20/09/2019
== বিদেশে পড়ালেখাঃ জাষ্ট ওয়ান চান্স ==
অনেকেই বিদেশে স্কলারশীপ নিয়ে পড়ালেখা করতে যেতে চায়। কারো ভাগ্যে হয় আবার কারো হয় না ।
যদি কেউ জীবনে একটা স্কলারশীপের জন্য আবেদন করতে পারে তাহলে সে অনেক কিছু শিখতে পারে। আর লেগে থাকলে একসময় একটা ভালো স্কলারশীপ হবেই হবে !!!
যেমন, জীবনের প্রথম জাপানে এক বছরের একটা ফেলোশীপের আবেদন করেছিলাম ।
দেখা যাক কি কি লেগেছিলঃ
(১) একটা স্কলারশীপের খবর জেনেছিলামে আর একজন প্রফেসার ম্যানেজ করেছিলাম।
(২) সব সার্টিফিকেট ইংরেজিতে উঠাতে হয়েছিল ।
(৩) স্কলারশীপের জন্য একটা আবেদন ফর্ম পূরণ করা লেগেছিল ।
(৪) মেডিক্যাল সার্টিফিকেটের জন্য একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম ।
(৫) একটা ইংলিশ সার্টিফিকেট লেগেছিল ।
(৬) একটা রিসার্চ প্লান লিখতে হয়েছিল ।
(৭) রিকমেনডেশন লেটার নিতে হয়েছিল ।
(৮) তারপর সেটা কুরিয়ার সার্ভিসে জাপানে পাঠিয়েছিলাম ।
এই ধাপগুলো অতিক্রম ছিল কঠিন সেই সময়ে।
আবেদন করার পর থেকে শুরু হবে ভাগ্যের খেলা !!! এবার আপনাকে অপেক্ষা করতে হবে নিয়তির সিদ্ধান্তের উপর ।
দেখবেন আপনি কি সৌভাগ্যবান নাকি অন্যকিছু !!!!
এই অধমকে বরাবরই ভাগ্য একটু বেশী ফেভার করে !!! একদিন একটা বড় ইনভেলাপ আসল আমার ঠিকানায়। আমি পাগল হয়ে গেলাম সেই মুহুর্তে !!!ইনভেলাপে ছিল ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র !!!
এবার নতুন জীবন শুরু । জাপান এম্বেসীতে আসা যাওয়া । ভিসার আবেদন করাও একটা ভাগ্যের বিষয় ।
একদিন ভিসা হয়ে গেল । তারপর অধীর আগ্রহ কোন এয়ারলাইনস এ যাবো জাপানে ।
এয়ার টিকেট চলে আসল । একটা পয়সাও দেয়া লাগল না অথচ দাম লেখা ১২ শত ডলার, ওয়ান ওয়ের টিকেট ।
ঢাকা থেকে ব্যাংকক, থাই এয়ারে তারপর ব্যাংকক থেকে নারিতা (টোকিও বিমানবন্দরের নাম), জাল মানে JAL, Japan Airlines । অসাধারণ !!!
বিমান সঠিক সময়েই পৌছে ছিল তবে জীবন করে দিয়েছিল এলোমেলো !!! টোকিও যেয়েই পেয়েছিলাম ৮০ হাজার ইয়েনের এক ইনভেলাপ !!! জীবনের প্রথম এত টাকা আমার হাতে !!! আমার স্কলারশীপের টাকা !!! আমার ভাগ্য !!!
আমার দুঃখ, আমার কষ্টকে উড়িয়ে নিয়ে গেল !!!
তারপর ?
তার আর পর নাই আমার জীবনে !!!! নাই কোন ঠিকানা !!! চলে এলাম অন্য দুনিয়ায় !!! এই পৃথিবীর এক পথিক হয়ে গেলাম !!!
টোকিও-লন্ডন-মনট্রিয়াল-ভ্যাংকুভার-ক্যালিফোর্নিয়া-ঢাকা !!! গন্তব্য আজ অজানায় !!!
তাই প্রিয় বন্ধুদের বলবঃ জাষ্ট ওয়ান চান্স মানে শুধু মাত্র একটা সুযোগ !!! তারপর নতুন জীবন !!!
সবার ছুটি ভালো কাটুক ।
Ruhul Khan ভাই এর দেয়াল থেকে নেয়া।