14/04/2025
একটা জনপ্রিয় কথা মার্কেটে চলিতেছে!
"ইসলাম নাকি বিভিন্ন অঞ্চলে স্ব স্ব অঞ্চলের আঞ্চলিকতা, ঐতিহ্যকে গ্রহণ করেই স্টাবলিশ হয়েছে!"
একথাটা আংশিক সত্য। সব আঞ্চলিকতা বা সব ঐতিহ্য মোটেই গ্রহণ করে নাই।
শুধু আরবের তৎকালীন অবস্থা দেখলে, আরবের কিছু ঐতিহ্য সরাসরি ইসলাম অনুমোদন করেছে, কিছু কার্টসার্ট করেছে, কিছু সরাসরি বাতিল করে দিছে। এবং ফাইনালি দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে।
বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের সব সংস্কৃতি-ঐতিহ্য গ্রহণ করার জন্য বা সবকিছুর সাথে এ্যাডজাস্ট করার জন্য ইসলাম আসেনি।
যেগুলোর সাথে এ্যাডজাস্ট করার সেগুলো এডজাস্ট হবে, বহু কিছু সরাসরি অনুমোদিত, যেগুলো বাতিলের কাতারে সেগুলো বাতিল হবে। আত্মসমর্পণ মানে "শুনেছি, অতঃপর মেনে নিয়েছি"
সবকিছু নিজস্ব লজিকে ধরতে হবে যদি মনে হয় তাহলে সম্ভব নয়! আপনি মানতে পারেন না সেটা আপনার দুর্বলতা, কিন্তু নিজেকে পশ ভাবার কোনো কারণ নাই।
বাংলা/ইংরেজি নববর্ষ ইয়াসরিবের (হিজরতের পর নাম পরিবর্তন হয়ে মদিনা হয়েছে) সেই দুই উৎসবের মতো শক্তিশালী সংস্কৃতি হিসেবে এন্ট্রি নিয়েছে! প্রতিবছরই নতুন নতুন আইডিয়া যোগ হচ্ছে। আজকের সারাদিনের সবকিছু কি ঐতিহ্য? ড্রোন শো, গরু জবাই, কনসার্ট সব কি ঐতিহ্য! অর্থ্যাৎ, আমাদের ইচ্ছে হলে আমরা অনেককিছুই করতে পারি, ঐতিহ্যের মূলা ঝুলানো লাগে না। ভালো-খারাপের আলাপে যাচ্ছি না, সেসব সাবজেক্টিভ।
এই জনপদে আমাদের সিংহভাগের নিজস্ব চিন্তা নাই, আমরা কেবল প্রভাবিত হই! শুধু নববর্ষের ইতিহাস হাজার বছর পুরোনো, বাংলাটা অল্প বয়সী আরকি। আমরা হাজার বছরের পুরনোটাকেও ছিনি!
©