Star Probashi

Star Probashi বাংলাদেশের গর্ব Dubai Probashi is an unofficial page. We work towards the development and prosperity of Bangladeshi expatriates.

Our primary goal is to provide accurate and timely information so that expatriates are not deceived and can independently manage their visas and job opportunities. For those who are in the UAE, especially in Dubai, for employment or business purposes, or those who plan to come, our main objective is to offer the right advice and guidance. We do not operate as a travel agency or a tourism company,

so the information we share is entirely unbiased and not for personal gain. We share this information for the benefit of our followers and all expatriates so that they can make informed decisions. We firmly believe that if our expatriates thrive, Bangladesh will also progress. So, stay connected with our page. Let’s move forward together toward a better future—this is our only wish.

নতুন বিধান অনুযায়ী বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত ও অনুমোদিত ...
25/08/2026

নতুন বিধান অনুযায়ী বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ব্যবহার করতে হবে। অননুমোদিত যেকোনো মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে মন্ত্রণালয় থেকে সতর্ক করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়াটি সুনির্দিষ্ট কাঠামোর অধীনে আনতে নিয়োগকর্তাদের জন্য বাধ্যতামূলক ৮টি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে মালিকপক্ষকে শ্রম বিভাগের ধারা ৬০কে অনুসরণ করে ‘মাই ফিউচার জবস’ পোর্টালে চাকরির শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। দ্বিতীয় ধাপে মানবসম্পদ মন্ত্রণালয়ের ‘এফডব্লিউসিএমএস’ পোর্টালে প্রয়োজনীয় নথি অনলাইন যাচাই ও সাক্ষাৎকারের মাধ্যমে কোটার চূড়ান্ত অনুমোদন নিতে হবে। এরপর তৃতীয় ও চতুর্থ ধাপে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে নির্ধারিত লেভি ও কর পরিশোধ সাপেক্ষে পোর্টাল থেকে শর্তসাপেক্ষ অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে।
পঞ্চম ধাপ থেকে শুরু হবে কর্মী প্রেরণকারী দেশগুলোর আনুষ্ঠানিক প্রক্রিয়া। এ ধাপে সংশ্লিষ্ট দেশের মালয়েশীয় দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় নথি যাচাই ও সত্যায়ন করতে হবে। ষষ্ঠ ধাপে প্রেরক দেশগুলোর নির্ধারিত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চূড়ান্ত কর্মী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সপ্তম ধাপে সফলভাবে নির্বাচিত কর্মীদের জন্য ‘এফডব্লিউসিএমএস’ পোর্টালে ‘ভিসা উইথ রেফারেন্স’ বা প্রবেশ ভিসার আবেদন প্রক্রিয়া পরিচালনা করা হবে। আর অষ্টম ও শেষ ধাপে, আইনি ছাড়পত্র প্রাপ্ত কর্মীরা নিরাপদে মালয়েশিয়ায় পৌঁছে নির্ধারিত কর্মস্থলে যোগ দিলেই পুরো নিয়োগ প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে।

প্রবাসীরা কার জন্য নিজের জীবন যৌবন শেষ করে! জীবনের হিসাব মিলেনা অধিকাংশ প্রবাসীর।
03/08/2026

প্রবাসীরা কার জন্য নিজের জীবন যৌবন শেষ করে! জীবনের হিসাব মিলেনা অধিকাংশ প্রবাসীর।

🚨 সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তিসংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সময়ে যেসব ...
01/08/2026

🚨 সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সময়ে যেসব প্রবাসী বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিল হয়েছে, তাঁদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস, আবুধাবি।

ভুক্তভোগীদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দূতাবাসের অফিসিয়াল ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

📧 ই-মেইল: [email protected]
📝 ই-মেইলের Subject লিখবেন:
Visa Cancellation Issue – [আপনার নাম]

📋 যেসব তথ্য পাঠাতে হবে:

✅ আবেদনকারীর নাম
✅ পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি
✅ Emirates ID নম্বর ও আইডির কপি
✅ পেশা
✅ কোম্পানি বা স্পন্সরের নাম
✅ কোম্পানি বা স্পন্সরের মোবাইল নম্বর
✅ ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ
✅ ভিসা বাতিলের তারিখ ও সংশ্লিষ্ট কপি
✅ আবেদনকারীর বর্তমান অবস্থান
✅ বাংলাদেশে সর্বশেষ ভ্রমণের তারিখ—প্রযোজ্য হলে
✅ আবেদনকারীর মোবাইল/WhatsApp নম্বর
✅ আবেদনকারীর ই-মেইল ঠিকানা

☎️ প্রয়োজনে যোগাযোগ করুন:

বাংলাদেশ দূতাবাস, আবুধাবি: +971566117215
বাংলাদেশ কনস্যুলেট, দুবাই: +971508168253

⚠️ বিশেষ সতর্কতা: এটি ভিসা বাতিলসংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ। তথ্য পাঠালেই ভিসা পুনরায় চালু হবে—এমন কোনো নিশ্চয়তা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। তাই ভিসা চালু করে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা দালালের সঙ্গে টাকা লেনদেন করবেন না।

যাঁরা ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্যসহ নির্ধারিত ই-মেইলে পাঠিয়েছেন, তাঁদের পুনরায় পাঠানোর প্রয়োজন নেই।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করে ক্ষতিগ্রস্ত প্রবাসী ভাই-বোনদের কাছে পৌঁছে দিন।

#প্রবাসী_বাংলাদেশি #জরুরি_বিজ্ঞপ্তি #ভিসা_বাতিল #দালাল_থেকে_সতর্ক_থাকুন

আপনার কি মনে হয়, সমস্যা সমাধান হবে?
27/07/2026

আপনার কি মনে হয়, সমস্যা সমাধান হবে?

27/07/2026

দেশটা শুধু সিন্ডিকেটের!
আমরা সবাই রোহিঙ্গা
একই তো ভিসা ক্যানসেল হচ্ছে,
টিকিট কাটতে বেচতে হবে যাইঙ্গা!

জরুরি সতর্কতা! আরব আমিরাত প্রবাসীদের যারা বর্তমানে আরব আমিরাতের বাহিরে আছেন এবং অটো ক্যান্সেল হয়ে গেছে!  আপনারা ভিসা এক...
27/07/2026

জরুরি সতর্কতা!
আরব আমিরাত প্রবাসীদের যারা বর্তমানে আরব আমিরাতের বাহিরে আছেন এবং অটো ক্যান্সেল হয়ে গেছে! আপনারা ভিসা একটিভ করার জন্য কারো সাথে টাকা লেনদেন করবেন না!
যদি আপনার ভিসা অটো ক্যানসেল হয়ে থাকে এবং সেটি যদি সংযুক্ত আরব আমিরাত সরকার একটিভ করে দেয় তার জন্য কোন টাকা লাগবে না ।
এই সুযোগে অনেকে নানান ভাবে প্রলোভন দেখিয়ে ভিসা এক্টিভ করে দিবে বলে মোটা অংকের টাকা দাবি করতেছে এরকম আমাদের কাছে তথ্য এসেছে মূলত একটিভ করতে কোন টাকা লাগবে না।
যদি ভিসা একটি করতে হয় শুধুমাত্র আমিরাত সরকার চাইলে করবে কেউ করতে পারবে না শুধু ডকুমেন্টস জমা দিতে পারবে সেটা উনারা গ্রহণ করলে তাও গ্যারান্টি নেই আপনার ভিসা একটিভ হবে তাই কারো সাথে লেনদেন করে প্র #তা #রিত হবেন না!

24/07/2026

🇦🇪 IMPORTANT 🚨
রিসেন্টলি অনেকেই ভিসা ক্যানসেলেশন নিয়ে চিন্তায় আছেন বা বিভিন্ন সমস্যায় পড়ছেন।

আপনার নিজের ভিসার বর্তমান স্ট্যাটাস কীভাবে নিজে নিজেই চেক করবেন

প্রসেসটা খুবই সহজ! অনেকেই হয়তো জানেন, তবে যারা এখনো জানেন না তাদের সুবিধার জন্য পোস্টের নিচে লিংক দেওয়া হলো।

📌 কীভাবে চেক করবেন step-by-step:
- লিংকে প্রবেশ করুন: https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html #/fileValidity
- ওপরের অপশন থেকে "File Number" চুজ করুন।
- এখানে "Residency" সিলেক্ট করুন।
- এবার "File Type, Emirates ID" অপশনটি বেছে নিন।
- Emirates ID টাইপ করুন।
- Nationality নির্বাচন করুন: ড্রপডাউন থেকে Bangladesh বা 207 সিলেক্ট করুন।
- Birth Date দিন: দেওয়া ফরম্যাট অনুযায়ী আপনার সঠিক জন্মতারিখ লিখুন।
- Captcha / Verification: নিচের অটোমেটিক ভেরিফিকেশনটি সম্পূর্ণ করে Search-এ ক্লিক করুন।

🔍 রেজাল্ট কীভাবে বুঝবেন?
সার্চ করার সাথে সাথেই নিচে আপনার যাবতীয় ডিটেইলস চলে আসবে (ঠিক যেভাবে সাথে থাকা ছবিটিতে দেখানো হয়েছে)।
Active: যদি লেখা থাকে Active, তবে আলহামদুলিল্লাহ্‌, টেনশনের কোনো কারণ নেই।

Canceled: আর যদি ভিসা ক্যানসেল হয়ে থাকে, তবে সেখানে স্পষ্ট Canceled লেখা উঠবে।

24/07/2026

আমিরাত প্রবাসীরা দেশে ফিরলে ভিসা অটো ক্যানসেল হয়ে যাচ্ছে৷ আপনিও কি শুনেছেন?

17/07/2026

🇦🇪 দুবাই ৫বছরের টুরিস্ট মাল্টিপল ভিসা 🇧🇩বাংলাদেশ,পাকিস্তানসহ কয়েকটার দেশের জন্য এখনো সাইট ওপেন করে নাই। আপনারা কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাথে টাকা-পয়সা লেনদেন করবেন না।

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক...
12/07/2026

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।সভায় বিএমইটির পক্ষ থেকে বিগত বছরগুলোর বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ উইংয়ের সার্বিক অগ্রগতি ও পরিসংখ্যান সংবলিত একটি চিত্র উপস্থাপন করা হয়।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪-২০২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে যথাক্রমে ১০,১৫,৩১১ এবং ৯,৮৫,১২০ জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছেন। ২০১৫ থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সংগৃহীত তথ্যানুযায়ী, ৪৫ লক্ষাধিক কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশের শীর্ষ শ্রমবাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এর পরেই প্রধান গন্তব্য দেশ হিসেবে রয়েছে ওমান (৯.৩৬ লাখ), মালয়েশিয়া (৮.৪৫ লাখ) এবং কাতার (৭.১৪ লাখ)।

বিএমইটির ডাটাবেজ অনুযায়ী, ২০২৫ সালে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশনসহ (PDO) রেকর্ড ১১ লাখ ৩ হাজার ৬৬১ জন কর্মী বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৪১৯ জন সম্পূর্ণ কারিগরি ও দক্ষতা উন্নয়ন কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে দেশব্যাপী ১০৪টি টিটিসি, ৬টি আইএমটি এবং ১টি ডিটিটিটিআই-এর মাধ্যমে ৫৫টি ট্রেডে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

শ্রমবাজারের বৈচিত্র্যকরণে বিএমইটির ভাষা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে জাপানিজ, কোরিয়ান, জার্মান, ইতালিয়ানসহ মোট ৮টি ভাষায় বিশেষায়িত কোর্স পরিচালিত হচ্ছে। এছাড়াও, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণে ড্রাইভিং কোর্সে ১৪,৪৫৩ জন এবং দক্ষ নারী কর্মী তৈরিতে দেশের ৬টি মহিলা টিটিসিতে আধুনিক 'কেয়ারগিভিং' কোর্স সফলভাবে চালু করা হয়েছে।

উক্ত সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, সচিব মোঃ মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান, বিএমইটি'র মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।(রবিবার, ১২ জুলাই ২০২৬)

Address

Uday Tower
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Star Probashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Probashi:

Shortcuts

Share