Take A Trip

Take A Trip A guide, who will manage your trip...

চেলে লা পাস, ভূটানের সর্বোচ্চ যানবাহন চলাচল বা গতিশীল অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৯৮৮ মিটার (১৩,০83৩ ফুট) উপরে এবং পারো ...
09/05/2021

চেলে লা পাস, ভূটানের সর্বোচ্চ যানবাহন চলাচল বা গতিশীল অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৯৮৮ মিটার (১৩,০83৩ ফুট) উপরে এবং পারো থেকে 35 কিলোমিটার এবং বনদে-হা হাইওয়েতে হা থেকে 26 কিমি দূরে অবস্থিত।

২০২০ সালের ৬ই মার্চ থেকে শুরু হওয়া ভূটানের সমস্ত পর্যটন ভিসা পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে যা এ...
10/03/2021

২০২০ সালের ৬ই মার্চ থেকে শুরু হওয়া ভূটানের সমস্ত পর্যটন ভিসা পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে যা এখনো বহাল আছে।

ভুটানে টিকা শেষ হওয়ার পরে পর্যটন আবারও চালু হতে পারে, যা ২০২১ গ্রীষ্মে হবে বলে মনে করা হচ্ছে।

কর্তৃপক্ষ কর্তৃক এখনও কোনও তারিখ এবং শর্ত নির্দেশ করা হয়নি। ভ্রমণকারীরা ভুটানে প্রবেশ করতে পারে এমন দেশগুলির দ্বারা আরোপিত বিভিন্ন বিধিনিষেধের সাপেক্ষে পর্যটন আবার চালু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

#ভূটান_ট্যুর_প্রসঙ্গে

'জলমহল' ভারতের রাজস্থানের জয়পুরে অবস্থিত।জলমহল যে লেকে, সেটির নাম ‘মান সাগর’। নিজ এলাকার মানুষের তেষ্টা মেটাতে হ্রদটি তৈ...
10/02/2021

'জলমহল' ভারতের রাজস্থানের জয়পুরে অবস্থিত।

জলমহল যে লেকে, সেটির নাম ‘মান সাগর’। নিজ এলাকার মানুষের তেষ্টা মেটাতে হ্রদটি তৈরি করেছিলেন রাজা মান সিং। সেটি ১৬১০ সালের কথা। হঠাৎ করে ভয়ানক খরা আর দুর্ভিক্ষ দেখা দিল জয়পুরে। প্রজাদের কষ্ট সহ্য করতে না পেরে তাই দ্রুত বারবতী নদীতে বাঁধ দিয়ে পানির ব্যবস্থা করেন মান সিং। তৈরি হয় বিশাল এক লেক, যার নাম 'মান সাগর'। এরপর বহু বছর ধরে এর পানি মানুষের পিপাসা মিটিয়েছে।

সাধারণত প্রাসাদ বললেই আমাদের চোখে ভেসে ওঠে বিরাট কোনো স্থাপনা। যেখানে মানুষ বাস করে। জলমহল কিন্তু মোটেও এমন কিছু নয়। এটি তৈরি হয়েছিল মাধো সিংয়ের হাঁস শিকারের জন্য। মাঝেমধ্যে নৌকায় করে হাঁস শিকারে আসতেন তিনি এখানে। থাকার কামরা নেই, তবে বিশাল একটি চত্বর রয়েছে প্রাসাদে। আছে বাঁকানো সিঁড়িসহ বাগান।

চারপাশে পানি থাকায় এমনিতে একে একতলা বলেই মনে হয়। তবে জলমহল মোটেও একতলা নয়, পাঁচতলা। নিচের চারটি তলাই বছরের বেশির ভাগ সময় পানির নিচে ডুবে থাকে। রাজপুত আর মোগল—এই দুই ঘররানার শিল্পেরই দুর্লভ ছোঁয়ার দেখা পাওয়ার সৌভাগ্য হবে আপনার জলমহলে।

Beautiful Amritsar 😍
10/11/2020

Beautiful Amritsar 😍

Amritsar, city of Punjab state. Lies about 25 KM east of the border with Pakistan. Amritsar is the largest and most important city in Punjab and is a major comm...

"সাতখণ্ড" শব্দটি আক্ষরিক অর্থে সাততলা বোঝায়। টাওয়ারটি নবাব মোহাম্মদ আলী শাহ ১৮৪২ সালে তৈরি করেছিলেন। মূলত, ৩০ মিটার উঁ...
17/10/2020

"সাতখণ্ড" শব্দটি আক্ষরিক অর্থে সাততলা বোঝায়। টাওয়ারটি নবাব মোহাম্মদ আলী শাহ ১৮৪২ সালে তৈরি করেছিলেন। মূলত, ৩০ মিটার উঁচু, সাত তলা বিশিষ্ট টাওয়ার তৈরির পরিকল্পনা ছিল কিন্তু নবাব মোহাম্মদ আলী শাহের অকাল মৃত্যুর পরে নির্মাণ কাজটি বাতিল করে দেওয়া হয়েছিল। ততক্ষণে মাত্র চারতলা সম্পন্ন হতে পারে।

ঐতিহাসিক মতে ইসলামিক উৎসব উদযাপন করার কারণে উলামায়ে কেরাম (আলেমরা) দ্বারা চাঁদ দেখার জন্য নির্মিত হয়েছিল।

14/10/2020

ভাবনার নীলিমায় উড়ে যায় এক ঝাঁক কবুতর 😍

স্থানঃ- আম্বর ফোর্ট (জয়পুর)

থর মরুভূমি। আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি। বিশ্বের ৭ম বৃহত্তম মরুভূমি যার বেশির ভাগ অংশ ভারতের রাজস্থান অঙ্গরাজ্যে প...
09/10/2020

থর মরুভূমি। আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি। বিশ্বের ৭ম বৃহত্তম মরুভূমি যার বেশির ভাগ অংশ ভারতের রাজস্থান অঙ্গরাজ্যে পড়েছে। রাজস্থানের জেলা শহর জয়সালমীর থেকে প্রায় ৪০ কিমিঃ পর থেকে মরুভূমি অঞ্চলের শুরু।

যাদের মরুভূমি দেখার আগ্রহ রয়েছে, চলে যেতে হবে জয়সালমীর। ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে জানুয়ারী। মরুভূমিতে রাত্রি যাপনেরও খুব ভালো ব্যাবস্থা রয়েছে।

বুদ্ধ ডর্ডেনমা বা বুদ্ধ পয়েন্ট ভুটানের প্রধান বৌদ্ধ বিহার। থিম্পু শহরের প্রায় সব প্রান্ত থেকেই বুদ্ধ ডর্ডেনমা মূর্তিটি চ...
06/10/2020

বুদ্ধ ডর্ডেনমা বা বুদ্ধ পয়েন্ট ভুটানের প্রধান বৌদ্ধ বিহার। থিম্পু শহরের প্রায় সব প্রান্ত থেকেই বুদ্ধ ডর্ডেনমা মূর্তিটি চোখে পরে মূর্তিটি সোনায় রাঙানো। এটি মহান সক্যমুনি বুদ্ধের সবচে বড় উপবিষ্ট মূর্তি। মূর্তিটি ১৬৯ ফুট উঁচু (প্রায় ১৭ তালা ভবনের সমান)।

বুদ্ধ মূর্তি যে ভবনের উপর প্রতিষ্ঠিত তার মধ্যে ১ লক্ষ (৮ ইঞ্চি লম্বা) ২৫ হজার (১২ ইঞ্চি) মূর্তি রাখা আছে। ছোট ব্রোঞ্জের মূর্তিগুলোও সোনায় রাঙানো।

১৯৪৭ সালে বৃটিশ আইনজীবী 'রেডক্লিফ' পার্টিশন লাইন ড্র করেন যাতে করে পাঞ্জাব দুই ভাগে বিভক্ত হয়। আর এ বিভক্তি সময়কালে ৬ মা...
04/10/2020

১৯৪৭ সালে বৃটিশ আইনজীবী 'রেডক্লিফ' পার্টিশন লাইন ড্র করেন যাতে করে পাঞ্জাব দুই ভাগে বিভক্ত হয়। আর এ বিভক্তি সময়কালে ৬ মাসে মৃত্যুবরন করে ৮ লক্ষের উপর হিন্দু, মুসলমান, শিখ এবং প্রায় ১৪ লক্ষের উপর মানুষ রিফিউজি হয়েছিলো। বিভক্তির এ সময়ের ইতিহাস, জিনিসপত্র সংরক্ষিত আছে এ মিউজিয়ামে। মিউজিয়ামটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত।

মৌচাকের মতো দেখতে প্রাসাদটি ভারতের জয়পুরে অবস্থিত। ১৭৯৯ সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। এটি উস্ত...
16/09/2020

মৌচাকের মতো দেখতে প্রাসাদটি ভারতের জয়পুরে অবস্থিত। ১৭৯৯ সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। এটি উস্তাদ লাল চাঁদ দ্বারা নকশা করা হয়েছিল। ৯৫৩ টি ছোট জানালা আছে এই প্রাসাদে যা জারোখাস নামে পরিচিত।

হাওয়া মহলের মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং উত্সব উদযাপন করার জন্য, যা তারা রাস্তায় নিখুঁতভাবে পালন করতে পারত না, কারণ তারা "পর্দা" প্রথার কঠোর নিয়মানুবর্তিতা পালন করতো।

যারা ঘুরতে ভালোবাসেন, তারা অন্তত একবার ভালোবাসার এ নিদর্শন দেখে আসা উচিৎ বলে মনে করি।মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুম...
15/09/2020

যারা ঘুরতে ভালোবাসেন, তারা অন্তত একবার ভালোবাসার এ নিদর্শন দেখে আসা উচিৎ বলে মনে করি।

মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ এর স্মৃতির উদ্দেশে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিষ্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিষ্টাব্দে।

বৈশ্বিক মহামারীর কারনে অনেকদিন ধরেই আমরা ঘরে বন্দী। আমরা যারা ঘুরতে পছন্দ করি তারা এই মুহূর্তে খুবই ক্ষুদার্ত।কার কোথায় ...
08/09/2020

বৈশ্বিক মহামারীর কারনে অনেকদিন ধরেই আমরা ঘরে বন্দী। আমরা যারা ঘুরতে পছন্দ করি তারা এই মুহূর্তে খুবই ক্ষুদার্ত।

কার কোথায় যেতে ইচ্ছা করছে জানিনা, তবে আমার যেতে ইচ্ছা করছে "ভূটান"

Address

Kaderabad Housing, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

8801867503030

Alerts

Be the first to know and let us send you an email when Take A Trip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Take A Trip:

Share

Category