Saad Uswah Travels And Tours

Saad Uswah Travels And Tours Our agency specializes in personalized Hajj and Umrah packages, ensuring a smooth and spiritually enriching experience.

21/05/2026

আলহামদুলিল্লাহ, ২০শে মে কাফেলার প্রথম উমরাহ সম্পন্ন! 🕋✨

আল্লাহর অশেষ রহমতে আমাদের Saad Uswah Travels And Tours এর সম্মানিত হাজী সাহেবদের নিয়ে গত রাতে পবিত্র উমরাহ সফলভাবে সম্পন্ন করলাম। প্রথমবার কা’বা শরীফ সামনাসামনি দেখার পর সবার মনের যে আনন্দ আর অনুভূতি, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। উমরাহ শেষে আজ সকালে সবাই সুস্থ শরীরে হোটেলে ফিরেছি, আলহামদুলিল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের কাফেলার সকল হাজীদের এই উমরাহ কবুল করে নিন। মহান আল্লাহর দরবারে দুআ করি, তিনি যেন সবাইকে সুস্থ ও নিরাপদ রেখে 'হজ্জে মাবরুর' নসিব করেন এবং সামনের হজ্জের প্রধান রোকনগুলোও সহীহভাবে আদায়ের তৌফিক দিন। আমিন। ❤️

🕋 হজ্জ ২০২৭ এবং ২০২৮: অগ্রিম বুকিং চলছে!
সুন্নাহসম্মত ও নির্ভরযোগ্য ব্যবস্থাপনায় পবিত্র হজ্জের স্বপ্ন পূরণে আজই যোগাযোগ করে আপনার প্রি-রেজিস্ট্রেশন ও স্লট নিশ্চিত করুন।

📞 হটলাইন: 01786-562619
📍 প্রধান কার্যালয়: https://maps.app.goo.gl/3zRqbteFD39pJAhw7?g_st=ac
🌐 www.saaduswahtravels.com

হজের হাঁটা হালকা বিষয় নয়—শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে বিশেষ গাইডলাইন 🕋হজ শুধু আত্মিক ইবাদত নয়—এটি একটি শারীরিক পরীক্ষ...
11/05/2026

হজের হাঁটা হালকা বিষয় নয়—শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে বিশেষ গাইডলাইন 🕋

হজ শুধু আত্মিক ইবাদত নয়—এটি একটি শারীরিক পরীক্ষাও। তাওয়াফ, সাঈ, মিনা থেকে আরাফাত—পুরো সফরে একজন হাজীকে অনেকটা পথ হাঁটতে হয়। যারা আগে থেকে মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকেন না, তারা মাঝপথে ক্লান্ত হয়ে ইবাদতের আসল স্বাদ হারিয়ে ফেলেন।

আপনার পবিত্র সফরকে সহজ ও আনন্দময় করতে সাদ উসওয়াহ ট্রাভেলস-এর পক্ষ থেকে কিছু প্রয়োজনীয় পরামর্শ:

কীভাবে নিজেকে প্রস্তুত রাখবেন?

👞 সঠিক জুতা নির্বাচন:
সবসময় নরম, আরামদায়ক এবং ফিটিং ঠিক আছে এমন জুতা নিন। হজের দিন একদম নতুন জুতা পরবেন না, এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি থাকে। আগে থেকে ব্যবহার করে অভ্যস্ত এমন জুতা হজের জন্য সবচেয়ে নিরাপদ।

💧 পানির বিকল্প নেই:
পিপাসা লাগার অপেক্ষায় থাকবেন না। কিছুক্ষণ পরপর পানি ও জমজম পান করুন। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা আপনার শরীরকে দ্রুত দুর্বল করে দিতে পারে।

🚶‍♂️ হাঁটার গতি হোক স্বাভাবিক:
হজ কোনো দৌড় প্রতিযোগিতা নয়। অন্যদের দেখে দ্রুত হেঁটে নিজেকে ক্লান্ত করবেন না। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ধীরে সুস্থে কদম ফেলুন, এতে শেষ পর্যন্ত শক্তি বজায় থাকবে।

🍎 খাবার ও শক্তি:
খালি পেটে দীর্ঘ পথ হাঁটবেন না। সাথে সবসময় খেজুর, বাদাম বা ফলের মতো হালকা শুকনো খাবার রাখুন। এগুলো আপনাকে তাৎক্ষণিক শক্তি জোগাবে।

🌂 রোদ থেকে সতর্কতা:
সৌদি আরবের কড়া রোদ থেকে বাঁচতে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। সরাসরি রোদ এড়িয়ে চলা হিটস্ট্রোকের ঝুঁকি কমায় এবং শরীরকে সতেজ রাখে।

🎒 ব্যাগ হোক হালকা:
কাঁধের ব্যাগে অপ্রয়োজনীয় কিছু বহন করবেন না। ব্যাগের ওজন যত বাড়বে, আপনার ক্লান্তি তত দ্রুত আসবে। শুধু অতি প্রয়োজনীয় জিনিসগুলো সাথে রাখুন।

🧴 পায়ের যত্ন:
দিন শেষে পা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন। প্রয়োজনে ভালো কোনো ক্রিম ব্যবহার করুন। পরের দিনের দীর্ঘ হাঁটার জন্য এটি আপনার পা-কে প্রস্তুত রাখবে।

🕊️ শেষ কথা: সচেতনতাই ইবাদতের চাবিকাঠি
আপনি আল্লাহর সম্মানিত মেহমান। আপনার শরীর যদি সুস্থ থাকে—
✅ আপনার দোয়া হবে দীর্ঘ ও গভীর।
✅ ইবাদতে মনোযোগ থাকবে অটুট।
✅ হজের প্রতিটি ধাপ হবে তৃপ্তিদায়ক।

আসুন, সঠিক প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘর জিয়ারতের সর্বোচ্চ সওয়াব অর্জনে সচেষ্ট হই।

🕋 সাদ উসওয়াহ ট্রাভেলস এন্ড ট্যুরস
আপনার নিরাপদ ও সহীহ হজ্জযাত্রার বিশ্বস্ত সারথি।

📢 ২০২৭/২৮ সালের হজ্জ প্রি-রেজিস্ট্রেশন চলছে।
আপনার হজ্জযাত্রা নিশ্চিত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

📍 অফিস ঠিকানা:
রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স
১৩৭/বি, মতিঝিল (ভিআইপি রোড), ঢাকা-১০০০।
(৬ষ্ঠ তলা, স্যুট নম্বর: ১৬)
📞 যোগাযোগ:
01786-562619

হজযাত্রার পূর্ণ প্রস্তুতি ও আল্লাহর মেহমানদের বিদায়ী সংবর্ধনা। 🕋আলহামদুলিল্লাহ! আজ রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাদ...
10/05/2026

হজযাত্রার পূর্ণ প্রস্তুতি ও আল্লাহর মেহমানদের বিদায়ী সংবর্ধনা। 🕋

আলহামদুলিল্লাহ! আজ রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাদ উসওয়াহ ট্রাভেলস এন্ড ট্যুরস-এর সম্মানিত হজযাত্রীদের নিয়ে 'প্রশিক্ষণ ও মতবিনিময় সভা' সফলভাবে সম্পন্ন হয়েছে। 🕋

অনুষ্ঠানে হজের গুরুত্বপূর্ণ আহকাম, মাসায়েল ও মক্কা-মদীনার নিয়মকানুন নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক মুফতি মো: আসাদুল্লাহ।

আমাদের এই আয়োজনকে আরও মহিমান্বিত করেছেন আমন্ত্রিত বিশেষ অতিথিগণ—সরকারের সাবেক সচিব ও যুগ্ম-সচিব মহোদয়গণ। তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনা আমাদের হজযাত্রীদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক। অনুষ্ঠানে হজযাত্রীদের হাতে তাঁদের আসন্ন ফ্লাইট শিডিউল ও আবাসন পরিকল্পনার চূড়ান্ত গাইডলাইন তুলে দেওয়া হয়। 🕋

দোয়া করি, আল্লাহ তায়ালা আপনাদের প্রত্যেকের আসন্ন হজ্জকে 'হজ্জে মাবরুর' হিসেবে কবুল করুন এবং সহীহ সালামতে এই পবিত্র সফর সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন।

📢 ২০২৭ সালের হজ্জের অগ্রিম বুকিং চলছে:
আপনি বা আপনার পরিবারের কেউ কি ২০২৭ সালে পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন? সাদ উসওয়াহ ট্রাভেলস এন্ড ট্যুরস-এ ২০২৭ সালের হজের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আপনার হজ্জযাত্রা নির্বিঘ্ন করতে আজই যোগাযোগ করুন।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা:
📍 রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স (৬ষ্ঠ তলা),( রুম ১৬) মতিঝিল, ঢাকা-১০০০।
01786-562619

সাদ উসওয়াহ ট্রাভেলস এন্ড ট্যুরস—আপনার নিরাপদ হজ্জযাত্রার বিশ্বস্ত সাথী। 🇸🇦🕋

[হজ ও ওমরাহ যাত্রীদের প্রতি জরুরি বার্তা: বাস্তবতা ও সচেতনতা]পবিত্র হজ বা ওমরাহ যাত্রায় সৌদি কর্তৃপক্ষের ভিসা ও ইমিগ্রেশ...
02/05/2026

[হজ ও ওমরাহ যাত্রীদের প্রতি জরুরি বার্তা: বাস্তবতা ও সচেতনতা]

পবিত্র হজ বা ওমরাহ যাত্রায় সৌদি কর্তৃপক্ষের ভিসা ও ইমিগ্রেশন পলিসিতে হঠাৎ করে যেকোনো পরিবর্তন আসার ঘটনা নতুন কিছু নয়। অনেক সময় বিমানে ওঠার আগমুহূর্তেও ভিসা বাতিল বা জটিলতার খবর আমাদের চরম অনিশ্চয়তার মুখে ফেলে দেয়।

দুঃখজনক বাস্তবতা হলো, যখনই এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এর দায়ভার এসে পড়ে আমাদের মতো ট্রাভেল এজেন্সিগুলোর ওপর। অনেক যাত্রী তাৎক্ষণিক মনে করেন এটি এজেন্সির গাফিলতি এবং তারা আমাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন, রিফান্ড দাবি করেন বা আর্থিক ক্ষতিপূরণ/জরিমানা দাবি করে বসেন।
আমাদের সম্মানিত যাত্রীদের কাছে বিনীত অনুরোধ—এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে সৌদি সরকারের এবং এটি যেকোনো এজেন্সির নিয়ন্ত্রণের বাইরের একটি বিষয়। সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কারণে যাত্রীরা যেমন ক্ষতিগ্রস্ত হন, ঠিক একইভাবে আমাদের এজেন্সির ওপরও এর বিশাল মানসিক ও আর্থিক চাপ পড়ে। আমরা নিজেরাও এই প্রক্রিয়ায় একজন মধ্যস্থতাকারী মাত্র, কোনো জাদুকর নই যে সরকারি আইন পরিবর্তন করে দেব।

আমাদের এজেন্সির একমাত্র লক্ষ্য—আপনাদের সফর নির্বিঘ্ন করা। কিন্তু পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ না থাকায়, দয়া করে এমন সময়ে এজেন্সিকে দোষারোপ না করে ধৈর্য ধরুন এবং পরিস্থিতির গাম্ভীর্য বুঝুন।
আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই পরিস্থিতি দ্রুত সহজ করে দেন এবং আমাদের সবার ওপর সহায় হোন। আমিন।

েতনতা #ওমরাহ_ভিসা #ট্রাভেল_এজেন্সি #বাস্তবতা #সতর্কবার্তা

28/02/2026

⚠️ জরুরি নোটিশ: উমরাহ ভিসা ও কোটা সিস্টেম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট 🕋
সম্মানিত উমরাহ যাত্রীগণ,
আসসালামু আলাইকুম।

একটি বিশেষ জরুরি তথ্যের জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী:

📌 কোটা সিস্টেম কার্যকর: আজ থেকেই উমরাহ ভিসা প্রক্রিয়ায় 'কোটা সিস্টেম' (Quota System) কার্যকর করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে ভিসা আবেদনের সুযোগ সীমিত হয়ে আসবে।
📌 ফি ও রেট বৃদ্ধি: আজ রাত থেকেই উমরাহ ভিসার ফিস এবং আনুষঙ্গিক রেট আপডেট করা হয়েছে, যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

📌 ভিসা বন্ধের সতর্কতা: বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যেকোনো সময় সৌদি সরকার উমরাহ ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে।

💡 আমাদের পরামর্শ: যারা নিকট ভবিষ্যতে উমরাহ পালন করার নিয়ত করেছেন, তাদের অনুরোধ করছি দেরি না করে দ্রুত আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। কারণ কোটা শেষ হয়ে গেলে বা সিস্টেম অফ হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত সফরটি বাধাগ্রস্ত হতে পারে।
বিস্তারিত তথ্যের জন্য সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন বা কল করুন:

📞 +8801786562619 (What'sApp)

📍 RAHMANIA INTERNATIONAL COMPLEX, FLOOR 6TH SUIT 16TH, MOTIJHEEL DHAKA 1000

ধন্যবাদান্তে,
সাদ উসওয়াহ ট্রাভেলস এন্ড ট্যুরস
(HL-1138, UL-439)

ডিসেম্বর উমরাহ প্যাকেজ, অল্প কিছু সিট আছে। সাদ উসওয়াহ ট্রাভেলস এন্ড ট্যুরস HL-1138 UL-439 📞 বুকিং ও বিস্তারিত জানতে এখনই...
17/11/2025

ডিসেম্বর উমরাহ প্যাকেজ, অল্প কিছু সিট আছে।

সাদ উসওয়াহ ট্রাভেলস এন্ড ট্যুরস
HL-1138 UL-439
📞 বুকিং ও বিস্তারিত জানতে এখনই আমাদের ইনবক্স করুন অথবা কল করুন: 01786-562619

#ওমরাহ #মক্কা #মদিনা #বাইতুল্লাহ

📢 ব্রেকিং নিউজ: শেনজেন ভিসার আদলে আসছে 'জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা'!ট্রাভেলারদের জন্য বিশাল সুখবর! ইউরোপের শেনজেন ভ...
08/10/2025

📢 ব্রেকিং নিউজ: শেনজেন ভিসার আদলে আসছে 'জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা'!
ট্রাভেলারদের জন্য বিশাল সুখবর! ইউরোপের শেনজেন ভিসার মতো একই ভিসা নিয়ে এবার একসঙ্গে ৬টি আরব দেশ ভ্রমণ করা যাবে!

ছয়টি আরব দেশের জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এই অভিন্ন পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে। এর নাম দেওয়া হয়েছে 'জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা'।

এই ভিসার মূল সুবিধাগুলো:
এক ভিসা, ছয় দেশ: একটি মাত্র ভিসা নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন—

🇦🇪 সংযুক্ত আরব আমিরাত (UAE)
🇸🇦 সৌদি আরব
🇶🇦 কাতার
🇧🇭 বাহরাইন
🇴🇲 ওমান
🇰🇼 কুয়েত

লক্ষ্যমাত্রা: প্রাথমিকভাবে Q4 2024 (অক্টোবর-ডিসেম্বর) টার্গেট করা হলেও, কারিগরি জটিলতার কারণে এটি ২০২৫ সালের শেষ দিক বা ২০২৬ সালের শুরুতে পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উৎস: সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী এই খবরটি নিশ্চিত করেছেন।
এই ভিসা আঞ্চলিক পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এটি চালু হলে এক টিকিটে মধ্যপ্রাচ্যের এই ছয়টি ঐতিহাসিক ও আধুনিক গন্তব্য ঘুরে দেখার সুযোগ তৈরি হবে।

আপনারা কে কে এই ভিসা নিয়ে ছয় দেশ ভ্রমণে যেতে চান? কমেন্ট করে জানান! 👇

About The Company : ( SAAD USWAH TRAVELS AND TOURS ) Our agency specializes in HAJJ and UMRAH our mission is to provide reliable, high-quality travel services ,

OUR SERVICE : Air Tickets, Whole World’s Visa Processing, ManPower, Hotel Booking, Hajj Service, Umrah Service, Tour Packages,

Address : Rahmania International Complex, Floor 6th, Room 16, 28/1/C, Toyenbee Circular Road Motijheel C/A, Dhaka-1000

Welcome to SAAD USWAH TRAVELS AND TOURS আসসালামু আলাইকুম,এই পেজটি খোলা হয়েছে আপনাদের ভ্রমণকে সহজ, নিরাপদ ও স্মরণীয় করার ...
29/09/2025

Welcome to SAAD USWAH TRAVELS AND TOURS

আসসালামু আলাইকুম,
এই পেজটি খোলা হয়েছে আপনাদের ভ্রমণকে সহজ, নিরাপদ ও স্মরণীয় করার উদ্দেশ্যে। আমরা বিশ্বাস করি ভ্রমণ শুধু যাত্রা নয়—এটা একটি অভিজ্ঞতা, একটি স্মৃতি, একটি স্বপ্নের বাস্তবায়ন। 💙

আমাদের সার্ভিসসমূহ:
✅ ভিসা প্রসেসিং ও কনসালটেন্সি
✅ এয়ার টিকেট বুকিং
✅ হজ ও উমরাহ প্যাকেজ
✅ দেশি ও বিদেশি ট্যুর প্যাকেজ
✅ হোটেল বুকিং ও ট্রান্সপোর্ট সাপোর্ট

আমাদের লক্ষ্য 👉 Trusted & Friendly Travel Service তৈরি করা, যাতে আপনি নিশ্চিন্তে আমাদের উপর ভরসা করতে পারেন।

আপনাদের কাছে অনুরোধ:
👉 আমাদের পেজ ফলো করুন
👉 বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন
👉 কমেন্টে লিখুন – আপনার ড্রিম ট্রিপ কোথায় যেতে চান 🌍

ভ্রমণের নতুন যাত্রা শুরু হোক SAAD USWAH TRAVELS AND TOURS এর সাথে

ডিসেম্বর ওমরা প্যাকেজ : ১৪০০০০ টাকা।   (খাবার সহ)।যাওয়া :২৩ ডিসেম্বর  ২০২৪ আসা : ০৫ জানুয়ারি  ২০২৫মক্কা  হোটেল : (৮০০-১০...
25/11/2024

ডিসেম্বর ওমরা প্যাকেজ : ১৪০০০০ টাকা। (খাবার সহ)।

যাওয়া :২৩ ডিসেম্বর ২০২৪
আসা : ০৫ জানুয়ারি ২০২৫
মক্কা হোটেল : (৮০০-১০০০ মিটার) (রুম: শেয়ার, ৪-৫ জন) ।
মদিনা হোটেল:(৮০০-১০০০ মিটার) (রুম: শেয়ার, ৪-৫ জন) ।

প্যাকেজের আওতাভুক্ত :

১, টিকেট : ডিরেক্ট ফ্লাইট ( US-BANGLA ) ( ঢাকা - জেদ্দা - ঢাকা )
২, ওমরা ভিসা
৩, হোটেল : মক্কা ও মদিনা দুই জায়গার হোটেলেই রুম শেয়ার থাকবে।
৪, জিয়ারা (এসি বাস) = (মক্কা এবং মদিনা)।
৫, ট্রান্সপোর্ট (এসি বাস) = (জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা - মদিনা জেদ্দা )।
৬, রিয়াজুল জান্নাহ।
৭, খাবার : ৩ বেলা। (বাংলা খাবার)
৮, অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা পরিচালনা

মক্কার যিয়ারত সমূহ >

জাবালে নূর, জাবালে সাউর, জাবালে রহমত, মসজিদে নামিরা, মসজিদে মাশাআারে আল হারাম, মসজিদে আল খাইফ, মসজিদে জীন, আরাফাহ, মুজদালিফা, মিনা, ইসমাইল (আঃ) এর কুরবানীর স্থান, রাসুল (সাঃ) এর বাড়ী, জান্নাতুল মু’আল্লা কবরস্থান।

মদিনার যিয়ারত সমূহ>

মসজিদে কুবা, মসজিদে জুম্মা, মসজিদে কিবলাতাইন, খন্দক, মসজিদে গামামা, জাবালে ওহুদ, জান্নাতুল বাকি, খেজুরের বাগান।

এছাড়া হাজীরা মক্কা থেকে ও মদিনা থেকে ওয়াদিয়ে জীন, বদর প্রান্তর, জেদ্দা ও তায়েফের আরো দর্শনীয় স্থানসমূহ দেখতে চাইলে ট্রাভেলস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাজীদের নিজ খরচে যেতে হবে

SAAD USWAH TRAVELS AND TOURS : Licence No: Hajj-1138, Umrah-439

Address : Rahmania International Complexe, Floor 6th, Room No :16

Visit: www.saaduswahtravels.com
Contact : 01786-562619
+880 1711-383606
+880 1913-148075

সল্প খরচে নয়, ন্যায্য খরচে মানসম্মত ভাবে ওমরা করুন। ওমরা প্যাকেজে যা থাকবে | * মক্কা  নরমাল হোটেল : (৫০০-৬০০ মিটার), (রু...
30/09/2024

সল্প খরচে নয়, ন্যায্য খরচে মানসম্মত ভাবে ওমরা করুন।

ওমরা প্যাকেজে যা থাকবে |

* মক্কা নরমাল হোটেল : (৫০০-৬০০ মিটার), (রুম: শেয়ার, ৪-৬ জন) ।

* মদিনা নরমাল হোটেল: Out of Markazia ( ৭০০-৮০০ মিটার) (রুম: শেয়ার, ৪-৬ জন) ।

১) টিকেট: ট্রান্সজিট/ডিরেক্ট বিমান

২) ওমরা ভিসা।

৩) হোটেল : মক্কা ও মদিনা দুই জায়গার হোটেলেই রুম শেয়ার থাকবে।

৪) জিয়ারা (এসি বাস) = (মক্কা এবং মদিনা)।

৫) ট্রান্সপোর্ট (এসি বাস) = (জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা - মদিনা এয়ারপোর্ট)।

৬) রিয়াজুল জান্নাহ।

৭) খাবার : ৩ বেলা।

৮) মক্কার যিয়ারত সমূহ >

প্যাকেজের আওতাভুক্ত>>> জাবালে নূর, জাবালে সাউর, জাবালে রহমত, মসজিদে নামিরা, মসজিদে মাশাআারে আল হারাম, মসজিদে আল খাইফ, মসজিদে জীন, আরাফাহ, মুজদালিফা, মিনা, ইসমাইল (আঃ) এর কুরবানীর স্থান, রাসুল (সাঃ) এর বাড়ী, জান্নাতুল মু’আল্লা কবরস্থান। (এছাড়া হাজীরা মক্কা থেকে বদর প্রান্তর, জেদ্দা ও তায়েফের আরো দর্শনীয় স্থানসমূহ দেখতে চাইলে ট্রাভেলস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাজীদের নিজ খরচে যেতে হবে)

মদিনার যিয়ারত সমূহ>

প্যাকেজের আওতাভুক্ত>>> মসজিদে কুবা, মসজিদে জুম্মা, মসজিদে কিবলাতাইন, খন্দক, মসজিদে গামামা, জাবালে ওহুদ, জান্নাতুল বাকি, খেজুরের বাগান। (এছাড়া হাজীরা মদিনা থেকে ওয়াদিয়ে জীন, বদর প্রান্তর, জেদ্দা ও তায়েফের আরো দর্শনীয় স্থানসমূহ দেখতে চাইলে ট্রাভেলস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাজীদের নিজ খরচে যেতে হবে)।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

যোগাযোগ : মুফতী আসাদুল্লাহ : ০১৭১১৩৮৩৬০৬
সাদ বিন আসাদুল্লাহ : ০১৭৮৬৫৬২৬১৯
সাদ উসওয়াহ ট্রাভেল্স এন্ড ট্যুরস।
রাহমানিয়া কমপ্লেক্সে ইন্টারন্যাশনাল ফকিরাপুল মতিঝিল ঢাকা।

খুব সহজে সৌদি মাল্টিপল ভিসা!👉সৌদী আরবের মাল্টিপল ভিসার অফার  👉লম্বা সময় বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ১ বছর মেয়াদি সৌদি...
11/11/2023

খুব সহজে সৌদি মাল্টিপল ভিসা!

👉সৌদী আরবের মাল্টিপল ভিসার অফার

👉লম্বা সময় বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ১ বছর মেয়াদি সৌদি বিজনেস (মাল্টিপল) ই ভিসা প্রসেসিং।

ভিসার জন্য যে ডকুমেন্টস লাগবে
👉 মূল পাসপোর্ট/স্ক্যান কপি ও ছবি।
👉 ট্রেড লাইসেন্সের স্ক্যান কপি
👉 ভিজিটিং কার্ড ও প্যাড
👉 আইডি / জন্ম নিবন্ধন মূল কপি।

সাশ্রয়ী মূল্যে ভিসা করতে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন ! প্রয়োজনে ফোনে বা সরাসরি কথা বলুন।
আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সী।

বিস্তারিত জানতে কথা বলুন।

MD ASADULLAH

এজেন্সি : SAAD USWAH TRAVELS & TOURS
অফিস এড্রেস : রাহমানিয়া কমপ্লেক্স ইন্টারন্যাশনাল ফকিরাপুল মতিঝিল ঢাকা।
হোয়াটসঅ্যাপ নাম্বার : 01711383606
ইমেইল : [email protected]

Address

Saad Uswah Travels And Tours
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801786562619

Alerts

Be the first to know and let us send you an email when Saad Uswah Travels And Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saad Uswah Travels And Tours:

Share

Category