Lets Go Tourism

Lets Go Tourism We make a relation in our services Let's Go Tourism operate various regular, customize and special Bangladesh tour packages round the year.

As a professional tour operator in Bangladesh, we regularly operate customized Bangladesh tour packages which include luxury Bangladesh tour packages, City Sightseeing and River Cruising tour packages, Archaeological Sites & Cultural Tour, Adventure & Wildlife tours and many more tour packages. Come and explore Bangladesh with us and Let's Go Tourism Naturally!

16/12/2025

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস
বিজয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস। আমি বিজয়ের গান গাই ,
আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই
- মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

#মহান_বিজয়_দিবসের_শুভেচ্ছা

Lets Go Tourism এর  পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা #শুভ_নববর্ষ_১৪৩২
13/04/2025

Lets Go Tourism এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা
#শুভ_নববর্ষ_১৪৩২

Happy Women's Day
08/03/2023

Happy Women's Day

Let's Go Tourism এর পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি ও আর যারা মৃত্যু বরন করেছেন তাদের বিদেয়ী আত্বার মাগফেরাত কামনা ক...
05/06/2022

Let's Go Tourism এর পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি ও আর যারা মৃত্যু বরন করেছেন তাদের বিদেয়ী আত্বার মাগফেরাত কামনা করছি ।।।।

Enjoy your Eid Holidays in Malaysia 🌙We are ready to submit your VISA application on-time properly.
14/04/2022

Enjoy your Eid Holidays in Malaysia 🌙

We are ready to submit your VISA application on-time properly.

নতুন বছর সকলের জন্য বয়ে আনুক নতুন সম্ভাবনা আর সমৃদ্ধি।  #শুভ  #নববর্ষ  #১৪২৯
14/04/2022

নতুন বছর সকলের জন্য বয়ে আনুক নতুন সম্ভাবনা আর সমৃদ্ধি।

#শুভ #নববর্ষ #১৪২৯

Happy New Year 2022
31/12/2021

Happy New Year 2022


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের ফল প্রকাশ কর...
26/12/2021

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের ফল প্রকাশ করেছে বিবিএস।

বিজয়ের সুবর্ণজয়ন্তী আজসকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা.............
23/12/2021

বিজয়ের সুবর্ণজয়ন্তী আজ
সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা.............

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন...
21/11/2021

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যাপারটায় দালালের কিছুই করার নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্ল্যেক্ষ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদন টা পরিপূর্ণ করতে ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে। account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পূরণ করুন। এটা পূরণ করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ দিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.K.M. SAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AKM SAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মূল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্ন নিয়ে নির্ভুল ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি স্বাক্ষর ও তারিখ দিন।

এবার পর্যায়েক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে পিনআপ করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর সীল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। এরপরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে।

ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক

৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন, তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন: স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।

A Good Traveler has no fixed plans and is not intent on arriving
08/11/2021

A Good Traveler has no fixed plans and is not intent on arriving

Address

Mohakhali DOHS
Dhaka
1213

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Lets Go Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lets Go Tourism:

Share

Category