06/10/2026
আমি রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত। প্রবাসগামী কর্মীদের বিদেশে যাওয়ার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। তাই এই সেক্টরের কিছু বাস্তব অভিজ্ঞতা আমার আছে।
এখন যদি আমাকে ঢাকা মেডিক্যালে বসিয়ে রোগীর চিকিৎসা করতে বলা হয়, আমি তো চিকিৎসা করতে পারব না। কারণ চিকিৎসা আমার কাজ নয়, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাও নেই। আমার ভুলের কারণে একজন রোগীর জীবনও ঝুঁকিতে পড়তে পারে।
ঠিক একইভাবে ম্যানপাওয়ার সেক্টরও অভিজ্ঞতার বিষয়। এই কাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেই—এমন লোক দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তার ভোগান্তি শেষ পর্যন্ত প্রবাসগামী কর্মীকেই পোহাতে হয়।
আজ বিদেশ যেতে একজন কর্মীকে ভিসার খরচের বাইরেও নানা ধাপে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। সৌদি আরবের ক্ষেত্রেই তাকামুল, তাশির, ফিঙ্গারপ্রিন্ট, বারবার ঢাকায় আসা-যাওয়াসহ বিভিন্ন কারণে একজন কর্মীর ৩০–৪০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে।
প্রশ্ন হলো—এই বাড়তি খরচের লাভটা কে পাচ্ছে?
কর্মী তো লাভবান হচ্ছে না। বরং বিদেশ যাওয়ার আগেই তার ওপর ঋণের বোঝা বাড়ছে।
বাংলাদেশ একসময় কৃষিপ্রধান দেশ ছিল। এখন আমাদের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রেমিট্যান্স কীভাবে বাড়বে, কীভাবে একজন কর্মী কম খরচে ও সহজে বিদেশ যেতে পারবেন—এটা নিয়েই বেশি চিন্তা করা দরকার।
কিন্তু দিন দিন যদি প্রবাসগামী কর্মীদের হয়রানি ও খরচ বাড়তেই থাকে, তাহলে একসময় মানুষ বিদেশ যেতে আগ্রহ হারাবে। এর প্রভাব রেমিট্যান্সের ওপর পড়বে, আর শেষ পর্যন্ত ক্ষতি হবে দেশের অর্থনীতির।
তাই অনুরোধ থাকবে—প্রবাসীদের হয়রানি কমান, অপ্রয়োজনীয় খরচ কমান এবং এই সেক্টরটি অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা করুন।
আবেগ দিয়ে কিছুদিন চলা যায়,
কিন্তু জীবন ও অর্থনীতি বাস্তবতার ওপরই চলে।
ভুলত্রুটি হলে ক্ষমাপ্রার্থী। 🙏
কথাগুলো লিখেছি অক্টোবর ২০২৬
#প্রবাসী #বাংলাদেশী #মালয়েশিয়া #কলিং #সৌদি