28/08/2025
কল ফর এন্ট্রি!!!
JPEG - JATRIK PHOTOGRAPHY EXHIBITION GALLERY 2025 - Online Photo Contest
ট্রাভেল, প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার নিয়ে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য 'জেপিইজি - যাত্রিক ফটোগ্রাফি এক্সিবিশন গ্যালারি ২০২৫' একটি অনলাইন ফটো প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশের প্রকৃতি, ভ্রমণ ও দুঃসাহসিক অভিযান নিয়ে আপনার সেরা ছবিগুলো এই প্রতিযোগিতায় জমা দিতে পারেন।
কীভাবে ছবি পাঠাবেন?
১. আপনার তোলা সর্বোচ্চ ৪টি ছবি [email protected] ঠিকানায় ইমেইল করুন।
২. ছবি পাঠানোর আগে ফাইলগুলোর নাম পরিবর্তন করে নিন। ছবির নামকরণের নিয়ম: ছবির ক্যাপশন_আপনার নাম_যোগাযোগের নম্বর।
- শুধুমাত্র ইমেইলে পাঠানো ছবিগুলোই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। ইভেন্টের ডিসকাশন অংশে ছবি পোস্ট করলে তা গ্রহণযোগ্য হবে না।
- ছবিতে সামান্য রঙের সমন্বয় বা মিনিমাল কালার কারেকশন অনুমোদিত। তবে ফটো ম্যানিপুলেশন, অতিরিক্ত কালার কারেকশন এবং এডিটিং গ্রহণযোগ্য নয়।
আপনার সেরা মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আমন্ত্রণ রইল।