবেন না।

অস্ট্রেলিয়ায় আসতে হলে শুধুমাত্র অফিসিয়াল চ্যানেল এর মাধ্যমে ভিসা নিতে হবে।
বাংলাদেশিদের জন্য জনপ্রিয় ভিসাগুলো হলো—

✅ স্টুডেন্ট ভিসা (Subclass 500) – পড়াশোনার জন্য
✅ টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা (Subclass 485) – পড়াশোনা শেষে কাজের সুযোগ
✅ স্কিলড মাইগ্রেশন ভিসা (Subclass 189, 190, 491) – দক্ষতা অনুযায়ী
✅ এমপ্লয়ার স্পনসর্ড ভিসা (Subclass 482, 186) – বৈধ স্পনসর থাকলে
✅ ভিজিটর ভিসা (Subclass 600) – ভ্রমণ বা পরিবারের সাথে দেখা করতে
✅ পার্টনার ভিসা – স্বামী/স্ত্রী যদি অস্ট্রেলিয়ান সিটিজেন বা PR হন
✅ প্যারেন্ট ভিসা – অস্ট্রেলিয়ায় সন্তান থাকলে বাবা-মায়ের জন্য

⚠️ ফ্রড থেকে সাবধান!
যে কেউ যদি বলে অফার লেটার দিলেই ভিসা হবে—তাহলে বুঝবেন সেটা প্রতারণা।
ভিসা সবসময় আসে শুধু সঠিক ও বৈধ পথে।


ইউরোপে ডিজিটাল বর্ডার সিস্টেম আসছে ১২ অক্টোবর ২০২৫ থেকেনতুন নিয়ম, নতুন অভিজ্ঞতা – ইউরোপে ভ্রমণের পদ্ধতিতে আসছে বড় পরিবর্...
10/08/2025

ইউরোপে ডিজিটাল বর্ডার সিস্টেম আসছে ১২ অক্টোবর ২০২৫ থেকে

নতুন নিয়ম, নতুন অভিজ্ঞতা – ইউরোপে ভ্রমণের পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন।

শুরুর তারিখ: ১২ অক্টোবর, ২০২৫
প্রযোজ্য দেশ: পর্তুগালসহ ২৯টি ইউরোপীয় দেশ
প্রযোজ্য ভ্রমণকারী: অ-ইইউ (non-EU) নাগরিক – অর্থাৎ যারা ইউরোপের বাইরের দেশ থেকে যাচ্ছেন

ইউরোপীয় ইউনিয়ন (EU) চালু করতে যাচ্ছে একটি নতুন Entry/Exit System (EES)। এই সিস্টেমে পাসপোর্টে আর সিল মারা হবে না। পরিবর্তে নেওয়া হবে আপনার বায়োমেট্রিক ডেটা — যেমন আঙুলের ছাপ এবং মুখের স্ক্যান।

কী কী পরিবর্তন আসছে
• আর পাসপোর্টে সিল মারা হবে না
• EU সীমান্তে আঙ্গুলের ছাপ ও মুখের ছবি স্ক্যান করা হবে
• কখন আপনি EU তে ঢুকলেন এবং বের হলেন — সব স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে
• কেউ অনুমোদিত ৯০ দিনের বেশি থাকলে সহজেই ধরা যাবে

উদ্দেশ্য কী
• সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা
• অবৈধভাবে থাকা বা বেশি দিন থেকে যাওয়ার প্রবণতা কমানো
• ভ্রমণের প্রক্রিয়া আরও দ্রুত, আধুনিক ও স্বয়ংক্রিয় করা

এই সিস্টেমটি ২০২৬ সালের এপ্রিলের মধ্যে পুরো ইউরোপে চালু হয়ে যাবে।

যারা ইউরোপে ভ্রমণ বা ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন থেকেই এই পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা জরুরি

Yale University Scholarship 2025 in USA (Fully Funded) | Bachelor, Master and PhDApply Link: https://alexandragrants.com...
10/08/2025

Yale University Scholarship 2025 in USA (Fully Funded) | Bachelor, Master and PhD
Apply Link: https://alexandragrants.com/yale-university-scholarships.../
Yale Scholarship is Fully Funded to pursue undergraduate, master’s, and Ph.D. Degree Program in American universities.
Check: https://alexandragrants.com/study-in-the-usa-without-ielts/
SCHOLARSHIP COVERAGE
These USA scholarships can vary from a few hundred dollars to more than $70,000 per year for all students. The average Yale Need-Based Scholarship is over $50,000.

10/08/2025

ইন্ডিয়ান ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র👉
1. মূল পাসপোর্ট ( ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স।
গ. কৃষক হলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6.ব্যাংক স্টেটমেন্ট ০৬ মাসের অথবা ডলার androcement ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জি'ডি কপি, নোটারি এবং ল'স্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে।
10. মেডিকেল পেপারস
বি:দ্র: ইন্ডিয়ান মেডিক্যাল ভিসা প্রসেসিং চার্জ ১৫৪৫ টাকা

09/08/2025

আগামীকাল থেকে ভারতীয় ভিসা প্রসেসিং চার্জ ১৫৪৫ টাকা

Bangladeshi Student হিসেবে আপনি ইউরোপের অনেক দেশে ইংরেজি ভাষায় পড়াশোনা করার সুযোগ ও স্কলারশিপ পেতে পারেন।তো চলুন দেখি ...
06/08/2025

Bangladeshi Student হিসেবে আপনি ইউরোপের অনেক দেশে ইংরেজি ভাষায় পড়াশোনা করার সুযোগ ও স্কলারশিপ পেতে পারেন।

তো চলুন দেখি নেই কোন কোন দেশে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। আর হ্যাঁ সম্পূর্ণ ডিটেলস আমাদের পেইজে পোস্ট করা হবে,

🇳🇱 Netherlands (নেদারল্যান্ডস)
• Course Language: প্রায় সব মাস্টার্স এবং অনেক ব্যাচেলর কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Holland Scholarship – €5,000 এককালীন।
• Orange Tulip Scholarship – পুরো অথবা আংশিক টিউশন ফি কাভার করে।
• Visa Ratio: ভালো, কিন্তু ফান্ড প্রমাণ দরকার হয়।



🇩🇪 Germany (জার্মানি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে হয়।
• Scholarships:
• DAAD Scholarship – মাসিক €934 থেকে শুরু, টিউশন ফ্রি, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Tuition Fees: প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ফ্রি বা খুব কম ফি।
• Visa Ratio: ভালো, ব্লক অ্যাকাউন্ট লাগবে।



🇫🇮 Finland (ফিনল্যান্ড)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স – দুটোই ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• University-based টিউশন ফি স্কলারশিপ ও স্টাইপেন্ড (up to 100%)।
• Visa Ratio: ভালো এবং ফান্ড প্রমাণ করা লাগে।



🇸🇪 Sweden (সুইডেন)
• Course Language: মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• Swedish Institute Scholarship (SISGP) – পুরো ফান্ডেড স্কলারশিপ (tuition, monthly expense, airfare)।
• University-specific স্কলারশিপ।
• Visa Ratio: ভালো, ফান্ড ও IELTS দরকার।



🇫🇷 France (ফ্রান্স)
• Course Language: অনেক মাস্টার্স কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Eiffel Excellence Scholarship – মাসিক €1,181 থেকে শুরু, ট্রাভেল, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Campus France এর বিভিন্ন স্কলারশিপ।
• Tuition Fees: সরকারী বিশ্ববিদ্যালয়ে টিউশন কম।
• Visa Ratio: উন্নতমানের SOP লাগবে।



🇮🇹 Italy (ইতালি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• DSU Scholarship – সম্পূর্ণ ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া।
• Invest Your Talent in Italy – ফান্ডেড স্কলারশিপ কিছু কোর্সে।
• Visa Ratio: খুব ভালো, প্রতি বছর অনেক বাংলাদেশি পান।



🇧🇪 Belgium (বেলজিয়াম)
• Course Language: ইংরেজিতে মাস্টার্স বেশি, কিছু ব্যাচেলরও পাওয়া যায়।
• Scholarships:
• VLIR-UOS Scholarship – পুরো ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ (priority to Bangladesh)।
• Visa Ratio: মাঝারি, কাগজ ঠিক থাকলে হয়।



🇭🇺 Hungary (হাঙ্গেরি)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স দুইটাই ইংরেজিতে।
• Scholarships:
• Stipendium Hungaricum Scholarship – পুরো ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া, মাসিক স্টাইপেন্ড।
• Visa Ratio: ভালো এবং IELTS ছাড়াও apply করা যায়।



🇨🇿 Czech Republic (চেক রিপাবলিক)
• Course Language: মাস্টার্স কোর্সে ইংরেজি প্রচুর আছে।
• Scholarships:
• Government scholarship + University scholarship।
• Tuition Fees: তুলনামূলকভাবে কম।
• Visa Ratio: মাঝারি।

✅ কিছু গুরুত্বপূর্ণ দিক:
• IELTS: বেশিরভাগ স্কলারশিপের জন্য দরকার হয়, কিন্তু কিছু স্কলারশিপে Medium of Instruction (MOI) গ্রহণযোগ্য।
• ভুয়া স্কলারশিপ থেকে সাবধান: যদি কেউ স্কলারশিপের নামে টাকা চায় বা বলে ১০০% গ্যারান্টি—সেটা ফেক।
• Always Apply via: অফিসিয়াল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা সরকারি স্কলারশিপ পোর্টাল (DAAD, Campus France, Study in Hungary, ইত্যাদি)।

Thanks Everyone ❤️

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801718386302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anowar The Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anowar The Explorer:

Shortcuts

Share

Category