Traveler Raju

Traveler Raju Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Traveler Raju, Travel Company, ওয়ারী, Dhaka.

পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত সুপ্রাচীন একটি খ্রিস্টান সমাধিক্ষেত্রের ব্যাপারে হয়তো অনেকেই জানেন না। প্রতি বছর ২ নভেম্বর '...
28/09/2025

পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত সুপ্রাচীন একটি খ্রিস্টান সমাধিক্ষেত্রের ব্যাপারে হয়তো অনেকেই জানেন না। প্রতি বছর ২ নভেম্বর 'অল সোলস ডে'তে এর গেট খুলে দেওয়া হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এদিন তাদের গত হওয়া প্রিয়জনদের স্মরণে কবরগুলোতে মোম-প্রদীপ জ্বালিয়ে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

এই সমাধিক্ষেত্রটি ঠিক কতটা পুরোনো, তা স্পষ্ট জানা যায়নি। এক সাইনবোর্ডে প্রতিষ্ঠার সময় উল্লেখ করা হয়েছে ১৬০০ সাল। সেই হিসেবে এর বয়স ছাড়িয়েছে ৪০০ বছর। সে সময় ঢাকায় ইউরোপের নানা দেশ থেকে বণিকরা আসছিলেন। পর্তুগিজ, ডাচ, ফরাসি, আর্মেনিয়ান, গ্রিক ও ইংরেজরা পর্যায়ক্রমে আসেন। এর সঙ্গে ধর্মপ্রচারের উদ্দেশ্যে আসেন মিশরীয়রা। এদেশে বাইরের এই জাতিগুলোর মানুষ স্থায়ী হতে থাকেন। তাই বাড়ি-ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানের মতো প্রয়োজন হয় সমাধিক্ষেত্রেরও।

এই সমাধিক্ষেত্রটি মূলত ইউরোপীয়ান বণিক ও তাদের পরিবারবর্গের জন্য স্থাপিত হয়। তাই এই সমাধিক্ষেত্রের বেশিরভাগ সমাধি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সদস্যদের।

03/09/2025
আবহমান বাংলাদেশ
31/08/2025

আবহমান বাংলাদেশ

প্রিয় মুখ।
31/08/2025

প্রিয় মুখ।

"দোল মন্দির"মোঘল আমলে ভূমিন্দ্র নারায়ণ রায় ১৭৭৮ খ্রিস্টাব্দে এই দোল মন্দিরটি নির্মাণ করেন।স্থানীয়রা অনেকে এটাকে হাজার দু...
11/06/2025

"দোল মন্দির"
মোঘল আমলে ভূমিন্দ্র নারায়ণ রায় ১৭৭৮ খ্রিস্টাব্দে এই দোল মন্দিরটি নির্মাণ করেন।
স্থানীয়রা অনেকে এটাকে হাজার দুয়ারীও বলে থাকে। এখানে নাকি ১০০০ টা দুয়ার আছে।
এটি রাজশাহী পুঠিয়া জমিদার বাড়িতে অবস্থিত।

"রংপুর" 👇তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদারবাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রা...
09/04/2025

"রংপুর" 👇

তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদারবাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে।

প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় ১০ বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে, তার মনমুগ্ধকর 'তাজ' বা মুকুটের কারণেই এ এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে।[১]

১৯৮৪ থেকে ১৯৯১ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রীম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীয়করণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাই কোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। পরে, ১৯৯১ খ্রিষ্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেয়া হয়। ১৯৯৫ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এ স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতঃ ২০০৫ খ্রিষ্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এ প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে।

মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরাঙ্গজেবের সময়ের কুরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কাল পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে।

প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর। জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করা যায়। প্রাসাদ চত্ত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ীর জন্যও নির্দিষ্ট ফি দিতে হবে।

রংপুরে আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে।

রংপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছেঃ 'প্রজন্ম', মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, তাজহাট রাজবাড়ী, ভিন্নজগত, পায়রাবন্দ, তনকা মসজিদ, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকির মোঘল আমলের নির্মিত মসজিদ, সুড়ুং পথ, শালবনের ভিতরের মন্দির, সহ অনেক পুরাতন স্থাপনা আছে এই গ্রামে।

উপজেলার সংখ্যানুসারে রংপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। ৭০০ বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি রংপুরের বিখ্যাত বস্তু। এছাড়া, হাড়িভাঙ্গা আম এবং তামাক জন্যও রংপুর বিখ্যাত। রংপুরকে বাহের দেশ বলা হয়।

"সিরাজগঞ্জ" 👇নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক ...
08/04/2025

"সিরাজগঞ্জ" 👇

নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে একে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয়। তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরসমূহের মধ্যে এটিই সবচেয়ে বড়।

নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোন শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে, মন্দিরটি ১৬৬৪ সালের দিকে রামনাথ ভাদুরী নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে, মন্দিরটি বাংলার নবাব মুর্শিদকুলি খানের সময়কাল ১৭০৪ থেকে ১৭২৮ সালের মধ্যে কোন এক সময় নির্মাণ করা হয়েছিল।

কিংবদন্তি অনুসারে, রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের অদলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থ ব্যয় করেই এই মন্দির নির্মাণ করেছিলেন।

সিরাজগঞ্জে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে।

এসব দর্শনীয় স্থানের মধ্যে সিরাজগঞ্জ ক্রসবার বা (চায়না বাঁধ)। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ(হার্ড পয়েন্ট),যমুনা সেতু ও যমুনা ইকো পার্ক, শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি,হযরত মখদুম শাহদৌলার মাজার,ঐতিহ্যবাহী ইলিয়ট সেতু,নবরত্ন মন্দির, ধুবিল কাটার মহল জমিদার বাড়ি,ঝাঐল রেল সেতু ইত্যাদি উল্লেখযোগ্য।

27/03/2025
27/03/2025

🌙 ঈদের ছুটিতে🌙
#মাত্র_২৯৯৯_টাকায়_মারায়ংতং_ভ্রমণ।
#টোটো_ট্রাভেলস এর সাথে।

যাত্রার তারিখ: ঈদের দ্বিতীয় দিন ২ তারিখ রাতে রওনা।

💷 ইভেন্ট ফী জনপ্রতি ২৯৯৯/- টাকা।💷

❇️ বুকিং মানি জনপ্রতি ১৫০০৳/বিকাশে ১৫৩০৳ (অফেরতযোগ্য)
বিকাশ ০১৯১৭৫৮৩৬৬৫ (পার্সোনাল)

🚎 বাসের আসন বণ্টন বুকিং সিরিয়াল ভিত্তিতে দেয়া হয়।

❑ যা যা দেখবো /দর্শনীয় স্থান সমুহঃ
🎋 আলীকদম
🎋 রহস্যময় আলীর গুহা
🎋 মারায়নতং অথবা মিরিঞ্জা ভ্যালিতে ক্যাম্পিং
🎋 কক্সবাজার সী বীচ
🎋 লাবনী, কলাতলী ও সুগন্ধা পয়েন্ট

❑ যা যা থাকছে এর মধ্যেঃ
👉 ঢাকা-আলীকদম-ঢাকা নন এসি চেয়ারকোচ বাস।
👉 তাবুতে রাত্রি যাপন (এক তাবুতে ২/৩জন)
👉 দুই দিনের মোট ৫ বেলা খাবার।
👉 স্পেশাল BBQ পার্টি।
👉 সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।

❑ যা থাকছে নাঃ

❌ স্পট এন্ট্রি, লোকাল গাইড, তাবু খরচ ৫০০ টাকা।
❌ আসার দিন রাতের খাবার।
❌ প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।

** আমরা কম খরচে সারা বাংলা ঘুরতে অঙ্গীকারবদ্ব।

বি:দ্র: যে কোন প্রাকৃতিক দুর্যোগ এবং অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনায় ট্যুর কতৃপক্ষকে সরাসরি দায়ী করা যাবে না।

আরও বিস্তারিত জানতে
👉 রাজু মোল্লা 01814676191 (পরিচালক)
👉 রায়হান 01406977486 (টঙ্গীবাড়ি প্রতিনিধি)
👉মহিবুল্লাহ01624583194 (শ্রীনগর প্রতিনিধি)
👉রনি দাস 01960603559 (ইছাপুরা প্রতিনিধি)
👉মূসা 01741826501 (সিরাজদিখান প্রতিনিধি)
👉আলিফ 01734028043(সিরাজদিখান প্রতিনিধি)
টোটো ট্রাভেলস Toto Travels

27/03/2025

🌙ঈদের ছুটিতে🌙
#মাত্র_১২৯৯_সিলেট_ভ্রমণ।
#টোটো_ট্রাভেলস এর সাথে।

👉ঈদের দ্বিতীয় দিন ২ তারিখ রাতে রওনা ২ রাত ১ দিনের ট্যুর।

যা যা দেখবো
🔸হযরত শাহজালালের মাজার।
🔸ভোলাগঞ্জ সাদা পাথর
🔸রাতারগুল
🔸মালনিছড়া চা বাগান।

এই টাকায় যা যা থাকবে
🔷যাওয়া আসার বাস টিকিট
🔷সকালের নাস্তা
🔷দুপুরের খাবার

এই টাকায় যা নেই
❌কোন প্রকার ব্যক্তিগত খরচ।
❌ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ।
❌ লোকাল ট্রান্সপোর্ট, প্রবেশ ফি, ট্রলার ভাড়া, গাইড ফি (৫০০) টাকা বাধ্যতামূল।

বিস্তারিত জানতে অথবা বুকিং করতে
বিকাশ পার্সোনাল ০১৯১৭৫৩৬৬৫
ইভেন্টের টাকা থেকে মাত্র ৮২০ টাকা জমা দিয়ে বাকিটা গাড়িতে দিতে পারবেন।

আরও বিস্তারিত জানতে
👉 রাজু মোল্লা 01814676191 (পরিচালক)
👉 রায়হান 01406977486 (টঙ্গীবাড়ি প্রতিনিধি)
👉মহিবুল্লাহ01624583194 (শ্রীনগর প্রতিনিধি)
👉রনি দাস 01960603559 (ইছাপুরা প্রতিনিধি)
👉মূসা 01741826501 (সিরাজদিখান প্রতিনিধি)
👉আলিফ 01734028043(সিরাজদিখান প্রতিনিধি)
টোটো ট্রাভেলস Toto Travels

অফিস
কুসুমপুর বউবাজার সিরাজদিখান মুন্সিগঞ্জ।
টোটো ট্রাভেলস

27/03/2025

🌙 ঈদের ছুটিতে🌙
#মাত্র_৩৯৯৯_টাকায়_সিলেট_ভ্রমণ।
#টোটো_ট্রাভেলস গ্রুপের সাথে।

ঈদের দ্বিতীয় দিন ২ তারিখ রাতে রওনা।
৩ রাত ২ দিনের এই ট‍্যুরে
⏩⏩যা যা দেখবো
⏩হযরত শাহজালালের মাজার।
⏩হযরত শাহ পরানের মাজার।
⏩জাফলং জিরো পয়েন্ট।
⏩তামাবিল বর্ডার
⏩মায়াবী ঝর্ণা
⏩আগুন পাহাড়।
⏩মালনীছড়া চা বাগান।
⏩ভোলাগঞ্জ সাদা পাথর

✅✅এই টাকায় যা যা থাকবে
🔷সিলেট যাওয়া আসার বাস টিকিট
🔷 সকল স্পটের লোকাল ট্রান্সপোর্ট
🔷 সাদা পাথরের ট্রলার খরচ
🔷 হোটেলে এক রাত থাকার খরচ (4/5) শেয়ার বেসিস
🔷 মায়াবী ঝর্ণার ট্রলার খরচ।
🔷 প্রবেশ ফি।
🔷 সার্বক্ষণিক গাইড।

❎❎এই টাকায় যা নেই
❌ খাবার খরচ
❌ কোন প্রকার ব্যক্তিগত খরচ বা ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ।

বিস্তারিত জানতে অথবা বুকিং করতে
বিকাশ পার্সোনাল ০১৯১৭৫৩৬৬৫
ইভেন্টের টাকা থেকে মাত্র ১৫৩০ টাকা ( অফেরত যোগ্য ) জমা দিয়ে বাকিটা গাড়িতে দিতে পারবেন।

আরও বিস্তারিত জানতে
👉 রাজু মোল্লা 01814676191 (পরিচালক)
👉 রায়হান 01406977486 (টঙ্গীবাড়ি প্রতিনিধি)
👉মহিবুল্লাহ01624583194 (শ্রীনগর প্রতিনিধি)
👉রনি দাস 01960603559 (ইছাপুরা প্রতিনিধি)
👉মূসা 01741826501 (সিরাজদিখান প্রতিনিধি)
👉আলিফ 01734028043(সিরাজদিখান প্রতিনিধি)
টোটো ট্রাভেলস Toto Travels

অফিস
কুসুমপুর বউবাজার সিরাজদিখান মুন্সিগঞ্জ।

Address

ওয়ারী
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveler Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category