Al Afif Overseas

Al Afif Overseas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Afif Overseas, Travel Company, Dhaka.

20/02/2026
🔸ইউনূস আসলেন, দেখলেন, জয় করলেন, চলে যাচ্ছেন। 🔸এইযে সুদিইউনূস, ইউনূইচ্ছা, কত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে বলে ফেললেন, এ...
11/02/2026

🔸ইউনূস আসলেন, দেখলেন, জয় করলেন, চলে যাচ্ছেন।

🔸এইযে সুদিইউনূস, ইউনূইচ্ছা, কত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে বলে ফেললেন, এমন নির্ভয়ে কোনো সরকার প্রধানকে আগে বলতে পেরেছেন কি ? পারেননি। ভবিষ্যতেও পারবেন না। এমন বাকস্বাধীনতা হয়তো আর পাবেন না।

🔸এই দেশের মানুষ ইউনূসকে ভালোবেসেছে। এবং ইউনূসও এই দেশের মানুষকে ভালোবেসেছে। তাই তিনি মানুষকে মুক্তির পথ দেখাতে চেয়েছিলেন। কিন্তু তিনি কতিপয় রাজনৈতিক দল, ফ‍্যাসিবাদি চরিত্র এবং আমলাতান্ত্রিক বাধার কারণে পুরোপুরি পারেননি।

🔸তারপরেও তিনি শেষ বলটা বানিয়ে তুলে দিয়েছেন আপনার আমার হাতে। এখন সিদ্ধান্ত আপনার আমার। যদি আমরা আমাদের মঙ্গল চাই তাহলে “হ‍্যাঁ” ভোট দিন।

🔸ইউনূসের বিরোধী হচ্ছে কায়েমি স্বার্থবাদী গুটিকয়েক ব্যক্তি, লুটেরা দলকানা, আমলাতন্ত্র এবং কিছু সিন্ডিকেট। এর বাইরে ইউনূসের কোন শত্রু নাই। দেশ এবং সাধারণ জনগণের ভালো চাইতে গিয়েই ইউনূস লুটেরাদের শত্রু হয়েছেন। ডানে-বামে তিনি শত্রু নিয়ে প্রতিনিয়ত দেশ ও জনগণের জন‍্য লড়ে গেছেন।

🔸এই দেশের মানুষ ইউনূসকে ভালোবাসে। ভালোবাসবে। এবং ইউনূসকে আজীবন মনে রাখবে। এই ইউনূস বাংলাদেশে আর হয়তো জন্মাবে কিনা আল্লাহই ভালো জানেন।

🔸আপনি ভালো থাকুন স‍্যার।

নীরব সমর্থন নয়, সরাসরি প্রশ্ন: যে রাজনীতি আমরা চেয়েছিলাম আমি তরুণদের, বিশেষ করে এনসিপির তরুণদের নির্বাচনী প্রচারণা খুব...
29/01/2026

নীরব সমর্থন নয়, সরাসরি প্রশ্ন: যে রাজনীতি আমরা চেয়েছিলাম

আমি তরুণদের, বিশেষ করে এনসিপির তরুণদের নির্বাচনী প্রচারণা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। এর পেছনে একটি স্পষ্ট কারণ আছে। পুরোনো, প্রবীণ রাজনীতিকদের প্রচারণা আমরা বহুবার দেখেছি। কী বলবেন, কতটুকু বলবেন, কোথায় থামবেন - এই হিসাবটা মোটামুটি জানা। সেখানে নতুন কিছু আর থাকে না।

কিন্তু তরুণদের মধ্যে আমি ভিন্ন একটি প্রবণতা দেখছি। তারা নিজেদের গড়ে তুলতে আন্তরিক চেষ্টা করছে, মানুষের সঙ্গে সরাসরি মিশছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো / মানুষকে কথা বলার সুযোগ দিচ্ছে। শুধু শোনা নয়, মানুষের মতামত প্রকাশের জন্য একটি খোলা পরিসর তৈরি হচ্ছে।

এরই মধ্যে ঢাকা–৮ আসনে আমরা এর স্পষ্ট উদাহরণ দেখেছি। এই এলাকার মানুষ তাদের পছন্দ-অপছন্দ কোনো রাখঢাক না রেখেই জানাচ্ছেন। নির্বাচনী প্রার্থী পাটোয়ারীর গায়ে ময়লা পানি ছিটানো হয়েছে, ডিম নিক্ষেপ হয়েছে। মানুষ প্রকাশ্যে বলছে তারা ভোট দেবে কি দেবে না। এখানেই বিষয়টি থেমে নেই। তারা প্রার্থীর আয়ের উৎস জানতে চাইছে। ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রাণের টাকা সরকারের তহবিলে জমা আছে, সেই টাকার হিসাবও চাইছে।

আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নগুলোর সমর্থন করি। এগুলো খুবই জরুরি প্রশ্ন। আমার বিশ্বাস, যারা আজ এই প্রশ্নগুলো করছেন, তারা সামনে আরও দৃঢ়ভাবে তা চালিয়ে যাবেন। শুধু পাটোয়ারী নন, মির্জা ব্রাদার্স হোক কিংবা ‘বড় ভাইজান’ - সবার কাছেই আয়ের উৎস, ক্ষমতার ব্যবহার আর দায়বদ্ধতার হিসাব চাওয়া হবে। ঠিক এমনটাই তো আমরা চেয়েছি।

আমরা চেয়েছি এসি রুমের রাজনীতি ভেঙে পড়ুক। নেতা নামুক রাস্তায়। সাধারণ মানুষের কাতারে দাঁড়াক। নাহিদ হাসনাতদের মতো কুলি-মজুরদের সঙ্গে গলা মিলিয়ে কথা বলুক, তাদের ঘামে ভেজা শরীর জড়িয়ে ধরুক। এই দৃশ্যের মধ্যেই রাজনীতির সৌন্দর্য আছে।

এই পরিবর্তন দেখে সত্যিই ভালো লাগছে। ধীরে ধীরে আমাদের রাজনৈতিক নেতাদের এমনভাবেই দেখতে পাবো - এই আশাটুকু এখন বাস্তব বলে মনে হচ্ছে।

আইলাভবেয়াদবস
গনভোটে হ‍্যাঁ দিন

রওশন হক
১/২৯/২৬
নিউইয়র্ক

#গনভোট
#রাজনীতি



যদি আপনারা চান, বাংলাদেশের ছেলে-মেয়েরা যথাযথভাবে লেখাপড়া করে ভালো চাকরি পাক, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন।- হাসন...
27/01/2026

যদি আপনারা চান, বাংলাদেশের ছেলে-মেয়েরা যথাযথভাবে লেখাপড়া করে ভালো চাকরি পাক, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন।

- হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি

আলহামদুলিল্লাহ
27/01/2026

আলহামদুলিল্লাহ

নির্বাচিত মানবিকতা ও রাজনীতির দ্বিচারিতারাজনীতি যখন শোককে হাতিয়ার বানায়, তখন মানবিকতার মুখোশ খুলে পড়ে। ব্যক্তিগত বা দলীয়...
27/01/2026

নির্বাচিত মানবিকতা ও রাজনীতির দ্বিচারিতা
রাজনীতি যখন শোককে হাতিয়ার বানায়, তখন মানবিকতার মুখোশ খুলে পড়ে। ব্যক্তিগত বা দলীয় স্বার্থে কোনো পরিবারের ট্র্যাজেডিকে ব্যবহার করা শুধু অরুচিকর নয়, তা সমাজের নৈতিক ভিত্তিকেও দুর্বল করে দেয়। সাম্প্রতিক সময়ে সাদ্দাম প্রসঙ্গে যে আবেগঘন বয়ান তৈরি করা হচ্ছে, তা মূলত এই নির্বাচিত মানবিকতারই একটি উদাহরণ।
লুৎফুজ্জামান বাবর ১৭ বছর এবং ব্যারিস্টার আরমান ৮ বছর গুম বা দীর্ঘ কারাবন্দিত্বের শিকার ছিলেন। তাদের স্ত্রীদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা ছিল অনিশ্চয়তা—স্বামী জীবিত না মৃত, সে খবর জানারও কোনো সুযোগ ছিল না। রাষ্ট্রীয় নিপীড়নের এই দীর্ঘ সময়ে তারা প্রতিবাদকে আবেগী রাজনীতিতে পরিণত করেননি। নীরব সহনশীলতার মধ্য দিয়েই তারা সময় পার করেছেন।
সাদ্দামের স্ত্রীর মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক। যে কোনো মৃত্যু আমাদের সংবেদনশীল হওয়া উচিত। কিন্তু আবেগের জায়গা থেকে দায় নির্ধারণ করতে গিয়ে বাস্তবতা উপেক্ষা করা ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে। প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদনই যখন করা হয়নি, তখন সম্পূর্ণ দায় রাষ্ট্রের ওপর চাপানো যুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখানে রাষ্ট্রের নিষ্ঠুরতা নয়, বরং রাজনৈতিক বয়ান নির্মাণের তাড়নাই বেশি স্পষ্ট।
এই মৃত্যুকে রাজনৈতিক নিপীড়নের সরাসরি ফল হিসেবে উপস্থাপন করাও বাস্তবতাবিরোধী। একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব কেবল নিজের জন্য নয়, তার পরিবারের নিরাপত্তা ও মানসিক স্থিতির প্রতিও। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না। ব্যক্তিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থানের পরিণতি অনেক সময় পরিবারকে বহন করতে হয়—এটি নির্মম হলেও বাস্তব সত্য।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো—গত ১৬ বছরে যেসব গুম, খুন ও নিপীড়নের ঘটনায় অসংখ্য পরিবার সর্বস্ব হারিয়েছে, তখন এই মানবিকতা কোথায় ছিল? তখন যারা নীরব ছিলেন, তারা আজ কোন নৈতিক অবস্থান থেকে রাষ্ট্রকে অভিযুক্ত করছেন?
ন্যায়বিচার মানে একপেশে সহানুভূতি নয়। মানবিকতা যদি সবার জন্য সমান না হয়, তবে তা মানবিকতা থাকে না; তা কেবল রাজনীতির একটি কৌশলে পরিণত হয়। রাষ্ট্রীয় জুলুমের বিরোধিতা যেমন জরুরি, তেমনি ব্যক্তিগত ব্যর্থতা ও রাজনৈতিক দায়ও সৎভাবে স্বীকার করা প্রয়োজন। অন্যথায় রাজনীতি শুদ্ধ হওয়ার বদলে আরও নিষ্ঠুর হয়ে উঠবে।

দেশের স্বার্থে গণভোটে হ্যাঁ দিন।
26/01/2026

দেশের স্বার্থে গণভোটে হ্যাঁ দিন।

বলুন তো কাহিনী কি?
04/11/2025

বলুন তো কাহিনী কি?

Address

Dhaka
1213

Telephone

+8801728875729

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Afif Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Afif Overseas:

Shortcuts

Share

Category