Join Trip

Join Trip Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Join Trip, Travel Company, 254/1 Vashantek, Dhaka Cantonment, Dhaka/1206, Dhaka.

19/08/2026

আগামী ৭২ ঘন্টার মাঝে আপনাদের পাসপোর্টের স্ক্যান কপি Whats App নাম্বার এ চলে যাবে মানে আমরা পাঠিয়ে দিবো ! অনুগ্রহপূর্বক BMET রেজিস্ট্রেশন করে রাখবেন ! প্রশ্ন হলো কোন দেশের জন্য ?
যাদের পাসপোর্ট জমা আছে আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন আসা করি কোন দেশের জন্য !

দয়া করে সরকারি ঘোষণা হওয়ার আগে কারো কাছে টাকা জমা দিয়ে বা মেডিকেল করে ধরা খাবেন না।

জরুরি নিয়োগ 🎙️জরুরি নিয়োগমালদ্বীপে জরুরি নিয়োগ চলছে
19/08/2026

জরুরি নিয়োগ 🎙️জরুরি নিয়োগ
মালদ্বীপে জরুরি নিয়োগ চলছে

16/08/2026

👉BMET রেজিষ্ট্রেশন ছাড়া কলিং ভিসার মেডিকেল হবে না।
✅ BMET রেজিষ্ট্রেশন নিজেই করতে পারবেন অনলাইনে।
👉 নতুন নিয়মে কিভাবে BMET করবেন তা YouTube থেকে দেখে নিন।

👉প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী BMET রেজিস্ট্রেশন করার পূর্বে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট করুন এবং অ্যাকাউন্টে নমিনি হিসেবে যার যার সুবিধা অনুযায়ী মা/ভাই/বোন/স্ত্রীকে নমিনি রাখুন।

👉তাদের তথ্য আপনার কাগজপত্রের সাথে রাখুন। কারণ BMET রেজিস্ট্রেশন করতে আপনার ব্যাংকের নিজের তথ্য এবং আপনার নমিনির তথ্যের কাগজপত্র, যা আপনি ব্যাংকে জমা দিয়েছিলেন, সেসব কাগজপত্র নিয়ে যাবেন এবং আপনার নিজের সক্রিয় মোবাইল নম্বর সাথে রাখবেন।

*📌 BMET করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র*

১. পাসপোর্ট কপি।
২. ভোটার আইডি কার্ড / জন্মনিবন্ধনের কপি।
৩. ছবি ২ কপি (স্টুডিও থেকে ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট)।
৪. যাত্রীর সক্রিয় মোবাইল নম্বর।
৫. অনলাইনে দেশ সিলেক্ট করার জায়গায় মালয়েশিয়া দিতে হবে।
৬. ব্যাংকের তথ্য।

*📌 নমিনির তথ্যের জন্য যা যা লাগবে*
১. নমিনির নাম
২. নমিনির ঠিকানা
৩. নমিনির মোবাইল নম্বর
৪. নমিনির সাথে সম্পর্ক

16/08/2026

Transguard Group-এ নিয়মিতভাবে আমাদের প্রার্থীদের ভিসা হচ্ছে। 🇦🇪

আমাদের মাধ্যমে ইতোমধ্যে অনেক প্রার্থী Transguard Group-এর বিভিন্ন পজিশনে সফলভাবে ভিসা পেয়েছেন এবং নিয়মিতভাবে নতুন ভিসা প্রসেস হচ্ছে। Transguard UAE-এর একটি প্রতিষ্ঠিত manpower ও workforce solutions provider, যারা recruitment, onboarding এবং employment visa processing-এর মতো সেবা দিয়ে থাকে।

আপনিও যদি UAE-তে বৈধ ও নির্ভরযোগ্য চাকরির সুযোগ খুঁজে থাকেন, তাহলে বিস্তারিত তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

15/08/2026
14/08/2026

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা -০১৩৩৮-৩৫৩২৫৩








গুরুত্বপূর্ণ সতর্কতাভিসার ধরন যাচাই করুনভিসাটি সত্যিই Work/Employment Visa কি না নিশ্চিত করুন। Tourist/Visit Visa নিয়ে ...
12/08/2026

গুরুত্বপূর্ণ সতর্কতা
ভিসার ধরন যাচাই করুন
ভিসাটি সত্যিই Work/Employment Visa কি না নিশ্চিত করুন। Tourist/Visit Visa নিয়ে কাজ করতে যাবেন না।
চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ুন

চুক্তিতে অন্তত এগুলো পরিষ্কারভাবে লেখা আছে কি না দেখুন:
কোম্পানি ও কর্মস্থলের নাম/ঠিকানা
পদ ও কাজের ধরন
বেতন ও বেতন দেওয়ার সময়
দৈনিক/সাপ্তাহিক কর্মঘণ্টা
ওভারটাইমের পারিশ্রমিক
থাকা-খাওয়ার ব্যবস্থা
চিকিৎসা সুবিধা
ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা

রিক্রুটিং এজেন্সির লাইসেন্স যাচাই করুন
অনুমোদনহীন দালাল বা সাব-এজেন্টের হাতে টাকা দেবেন না। ২০২৫ সালে রিক্রুটিং এজেন্ট ও সাব-এজেন্টের লাইসেন্স/নিবন্ধন ও আচরণ নিয়ে নতুন বিধিমালা হয়েছে, এবং ২০২৬ সালেও এর সংশোধনী প্রকাশ হয়েছে।

সম্ভব হলে সরকারি চ্যানেল ব্যবহার করুন
BOESL-এর সরকারি নিয়োগ পোর্টাল-এ প্রকাশিত চাকরির সুযোগগুলো যাচাই করতে পারেন। BOESL বাংলাদেশ সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসনকে গুরুত্ব দেয়।

ভিসা, মেডিকেল, প্রশিক্ষণ, বিমানভাড়া, সার্ভিস চার্জসহ মোট কত টাকা লাগবে
“ভিসা হয়ে গেছে, এখনই টাকা দিন”—এ ধরনের চাপ থেকে সাবধান
ভিসা/ওয়ার্ক পারমিটের সত্যতা সংশ্লিষ্ট দেশের সরকারি কর্তৃপক্ষ বা দূতাবাসের মাধ্যমে যাচাই করুন।
পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজের কপি রাখুন
পাসপোর্ট, ভিসা, চুক্তিপত্র, মেডিকেল রিপোর্ট, রসিদ, টিকিট ও এজেন্সির কাগজের স্ক্যান/ফটোকপি নিজের কাছে এবং পরিবারের বিশ্বস্ত সদস্যের কাছে রাখুন।

1. কোম্পানি সম্পর্কে খোঁজ নিন
2. বিদেশে যে কোম্পানিতে কাজ করবেন তার নাম, ঠিকানা, ফোন নম্বর এবং চাকরির অস্তিত্ব যাচাই করুন। সম্ভব হলে সরাসরি নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করুন।
3. প্রয়োজনীয় প্রশিক্ষণ নিন
4. যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা, আইন, সংস্কৃতি এবং আপনার কাজ সম্পর্কে আগে ধারণা নিন। সরকারি নির্দেশনাতেও বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কথা বলা হয়েছে।
5. পরিবারকে সব তথ্য দিয়ে যান -আপনার ভিসা, কোম্পানি, কর্মস্থলের ঠিকানা, নিয়োগকর্তার ফোন নম্বর, এজেন্সির তথ্য এবং বিদেশে থাকার ঠিকানা পরিবারের কাছে রাখুন।
6. বিশেষভাবে মনে রাখবেন - কাজের ভিসা + লিখিত চাকরির চুক্তি + অনুমোদিত রিক্রুটিং ব্যবস্থা + যাচাইযোগ্য নিয়োগকর্তা এই বিষয় নিশ্চিত না করে বিদেশ যাওয়ার জন্য টাকা দেওয়া উচিত নয়।

🇦🇪✈️ দুবাইয়ের উদ্দেশ্যে আজ যাত্রাআজ রাত ১০:০০টায় আমাদের কয়েকজন কর্মী নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে দুবাইয়ের পথে যাত্রা কর...
10/08/2026

🇦🇪✈️ দুবাইয়ের উদ্দেশ্যে আজ যাত্রা

আজ রাত ১০:০০টায় আমাদের কয়েকজন কর্মী নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে দুবাইয়ের পথে যাত্রা করবেন।

তাদের নতুন কর্মজীবনের এই গুরুত্বপূর্ণ যাত্রায় আমরা তাদের জন্য সাফল্য ও নিরাপদ ভ্রমণ কামনা করছি। 🤲✨

নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা—সফল হোক সবার প্রবাসযাত্রা। 🇦🇪

আপনারা যারা যারা মালয়েশিয়ার কলিং এ আসার জন‍্য চিন্তা ভাবনা করছেন তারা এই সময়ের মধ্যে আপনার নিকটবর্তী জেলা বা উপজেলা থ...
10/08/2026

আপনারা যারা যারা মালয়েশিয়ার কলিং এ আসার জন‍্য চিন্তা ভাবনা করছেন তারা এই সময়ের মধ্যে আপনার নিকটবর্তী জেলা বা উপজেলা থেকে BMET রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখুন এবং সেই সাথে ৩ দিনের TTC ট্রেনিং সম্পন্ন করে রাখুন ।
আপনাদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পুরো বাংলাদেশের ১১০ টি প্রতিষ্ঠানের ঠিকানাসহ বিস্তারিত তথ্য আপনি জানতে কমেন্ট চেক করুন ।👇
BMET নিবন্ধন ও ট্রেনিং যে কোনো একটি নিকটবর্তী প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করতে পারবেন ।
শেয়ার করতে পারেন নিজের টাইমলাইনে রেখে দেওয়ার জন্য এবং আপনার বন্ধুদের জানাতে সাহায্য করুন ।

Address

254/1 Vashantek, Dhaka Cantonment, Dhaka/1206
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Join Trip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category