04/08/2022
প্রবাসী কর্মীদের সাময়িক অবস্থানের জন্য (হোটেল/ডরমেটরী)বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টার (BWEC)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলহ্ম্যে বিদেশগামি ও প্রবাস ফেরত কর্মীদের সাময়িক আবাসন সুবিধাসহ বিভিন্ন সেবা প্রদানের জন্য ঢাকাস্হ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের সন্নিকটে নিরাপদ ও মনোরম পরিবেশে বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টার (BWEC) স্থাপন করা হয়েছে।
এ সেন্টারের মাধ্যমে প্রবাসি কর্মিগন নুন্যতম খরছে বিদেশি যাওয়ার সময় অথবা বিদেশ হতে দেশ ফেরার সাময়িক ভাবে অবস্থান করতে পারবেন।
এ অবস্থানকালে তাদের জন্য সাশ্রয়ি মুল্য খাবারের ব্যবস্থা আছে।
এ ছাড়াও এখানে প্রবাসী কর্মীদের রিইয়ান্টগ্রেশন (পুঃএকত্রিকরন)এবং অন্যান্য সুযোগ সুবিধা বা করনীয় সম্পর্কে ব্র্রিফিং প্রদান করা হবে।
যার ফলে বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারটি প্রবাসী কর্মীদেরি একক্রিত হওয়ার এবং পারস্পরিক অভিঙ্গতা বিনিময়ের জন্য একটি উপযুক্ত স্থান হবে যা দেশে এই প্রথম।
প্রদত্ত সেবাসমুহঃ
• বিদেশগামি ও প্রবাস ফেরত প্রবাসী কর্মীগন ১০০/-টাকা ফি প্রদানপূবক সরাসরি/অনলাইনে আবেদন করতে পারবেন।
• ১ (কর্মী) জন কর্মী ০১টি সীটের জন্য আবেদন করতে পারবেন।
• প্রতি রাতের জন্য প্রতি সীট ভাড়া ২০০ টাকা;
• প্রতিবার সর্ব্বোচ ০২ রাত অবস্থান করতে পারবেন।
• অবস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ প্রত্রাদি থাকতে হবে (পাসর্পোট ও এয়ার টিকেট কপি, বর্হিরগমন ছাড়পত্র /মেম্বারশীপ সনদের কপিসহ সংশ্লিষ্ট কাগজ প্রত্রাদি);
• সেন্টার হতে বিমানবন্দরে যাতায়াতের জন্য সুযোগ সুবিধা;
• সেফ লকারে লাগেজসহ মুল্যবান মালামাল সংরহ্মনের ব্যবস্থা;
• টেলিফোন সুবিধা প্রদান;
• ইন্টারনেট এর ব্যবস্থা;
• নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ;
• বিদেশগামি কর্মীদের বিমানবন্দর, গন্তব্য, দেশ এবং র্বোড প্রদত্ত সেবাসমুহ সম্পর্কে প্রাক বর্হিঃগামি ব্রিফিং;
• বিদেশ ফেরত কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়নের লহ্ম্যে রিইয়ান্টগ্রেশন (পুঃএকত্রিকরন);
• কাউন্সিলিং ও মোটিবভশনের ব্যবস্থা;
• প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা;
• সাশ্রয়ি মুল্য খাবারের ব্যবস্থা ;
• সিসি ক্যামেরার মাধ্যমে র্সাবহ্মনিক মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা;
• সেন্টার ব্যবহার র্নিদেশিকা র্বোডের ওয়েবসাইটে www.wewb.gov.bd পাওয়া যাবে;
• সরাসরি সেন্টারে যোগাযোগের নম্বর ০১৩১০৩৫০৫৫৫, ০১৭৫৪৭১৫৭২০
“সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যান”