Dosty Tour Group Tangail

Dosty Tour Group Tangail চলো ঘুরি Dosty Tour Group - DTG এর সাথে 💓
সাধ্যের মধ্যে প্রকৃতি ঘুরিয়ে দেখানোই আমাদের লক্ষ্য 🇧🇩

12/10/2025

টাংগাইল ঢাকা বিভাগে ছিলো, আছে এবং থাকবে।

Loud & Clear

ভ্রমণপিপাসুদের জন্য পৃথিবী জুড়ে রয়েছে অপার সৌন্দর্য ও বৈচিত্র্য। তবে কিছু দেশ এমন রয়েছে, যেখানে একবার হলেও ঘুরে আসা উচিত...
03/04/2025

ভ্রমণপিপাসুদের জন্য পৃথিবী জুড়ে রয়েছে অপার সৌন্দর্য ও বৈচিত্র্য। তবে কিছু দেশ এমন রয়েছে, যেখানে একবার হলেও ঘুরে আসা উচিত। এখানে ১০টি অসাধারণ দেশের তালিকা দেওয়া হলো, যেগুলো আপনাকে জীবনে অন্তত একবার ভ্রমণ করা উচিত—

১. জাপান

আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্যের মিশেলে জাপান এক অনন্য দেশ। চেরি ব্লসম, ফুজি পর্বত, কিয়োটোর ঐতিহ্যবাহী মন্দির ও টোকিওর অত্যাধুনিক জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবে।

২. ইটালি

ইতিহাস, সংস্কৃতি ও রোমাঞ্চের এক অসাধারণ মিশ্রণ ইটালি। রোমের কলোসিয়াম, ভ্যাটিকান সিটি, ভেনিসের নৌবিহার এবং পিজার হেলানো টাওয়ার দেখে মন ভরে যাবে।

৩. নিউজিল্যান্ড

প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। সবুজ পাহাড়, হ্রদ, হাইকিং ট্রেইল এবং ‘লর্ড অব দ্য রিংস’ সিনেমার লোকেশন দেখতে চাইলে নিউজিল্যান্ড আপনার তালিকায় থাকা চাই।

৪. সুইজারল্যান্ড

পর্বতমালার সৌন্দর্য, চোখ ধাঁধানো হ্রদ, স্কিইং এবং সুস্বাদু চকলেট— এসবের সমারোহ চাইলে সুইজারল্যান্ডে ঘুরে আসতে হবে।

৫. আইসল্যান্ড

বরফ আর আগুনের দেশ। গিজার, জলপ্রপাত, নর্দার্ন লাইটস এবং ব্লু লেগুনের মতো প্রাকৃতিক সৌন্দর্য এখানে অপেক্ষা করছে।

৬. থাইল্যান্ড

সুন্দর সৈকত, মন্দির, ব্যস্ত বাজার এবং সুস্বাদু স্ট্রিট ফুডের জন্য থাইল্যান্ড পর্যটকদের পছন্দের তালিকায় থাকে।

৭. গ্রিস

এথেন্সের প্রাচীন স্থাপত্য, সান্টোরিনির নীল-সাদা ঘরবাড়ি এবং সুন্দর সৈকত ঘুরে দেখার জন্য গ্রিস অনন্য এক গন্তব্য।

৮. মিশর

ইতিহাসপ্রেমীদের জন্য আদর্শ জায়গা। পিরামিড, নীল নদ, ফারাওদের কাহিনি আর প্রাচীন স্থাপত্য দেখতে হলে মিশর অবশ্যই ভ্রমণ করতে হবে।

৯. আমেরিকা (যুক্তরাষ্ট্র)

নিউইয়র্কের স্কাইলাইন, গ্র্যান্ড ক্যানিয়ন, ওয়াশিংটনের স্মৃতিস্তম্ভ, হলিউড ও ডিজনিল্যান্ড— সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বৈচিত্র্য অন্যরকম অভিজ্ঞতা দেবে।

১০. পর্তুগাল

ইউরোপের এক রত্নখচিত দেশ, যেখানে রয়েছে ঐতিহ্যবাহী স্থাপত্য, মনোরম সৈকত এবং দারুণ খাবার।

আপনি কোন দেশটি আগে ভ্রমণ করতে চান?

কক্সবাজার যাওয়ার সময় শেষ ঢালটা পথের সমস্ত ক্লান্তি দূর করে দেয় 🧡📸Dreams Planner
03/04/2025

কক্সবাজার যাওয়ার সময় শেষ ঢালটা পথের সমস্ত ক্লান্তি দূর করে দেয় 🧡

📸Dreams Planner

🎉  কক্সবাজার ট্যুর ইভেন্ট।🎉  তারিখ : 25/02/2025☎️ 01303-589386""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''...
16/02/2025

🎉 কক্সবাজার ট্যুর ইভেন্ট।
🎉 তারিখ : 25/02/2025
☎️ 01303-589386

""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
• মাত্র_২৯৯৯/-টাকায়
# ৩ রাত ২ দিন
# থ্রি স্টার হোটেলে একরাত স্ট্রে
# যাওয়া–আসা নন এসি বাস

💠 যাত্রার তারিখ:- ২৫ ফেব্রুয়ারী রাত ০৮.০০ টা (ঘাটাইল থেকে)
🚌 আসন সংখ্যা ৪০ জন।
🚦 বাসের সিটগুলো অবশ্যই বুকিং ভিত্তিতে দেওয়া হবে, এ ব্যাপারে কোনো প্রকার অনুরোধ করা যাবে না।

❌ যা থাকছে নাঃ
🔸 ব্যক্তিগত সকল খরচ।
🔸 খাবার খরচ।
🔸 কোন দুর্ঘটনা জনিত বীমা।
🔸 প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।

🔰 যেকোনো প্রয়োজনেঃ-
☎️ 01303-589386

👫-👦>> কাপলদের জন্য ৫০০ টাকা বেশি দিতে হবে এবং ০ থেকে ৫ বছরের বাচ্চাদের ক্ষেত্রে যদি সবকিছু বাবা মায়ের সাথে শেয়ার করে তাহলে কোন ফি লাগবে না।

⛔ যা যা করা যাবে না:-🔰
🚭 বাসে ধূমপান করা যাবেনা।
🚸 ট্যুর কমিটি এবং গাইড যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করা যাবেনা।
🚭 বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

31/12/2024

থার্টি ফাস্ট উদযাপন করে নয় ২০২৪ শেষ করবেন এশার নামাজ দিয়ে আর ২০২৫ শুরু করবেন ফজর নামাজ দিয়ে।
ইনশাআল্লাহ 🤍

সুন্দর একটি স্টেশন _ যমুনা সেতু পূর্ব _ টাঙ্গাইল
20/11/2024

সুন্দর একটি স্টেশন _ যমুনা সেতু পূর্ব _ টাঙ্গাইল

মেঘ মেঘ আর মেঘ🤍মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি, বান্দরবান🌿
20/11/2024

মেঘ মেঘ আর মেঘ🤍

মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি, বান্দরবান🌿

টাঙ্গাইলের মধুপুর থেকে বিনিময় বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
20/11/2024

টাঙ্গাইলের মধুপুর থেকে বিনিময় বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

25/10/2024

অহংকার
ছোট্ট একটা শব্দ
কিন্তু এর মাঝে লুকিয়ে আছে মানুষের পতন বা অধঃপতনের কারণ।

১৩-১০-২০২৪,২৫০০/- টাঙ্গুয়া হাওর ভ্রমণ।ভ্রমনে যেতে এখনই প্রস্তুত হয়ে যান, খুব দ্রুতই ভ্রমণের বিস্তারিত তথ্য প্রকাশ করা ...
14/09/2024

১৩-১০-২০২৪,
২৫০০/- টাঙ্গুয়া হাওর ভ্রমণ।
ভ্রমনে যেতে এখনই প্রস্তুত হয়ে যান, খুব দ্রুতই ভ্রমণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

 #বিকল্প_উপায়ে_সেন্টমার্টিন সেন্টমার্টিন যাওয়ার অন্যতম রুট টেকনাফ-সেন্টমার্টিন বন্ধ করে দেওয়া হয় বিগত কয়েকবছর ধরে এতে কর...
14/09/2024

#বিকল্প_উপায়ে_সেন্টমার্টিন
সেন্টমার্টিন যাওয়ার অন্যতম রুট টেকনাফ-সেন্টমার্টিন বন্ধ করে দেওয়া হয় বিগত কয়েকবছর ধরে এতে করে পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ সকলেই অসন্তুষ্ট। এমনকি কেউ কেউ যথেষ্ট ক্ষুব্ধ বলা যায়। কারণ হচ্ছে এ নৌপথে যেমন খরচ ও সময় কম, তেমন আকর্ষণীয় ও জনপ্রিয়।

কিন্তু মিয়ানমার সীমান্তের অস্থিরতা ও নাফ নদীর নাব্যতা সংকটের কারণে বর্তমানে এ নৌপথ ব্লক করে দেয় প্রশাসন। এতে পর্যটন শিল্পের অপূরনীয় ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।

অনেকে কর্ণফুলী এক্সপ্রেসের মতো সকল জাহাজ সরাসরি কক্সবাজার থেকে দেওয়ার কথা বলছে। আমি মনে করি এটা ফাউল চিন্তাভাবনা। কারণ কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথের দূরত্ব ১১০ কিলোমিটারের বেশি।

ছোট ছোট জাহাজগুলো এতো দূরত্বের পথ পাড়ি দিয়ে আবার ফিরে আসা যেমন কঠিন হবে। তার চেয়ে কঠিন হবে যাত্রীদের এতো দীর্ঘ সময় ধৈর্য ধরা। ভাড়াও অনেকের নাগালের বাহিরে চলে যাবে।

আবার কেউ কেউ ইনানী নৌবাহিনীর জেটি ব্যবহারের অনুমতির কথা বলছে। এটাও দূরত্বের দিক দিয়ে অনেক বেশি হয়ে যায়। ৭৫-৮০ কিলোমিটার পর্যন্ত।

টেকনাফ-সেন্টমার্টিন রুটের জাহাজ মালিকদের সংগঠন সাবরাং জিরো পয়েন্ট বা এক্সক্লুসিভ ট্যুরিজম জোন থেকে অস্থায়ী ঘাট করার অনুমতি চাচ্ছে। এটারও একটা সমস্যা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের সক্ষমতা! এখানে ঢাকার লাইনের বড় বড় গাড়ি দুটা ক্রস করা কঠিন হবে। ফলে জ্যাম লেগে পর্যটকদের যথেষ্ট সময় নষ্ট হবে।

আজ বিকল্প নৌ রুট নিয়ে একটা আইডিয়া দেবো। যেটা নাফ নদী ও বার্মা সীমান্ত এড়িয়ে খুব কম সময়ে পর্যটকবাহী জাহাজ ও নৌযান সেন্টমার্টিন যাওয়া আসা যাবে।
এতে দূরত্ব কম হওয়ায় সময় যেমন বাঁচবে, তেমন খরচও অনেক কম হবে।

শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া হতে সেন্টমার্টিন জেটিঘাটের দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। আর শাহপরীর দ্বীপের পশ্চিম পাশে পানির গভীরতা সাবরাং এর মতোই। দুটাতেই ঢেউ একটু বেশি। কিন্তু ৬০০-৭০০ মিটার পর্যন্ত সমুদ্রগর্ভে জেটি নেওয়া গেলে ঢেউ বা স্রোতের ঝামেলা থাকবে না।

শাহপরীর দ্বীপে বর্তমানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। প্রশস্ত রাস্তা ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বাড়তি আনন্দ দেবে।

© Tayub Ullah Bhai

টাঙ্গাইলে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট শরীফা হক। ইতিপূর্বে তিনি সেতু বিভাগের উপসচিব ছিলেন।
12/09/2024

টাঙ্গাইলে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট শরীফা হক। ইতিপূর্বে তিনি সেতু বিভাগের উপসচিব ছিলেন।

Address

Dhaka
1980

Telephone

+8801890000270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dosty Tour Group Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dosty Tour Group Tangail:

Share

Category