Sakib Air Travels

Sakib Air Travels Official page of Sakib Air Travels
Air Ticketing (Domestic & International)
VISA Processing, Hotel Reservation, Hajj & Umrah

Air Ticketing (Domestic & International)
VISA Processing, Hotel Reservation, Hajj & Umrah

08/07/2026
18/06/2026

হজ্ব ২০২৭ সালের হজ্ব যাত্রীদের পাসপোর্ট এর মেয়াদ অবশ্যই ১৬ নভেম্বর'২০২৭ পর্যন্ত থাকতে হবে।

কাতারে মাদকের ভয়াবহতা, সহজ শিকার না হয়ে, তথ্য জানুন এবং সচেতন থাকুন।দৃশ্যপট ১: বাংলাদেশের কোন এক জেলার জনৈক আরমান মিয়া (...
18/06/2026

কাতারে মাদকের ভয়াবহতা, সহজ শিকার না হয়ে, তথ্য জানুন এবং সচেতন থাকুন।
দৃশ্যপট ১:
বাংলাদেশের কোন এক জেলার জনৈক আরমান মিয়া (ছদ্মনাম) কাতারে এসেছেন ০৩ বছর। তথাকথিত ফ্রি ভিসায় কাজ করতে কাতারে এসে কোন নির্দিষ্ট কাজ না পেয়ে নানান ধরণের কাজের চেষ্টা করেছেন। বর্তমান সময়ে কাজ না থাকায় আর্থিক অনটনে পড়ে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে থাকেন। পরে ফেসবুকে ডেলিভারি ও সাপ্লাইয়ের কাজ আছে মর্মে সংবাদ পেয়ে ফেসবুকে দেয়া ঠিকানায় যোগাযোগ করেন। ফেসবুকের কোম্পানি তাকে নির্দিষ্ট স্থান থেকে পার্সেল সংগ্রহ করে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে বলে। মোবাইলে পার্সেলের ছবি এবং লোকেশন পাঠায়। কিশোরগঞ্জের আরমান মিয়া সরল বিশ্বাসে পার্সেল সংগ্রহের জন্য নির্ধারিত লোকেশনে গিয়ে দেখেন পার্সেল রাস্তায় পড়ে আছে। তিনি যখন পার্সেল তুলতে যাবেন, ঠিক সেই সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে কাতারের সিআইডি তাকে আটক করে। তার মোবাইল চেক করে সিআইডি নিশ্চিত হয় যে, সে এ ডেলিভারির সাথে সম্পৃক্ত। প্রথমে পুলিশ স্টেশন, পরে আদালত। তিনি জানেনও না যে, পার্সেলের ভিতরে কি পণ্য আছে। আদালতে আরমান প্রমাণ করতে পারেন না যে, তিনি ড্রাগ ব্যবসার সাথে জড়িত নন, শুধু পার্সেল ডেলিভারি দিয়ে সৎভাবে অর্থ উপার্জন করতে চেয়েছেন। ফলাফল ১৫ বছরের কারাদন্ড। এরকম গল্প চট্টগ্রামের আরাফাত. নাঈম, গাজীপুরের রাকিবুল, ইউসুফ খান, মাদারীপুরের রানা, মুন্সিগঞ্জের সালামতউল্লাসহ আরও অনেকের।
দৃশ্যপট-২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশের কোন এক জেলার অলি মিয়া (ছদ্মনাম) ভাগ্য পরিবর্তন আর উন্নত জীবনের আশায় উপসাগরীয় দেশ কাতারের যাত্রী। পরিচিত একজন বিমানবন্দরে একটি প্যাকেট ধরিয়ে দিয়ে বলেছে, কাতারে তার ভাইয়ের কাছে পৌঁছে দিতে। গ্রামে বেড়ে ওঠা সহজ-সরল অলি মিয়া বিদেশের স্বপ্নে বিভোর, আর বিমানবন্দরের নানান ঝক্কি-ঝামেলায় দিশেহারা। প্যাকেটের ভিতরে কি আছে সেটা দেখার বা জানার প্রয়োজন বোধ করলেন না। এলাকার লোক, নিশ্চয়ই বিপদে পরে তার মাধ্যমে জরুরী কিছু নিয়ে যাচ্ছে। নির্বিঘ্নে ইমিগ্রেশন অতিক্রম করে বিমানে চড়ে বসলেন। নির্দিষ্ট সময় কাতারে বিমান অবতরণ করলো। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু লাগেজ নিয়ে বের হতে গিয়ে বিমানবন্দর পুলিশ লাগেজ পুনরায় চেক করতে নিয়ে গেল। চেকিং-এ সেই পরিচিত লোকের প্যাকেটে গাঁজা পাওয়া গেল। মূহুর্তে অলি মিয়ার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। তিনি নানাভাবে বোঝাতে চেষ্টা করলেন যে, এ প্যাকেট তার না, তিনি শুধু প্যাকেটটি তার দেশী ভাইকে পৌঁছে দিতে নিয়ে এসেছেন। কেউ তার কোন কথা শুনলো না। বুঝলোও না। গাঁজা বহনের দায়ে আদালত তাকে ১০ বছরের কারাদন্ড প্রদান করলো। জেলখানায় কেটে গেছে ৮ বছর ৪ মাস। সুখের স্বপ্ন, সুখের সংসার মিশে গেছে ধুলোয়। আজও তার মনে একটাই প্রশ্ন, মানুষকে বিশ্বাস করা কি অপরাধ? যার কোন উত্তর তার কাছে নেই।
দৃশ্যপট-৩
বাংলাদেশের কোন এক জেলার ফরহাদ হোসেন (ছদ্মনাম) ২০২৪ সালে কাতারে আসেন। তার রুমমেট ড্রাগের ব্যবসা করতো। একদিন সেই বন্ধু বাংলাদেশে যাবার সময় তাকে কিছু সাদা কাগজ দিয়ে যায় কোথাও পৌছেঁ দেবার জন্য। সরল বিশ্বাসে কাগজগুলো রেখে দেন ফরহাদ। রাতে সিআইডি এসে রুম তল্লাসী করে কাগজসহ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে জানতে পারেন কাগজগুলো মাদক। মাদক মামলায় ১৫ বছরের সাজায় গত এক বছর ধরে জেলে আছেন তিনি।
দৃশ্যপট-৪
বাংলাদেশের কোন এক জেলার খোরশেদ আলম (ছদ্মনাম) গত ৬ বছর ধরে কাতারে আছেন। ফ্রি ভিসা আসা খোরশেদের কাজ না থাকায় ফেসবুকে সাপ্তাহিক বেতনের ভিত্তিতে ডেলিভারি কাজের অফার পান। কোম্পানির কোন ঠিকানা জানেন না। নির্ধারিত লোকেশন থেকে পার্সেল তুলতে গিয়ে গ্রেফতার হয়ে জানতে পারেন পার্সেলের ভিতর শাবু/ আইস নামক মাদক রয়েছে। তিনি কোম্পানির নম্বরে যোগাযোগ করলে কেউ ফোন রিসিভ করেনি। আদালত তাকে মাদক মামলায় ১০ বছর কারাদন্ড দিয়েছে।
দৃশ্যপট- ৫
বাংলাদেশের কোন এক জেলার আমির হোসেন (ছদ্মনাম) এক সম্মানিত কাতারির বাড়ীর মসজিদে প্রাইভেট ইমাম ছিলেন। পরে ইমামের চাকরি চলে যাওয়ায় তিনি ড্রাইভারের কাজ করতেন। সাদা পেপার রাখার জন্য তাকে ১০ বছরের কারাদন্ড দেয় আদালত। আপীল করে সাজার মেয়াদ ৫ বছর হয়েছে।
এরকম গল্প অসংখ্য বাংলাদেশি প্রবাসীদের, যারা কাজের জন্য ডেলিভারি করতে গিয়ে বা সরল বিশ্বাসে কারো পার্সেল বহন করে অথবা বন্ধুর পার্সেল সংরক্ষণ করে কারা ভোগ করছেন। বিশেষত: যারা ফ্রি ভিসার নামে কাতারে অবস্থান করছেন, তারা কাজ না পেয়ে অথবা সহজ অর্থ উপার্জনের প্রলোভনে অনলাইনে এ ধরনের কাজের সন্ধান পেয়ে যোগাযোগ করে সহজ ভিকটিমে পরিণত হচ্ছেন।
অতএব, নিরাপদ থাকতে,
১. সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাপ্ত সন্দেহজনক প্রস্তাব, চাকরির অফার বা কোন ধরনের পণ্য বহনের অনুরোধ সম্পর্কে সতর্ক থাকুন এবং এ ধরনের যোগাযোগ এড়িয়ে চলুন।
২. কোনো সন্দেহজনক সাদা কাগজ, খাম, প্যাকেট বা পার্সেল গ্রহণ, সংরক্ষণ কিংবা বহন করা থেকে বিরত থাকুন।
৩. অপরিচিত বা স্বল্প-পরিচিত ব্যক্তির অনুরোধে কোনো ব্যাগ, প্যাকেট, নথি বা মালামাল বহন করবেন না। অন্যের লাগেজ, ব্যাগ বা পার্সেলের ভেতরে কী আছে তা সম্পূর্ণ নিশ্চিত না হয়ে তা নিজের কাছে রাখা বা পরিবহন করা থেকে বিরত থাকুন।
৪. অতিরিক্ত অর্থ, কমিশন, উপহার বা অন্য কোনো বিশেষ সুবিধার বিনিময়ে কোনো বস্তু বা প্যাকেট বহনের প্রস্তাব পেলে তা সরাসরি প্রত্যাখ্যান করুন। সন্দেহজনক কোনো কাগজ, খাম, প্যাকেট বা বস্তু স্পর্শ, খোলা বা পরীক্ষা করার চেষ্টা করবেন না।
৫. কর্মস্থল, আবাসস্থল বা আশপাশে কোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন।
৬. এ সংক্রান্তে আপনার সর্বোচ্চ সতর্কতা আপনাকে অনাকাঙ্খিত বিপদ থেকে রক্ষা করতে পারে। সহকর্মী, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা পালন করুন।
৭. নিজের নিরাপত্তা, পরিবারের ভবিষ্যৎ এবং কাতারে বাংলাদেশি কমিউনিটির সুনাম রক্ষার স্বার্থে সর্বদা সতর্ক থাকুন ও কাতারের প্রচলিত আইন মেনে চলুন।
প্রচারে-
বাংলাদেশ দূতাবাস, দোহা।

22/02/2026

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি অন্যের জন্য সহজতা সৃষ্টি করে, আল্লাহ তার জন্য সহজতা সৃষ্টি করবেন।”
আপনার যাত্রা হোক ঝামেলামুক্ত।
Sakib Air Travels – নিরাপদ ও সুশৃঙ্খল সফর। ✨

📢  #উমরাহ_ভিসা_আপডেটএখন থেকে উমরাহ ভিসায় পাসপোর্টের ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট (বায়োমেট্রিক) করার সময় তোলা ছবি ব্যব...
31/08/2025

📢 #উমরাহ_ভিসা_আপডেট

এখন থেকে উমরাহ ভিসায় পাসপোর্টের ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট (বায়োমেট্রিক) করার সময় তোলা ছবি ব্যবহার করা হচ্ছে।

✅ তাই বায়োমেট্রিকের সময় ছবি তোলার ক্ষেত্রে সতর্ক থাকুন:

পরিপাটি ও স্মার্ট ড্রেস পরুন

মুখ পরিষ্কার ও চুল সঠিকভাবে ঠিক করুন

ক্যামেরার দিকে সোজা তাকান

গ্লাস, ক্যাপ বা মাস্ক পরবেন না

কারণ এই ছবিটিই আপনার উমরাহ ভিসায় প্রিন্ট হবে এবং ইমিগ্রেশনে ব্যবহৃত হবে।
সবার সহযোগিতার জন্য ধন্যবাদ।

(নিচের ভিসায় এই কাক্কু ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার সময় মোবাইলে কথা বলতে ছিল সিস্টেমে এই ছবিই ভিসা তে চলে আসছে) 🙄

🕋 উমরাহ যাত্রীগণের জন্য অতীব জরুরি বিজ্ঞপ্তি ও দিকনির্দেশনা! সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় উমরাহ ভিসা আবেদনের পদ্ধতিতে একট...
31/08/2025

🕋 উমরাহ যাত্রীগণের জন্য অতীব জরুরি বিজ্ঞপ্তি ও দিকনির্দেশনা!

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় উমরাহ ভিসা আবেদনের পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। Nusuk প্ল্যাটফর্মের এই নতুন নিয়ম সম্পর্কে সকলের অবগত থাকা আবশ্যক।

✨ মূল পরিবর্তনটি কী?

এখন থেকে উমরাহ ভিসার আবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর ভিসা ইস্যু হতে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় প্রয়োজন হবে।

🗓️ কবে থেকে কার্যকর হবে?

এই নতুন নিয়মটি ৮ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি (আনুমানিক ৩০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ) থেকে কার্যকর হতে যাচ্ছে।

💡 এই পরিবর্তনের কারণ কী?

এর প্রধান উদ্দেশ্য হলো উমরাহ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও প্রযুক্তি-নির্ভর করা। এর মাধ্যমে যাত্রী প্রবাহ নিয়ন্ত্রণ, নিরাপত্তা বৃদ্ধি এবং 'নুসুক' প্ল্যাটফর্মের মাধ্যমে সব সেবাকে এক ছাতার নিচে এনে উমরাহ যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করাই মূল লক্ষ্য।

🤔 ভিসা পেতে মোট কতদিন সময় লাগতে পারে?

নতুন নিয়মে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে স্বাভাবিকভাবে ৪ থেকে ৫ কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

চলুন ধাপগুলো দেখে নিই:

🔈উমরা এজেন্সির ডকুমেন্ট প্রস্তুতি: ১-২ দিন
🇸🇦 সৌদি মন্ত্রণালয়ে আবেদন জমা: ১-২ দিন (সৌদি কার্যদিবসের উপর নির্ভরশীল)
🗓️ মন্ত্রণালয় কর্তৃক প্রসেসিং: ৪৮ ঘণ্টা বা ২ দিন
🕛 ভিসা ডেলিভারি: কয়েক ঘণ্টা

💡 আমাদের পরামর্শ:
ভ্রমণের কমপক্ষে ১০-১২ দিন আগে ভিসার জন্য আবেদন করুন। এতে ভিসা পেতে বিলম্ব হলেও শেষ মুহূর্তের ফ্লাইট সংক্রান্ত জটিলতা ও অতিরিক্ত খরচ এড়ানো সম্ভব হবে। আপনার স্বস্তিদায়ক যাত্রাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

✅ আমাদের বিনীত অনুরোধ:
ভিসা সম্পূর্ণভাবে ইস্যু হওয়ার পূর্বে কোনো অবস্থাতেই ব্যক্তিগতভাবে বিমানের টিকিট ক্রয় করবেন না।

আপনার জীবনের সবচেয়ে পবিত্র যাত্রা, হজ্জ ও ওমরাহ্ - হোক দুশ্চিন্তামুক্ত।আপনার হজ্জ ও ওমরাহ্ যাত্রার জন্য নির্ভরযোগ্যতার ...
12/08/2025

আপনার জীবনের সবচেয়ে পবিত্র যাত্রা, হজ্জ ও ওমরাহ্ - হোক দুশ্চিন্তামুক্ত।
আপনার হজ্জ ও ওমরাহ্ যাত্রার জন্য নির্ভরযোগ্যতার বিকল্প নেই। তাই, অন্য কোথাও না খুঁজে সরাসরি চলে আসুন জাতীয় হজ্জ ও ওমরাহ্ ফেয়ার ২০২৫-এ। দেশের সেরা এবং সরকার অনুমোদিত সব এজেন্সী থেকে আপনার প্যাকেজটি বেছে নিন। আমরা আপনার যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
লোকেশন: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা
তারিখ: ১৪-১৬ আগস্ট ২০২৫
আয়োজনে: হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ
বিস্তারিত: www.haabbd.com

Address

1/B, DIT Avenue (4th Floor), Motijheel C/A
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711956072

Alerts

Be the first to know and let us send you an email when Sakib Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib Air Travels:

Shortcuts

Share

Category