Voboghure Sabid - ভবঘুরে

Voboghure Sabid - ভবঘুরে This is Al Sabid. I am so much fond of travelling and photography.

২৩ জনের মরদেহ উদ্ধার, নাম ঠিকানা দেখুন, আপনার পরিচিত কেউ আছে কি না এই তালিকায়...১) রেহেনা আক্তার(৬১)স্বামী- মৃত ইসমাঈল ...
26/03/2026

২৩ জনের মরদেহ উদ্ধার, নাম ঠিকানা দেখুন, আপনার পরিচিত কেউ আছে কি না এই তালিকায়...

১) রেহেনা আক্তার(৬১)
স্বামী- মৃত ইসমাঈল হোসেন খান,
গ্রাম- ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।

২) মর্জিনা খাতুন(৫৬)
স্বামী- মো: আবু বক্কর সিদ্দিক, গ্রাম- মজমপুর, ওয়ার্ড নং-১৮, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া।

৩) রাজীব বিশ্বাস(২৮)
পিতা- হিমাংশু বিশ্বাস, গ্রাম+ডাকঘর - খাগড়বাড়ীয়া, থানা- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

৪) জহুরা অন্তি(২৭)
পিতা- মৃত ডা: আবদুল আলীম, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা।

৫) কাজী সাইফ(৩০)
পিতা- কাজী মুকুল, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা।

৬) মর্জিনা আক্তার(৩২)
স্বামী- রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী।

৭) ইস্রাফিল(৩)
পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- ধুশুন্দু, ইউপি- সমাজপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া।

৮) সাফিয়া আক্তার রিন্থি(১২), পিতা-রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী।

৯) ফাইজ শাহানূর(১১)
পিতা- বিল্লাল হোসেন, গ্রাম- ভবানীপুর, ইউপি- বোয়ালিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।

১০) তাজবিদ(৭)
পিতা- কেবিএম মুসাব্বির, ৫ং ওয়ার্ড, সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।

১১) আরমান খান(৩১), পিতা- আরব খান, পশ্চিম খালখোলা, উপজেলা- বালিয়াকান্দি, রাজবাড়ী।
(গাড়ির চালক)

১২) নাজমিরা@ জেসমিন(৩০), স্বামী- আব্দুল আজিজ,
গ্রাম- বেলগাছি, ইউপি- মদেন্দ্রপুর, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।

১৩) লিমা আক্তার(২৬)
পিতা- সোবাহান মন্ডল, গ্রাম-রামচন্দ্রপুর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

১৪) জোস্ন্যা(৩৫)
স্বামী- মান্নান মন্ডল, গ্রাম- বড় চর বেনি নগর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

১৫) মুক্তা খানম(৩৮)
স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম- নোয়াধা, ইউপি- আমতলী, উপজেলা-কোটালীপাড়া, গোপালগঞ্জ।

১৬) নাছিমা(৪০)
স্বামী- মৃত নূর ইসলাম,গ্রাম-মথুয়ারাই, ইউপি-পলাশবাড়ী, উপজেলা-পার্বতীপুর , দিনাজপুর ।

১৭) আয়েশা আক্তার সুমা(৩০), স্বামী- মো: নুরুজ্জামান, গ্রাম- বাগধুনিয়া পালপাড়া, উপজেলা-আশুলিয়া, ঢাকা জেলা।

১৮) সোহা আক্তার(১১)
পিতা- সোহেল মোল্লা, গ্রাম-
রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।

১৯) আয়েশা সিদ্দিকা(১৩)
পিতা- গিয়াসউদ্দিন রিপন, গ্রাম+ইউপি-সমসপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া।

২০) আরমান(৭ মাস),
পিতা- নুরুজ্জামান, গ্রাম- খন্দকবাড়িয়া, ইউপি-কাচেরকোল, উপজেলা-শৈলকুপা, ঝিনাইদহ।

২১) আব্দুর রহমান(৬)
পিতা-আব্দুল আজিজ, গ্রাম- মহেন্দ্রপুর, ইউপি-রতনদিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।

২২) সাবিত হাসান(৮)
পিতা- শরিফুল ইসলাম,
গ্রাম- আগমারাই, ইউপি-দাদশি, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

২৩) আহনাফ তাহমিদ খান(২৫)
পিতা-ইসমাইল হোসেন খান,
গ্রাম-ভবানীপুর, ৮নং ওয়ার্ড, রাজবাড়ী সদর।

রাজবাড়ি সদর হাসপাতালে মরদেহ সনাক্তকরণ চলছে, আপন জনের আহাজারি সদর হাসপাতালের পরিবেশ ভারী হয়ে গেছে...

আল্লাহ সবাইকে হেফাজত করুকসেন্ট মার্টিন জাহাজে আগুন
27/12/2025

আল্লাহ সবাইকে হেফাজত করুক
সেন্ট মার্টিন জাহাজে আগুন

26/10/2025

অনির্দিষ্ট কালের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ

ভাইরে ভাই, এমন ঘটনা ঘটানোও সম্ভব? সিনেমার ঘটনাও ফেল।যাস্ট অবিশ্বাস‍্য। ঘটনা আমাদের মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে। সেখ...
07/10/2025

ভাইরে ভাই, এমন ঘটনা ঘটানোও সম্ভব? সিনেমার ঘটনাও ফেল।
যাস্ট অবিশ্বাস‍্য।
ঘটনা আমাদের মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে।

সেখানের ‘অভিজুয়েলার্সে’র মালিক শুভর দোকানে গতকাল রাত ১১টার দিকে ডাকাতি হয়। মোটর সাইকেল যোগে ৬জন ডাকাত এসে স্বর্ণের দোকান লুটপাট করে, এসময় মালিক শুভর পিঠে ধা/রা/লো অস্ত্র দিয়ে বেশ কয়েতটি আঘাত করে।

ডাকাতদল চলে যাবার পর আশেপাশের মানুষ ছুটে এসে মালিক শুভকে হাসপাতালে পাঠায় ও পুলিশে ফোন দেয়।

ঘটনা এখানে শেষ হলে হতে পারতো। কিন্তু মুল ঘটনা অন‍্য জায়গায়।

পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে অপারোশনে নামে। এবং কয়েকঘন্টার মধ‍্যে আসামীদের ধরে ফেলে। আসামীদের মধ‍্যে রয়েছে আমান, মিলন, শরিফ, নয়ন ও সোহাগ।

ওদিকে আহত শুভর অবস্থা খারাপ হতে থাকলে তাকে ঢাকা পাঠানো হয়।
শহরে উত্তেজনা বাড়তে থাকে।
পুলিশ আসামীদের ধরে থানায় নিয়ে এসে উত্তম মাধ‍্যম দিলে ঘটনার মোড় অন‍্যদিকে চলে যায়।

আসামীরা যা বলে তা আপনি হয়তো আগে কোনদিন শুনেন নি
আসামীরা জানায়, তারা কোন ডাকাত নয়। তাদের দিয়ে নাটক করিয়েছে স্বয়ং শুভ, অর্থাৎ ঐ দোকানের মালিক।

এবং এই ঘটনা ঘটানোর জন‍্য তাদের নগদ পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এবং, ঘটনার সত‍্যতা প্রমাণ করার জন‍্যই পূর্বপরিকল্পনা অনুযায়ী শুভর পিঠে ছু/রি মারা হয়েছে।

অর্থাৎ, পুরো ঘটনা পরিকল্পনা অনুযায়ী পারফেক্টলি শেষ করেছে
এবার প্রশ্ন হল, শুভ এমন কাজ করতে গেল কেন?
এটা শুনলে মানুষের উপর থেকে আপনার বিশ্বাস উঠে যাবে।

বিষয়টি হচ্ছে, শুভর দোকান বেশ বড় দোকান। তার দোকানে অনেক স্বর্ণ জমা থাকে। অনেকে গহনা বানানোর জন‍্যও অনেক স্বর্ণ জমা রাখে। সব মিলিয়ে এই মুহুর্তে তার দোকানে ৩৯ ভরি ৭ আনা সোনা জমা ছিল।

শুভর টার্গেট ছিল, দোকানে ভয়াবহ ডাকাতি হয়ে সব লুটপাট করে নিয়ে গেছে খবর ছড়িয়ে সকলের আমানত রাখা স্বর্ণ আত্মসাত করা।

এবার চিন্তা করেন, একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব‍্যবসায়ী যদি এমনটা করে তাহলে বিশ্বাস করবেন কাকে?
পুলিশ সম্পূর্ন স্বর্ণ উদ্ধার করেছে।

মানুষের সচেতনতার জন‍্য পোস্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।

ছবিঃ কিছুক্ষণ আগে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সমস্ত ঘটনার বিবরণ জানান।

07/09/2025

মুরগির (পাখনায়) সস লাগিয়ে খেতে সেই স্বাদ!!😫👍
ভালো করে পড়েন ভাই !!😒🙂👍

১৯৯০ সালে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার সমাপ্তি ঘটে অলৌকিক সাহসিকতার মধ্য দিয়ে।ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ৫৩৯০ ...
13/06/2025

১৯৯০ সালে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার সমাপ্তি ঘটে অলৌকিক সাহসিকতার মধ্য দিয়ে।

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ৫৩৯০ যখন ১৭,০০০ ফুট উচ্চতায় ছিল তখন হঠাৎ করেই এর ককপিটের উইন্ডশিল্ড খুলে উড়ে যায়। এই অপ্রত্যাশিত ঘটনায় সৃষ্ট হয় তীব্র বায়ুচাপের তারতম্য (decompression), যার ফলে পাইলট আংশিকভাবে জানালা দিয়ে বাইরে ছিটকে পড়ে যান।

ঠিক সেই মুহূর্তে ককপিটে প্রবেশ করছিলেন ফ্লাইট অ্যাটেনডেন্ট নাইজেল ওগডেন। ভয়াবহ পরিস্থিতিতে তিনি ঝুঁকি নিয়ে পাইলটকে ধরে রাখেন—পেছন দিক থেকে তার কোমর জড়িয়ে ধরে ২০ মিনিটেরও বেশি সময় ধরে আটকে রাখেন, যতক্ষণ না কো-পাইলট নিরাপদভাবে বিমানটি সাউথ্যাম্পটন এয়ারপোর্টে ল্যান্ড করান।

বেশিরভাগ ক্রু তখন ভাবছিলেন পাইলট নিশ্চয়ই মারা গেছেন। কিন্তু ওগডেন কাউকে পাত্তা না দিয়ে ধরে রেখেছিলেন, কারণ তার আশঙ্কা ছিল—যদি তিনি ছেড়ে দেন, তাহলে পাইলটের দেহ বিমানের ইঞ্জিন বা ডানা কিংবা স্ট্যাবিলাইজারে আঘাত হানতে পারে, যা আরও বড় বিপর্যয় ডেকে আনবে।

এদিকে, পাইলট জানালার বাইরে প্রায় পুরোপুরি ঝুলে যাচ্ছিলেন, তার মাথা বারবার বিমানের গায়ে ধাক্কা খাচ্ছিল, অথচ ওগডেন এক মুহূর্তের জন্যও তাকে ছাড়েননি।

এই ঘটনার সময় ওগডেন নিজেও গুরুতরভাবে আহত হন। তার মুখে ফ্রস্টবাইট হয়, একটি চোখে ক্ষতি হয়, এবং কাঁধ স্থানচ্যুত হয় (dislocated shoulder)। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই পাইলট বেঁচে যান, যদিও তার হাতে-পায়ে বেশ কিছু হাড় ভেঙে গিয়েছিল এবং ফ্রস্টবাইটে ক্ষতিগ্রস্ত হন।

N.B: This image is a recreation from the Television series 'Mayday'.

ব্রেকিং নিউজ 🚫২৪ ঘন্টার মধ্যে দেশে পাঁচটি ট্রেন লাইনচ্যুত❗প্রথমে ভাঙ্গা জংশনে জাহানাবাদ এক্সপ্রেস, দ্বিতীয়ত ব্রাহ্মণবাড়ি...
10/05/2025

ব্রেকিং নিউজ 🚫
২৪ ঘন্টার মধ্যে দেশে পাঁচটি ট্রেন লাইনচ্যুত❗
প্রথমে ভাঙ্গা জংশনে জাহানাবাদ এক্সপ্রেস, দ্বিতীয়ত ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহি, তৃতীয়তে একই জায়গায় কক্সবাজার এক্সপ্রেস, চতুর্থত তেলবাহী বিটিও শ্রীমঙ্গলে বাজে ভাবে ড্রিরেইল এবং সর্বশেষ আখাউড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে ❗

আহারে! জীবন...সাব-রেজিস্টার, AD, ASP সহ অনেকগুলো ১ম শ্রেণির চাকুরি পেয়েছিলেন তিনি। কোন কিছুর অভাব  ছিল না।কিন্তু অভাব ছি...
07/05/2025

আহারে! জীবন...
সাব-রেজিস্টার, AD, ASP সহ অনেকগুলো ১ম শ্রেণির চাকুরি পেয়েছিলেন তিনি। কোন কিছুর অভাব ছিল না।
কিন্তু অভাব ছিল শুধু পারিবারিক শান্তির। সেই অভাবের তাড়নায় নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজে নিজেকেই শেষ করলেন RAB এ কর্মরত এএসপি পলাশ শাহা ভাই!
মানুষ গায়ে গতরে পরিশ্রম সইতে পারে, লড়াই করতে পারে শত্রুর সাথে কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর, আপনজনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই নাজেহাল!
আসলেই অনেক সময় পরিবার বুঝতে চায় না একজন পুরুষ সারাদিন কতোটা পরিশ্রম করে মাস শেষে স্যালারি পায়।
পুরো স্যালারি পরিবারকে দেওয়ার পরেও চলতে থাকে কলহ😔😔

ভ'য়ং'কর বাড়বকুণ্ড! ৬ মে ২০২৫, মঙ্গলবার।  রাত ১:২০ মিনিটের কথা। তার আগের বিস্তারিত শুনাই, একটা ইভেন্ট শেষে মোটামুটি ৪ দিন...
07/05/2025

ভ'য়ং'কর বাড়বকুণ্ড! ৬ মে ২০২৫, মঙ্গলবার। রাত ১:২০ মিনিটের কথা। তার আগের বিস্তারিত শুনাই, একটা ইভেন্ট শেষে মোটামুটি ৪ দিন আমরা ৪ জন বাড়বকুণ্ড সমুদ্র সৈকতে ক্যাম্পিং এ আছি।

৫ই মে শেষ, ৬ই মে'র ঠিক দেড়টার দিকে যখন আমাদের রান্না প্রায় শেষ, আমরা তখন ফটোশুট করতে থাকি, কারণ পরেরদিন সকলেই বের হয়ে যাবো। রিফাত ভাই ছবি তুলে তরকারি দেখতে গিয়েছে, আমি আর শুভ ভাই তখন একটু দুরে ছবি তোলাতে ব্যস্ত।

হঠাৎ কয়েকটা মানুষ দুর থেকে অন্ধকার থেকে ছুুটে এসেছে। বয়স সর্বোচ্চ তাদের ১৭/১৮। ৪ জন এসেছে তারা। সবার মুখে কাপড় দিয়ে ঢাকা, হাতে ছু'রি,রা'ন্দা, চাইনিজ কু'ড়া'ল। এসেই আমাদের ঘি'রে সবাইকে এক করে ফেললো। কোনো কথা বলার আগেই তারা আমাদের ফোন নিয়ে নিলো। কিছু বলতে নিলেই কো*প দিবে এমন একটা অবস্থা।

ভাবভঙ্গি গু'রু'তর বুঝে আমরা ৪ জনই যা আছে সব দিয়ে দি। এর পর তাঁবু সব আউলায় তন্নতন্ন করে সব খুঁজে। যা ভাল্লাগে তাই নিয়ে নেয়। তারপর মানিব্যাগ থেকে সব টাকা নিয়ে সবার ফোন ফেরত দিয়ে দেয়,শুধু আমার ফোনটা নিয়ে যায়।

ঘড়ির কাঁটায় তখন ১: ৩৪ মতো। জাস্ট ১৪ মিনিটের একটা ভ'য়া'বহ পরিস্থিতিতে আমরা সবাই হতভম্ব। প্রতিটা মানুষ বাকরূদ্ধ। ওরা থ্রে'ড দিয়ে গেলো ভোরের আলোর পরে তোদের যেনো না দেখি। এদিকে আমাদের রাতের রান্না ওরা লা'থি দিয়ে ফেলে দিয়েছে, সারাদিন না খাওয়া আমরা, রাতের না খেয়ে আমরা বসে তখন, ৪টা মানুষ বাকরূদ্ধ হয়ে মাটিতে বসে আছি।

কোনোমতে একটু শুলাম। ঘুম তো আসেনা, মোটামুটি সকাল হতেই চোখে আর ঘুম নেই। সকাল হলো, কারো পকেটে কানা পয়সাও নেই। এলাকার একছেলে যে আমাদের সাথে রাতে ছিলো, ওকে বললাম কিছু খাবার বাকিতে নিয়ে আসো।
সে নিয়ে আসলো। খাবার তো আর গলা দিয়ে নামে না কারো।

বেলা ১১ টা পার হয়েছে। যে ছেলে কয়েকদিন আমাদের কে এই খাবারে, ইত্যাদিতে সাহায্য করছিলো, ও বললো যারা এ কাজ করেছে সবাইকে চিনি। নাম্বারও আছে! ওকে বুঝিয়ে বললাম যে তাদের কল করো, করে বলো ফোনটা দিয়ে দিতে, টাকা যা লাগে দিবো। ও চলে গেলো, ঘন্টায় ঘন্টায় ওকে কল দিয়ে আপডেট চাই, ও কেমন কথা ঘুরায়।

দুপুর ৩ টার দিকে, আমরা তখন বাড়বকুণ্ড ইউনি গ্যাসের সামনে দাঁড়ানো, মহিউদ্দিন নামে এক জেলে আছে, যার থেকে আমরা বিগত কয়েকবছর ধরেই মাছ নিয়ে থাকি। তাকে কল দিয়ে সব ঘটনা বললাম। সে আমাদের মেম্বারের বাড়ি নিয়ে গেলো।

সে কি এক অবস্থা ভ'য়ং'কর এক না খাওয়া ২ দিনের পর মেম্বারের দোকানে, বের হলো যে ডা'কা'তি করছে, তাদের একজন মেম্বারের ভাতিজা, একজন ঐ যে ছেলে আমাদের খাবারে সাহায্য করতো 'রাকিব' তার চাচাতো ভাই। আর দুইজন ওদের বন্ধু ইত্যাদি।

মেম্বার এই লোক প্রচন্ড রকম ভালো, মোটামুটি গন্যমান্য সকলকে কল দিয়ে ম্যানেজ করার চেষ্টা করলো, কোনোভাবেই কিচ্ছু হচ্ছে না এদিকে। মোটামুটি মাথা নষ্ট হয়ে আছে আমার। যারা ডা'কা'তি করছে এরা পুরা এলাকার নাম্বার ওয়ান ডা'কা'ত, সবাই বলতেছে শুকরিয়া আদায় করেন যে কাউকে কোনো কো'প দেয়নাই।

মোটামুটি ২ ঘন্টার বিশাল ঝামেলা চলছে৷ ঐ ছেলের বাপ কল দিয়ে বলতেছে, ফোনটা দিয়ে যা! ঐ ছেলে বলে তুই কে? কেনো কল দিছোস? বাসায় আসলে সবার আগে তোকে কো'পা'বো! আল্লাহ'র কাছে শুকরিয়া আদায় করলাম, এমন ভ'য়ং'কর মানুষদের থেকে আল্লাহ বাঁচায় আনছে, তারপর তারা বললো ফোন দিবে টাকা লাগবে!

এটা নিয়ে আরো একঘন্টা ঝামেলার পর মোটামুটি একসময় ফোনটা হাতে পেলাম। পেয়ে ফোনের আসল যে জিনিস, সেসব আর কিছুই বাকি থাকলো না, তারা ফোন ফ্লাশ দিয়েও দিছিলো। কোনো ডকুমেন্টস থেকে কোনো কিচ্ছু নাই ফোনে। সাথে সিম ২টাও ভে'ঙ্গে ফেলছে।

খোদার শুকরিয়া আদায় করে আমরা ৪ জন অনেক সতর্কে বাড়বকুণ্ড থেকে সীতাকুণ্ড বাজারে এসে মাত্র বসলাম।
ক্ষ'য়ক্ষ'তির হিসাবে, আমার পাওয়ার ব্যান্কটা নিয়ে গেছে, সাথে ক্যাশ একটা ভালো বড় অংক চলে গেছে। আর সবচেয়ে বড় জিনিস, সবাই নিরাপদ ছিলো, কারো উপর কোনো এ'ট্যা'ক হয়নি।

সবশেষ একটা কথা, আজকের এরপর থেকে বাড়বকুণ্ড সমুদ্র সৈকত পরিপূর্ণ ভাবে বয়কট করা হলো, এবং সবাই বয়কট করে ফেলেন। ভুলেও ঐসাইডে আর যেয়েন না। পুরো এলাকার এসব ব'খা'টে পোলাপান গ'রম হয়ে আছে, ওদের এলাকা থেকে ফোন উদ্ধার করে আনা চাট্টিখানি কথা নয়!

কেউ ভুলেও বাড়বকুণ্ড ঘুরতে আর যাবেন, কথার আগে কোপ দিয়ে বসবে। আল্লাহ সকলকে সব স্থানে নিরাপদ রাখুক

নাঈম। ৬ই মে ২০২৫, সীতাকুণ্ড বাজার।

- Ayan Shahriyar Nayeem

29/10/2024

কিভাবে ছেড়া টাকা ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করবেন
ভিডিওতে আপনাকে দেখানো হবে কিভাবে ছেঁড়া, পুরনো বা ক্ষতিগ্রস্ত টাকা সহজেই ব্যাংকের মাধ্যমে বিনিময় করা যায়। অনেক সময় আমাদের টাকার নোট ছেঁড়া বা পুরনো হয়ে যায়, যা বাজারে চালানো সম্ভব হয় না। এই ভিডিওতে, আমরা জানাবো কিভাবে এই ধরনের টাকার নোট বাংলাদেশ ব্যাংক বা যেকোনো ব্যাংকের মাধ্যমে নতুন নোটে বিনিময় করতে পারেন।

এই ভিডিওতে আলোচনা করা বিষয়গুলো:

ছেঁড়া টাকার পরিবর্তনের জন্য ব্যাংকে কীভাবে আবেদন করবেন।
কোন ব্যাংকগুলিতে ছেঁড়া টাকা বিনিময় করা যায়।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং টাকার বিনিময় প্রক্রিয়া।
কতটুকু ছেঁড়া হলে টাকা এক্সচেঞ্জ করা সম্ভব।
আপনার যদি ছেঁড়া বা পুরনো টাকার নোট থাকে, তবে ভিডিওটি অবশ্যই দেখুন এবং সহজেই আপনার সমস্যার সমাধান পান!
#ছেঁড়াটাকা #বাংলাদেশব্যাংক #টাকাবিনিময় #টাকারনোট #ব্যাংক

Address

7/5 Jannatbag, Kamrangir Char
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Voboghure Sabid - ভবঘুরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voboghure Sabid - ভবঘুরে:

Share

Category