22/08/2026
ভিসার আবেদন পূরণ করার জন্য প্রয়োজনীয়:
১. সদ্য তোলা ২"x২" ল্যাব-প্রিন্ট রঙিন ছবি
২. জাতীয় পরিচয়পত্র
৩. সর্বশেষ ৩ মাসের মধ্যে পরিশোধিত বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল
৪. পেশা সংক্রান্ত প্রমাণপত্র
৫. ভারতীয় মেডিকেল এ্যাপয়েন্টমেন্ট লেটার ও ইনভিটেশন লেটার
৬. সর্বশেষ প্রেসক্রিপশন
৭. সকল আবেদনকারীর পাসপোর্ট
৮. সর্বশেষ গমনকৃত ইন্ডিয়ান ভিসার কপি (যদি থাকে)
৯. শিক্ষাগত যোগ্যতা, নিজ মোবাইল নম্বর ও ই-মেইলে এড্রেস
১০. পিতা ও মাতার জন্মস্থান।
ভিসা আবেদন ফরম জমা দেওয়ার সময় পরপর সাজাতে হবে:
০. ভিসা প্রসেসিং ফি প্রদানের ইনভয়েস
১. ভিসা আবেদন ফরম (নির্দিষ্ট স্থানে ১ কপি ২"x২" ছবি আঠা দিয়ে লাগানো ও নির্দিষ্ট ২টি স্থানে স্বাক্ষরসহ)
২. জাতীয় পরিচয়পত্র-এর ফটোকপি ;
৩. সর্বশেষ ৩ মাসের মধ্যে পরিশোধিত বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের ফটোকপি ;
৪. ব্যাংক স্টেটমেন্টের মূলকপি (স্থিতি ন্যূনতম ২৫,০০০ টাকা, জনপ্রতি)
অথবা, ডলার এনডোর্সমেন্ট (১৫০ ডলার জনপ্রতি) ;
৫. নাগরিক সনদপত্র (ফটোকপি)
৬. পেশা সংক্রান্ত প্রমাণপত্র (ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে মূলকপি) ;
৭. ভারতীয় মেডিকেল এ্যাপয়েন্টমেন্ট-এর কপি ;
৮. বিগত সকল প্রেসক্রিপশন ও টেস্ট রিপোর্টের ফটোকপি (শুধুমাত্র রোগীর ফাইলে) ;
৯. সর্বশেষ নিজ পাসপোর্টের ফটোকপি ;
১০. সর্বশেষ নিজ ইন্ডিয়ান ভিসার ফটোকপি (যদি থাকে) ;
১১. রোগীর ক্ষেত্রে এ্যাটেনডেন্ট-এর / এ্যাটেনডেন্ট-এর ক্ষেত্রে রোগীর পাসপোর্টের ফটোকপি ;
সকল কাগজপত্র A4 কাগজে ফটোকপি করতে হবে এবং আবেদনপত্রের সাথে দেওয়া সকল কাগজের মূলকপি, ব্যাংক হিসাবের জমা বই (যদি থাকে), চেক বই অথবা এটিএম কার্ড সাথে নিতে হবে।
ভিসা প্রসেসিং ফি প্রদানের রশিদে উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত হতে হবে অন্যথায় জমা নাও নিতে পারে।
Send a message to learn more