S.K Air Travel Solutions

S.K Air Travel Solutions সৌদি আরব,কুয়েত,মধ্য প্রাচ্য,ইউরোপ সহ সকল দেশের ভিসা ও এয়ার টিকেট প্রসেসিং করা হয়।

03/08/2026

ATAB নির্বাচন স্থগিত

03/08/2026
প্রচ্ছদ সারাদেশ আব্দুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ সহ শীর্ষ নেতাদের প্রার্থীতা বৈধ ঘোষণা এফবিসিসিআই ট্রাইব্যুনালের...
22/07/2026

প্রচ্ছদ সারাদেশ আব্দুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ সহ শীর্ষ নেতাদের প্রার্থীতা বৈধ ঘোষণা এফবিসিসিআই ট্রাইব্যুনালের
আব্দুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ সহ শীর্ষ নেতাদের প্রার্থীতা বৈধ ঘোষণা এফবিসিসিআই ট্রাইব্যুনালের
লিখেছেন জনতা প্রতিবেদক ১৪ ঘন্টা আগে শেয়ার

স্টাফ রির্পোটার: দেশের ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন ‘এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ’ (আটাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে নজিরবিহীন অনিয়ম, স্বৈরাচারী সিদ্ধান্ত এবং আইনি নীতি লঙ্ঘনের দায়ে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের প্রধান প্রধান সিদ্ধান্তসমূহ বাতিল ঘোষণা করেছে এফবিসিসিআই-এর সালিশ ট্রাইব্যুনাল।


মঙ্গলবার (২১ জুলাই) এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মিসেস নাসরিন বেগম এবং সদস্য এ.এস.এম. কামাল উদ্দিন ও ছায়েদ আহম্মেদ সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রোয়েদাদ (Arbitration Award) প্রদানের মাধ্যমে এই রায় দেন (মামলা নং ০৪/২০২৬ ও ০৫/২০২৬)। রায়ে নির্বাচন বোর্ড কর্তৃক শীর্ষ নেতাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং আপিল বোর্ডের বিতর্কিত সিদ্ধান্তসমূহকে সম্পূর্ণ বেআইনি, এখতিয়ারবহির্ভূত এবং ‘Coram Non Judice’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
​মনোনয়নপত্র পুনর্বহালপ্রাপ্ত আটাবের শীর্ষ নেতৃত্ববৃন্দ:
​আব্দুস সালাম আরেফ (সদ্য সাবেক সভাপতি, আটাব)
​আফসিয়া জান্নাত সালেহ (সদ্য সাবেক মহাসচিব, আটাব)
​জিয়াউর রহমান খান রেজোয়ান (সাবেক সহ-সভাপতি, আটাব)
​ইদ্রিস মিয়া (সদ্য সাবেক উপ-মহাসচিব, আটাব)
​ঘটনার মূল পটভূমি ও রোয়েদাদের প্রধান দিকসমূহ:
​১. ‘মেয়াদ পূর্তি’র ভুল ব্যাখ্যায় প্রার্থী বাতিলের ষড়যন্ত্র পণ্ড
​আটাব-এর ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাতিল করে সরকার প্রশাসক নিয়োগ করেছিল। পরবর্তীতে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সদ্য সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ, সদ্য সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান এবং সদ্য সাবেক উপ-মহাসচিব ইদ্রিস মিয়া প্রতিদ্বন্দ্বিতার জন্য নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু নির্বাচন বোর্ড ‘বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮(৪) ভুলভাবে প্রয়োগ করে কোনো আইনগত কারণ উল্লেখ ছাড়াই সাবেক নেতাদের মনোনয়ন বাতিল করে।
​তবে সালিশ ট্রাইব্যুনাল রায়ে স্পষ্ট করে জানিয়েছে, সরকারের প্রশাসনিক আদেশে কমিটি বাতিল হওয়ায় এবং ২৪ মাসের পূর্ণ সময়সীমা সম্পন্ন না হওয়ায় আইনগতভাবে তা “মেয়াদ পূর্তি” (Tenure Completion) হিসেবে গণ্য হবে না। ফলে আব্দুস সালাম আরেফসহ সাবেক শীর্ষ নেতাদের অযোগ্য ঘোষণা সম্পূর্ণ আইনি ভিত্তিহীন ও বেআইনি।
​২. সিসিটিভি ফুটেজে অনিয়ম প্রকাশ: অনুপস্থিত সদস্যের স্বাক্ষর ও ভুল পদবি
​মামলা শুনানিকালে নির্বাচনী আপিল বোর্ডের নজিরবিহীন ও গুরুতর পদ্ধতিগত অনিয়ম উন্মোচিত হয়। আপিল শুনানির সময় ৩ জন সদস্যের মধ্যে মাত্র ২ জন উপস্থিত ছিলেন এবং ১ জন অনুপস্থিত ছিলেন। শুনানিতে উপস্থিত না থাকা সত্ত্বেও চূড়ান্ত আদেশে ওই অনুপস্থিত সদস্যের স্বাক্ষর নেওয়া হয় এবং আদেশের কপিতে ২ জন সদস্যের পদবিও ভুল লেখা হয়।
​ট্রাইব্যুনালের সামনে রঙিন সিসিটিভি ফুটেজ ও ছবি উপস্থাপন করা হলে অনিয়মের বিষয়টি নিশ্চিত হয়। ট্রাইব্যুনাল তার observaciones-এ জানায়, আইনের মৌলিক নীতি হলো— “He who hears must decide” (যিনি শুনবেন, তিনিই সিদ্ধান্ত দেবেন)। শুনানিতে অনুপস্থিত থেকে আদেশে স্বাক্ষর করা প্রাকৃতিক ন্যায়বিচার (Natural Justice) ও স্বচ্ছতার সম্পূর্ণ পরিপন্থী, যা আইনগতভাবে ‘Coram Non Judice’।
​৩. ভোটার তালিকায় জালিয়াতি
​মামলা নং ০৫/২০২৬-এ উঠে আসে যে, বাতিলকৃত ট্রাভেল এজেন্সির লাইসেন্সধারী ব্যক্তি, একই প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারীদের অন্যায়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, অন্যদিকে ৪৬ জন বৈধ সদস্যকে ভোটাধিকার বঞ্চিত করা হয়। এ কারণে ১২ জুন ২০২৬ তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণ বাতিল ও বেআইনি ঘোষণা করা হয়।
Afsia Saleh Afsia Jannat Saleh Kamal Uddin Babu S.K Air Travel Solutions

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলকালবেলা ডেস্ক প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম আপডেট : ২০ জুলাই ২০...
20/07/2026

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

কালবেলা ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ছবি: কালবেলা গ্রাফিক্স

বিদেশে কর্মী পাঠানো নিয়ে অনিয়ম, লাইসেন্সের শর্ত ভঙ্গ এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।

রোববার (১৯ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রিক্রুটিং এজেন্সির অনুমোদন ও লাইসেন্সের শর্ত ভঙ্গ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং অন্যান্য প্রযোজ্য আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এসব অভিযোগ পর্যালোচনার পর বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটালস এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হায়দরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েটস, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, আকাশ ভ্রমণ লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, জান্নাত ওভারসিজ, বিএনএস ওভারসিজ লিমিটেড, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেডসহ মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সি।

সৌদিআরব এর দাম্মামের উদ্দেশ্যে শুভ ও তারেকের যাত্রা শুভ হোক।
12/07/2026

সৌদিআরব এর দাম্মামের উদ্দেশ্যে শুভ ও তারেকের যাত্রা শুভ হোক।

সৌদিআরবে যেতে ইচ্ছুকগন যোগাযোগ করুন।
03/06/2026

সৌদিআরবে যেতে ইচ্ছুকগন যোগাযোগ করুন।

S.K Air Travel Solutions   ঈদ উল আযহার  উর্দযাপন শেষে আজ হতে কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে--প্রবাসে যেতে সকল ধরনের সেবা দ...
01/06/2026

S.K Air Travel Solutions ঈদ উল আযহার উর্দযাপন শেষে আজ হতে কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে--
প্রবাসে যেতে সকল ধরনের সেবা দিতে আমরা প্রস্তুত।।

ত্যাগের মহিমা আমাদের জীবনকে করুক আরও সুন্দর ও মানবিক।সবার ঈদ কাটুক পরিবার আর প্রিয়জনদের ভালোবাসায়।পবিত্র ঈদুল আজহার শুভে...
28/05/2026

ত্যাগের মহিমা আমাদের জীবনকে করুক আরও সুন্দর ও মানবিক।
সবার ঈদ কাটুক পরিবার আর প্রিয়জনদের ভালোবাসায়।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when S.K Air Travel Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category