Noor-E-Madina Travels

Noor-E-Madina Travels We customize Hajj & Umrah Services

وَلِلهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْع...
10/05/2026

وَلِلهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَلَمِينَ

'আর আল্লাহরই জন্য এ ঘরের হজ করা মানুষের ওপর ফরয। যে সেখানে পৌঁছার সামর্থ্য রাখে (তার ওপর),আর কেউ অস্বীকার করলে (সে যেন জেনে রাখে,) আল্লাহ জগতবাসীর প্রতি মুখাপেক্ষী নন।

Wadi Al-Baida (ওয়াদি আল-বাদা / আল-বাইদা) হলো Medina শহরের কাছাকাছি একটি বিখ্যাত উপত্যকা, যেটি সাধারণ মানুষের কাছে “Wadi...
05/05/2026

Wadi Al-Baida (ওয়াদি আল-বাদা / আল-বাইদা) হলো Medina শহরের কাছাকাছি একটি বিখ্যাত উপত্যকা, যেটি সাধারণ মানুষের কাছে “Wadi e Jinn” বা “জ্বীনের উপত্যকা” নামে পরিচিত।
📍 অবস্থান
মদিনা শহর থেকে প্রায় ২০–৩০ কিলোমিটার দূরে
মরুভূমির মধ্যে লম্বা রাস্তা ও পাহাড়ঘেরা একটি ভ্যালি
🌟 কেন বিখ্যাত?
এই জায়গাটি বিখ্যাত একটি অদ্ভুত ঘটনার জন্য:
গাড়ি নিউট্রালে রাখলে বা ইঞ্জিন বন্ধ করলে
মনে হয় গাড়ি নিজে নিজেই উঁচুর দিকে উঠছে
এটা দেখে অনেকেই ভাবেন এখানে জ্বীন বা অতিপ্রাকৃত কিছু আছে—এই কারণেই “Wadi e Jinn” নামটি জনপ্রিয় হয়েছে।
🔬 আসল বৈজ্ঞানিক ব্যাখ্যা
এখানে কোনো জ্বীন কাজ করে না।
👉 এটা একটি optical illusion (দৃষ্টিভ্রম)
কারণ:
আশেপাশের পাহাড় ও দিগন্তের ঢাল এমনভাবে থাকে
যা মানুষের চোখকে ভুল বুঝায়
আসলে রাস্তা নিচের দিকে, কিন্তু চোখে উল্টো (উঁচু) মনে হয়

হজ প্যাকেজ  - ২০২৭🕋 হজ প্যাকেজ  A - ২০২৭ভ্রমণকাল: ৩৭ – ৪২ দিনফ্লাইট: হজ ফ্লাইট শুরু হওয়ার ১ম সপ্তাহের মধ্যেই।➖আবাসন ও হো...
04/05/2026

হজ প্যাকেজ - ২০২৭
🕋 হজ প্যাকেজ A - ২০২৭
ভ্রমণকাল: ৩৭ – ৪২ দিন
ফ্লাইট: হজ ফ্লাইট শুরু হওয়ার ১ম সপ্তাহের মধ্যেই।

➖আবাসন ও হোটেল সুবিধা➖

▪️মক্কা (প্রথম ২০-২৫ দিন): মসজিদুল হারামের চত্বর ঘেঁষা অভিজাত ৫ স্টার হোটেল। (সাফওয়া / ক্লক টাওয়ার / মক্কা টাওয়ার / ইলাফ কিনদা)। প্রতি রুমে ৪/৫ জন।

▪️মদিনা (পরবর্তী ৮-৯ দিন): মারকাজিয়া এরিয়াতে ১০০-৩০০ মিটারের মধ্যে মানসম্মত হোটেল। প্রতি রুমে ৪/৫ জন।

▪️হজ জোন (পরবর্তী ৪-৭ দিন): মিনা জামারাতের সন্নিকটে মানসম্মত হোটেলে ৪-৭ দিন অবস্থান। প্রতি রুমে ৪/৫ জন।

➖প্যাকেজে অন্তর্ভুক্ত➖

✓ এয়ারটিকেট: ডিরেক্ট ফ্লাইটে রিটার্ন এয়ার টিকেট।

✓ ভিসা: বীমাসহ হজ ভিসা।

✓ খাবার: হোটেলের বুফেতে ব্রেকফাস্টসহ তিন বেলা উন্নত মানের খাবার।

✓ যাতায়াত: মক্কা, মদিনা, মিনা ও আরাফাতে আধুনিক এসি বাসে যাতায়াত।

✓ মিনা ও আরাফাত: ডি' ক্যাটাগরির শীতাতপ নিয়ন্ত্রিত (AC) তাঁবুতে অবস্থান।

✓ জিয়ারাহ: মক্কা ও মদিনার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন।

✓ গাইড: অভিজ্ঞ আলিমদের তত্ত্বাবধানে ওমরা-হজ, মিনা-মুজদালিফা, আরাফার সকল কার্যক্রম সম্পাদন।

•• বিঃদ্রঃ কুরবানীর খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়।
🕋 হজ প্যাকেজ B - ২০২৭
ভ্রমণকাল: ৩৭ – ৪২ দিন
ফ্লাইট: হজের ৭-১০ দিন পূর্বে

➖আবাসন ও হোটেল সুবিধা➖

▪️মক্কা: মসজিদুল হারামের চত্বর থেকে ৭০০-৯০০ মিটার দুরত্বে স্ট‍্যান্ডার্ড ক‍্যাটাগরির হোটেল। প্রতি রুমে ৪/৫ জন।
হজের আগে ৭-১০ দিন। হজের পর ১০-১৪ দিন।

▪️মদিনা (৮-৯ দিন): হজের পর, মারকাজিয়া এরিয়াতে ১০০-৩০০ মিটারের মধ্যে মানসম্মত হোটেল। প্রতি রুমে ৪/৫ জন।

➖প্যাকেজে অন্তর্ভুক্ত➖

✓ এয়ারটিকেট: ডিরেক্ট ফ্লাইটে রিটার্ন এয়ার টিকেট।

✓ ভিসা: বীমাসহ হজ ভিসা।

✓ খাবার: তিন বেলা মানসম্মত বাঙালী মানের খাবার।

✓ যাতায়াত: মক্কা, মদিনা, মিনা ও আরাফাতে আধুনিক এসি বাসে যাতায়াত।

✓ মিনা ও আরাফাত: ডি' ক্যাটাগরির শীতাতপ নিয়ন্ত্রিত (AC) তাঁবুতে অবস্থান।

✓ জিয়ারাহ: মক্কা ও মদিনার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন।

✓ গাইড: অভিজ্ঞ আলিমদের তত্ত্বাবধানে ওমরা-হজ, মিনা-মুজদালিফা, আরাফার সকল কার্যক্রম সম্পাদন।

•• বিঃদ্রঃ কুরবানীর খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়।
🕋 হজ প্যাকেজ C - ২০২৭
ভ্রমণকাল: ৩৭ – ৪২ দিন
ফ্লাইট: হজ ফ্লাইট শুরু হওয়ার ১ম সপ্তাহের মধ্যেই।

➖আবাসন ও হোটেল সুবিধা➖

▪️মক্কা (প্রথম ২০-২৫ দিন): মসজিদুল হারামের চত্বর থেকে ৬০০-৮০০ মিটার দুরত্বে স্ট‍্যান্ডার্ড ক‍্যাটাগরির হোটেল। প্রতি রুমে ৪/৫ জন।

▪️মদিনা (পরবর্তী ৮-৯ দিন): মারকাজিয়া এরিয়াতে ১০০-৩০০ মিটারের মধ্যে মানসম্মত হোটেল। প্রতি রুমে ৪/৫ জন।

▪️হজ জোন (পরবর্তী ৪-৭ দিন): মিনা জামারাতের সন্নিকটে মানসম্মত হোটেলে ৪-৭ দিন অবস্থান। প্রতি রুমে ৪/৫ জন।

➖প্যাকেজে অন্তর্ভুক্ত➖

✓ এয়ারটিকেট: ডিরেক্ট ফ্লাইটে রিটার্ন এয়ার টিকেট।

✓ ভিসা: বীমাসহ হজ ভিসা।

✓ খাবার: তিন বেলা মানসম্মত বাঙালী মানের খাবার।

✓ যাতায়াত: মক্কা, মদিনা, মিনা ও আরাফাতে আধুনিক এসি বাসে যাতায়াত।

✓ মিনা ও আরাফাত: ডি' ক্যাটাগরির শীতাতপ নিয়ন্ত্রিত (AC) তাঁবুতে অবস্থান।

✓ জিয়ারাহ: মক্কা ও মদিনার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন।

✓ গাইড: অভিজ্ঞ আলিমদের তত্ত্বাবধানে ওমরা-হজ, মিনা-মুজদালিফা, আরাফার সকল কার্যক্রম সম্পাদন।

•• বিঃদ্রঃ কুরবানীর খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়।
📞 যোগাযোগ ও বুকিংয়ের জন্য

NOOR-E-MADINA TRAVELS || SOUTH ASIAN TRAVELS & TOURS
(𝐇𝐚𝐣𝐣 𝐋𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐍𝐨 1084 & 1224)

📍SHAH ALI PLAZA, 7TH FLOOR, OFFICE NO-806, MIRPUR-10, DHAKA-1216

📲কল/ওয়াটসআপ:
+8801733-606102
+8801922-538933

📧 ইমেইল:
[email protected]

👉🏼 ২০২৭ এর হজের প্রাকনিবন্ধন শুরু হয়েছে। প্রাকনিবন্ধনের জন‍্য উপরোল্লিখিত ঠিকানায় যোগাযোগ করুন।

আজইয়াদ রোড, মক্কা 🤲
02/05/2026

আজইয়াদ রোড, মক্কা 🤲

জমজম পানি পর্যায় ভূ-পৃষ্ঠের প্রায় ১০.৬ ফুট নিচে এটা আল্লাহর কুদরত যে জমজম ক্রমাগত প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার হারে ২৪ ঘন...
01/05/2026

জমজম পানি পর্যায় ভূ-পৃষ্ঠের প্রায় ১০.৬ ফুট নিচে
এটা আল্লাহর কুদরত যে জমজম ক্রমাগত
প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার হারে
২৪ ঘন্টার বেশি সময় ধরে পাম্প করা হয়
তখন পানির পর্যায় ভূ-পৃষ্ঠের প্রায় ৪৪ ফুট নিচে নেমে যায়,
কিন্তু যখন পাম্প করা বন্ধ করা হয়
তখন পর্যায় দ্রুত ১১ মিনিট পরে
আবার ১৩ ফুট উচ্চতায় ফিরে আসে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
প্রতি সেকেন্ড ৮০০০ লিটার অর্থ হল ৮০০০ x ৬০ = ৪,৮০,০০০ লিটার প্রতি মিনিটে,
প্রতি মিনিটে ৪,৮০,০০০ লিটারের অর্থ হল ৪,৮০,০০০ x ৬০ = ২৮.৮ মিলিয়ন লিটার প্রতি ঘন্টায়
এবং প্রতি ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার মানে হচ্ছে ২৮৮০০০০০ x ২৪ = ৬৯১.২ মিলিয়ন লিটার প্রতি দিনে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
তাই তারা ২৪ ঘন্টায় ৬৯০ মিলিয়ন লিটার জমজম পানি পাম্প করে,
কিন্তু এটা কেবলমাত্র ১১ মিনিটে আবার পূর্ণ হয়।
এখানে দুইটা কুদরত আছে:
★প্রথমটি হলো জমজম দ্রুত পুনর্ভর্তি হয় এবং
★দ্বিতীয় হলো আল্লাহ অসামান্য শক্তিশালী
এ কুয়া ধারণ করেন যা কুপের বাইরে কোন অতিরিক্ত
জমজম পানি নিক্ষেপ করে না। অন্যথায় পৃথিবী ডুবে যেত।

30/04/2026
পবিত্র মক্কায় কাবা শরিফের বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়ে থাকে। সেসব জায়গায় খুব আদব, ভক্তি ও বিনয়ের সঙ্গে খাস দিলে দোয়া ক...
29/04/2026

পবিত্র মক্কায় কাবা শরিফের বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়ে থাকে। সেসব জায়গায় খুব আদব, ভক্তি ও বিনয়ের সঙ্গে খাস দিলে দোয়া করা দরকার। দুনিয়ার যাবতীয় জায়েজ নেক মাকসুদের জন্য দোয়া করা উচিত।

* মাকামে ইব্রাহিম : কাবা শরিফের পূর্ব দিকে মাতাফের মধ্যে যে পাথরখণ্ড সংরক্ষিত আছে, যার ওপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম (আ.) কাবাঘরের প্রাচীর গাঁথতেন।

* হাজরে আসওয়াদ: কাবাঘরের দক্ষিণ-পূর্ব কোণে দেয়ালে লাগানো জান্নাতি পাথর।

* মুলতাযাম: হাজরে আসওয়াদ ও কাবাঘরের দরজার মধ্যবর্তী স্থান।

* জমজম কূপের কাছে: (যদিও কূপ এখন বেসমেন্টের নিচে, চাইলেও এখন দেখা যায় না)।

* হাতিম: কাবা ঘরসংলগ্ন উত্তর দিকে অর্ধবৃত্তাকার দেয়ালঘেরা স্থান ‘হাতিম’ ও ‘হুজ্জাতু ইসমাইল’। এই স্থানটুকু আগে কাবাঘরের অন্তর্ভুক্ত ছিল। নবী করিম (সা.)-এর নবুয়তপ্রাপ্তির কিছুদিন আগে কাবাঘরের সংস্কার করা হয়। এ সময় হালাল অর্থের অভাবে পূর্ণ কাবা নির্মাণ সম্ভব হয়নি বিধায় হাতিম অংশ বাদ রেখে নির্মাণ করা হয়েছে।

* বায়তুল্লাহর: মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত কালো রঙের চতুষ্কোণ আয়তাকার গৃহটিই হলো কাবা শরিফ। কাবা হলো আল্লাহর ঘর।

* মাতাফ: কাবা শরিফের চতুর্দিকে তাওয়াফের জন্য খোলা স্থান।

* কাবা শরীফের চারপাশে।

* সাফা : কাবা শরিফের পূর্ব পাশের নিকটতম পাহাড়, যেখান থেকে সাঈ শুরু করতে হয়।
মারওয়া : সাফা থেকে থেকে ৪৫০ মিটার দূরত্বে মারওয়া পাহাড় অবস্থিত। এখানে সাঈ শেষ হয়।
মাসআ : সাফা ও মারওয়া এই দুই পাহাড়ের মধ্যবর্তী সাঈর স্থান।

* হারাম শরিফ : হারাম শরিফের সীমানা বায়তুল্লাহর পশ্চিমে জেদ্দার পথে শুআইদিয়া পর্যন্ত ১০ মাইল, পূর্বে জেরুজালেমের পথে ৯ মাইল, দক্ষিণে তায়েফের পথে ৭ মাইল এবং উত্তরে মদিনা শরিফের পথে ৫ মাইল।

* মসজিদুল হারাম : মসজিদুল হারাম হলো কাবা শরিফের চারদিকের বৃত্তাকার মসজিদ।

* মসজিদে নামিরা : আরাফাতের দিন এখান থেকে হজের ভাষণ দেওয়া হয়।

* আরাফাত : আরাফাত ময়দানে হজরত আদম (আ.)-এর সঙ্গে হজরত হাওয়া (আ.)-এর পুনর্মিলন হয় এবং এখানেই তাঁদের তওবা কবুল হয়। তাঁরা এই দোয়াটি পড়েছিলেন, ‘রাব্বানা জালামনা আনফুছানা, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা; লানাকুনান্না মিনাল খছিরিন।’ (সুরা-৭ আরাফ, আয়াত: ২৩)।

* মুজদালিফা : এখানে বাবা আদম (আ.) ও মা হাওয়া (আ.) প্রথম একত্রে রাত যাপন করেন।

* মিজাবে রহমত : কাবাঘরের ছাদের পানি পড়ার জন্য উত্তর পাশে হাতিমের ভেতরে মাঝখান বরাবর সোনার পরনালা হচ্ছে মিজাবে রহমত।

* বাবুল কাবা : কাবাঘরের দরজা।

* মিনা : আল্লাহ তাআলার আদেশে হজরত ইব্রাহিম (আ.) স্বীয় তরুণ পুত্র হজরত ইসমাইল (আ.)-কে যে স্থানে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন।

* মিনা মসজিদে খায়েফ : মসজিদে খায়েফ মিনা প্রান্তরে অবস্থিত। এখানে আদিকাল থেকে আখেরি নবী হজরত মুহাম্মাদ (সা.) পর্যন্ত ৭০ জন পয়গম্বর (আ.) আল্লাহর ইবাদত-বন্দেগি করেছেন।

* মুস্তাজার : কাবার বহির্গমন দরজা। বর্তমানে দেয়াল দিয়ে বন্ধ করা আছে।

* জাবালে রহমত: দয়ার পাহাড়, এই পাহাড় আরাফাত ময়দানে অবস্থিত।

* মিলাইনে আখদারাইন : সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে ৫০ গজ গেলে দেয়ালে সবুজ বর্ণের লাইট দ্বারা চিহ্নিত প্রায় ৪০ হাত স্থান।

* কঙ্কর নিক্ষেপের স্থানে: জামারাত মিনাতেই তিনটি জোমরা (স্তম্ভ) অবস্থিত, এগুলোকে একত্রে ‘জামারাত’ বলে। এগুলো ছোট শয়তান (জোমরায়ে উলা), মেজ শয়তান (জোমরায়ে উস্তা), বড় শয়তান (জোমরায়ে আকাবা) নামে পরিচিত। হজরত ইসমাইল (আ.)-কে কোরবানির পথে এই স্থানে শয়তান বাধা সৃষ্টি করলে তিনি পাথর ছুড়ে তাকে বিতাড়িত করেন।

* কাবা শরিফের রোকনসমূহ: কাবাঘরের প্রত্যেক কোণকে রোকন বলা হয়। কাবাঘরের উত্তর-পূর্ব কোণকে বলা হয় রোকনে ইরাকি, উত্তর-পশ্চিম কোণকে বলা হয় রোকনে শামি এবং দক্ষিণ-পশ্চিম কোণকে বলা হয় রোকনে ইয়ামানি।

* রোকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যস্থল: তাওয়াফের প্রতি চক্করে এই স্থানে পড়তে হয়, ‘রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাছানা, ওয়া ফিল আখিরাতি হাছানা; ওয়া কি না আজাবান নার।’ (সুরা-২ বাকারা, আয়াত: ২০১)।

হজ ও ওমরাহ সম্পন্ন করে বাড়িতে ফিরে আসার পরও ৪০ দিন পর্যন্ত হাজিদের দোয়া কবুল হতে থাকে এবং হাজি যত দিন পর্যন্ত ইচ্ছাকৃত কোনো কবিরা গুনাহে লিপ্ত না হবেন, তত দিন পর্যন্ত তাঁর দোয়া কবুল হতে থাকবে।

24/04/2026

সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন

Address

SHAH ALI Plaza, 7TH FLOOR, OFFICE NO-806, MIRPUR-10 (ROUNDABOUT), MIRPUR, DHAKA
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor-E-Madina Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor-E-Madina Travels:

Share

Category