Jhenaidah Tours & Travels

Jhenaidah Tours & Travels Air Ticket
Umrah Package
Hotel Booking
World wide Visa Process
Tour Guide & Travel Agency

ইব্রাহিম খলিল রোড এবং হিজরা রোড।এই দুই রোডের মাঝে মুন্সিয়া রোড। এই রোডের অধিকাংশ হোটেল উচ্ছেদ করা হবে। সবুজ সংকেত দেয়া...
05/05/2026

ইব্রাহিম খলিল রোড এবং হিজরা রোড।
এই দুই রোডের মাঝে মুন্সিয়া রোড। এই রোডের অধিকাংশ হোটেল উচ্ছেদ করা হবে। সবুজ সংকেত দেয়া হোটেল গুলো থাকবে। লাল গোলাকার চিহ্নিত হোটেল গুলো অচিরেই ভেঙ্গে ফেলা হবে। সবুজ চিহ্নিত হোটেল গুলো ব্যতীত সব গুলো হোটেল ই পর্যায়ক্রমে ভেঙ্গে ফেলা হবে।
অতীব নিকটে থেকে হজ্ব ও উমরাহ সম্পাদন করা এখন স্বপ্ন হয়ে যাবে।

হজ: ৫ টি স্থানে ৫ দিনে (৬ দিনে) ৯ টি কাজ সম্পন্ন করা💠 ৫ টি স্থানে ৫ দিনে (৬ দিনে) ৯ টি কাজ সম্পন্ন করাকে হজ বলে।  🔷 ৫ টি...
17/04/2026

হজ: ৫ টি স্থানে ৫ দিনে (৬ দিনে) ৯ টি কাজ সম্পন্ন করা

💠 ৫ টি স্থানে ৫ দিনে (৬ দিনে) ৯ টি কাজ সম্পন্ন করাকে হজ বলে।

🔷 ৫ টি স্থান হলো : ১. বায়তুল্লাহ, ২. মিনা, ৩. আরাফাহ, ৪. মুযদালিফা, ৫. জামারাহ

♦️ ৫ দিন হলো : ৮ জিলহজ থেকে ১২ জিলহজ । কেউ যদি ১২ জিলহজ সূর্য ডোবার আগে মিনা ত্যাগ না করে তাহলে ১৩ জিলহজ পাথর নিক্ষেপ করতে হবে । সে হিসেবে ৬ দিন হয় ।

🌟 ৯ টি কাজের তিনটি হলো ফরজ । আর ৬ টি হলো ওয়াজিব ।

🌙 ফরজ তিনটি হলো : ইহরাম বাধা, আরাফার ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারাহ করা ।

🌙 ওয়াজিব ছয়টি হলো : মুযদালিফায় অবস্থান করা, জামারায় পাথর মারা, মাথা মুন্ডানো, কুরবানী করা, সাঈ করা ও বিদায়ী তাওয়াফ করা ।

🌐 হজের মানচিত্র — এক নজরে সম্পূর্ণ গাইড

পবিত্র হজের সফরে বিভিন্ন স্থানগুলোর মধ্যে দূরত্ব ও ক্রম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই মানচিত্রে মসজিদুল হারাম থেকে মিনা, আরাফাত, মুযদালিফা এবং জামারাত পর্যন্ত পথ সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে ।

সঠিক তথ্যের মাধ্যমে আপনি আপনার হজকে আরও সহজ ও শান্তিপূর্ণ করতে পারেন।

আল্লাহ তাআলা আপনার এই বরকতময় সফরকে সহজ করুন এবং আপনাকে হজে মাবরুর দান করুন।

16/04/2026
বাতিল হতে যাচ্ছে  ''বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৬'কালো আইন নিপাত যাক, ট্রাভেল এজ...
02/04/2026

বাতিল হতে যাচ্ছে ''বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৬'

কালো আইন নিপাত যাক, ট্রাভেল এজেন্সি মুক্তি পাক!! ❤

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কতৃক বিজ্ঞপ্তি-বিষয়: মেয়াদোত্তীর্ন ট্রাভেল এজেন্সী সম্পর্কে সতর্কীকরণ বিষয়ে -
01/04/2026

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কতৃক বিজ্ঞপ্তি-
বিষয়: মেয়াদোত্তীর্ন ট্রাভেল এজেন্সী সম্পর্কে সতর্কীকরণ বিষয়ে -

যাক এতো দিনে কক্সবাজারের কোন উদ্যোগ ভালো লাগল। এমন অবৈধ স্থাপনা সব উঠে যাক সব ট্যুরিস্ট স্পট থেকে। আর নতুন ঢালাও ভাবে প্...
16/03/2026

যাক এতো দিনে কক্সবাজারের কোন উদ্যোগ ভালো লাগল। এমন অবৈধ স্থাপনা সব উঠে যাক সব ট্যুরিস্ট স্পট থেকে। আর নতুন ঢালাও ভাবে প্ল্যান মাফিক সাজানো হোক বাংলাদেশ ট্যুরিজমকে।

সিলেট এর ভোলাগঞ্জ সাদাপাথর,রাতারগুল সোয়াম্প ফরেস্ট,চা বাগান, মাজার ভ্রমণ ডে লং ট্যুর  💠 ভ্রমণের তারিখঃ➡️ ঈদ এর পরে........
24/01/2026

সিলেট এর ভোলাগঞ্জ সাদাপাথর,রাতারগুল সোয়াম্প ফরেস্ট,চা বাগান, মাজার ভ্রমণ ডে লং ট্যুর

💠 ভ্রমণের তারিখঃ

➡️ ঈদ এর পরে......

ইনশাআল্লাহ ঈদ এর পরে......

💠যা যা দেখবোঃ

> ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্ট ।

> রাতারগুল সোয়াম্প ফরেস্ট ।

> হযরত শাহ জালাল (রহ.) মাজার।

> চা বাগান।

💠 আসন সংখ্যাঃ ৪৫ জন

➡️➡️ যা যা থাকছেঃ

> ঢাকা -সিলেট- ঢাকা নন এসি বাসে যাওয়া-আসা।

> সকালে ও দুপুরে ২ বেলা খাবার।

> সকল প্রকার গাইড খরচ।

💠 যা যা থাকছে নাঃ

>অভ্যন্তরীণ লেগুনা/সিএনজি ট্রান্সপোর্ট।

>রাতারগুল এন্ট্রি ফি ও নৌকা খরচ।

>ভোলাগঞ্জ নৌকা খরচ।

>হাইওয়ে হোটেল বিরতিতে খাবার

>ফেরার দিন রাতের খাবার।

>সার্ভিস চার্জ।

💠 ফুড মেন্যু:

>সকালে : পরটা - সবজি - ডিম।

>দুপুরে : ভাত - সবজি - মুরগির মাংস - ডাল

( মেয়েদেরকে সামনের দিকে অগ্রাধিকার দিয়ে এরপর বাকী মেম্বারদের আসন বিন্যাস করা হবে)

💠 ইভেন্ট ফিঃ.......

[ ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ ]

🚦ডেডলাইনঃ সিট খালী থাকা সাপেক্ষ।

💠 সম্ভাব্য ট্যুর বর্ণনাঃ

➡️ #বৃহস্পতিবার রাতে বাসে করে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা।

➡️ #শুক্রবার সকালে সিলেট নেমে খুব দ্রুত সকালের নাস্তা করে সবাই চলে যাবো চায়ের দেশের চা বাগানে। সেখানে মিশে যাবো চা বাগানের সবুজ প্রকৃতির সাথে তারপর সেখানে ফটোশট করে ঘোরাঘুরি করে চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট সেখানে ঘুরাঘুরি করে আনন্দ উল্লাস করে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাবো বাংলার কাশ্মীর ভোলাগঞ্জ সাদা পাথর। সেখানে গিয়ে মেঘালয় থেকে বেয়ে আসা স্বচ্ছ পানিতে ঝাপাঝাপি করে সন্ধ্যায় সেখান থেকে চলে যাবো হযরত শাহ জালাল মাজার সেখানে মাজার জিয়ারত করে একটু ঘুরাঘুরি করে নিজের মত রাতের খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা হব।

➡️ ইনশাআল্লাহ #শনিবার সকালে ঢাকা থাকবো।

➡️➡️ ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।

➡️➡️ ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন
📲 01673387427
📲 01606074824

✅ আসন বুকিং করতে ৫১০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ মাধ্যমে পাঠাতে হবে অতিরিক্ত ১০ বিকাশ খরচসহ ৫১০ টাকা।বাকিটা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে। মনে রাখবেন, আমাদের ইভেন্টে দেওয়া অফিসিয়াল নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে কোন ভাবেই বুকিংমানি বিকাশ অফিসিয়াল নাম্বার ব্যতীত অন্য নাম্বারে টাকা পাঠান তাহলে বুকিং গ্রহণযোগ্য হবে না।

🔰বুকিং মানি অফিসে এসে দিতে পারবেনঃ

- নুর ইসলাম মোল্লা এভিনিউ 5 নং সুজাতনগর পল্লবী মিরপুর-12 ঢাকা-1216

অফিস টাইমঃ সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

🚧🚧যা যা করা যাবে না:

⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে কোন প্রকার আলোচনা বা সমালোচনা করা যাবে না ।

⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।

🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।

🚭বাসে ধূমপান করা যাবে না ।

-

❌সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ

🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !

🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।

🚭বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে ।

⚡ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

(বিঃ দ্রঃ যেকোনো পরিস্থিতিতে পরিবেশ ও সময় উপযোগী সিদ্ধান্ত Jhenaidah Tours & Travels কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে )

22/12/2025

🎆✨ 31st Night Celebration Special Nepal Tour ✨🎆
🇳🇵 Kathmandu – Pokhara – Nagarkot (6 Days / 5 Nights)
📅 ৩০ ডিসেম্বর ২০২৫ – ০৪ জানুয়ারি ২০২৬
💰 জনপ্রতি মাত্রঃ ৳৬০,৫০০/- থেকে শুরু!
🌟 প্যাকেজে যা থাকছে:
✅ ঢাকা–কাঠমান্ডু–ঢাকা রিটার্ন এয়ার টিকিট
✅ এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ
✅ ৫ রাতের ৩-স্টার হোটেল (ডাবল শেয়ারিং বেসিস)
✅ প্রতিদিন হালাল ব্রেকফাস্ট
✅ প্রাইভেট গাড়িতে সকল সাইটসিইং ও ভ্রমণ
✅ নেপালি ট্র্যাডিশনাল ওয়েলকাম ড্রিংকস
✅ কাঠমান্ডু–নাগরকোট–পোখারা–কাঠমান্ডু প্রাইভেট ট্রান্সফার
✅ হোটেল ট্যাক্স ও সার্ভিস চার্জ
✅ ঢাকা ও কাঠমাণ্ডু অফিস থেকে ২৪/৭ সাপোর্ট
❌ যা অন্তর্ভুক্ত নয়:
* লাঞ্চ ও ডিনার
* ব্যক্তিগত খরচ ও টিপস
* উৎসবকালীন অতিরিক্ত খরচ
🗓 সংক্ষিপ্ত ভ্রমণ পরিকল্পনা:
📍 দিন ১ – ৩০ ডিসেম্বর
কাঠমান্ডু এয়ারপোর্টে নামার পর আপনাকে রিসিভ করা হবে। এরপর থামেলের হোটেলে চেক-ইন।
বাকি সময়টা বিশ্রাম বা থামেল মার্কেট ঘুরে দেখতে পারেন।
📍 দিন ২ – ৩১ ডিসেম্বর
সকালে নাস্তা শেষে চন্দ্রগিরি হিলস ভ্রমণ।
তারপর পোখারার পথে রওনা।
পোখারা পৌঁছে হোটেলে চেক-ইন, এরপর লেকসাইডে ঘুরাঘুরি ও নিজের মত করে সময় কাটানো ।
📍 দিন ৩ – ১ জানুয়ারি
আজ পুরো দিন পোখারা সিটি ট্যুর:
ডেভিস ফলস, গুপ্তেশ্বর কেভ, পিস প্যাগোডা এবং সাসপেনশন ব্রিজ ভিজিট।
📍 দিন ৪ – ২ জানুয়ারি
ভোরে সারাংকোটে সূর্যোদয় দেখা এবং অন্নপূর্ণা পর্বতশ্রেণীর অসাধারণ ভিউ উপভোগ।
নাস্তা করে নাগরকোটের দিকে রওনা হওয়া।
নাগরকোটে পৌঁছে সূর্যাস্ত দেখা।
📍 দিন ৫ – ৩ জানুয়ারি
সকালে নাগরকোট থেকে সূর্যোদয় ও এভারেস্ট দর্শন।
নাস্তা শেষে কাঠমান্ডু ফিরে আসা।
বিকেলে থামেলে শপিং বা নিজের মতো সময় কাটানো।
📍 দিন ৬ – ৪ জানুয়ারি
নাস্তা শেষে ফ্লাইটের সময় অনুযায়ী এয়ারপোর্টে ড্রপ।
ট্যুর শেষ, সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে দেশে ফেরা।
🏨 আবাসন:
🏠 Kathmandu: Hotel Thamel or similar
🏠 Pokhara: Hotel Snow Peak / Crystal Palace or similar
🏠 Nagarkot: Hotel View Point or similar
🎉 Celebrate 31st Night in Pokhara — The City of Lakes & Lights!
নেপালের পাহাড়ি শহর পোখারায় নববর্ষের রাত কাটান আনন্দ, পার্টি ও অ্যাডভেঞ্চারের দারুণ আবহে!

Send a message to learn more

হজে গিয়ে আমরা আসলে কী ভুলে যায় জানেন?সাওয়াবের হিসাব।অনেক হাজি এটা বুঝতেই পারেন না…একটু হিসাব করলেই বোঝা যাবে—এই সফরটা...
17/12/2025

হজে গিয়ে আমরা আসলে কী ভুলে যায় জানেন?
সাওয়াবের হিসাব।

অনেক হাজি এটা বুঝতেই পারেন না…

একটু হিসাব করলেই বোঝা যাবে—
এই সফরটা কেন জীবনের সবচেয়ে লাভজনক বিনিয়োগ।

আপনি যাচ্ছেন মক্কা ও মদিনায়।
সেখানে আছে দুটি মসজিদ—
🕋 মাসজিদুল হারাম
🕌 মাসজিদে নববী ﷺ

রাসুলুল্লাহ ﷺ স্পষ্ট করে বলে দিয়েছেন—

“আমার এই মসজিদে (মসজিদে নববী) এক সালাত
অন্য সব মসজিদের এক হাজার সালাতের চেয়ে উত্তম—
মসজিদুল হারাম ছাড়া।”
— সহিহ বুখারি, সহিহ মুসলিম

আর আরেক বর্ণনায় এসেছে—

মসজিদুল হারামে এক সালাত = এক লক্ষ (১০০,০০০) সালাতের সাওয়াব
— (হাদিসটি হাসান)

এখন একটু থামুন…
আমরা কি দিনে ১ লক্ষ গুনাহ করতে পারি?
❌ প্রায় অসম্ভব।

কিন্তু আমরা কি সেখানে গিয়ে—
👉 এক ওয়াক্ত সালাতেই ১ লক্ষ সাওয়াব নিতে পারি?
✅ সম্পূর্ণ সম্ভব।

হজ কোনো আরামভ্রমণ না।
এটা হলো—

⏳ অল্প দিনের সফর
⚖️ কিয়ামতের মিজান ভারী করার সুযোগ

একটা সালাত,
একটা তাসবিহ,
এক ফোঁটা চোখের পানি—
👉 এই নেক আমলগুলোই একদিন আপনার পক্ষ হয়ে কথা বলবে।

তাই হজে গেলে লক্ষ্য একটাই রাখুন—
📌 সাওয়াব। আর সাওয়াব।

আপনি যদি হজে যান—
👉 কোন আমলটা সবচেয়ে বেশি বাড়াতে চান?

#নেকআমল

📢 চীনের ভ্রমণকারীদের জন্য জরুরি ঘোষণা! 🇨🇳✈️২০ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর!চীনে প্রবেশকারী সকল বিদেশী যাত্রীর জন্য এখন থেকে...
03/12/2025

📢 চীনের ভ্রমণকারীদের জন্য জরুরি ঘোষণা! 🇨🇳✈️
২০ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর!
চীনে প্রবেশকারী সকল বিদেশী যাত্রীর জন্য এখন থেকে অনলাইন Arrival Card (প্রবেশ ফরম) পূরণ করা বাধ্যতামূলক! (সূত্র: China Eastern Airlines)
✅ কিভাবে করবেন? খুব সহজ!
চীনে যাওয়ার আগেই নিচের যেকোনো মাধ্যমে ফরমটি পূরণ করে নিন:
✅NIA অফিসিয়াল ওয়েবসাইট
✅Government Service Platform
✅“NIA 12367” মোবাইল অ্যাপ
✅মোবাইলে QR কোড স্ক্যান করে
⚠️ যদি আগে থেকে না পারেন?
চিন্তা নেই! চীনে পৌঁছানোর পর এয়ারপোর্টেও এটি করার সুযোগ থাকবে:
✅QR কোড স্ক্যান করে
✅Self-service মেশিনে গিয়ে
সময় বাঁচান, যাত্রা মসৃণ করুন! আপনার চীন ভ্রমণ হোক আনন্দময়! 🚀

Address

Nur Islam Mollah Avenue 5 No Sujatnogor Pollobi MIRPUR-12 DHAKA
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801673387427

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhenaidah Tours & Travels:

Share

Category