Nagorik Journal

Nagorik Journal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nagorik Journal, 23 No Bordhon Bari, Mirpur-1, Dhaka.

26/03/2026
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়েছে।বুধবার দিবাগত ভোররাতে রাজবাড়ী ফায়ার...
25/03/2026

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়েছে।
বুধবার দিবাগত ভোররাতে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানান, বাসের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
‘এর আগে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করা হলো,’ বলেন রানা।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হয়েছিলেন।
পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদী থেকে উপরে তোলার চেষ্টা শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।

ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন নুরুজ্জামান। বাড়ি ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কচুয়া ইউনিয়নের খোন্দকবাড়িয়...
25/03/2026

ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন নুরুজ্জামান। বাড়ি ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কচুয়া ইউনিয়নের খোন্দকবাড়িয়া গ্রামে। বাড়ি থেকে কাছে হওয়ায় বুধবার দুপুরে কুমারখালী থেকে সেখান থেকেই সৌহার্দ্য পরিবহনের বাসে উঠেছিলেন।

কুমারখালী পৌর বাস টার্মিনালের সৌহার্দ্য পরিবহনের কাউন্টারে নুরুজ্জামানের মুঠোফোন নম্বর পাওয়া যায়। সেই নম্বরে রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করলে ফোন ধরেন নুরুজ্জামান। তিনি বলেন, চার বছরের মেয়েকে নিয়ে পদ্মাপাড়ে বসে আছেন স্ত্রী-সন্তানের আশায়।

ঢাকার মিরপুরে একটি হাসপাতালে চাকরি করেন নুরুজ্জামান। ঘটনার বিষয়ে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া ঘাটে বাসটি ফেরির অপেক্ষায় ছিল। এই ফাঁকে চার বছরের মেয়ে নূরে জান্নাতকে পদ্মা নদী দেখাতে বাস থেকে নেমে পড়েন তিনি। বাসের ভেতর সাত মাসের ছেলে নাজিফ বিন জামানকে কোলে নিয়ে বসে ছিলেন স্ত্রী আয়েশা আক্তার। কিছুক্ষণের মধ্যে বাসটি ফেরিতে উঠতে যায়। মুহূর্তে বাসটি পানিতে পড়ে যায়।

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে নিমজ্জিত বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশে বাসটির ছাড়ার সময় মাত্র ছয়জন যাত্রী (দুটি শিশু বাদে) ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে কাউন্টারমাস্টার জানিয়েছেন। বাসটি নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন বেলা ২টা ২০ মিনিটে সৌহার্দ্য পরিবহন নামের বাসটি কুষ্টিয়া কুমারখালী পৌরবাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আজ বুধবার বেলা ২টা ২০ মিনিটেও কুমারখালী থেকে দুটি পরিবারের ৬টি টিকিটে দুটি শিশুসহ আটজনকে নিয়ে বাসটি ছেড়ে যায়।

কুমারখালী থেকে বাসে ওঠা যাত্রীদের মধ্যে ছিলেন গিয়াস উদ্দিন রিপন (৪৫), তাঁর স্ত্রী লিটা খাতুন (৩৭) এবং তাঁদের সন্তান আবুল কাসেম সাফি (১৭), আয়েশা বিনতে গিয়াস (১৩)। গিয়াস খোকসা উপজেলার শোমসপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমারখালী পৌর ভবন এলাকার মৃত বকুল বিশ্বাসের জামাতা। শ্বশুরবাড়িতে ঈদের ছুটি কাটিয়ে পরিবার নিয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ঢাকার তাকওয়া ফুড প্রোডাক্টের কারখানায় ফিরছিলেন।

গিয়াসের শ্যালক রাকিব হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁর বড় ভাই ইমরুল হোসেন দৌলতদিয়ায় গেছেন। তাঁর দুলাভাই, বোন ও এক ভাগনে বেঁচে আছেন। তবে আয়েশা বিনতে গিয়াস এখনো নিখোঁজ রয়েছে।

08/03/2026

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মধ্যাঞ্চলে ব্যালিস্টিক মিসািইলের আঘাতে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত .....

08/03/2026

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে কামারহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদে....

27/02/2026

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনার টাকা আদায়কে চাঁদাবাজি আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন......

12/02/2026


12/02/2026

উত্তর জয়পুর হানিফয়া আালিম মাদ্রাসা কেন্দ্র থেকে সরাসরি...

Address

23 No Bordhon Bari, Mirpur-1
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Nagorik Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share