Pera Tours & Travels

Pera Tours & Travels “You don’t have to be Rich to travel well.”
"Travel is the only thing you buy that makes you Richer".

We are Traveler's of Passion of Enjoyment Rough Adventure ( P E R A ) Tours & Travels. ....

31/10/2018
18/08/2018

Book and information all kind of ticket like flight Hotel and rail tickets at lowest Price. Find best offers on flight rail and hotel with price and time.

ইতালী,অস্ট্রিয়া,হাঙ্গেরি,ক্রোয়েশিয়া এর মাঝামাঝিতে ছোট একটা দেশ হল  #স্লোভেনিয়া। যদিও একটা সময় এই দেশ টা  যুগোস্লাভিয়ার ...
24/07/2018

ইতালী,অস্ট্রিয়া,হাঙ্গেরি,ক্রোয়েশিয়া এর মাঝামাঝিতে ছোট একটা দেশ হল #স্লোভেনিয়া। যদিও একটা সময় এই দেশ টা যুগোস্লাভিয়ার আন্ডারে ছিল।

স্লোভেনিয়াকে বলা হয় স্বচ্ছ পানির দেশ। দেশের অর্থনীতি ওতটা স্ট্রং না হলেও অপরুপ সৌন্দর্যের জন্য আবার অনেক বিখ্যাত এই শান্ত প্রিয়া দেশ টা।

ট্রেকিং, মাউন্টেন ক্লাইম্বিং,রক ক্লাইম্বিং, হর্স রাইডিং,মাউন্টেন বাইকিং, রাফটিং, প্যারাগ্লিডিং, এবং বিশেষ করে লেক/রিভার এডভেঞ্চার ইত্যাদি কোন কিছুর কমতি নেই এই স্লোভেনিয়ায়।

খুব কম খরচে চাইলে ইউরোপের এই ছোট দেশটা ঘুড়ে আসতে পারেন [তবে প্লেন ভাড়াটাই মেরে দেবে] 😀

চায়না ওয়াটার পার্ক।
21/06/2018

চায়না ওয়াটার পার্ক।

12/06/2018
19/04/2018

মধুটিলা ইকোপার্কে যাওয়ার জন্য ভ্যানে চড়ে বসলাম। ভ্যান চলতে শুরু করার পরই বুঝতে পারলাম, এটুকু রাস্তা ভ্যানে না এল.....

15/04/2018

  রুপসী বাংলার মাঠ, ঘাট, দ্বীপ ও চরের চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। সবুজের সমারোহের বিশাল ঐশ্বর্যের দিকে যে ন....

পড়ন্ত বিকালের আলোয়....তাজমহল ও যমুনা নদী।
07/04/2018

পড়ন্ত বিকালের আলোয়....
তাজমহল ও যমুনা নদী।

শাপলা গ্রাম, সাতলাএ যেন শাপলার রাজ্য। লতা-পাতা গুল্মে ভরা বিলের পানিতে শত সহস্র লাল শাপলা হার মানিয়েছে সূর্যের আভাকেও। ব...
24/11/2017

শাপলা গ্রাম, সাতলা
এ যেন শাপলার রাজ্য। লতা-পাতা গুল্মে ভরা বিলের পানিতে শত সহস্র লাল শাপলা হার মানিয়েছে সূর্যের আভাকেও। বরিশাল সদর উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরের এক বিলে দেখা মিলবে চোখজুড়ানো এমন দৃশ্যের। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা। অপরুপ এ সৌন্দর্য বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের এক বিলের, স্থানীয়দের কাছে যেটি পরিচিত শাপলার বিল নামে।
আগাছা আর লতা-পাতায়, বিলের হাজারো শাপলা, চোখ জুড়ায় পথচারিদের। বিলের যত ভেতরে যাওয়া যায়, ততই বাড়তে থাকে লালের আধিক্য। এ যেন এক শাপলার রাজ্য। এ বিলে ঠিক কবে থেকে, শাপলা জন্মাতে শুরু করেছে তা নিয়ে নেই সঠিক কোন তথ্য। তবে, স্থানীয় বয়স্কদের কাছ থেকে জানা যায় জন্মের পর থেকেই, এভাবে শাপলা ফুটতে দেখেছেন তারা। এ বিলে, তিন ধরণের শাপলা জন্মে। লাল, সাদা আর বেগুনি। তবে, লাল শাপলাই বেশি। গোটা গ্রাম জুড়ে শাপলার চাষ হয় এখানে।
উত্তর সাতলা (Satla) নামে এ গ্রামটির প্রায় ১০ হাজার একর জলাভুমিতে শাপলা (Waterlilly) এর চাষ করা হয়। গ্রামের অধিবাসীদের ৭০% ই শাপলা চাষ এবং বিপণন এর সাথে জড়িত। এ গ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে শাপলা সরবরাহ করা হয়। ছবি তোলার জন্য আদর্শ একটি গ্রাম সাতলা।

কখন যাবেন
শাপলা হয় প্রায় ৯ মাস। মার্চ থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত শাপলার পুরো সিজন এখানে। তাই এ সময়ের মধ্যে গেলে শাপলা দেখতে পাবেন। শাপলা দেখতে হলে আপনাকে খুব সকালে যেতে হবে, কেননা সকাল ৮টার পরে ফুল বুজে ছোট হয় যায় অথবা শাপলা শিকারিরা শাপলা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। তাই সবচেয়ে ভালো হয় রাতে গ্রামে থাকতে পারলে।
সাতলা কিভাবে যাবেন
বাসে বা সড়ক পথে বরিশালসড়কপথে ঢাকা থেকে বরিশাল আপনি ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বেশীরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায় আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশাল (Barisal) এর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।
ঢাকা থেকে বরিশালে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
1. শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২, ০১৭২৯৫৫৬৬৭৭
2. ঈগল পরিবহন, ফোনঃ ০২-৯০০৬৭০০
3. হানিফ পরিবহন, ফোনঃ ০১৭১৩০৪৯৫৫৯

বাস ভাড়া
1. এসি বাসের ভাড়াঃ ৭০০/- টাকা
2. নন এসি বাসের ভাড়াঃ ৫০০/- টাকা
3. লোকাল বাসের ভাড়াঃ ২৫০ টাকা থেকে ৩০০/- টাকা।

নৌপথে বা লঞ্চে বরিশাল
ঢাকা থেকে বরিশাল এর লঞ্চগুলো রাত ৮টা থেকে ৯টার মধ্যে সদর ঘাট থেকে ছাড়ে। এর মধ্যে সুন্দর বন ৭/৮, সুরভী৮, পারাবত ১১, কীর্তনখোলা ১/২ লঞ্চ গুলো ভাল। লঞ্চ গুলো বরিশাল পৌঁছায় ভোর ৫টার দিকে।
লঞ্চ ভাড়া
1. ডেক ভাড়া ১৫০ টাকা,
2. ডাবল কেবিন ১৬০০,
3. ভিআইপি ৪৫০০।

বরিশাল থেকে সাতলা
উত্তর সাতলা নানাভাবে যাওয়া যায়। লঞ্চে বরিশাল গিয়ে সেখান থেকে বাসে শিকারপুর। এরপর অটোতে উত্তর সাতলা। ঢাকা থেকে বাসে গেলে উজিরপুরের নুতনহাট নেমে সেখান থেকে অটোতে যেতে পারে। অথবা বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সাতলা-বাগধা গ্রামে সরাসরী বাস সার্ভিস আছে। প্রায় ২ ঘন্টার মতন লাগে। এছাড়া মহেন্দ্র গাড়িতে করেও আপনি যেতে পারবেন।
কোথায় থাকবেন
সাতলাতে থাকতে হলে থাকতে হবে স্কুল ঘরে বা কোন গৃহস্তের বাড়িতে। অতিথিপরায়ন মানুষেরা তাতে খুশিই হবে। এছাড়া আপনি চাইলে বরিশাল ফিরে আসতে পারেন। বরিশালে থাকার জন্য বেশকিছু আবাসিক হোটেল রয়েছে।
1. হোটেল প্যারাডাইজ টু ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০১৭১৭০৭২৬৮৬, +৮৮-০১৭২৪৮৫৩৫৯০
2. হোটেল গ্র্যান্ড প্লাজা, ফোনঃ +৮৮-০১৭১১৩৫৭৩১৮, +৮৮-০১৯১৭৪৫৮০৮৮
3. হোটেল এথেনা ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০৪৩১-৬৫১০৯, +৮৮-০৪৩১-৬৫২৩৩
4. হোটেল হক ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০১৭১৮৫৮৭৬৯৮

শমসের গাজীর বাঁশের কেল্লাফেনী জেলার ট্রাংক রোড থেকে ৭ কিলোমিটার আগে ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামে শমসের গাজীর বাঁশের...
23/11/2017

শমসের গাজীর বাঁশের কেল্লা

ফেনী জেলার ট্রাংক রোড থেকে ৭ কিলোমিটার আগে ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামে শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টটির অবস্থান। নির্মান শৈলী ও বিনোদনের অন্যতম মাধ্যম এই রিসোর্ট এখন ভ্রমন পিয়াসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটির ভেতরের এবং বাইরের সবকিছুর নির্মাণশেলীতে রয়েছে বাশেঁর ব্যবহার। এছাড়াও প্রায়ই এখানে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে থাকছে, পাশ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে আগত পাহাড়ীদের নৃত্য পরিবেশনা।
গ্রাম-বাংলার লোক সংস্কৃতির আরো অনেক উপকরণের সমন্বয়ে প্রায় ৫ একরের ওপর পুরো পর্যটনকেন্দ্রটি নির্মাণ করে এটি এক ধরনের চমকপ্রদ করে তোলার চেষ্টা করেছেন উদ্যোক্তা। বাঁশের রিসোর্টের বাইরে সুউচ্চ বাঁশের সারি। দেয়ালগুলোতে শুধুই বাঁশের দেয়ালি শিল্পকর্ম এবং প্রতিটি আসবাবপত্র বাঁশ দিয়ে তৈরি করা। রিসোর্টের বাইরেও রয়েছে নানান শৈল্পিক আয়োজন, বাইরের বাগানের পাশের খোলা আঙিনার ধারে বাঁশের মাচা করে খাগড়াছড়ি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী পাহাড়ি ঘর। সেখানে যে কোনো সাহিত্য আড্ডা কিংবা মুক্ত অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। পাহাড়ি ঘরটি মনোরম মঞ্চ সদৃশ। পাশে ছোট ছোট ফল গাছের বাগানের মাঝে মাঝে রয়েছে বসার ছোট ছোট বেঞ্চ, অপর পাশে লেকের পানিতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে হাতে ঘোরানো বৈঠা দেয়া আসন পাতা সুদৃশ্য নৌকা। কেল্লার প্রবেশপথে সবার চোখে পড়বে ‘ঐকতান’ নামের একটি ঢোলক, তবলা, হারমোনিয়াম ও একতারা সংবলিত ভাস্কর্য।
বাঙালি গ্রামীণ জনপদ ও উপজাতীয়দের আদলে রয়েছে একটি টুকিটাকি কেনাকাটা ও চা কফির স্টল। এখানে আছে বনভোজন আয়োজন করার ব্যবস্থা, আছে বারবিকিউ করা সুবিধাও। সাথে আছে বাঁশ দিয়ে তৈরি করা খাবার।বাড়তি পাওনা হিসাবে বিকালে ফেনী মুহুরী নদীতে নৌকা ভ্রমন ও কৈয়ারা দিঘি দেখতে পরবেন।

প্রবেশ মূল্য
অনাবাসিকদের জন্যে ভেতরে প্রবেশ ফি লাগবে মাত্র ২০ টাকা।
কিভাবে যাবেন
ফেনী শহর থেকে বাসে ছাগলনাইয়া যেয়ে রিক্সা বা লেগুনাতে সরাসরি শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট (Shamser Gazir Bansher Kella Resort)।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে বারইয়ারহাট নামতে হবে। এরপর রামগড় রোড দিয়ে করেরহাট বাজার পেরিয়ে শুভপুর বাজারে গেলেই সোজা পূর্বদিকে একটি সরু সড়ক বেয়ে প্রায় ৩ কিলোমিটার সড়ক পার হলেই দেখা মিলবে এই বাঁশের কেল্লার। বারইয়ারহাট থেকে সিএনজি অটোরিকশাযোগে ভাড়া পড়বে ৪০-৫০ টাকা। আবার ফেনী শহর থেকে ছাগলনাইয়া হয়েও শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট এ যাওয়া যায়।

কোথায় থাকবেন
শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট আছে থাকার সুবিধা। এছাড়া আপনি চাইলে ফেনী (Feni) সদরেও থাকতে পারেন। নিচে কিছু থাকার জায়গার নাম দেয়া হলো –
a. ফেনী সার্কিট হাউস
b. জেলা পরিষদ ডাক বাংলো
c. এলজিইডি রেস্ট হাউস
d. পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস
e. পল্লী বিদ্যু সমিতির রেস্ট হাউস,
f. মহিপাল মোড় হতে প্রায় ১.৫ কি:মি: দক্ষিণে হাইওয়ের পাশে অবস্থিত।
g. হোটেল মিড নাইট,জহিরিয়া মসজিদ মার্কেট,এস,এস,কে রোড। ফোনঃ ০৩৩১-৬২২২৩ / ০১৭৩৩-৫৮৫৯৫৬
h. হোটেল গাজী ইন্টরন্যাশনাল,এস,এস,কে রোড,ফেনী। ফোনঃ ০৩৩১-৬২৪১৫/ ০১৭১১-১২৩৪৫৪/ ০১৭১৪-২৬৭৩০৫

যোগাযোগ
প্যারা ট্যুরস এন্ড ট্রাভেলস বাংলাদেশ
অদর্শবাগ, কোনাপাড়া, যাত্রাবাড়ি, ঢাকা - ১৩৬২
মোবাইলঃ ০১৬৮৬৬৬০২৯২

|| তিনমুখ বা তিনমাথা ||তিনমুখ বা তিনমাথা মূলত একটা পাহাড়ের চূড়া। যে বিন্দুতে মিলেছে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের সীমান্ত।...
22/11/2017

|| তিনমুখ বা তিনমাথা ||

তিনমুখ বা তিনমাথা মূলত একটা পাহাড়ের চূড়া। যে বিন্দুতে মিলেছে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের সীমান্ত। তাও আবার ৯৪৫ মিটার বা প্রায় ৩১০০ফুট উপরে। জায়গাটি রাঙামাটির বিলাইছড়িতে পড়েছে, তবে বান্দরবান হয়েই সেখানে যাওয়া সহজ।

যেভাবে যেতে পারেন।
বান্দরবান-রুমা-বগালেক-পুকুরপাড়া-ধুপানিছড়াপাড়া-তিনমুখ। মোট চারদিনে ট্রেকে তিনমুখ থেকে ঘুরে আসা সম্ভব। যদিও রুটটি বর্তমানে বন্ধ আছে। দ্রুত খুলে যাক সেই আশা করি।

19/11/2017

আমাদের কাছ থেকে তাবু ভাড়া নিতে পারবেন .
পাহাড়ে,জঙ্গলে, ঝরনায়, ঘুরতে যাবেন কাম্পিং করবেন না তা কি হয় !
তাবু ভাড়ার জন্য এখনি কল করুন
Our rent list :

2 person - 200 taka

4 person -350 taka

Bbq chula - 300 taka pertrip

For any information: 01747622223

Address

Ali Mohammad Khan Road, Adarshabug, Konapara, Jatrabari
Dhaka
1362

Telephone

01686660292

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pera Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pera Tours & Travels:

Share

Category