25/04/2026
নিয়োগ বিজ্ঞপ্তি
এএসবি তে কয়েকজন হোস্ট/মডারেটর নেয়া হবে।
আসুন, আগে কিছু কথা মনোযোগ সহকারে শুনি।
১। হোস্ট হলে শুরুতেই যে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে ফেলবেন ব্যাপারটা এমন না। এর জন্য পরিশ্রম ও সময় দিতে হবে।
২। যেকোনো পেশাজীবি মানুষ এই কাজ করতে পারবেন। কারণ বেশীরভাগ ট্যুরই শুক্র শনিবার কেন্দ্রিক হয়।
যে কাজগুলো করতে হবে, যথাক্রমে :
১। এএসবি গ্রুপে বেশ ভালো এক্টিভিটি রাখতে হবে।
২। গ্রুপে প্রতিদিন গড়ে ৪টা ভ্রমণবিষয়ক পোস্ট করতে হবে। গ্রুপ মেম্বাররা যেন আপনাকে গ্রুপের প্রতিনিধি মনে করতে পারে, তার জন্য আপনার নিজের ভ্রমণের ছবি পোস্ট করতে হবে।
৩। যখন গ্রুপে আপনি পরিচিতি লাভ করবেন, তখন গ্রুপের নিয়মিত ইভেন্টগুলোর পোস্ট গ্রুপে দিতে হবে। আপনার অগ্রগতি, এক্টিভিটি ভালো মনে হলেই আপনাকে হোস্ট হিসেবে কনফর্ম করা হবে।
এরপরে,
১। আপনাকে গ্রুপের গেস্ট হিসেবে ট্যুরে পাঠানো হবে (ফ্রি), আপনাকে ট্যুর চলাকালীন কাজগুলো শেখানো হবে।
২। হোস্ট হিসেবে পাঠানো হবে। এ পর্যায়ে আপনি গ্রুপ নির্ধারিত যাবতীয় সুযোগ-সুবিধা তথা হোস্ট ফি, গেস্ট ম্যানেজ বাবদ কমিশন পাবেন।
বিঃদ্রঃ উপরোক্ত পর্যায় শেষ করতে কতদিন লাগবে এ প্রশ্নের একমাত্র উত্তর : আপনার পরিশ্রম ও আগ্রহের উপর নির্ভর করছে।
শর্তাবলীঃ
১। হোস্ট নিয়োগের পরে সর্বনিম্ন ৬ মাস আমাদের সাথে কাজ করতে হবে।
২। এএসবি তে কাজ করার পাশাপাশি ভ্রমণবিষয়ক অন্যকোনো প্রতিষ্ঠানে যুক্ত থাকতে পারবেন না।
৩। বর্তমানে অন্য প্রতিষ্ঠান ছেড়ে গৃহত্যাগীতে যুক্ত হতে চাইলে অবশ্যই ওই প্রতিষ্ঠানের অনুমতি নিতে হবে।
উপরোক্ত সবকিছু পড়ে ও বুঝে আগ্রহী হলে ইনবক্স করুন।