Nogor Songbad - নগর সংবাদ

Nogor Songbad - নগর সংবাদ Borhan Uddin প্রজন্ম থেকে প্রজন্মের বাহক

Bangladesh-based online TV that covers news, entertainment and more.

নিবন্ধন প্রক্রিয়াধীন, পরীক্ষামূলক thenogorsongbad.com is a multimedia platform of real-time journalism with news, views and entertainment "জনতার কণ্ঠস্বর" Official Editor and Publisher: Md.

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে যত আসন পেয়েছে, তা আগে আর কখনও পায়নি। এ নির...
21/07/2026

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে যত আসন পেয়েছে, তা আগে আর কখনও পায়নি। এ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এককভাবে ৬৮টি সংসদীয় আসনে জয় পেয়েছেন। জামায়াতসহ তার নেতৃত্বাধীন জোট মোট ৭৭টি আসন নিয়ে এবার প্রধান বিরোধী দল হিসেবে আগামী ৫ বছর সংসদে ভূমিকা রাখবে।

কিন্তু দায়িত্ব নেওয়ার ৫ মাস না পেরোতে সংসদের ভেতরে-বাইরে দলীয় অন্তত ৬ সংসদ সদস্যের (এমপি) কার্যকলাপে বিব্রতকর অবস্থায় পড়েছে জামায়াত। নিজেদের বেফাঁস মন্তব্য, তাদের ব্যক্তিগত সহকারীদের (পিএস) বিতর্কিত কর্মকাণ্ড এবং সর্বশেষ গতকাল সোমবার (২০ জুলাই) রাতে এক সংসদ সদস্যের বিরুদ্ধে তরুণীর সাথে নিজের ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে।

জানতে চাইলে জামায়াত জোটের সংসদীয় সমন্বয়কারী হিসেবে কাজ করা দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছয়টি নয়, এরকম দুই-তিনটি ঘটনা আছে। তবে কেউ অন্যায় করলে আমরা ছাড় দেব না। কোনো অনৈতিক কর্মকাণ্ডও প্রশ্রয় দেব না।

গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যে টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

এ ঘটনায় গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্নেল একটি মানহানির মামলা দায়ের করেন। একই অভিযোগে পৃথক আরেকটি মামলা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। মামলার অভিযোগে বলা হয়, ওই বক্তব্যের মাধ্যমে ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এ অভিযোগে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দুটি দায়ের করা হয়।

নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে ১৪ জুন শুনানি শেষে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, বক্তব্য কারও পক্ষে কিংবা কারও বিপক্ষে যেতে পারে, এটা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখি আমরা। গত ১৭ বছর আমাদের কথা বলা স্বাধীনতা ছিল না। এখন আমরা কথা বলার সুযোগ পেয়েছি।

বাজেট অধিবেশনের প্রথম দিন গত ৭ জুন সংসদের বাইরে থাকা মাল্টিমিডিয়ার রিপোর্টারদের সঙ্গে আমির হামজা বাজেট নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, বাজেট ২০০ কোটি টাকা হওয়া উচিত। আরেকবার বলেন, বাজেট ছয় হাজার কোটি টাকা হওয়া উচিত। এবারের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার। আমির হামজা পরে জানান, তিনি বলতে চেয়েছিলেন, ছয় লাখ কোটি টাকার বাজেট হওয়া উচিত। মুখ ফসকে ছয় হাজার কোটি বলে ফেলেছেন। আমির হামজার বক্তব্যেও অস্বস্তিতে পড়েছিলেন জামায়াত নেতৃত্ব।

বাজেট অধিবেশনে গত ১৭ জুন সংসদে দেওয়া বক্তৃতায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান এপিদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও জানালার পর্দা চেয়ে বলেছিলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও পাস হয়েছে। কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা-দরজার পর্দাগুলো এখনও ঝোলানো হয়নি। আমরা শুনেছিলাম, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’

এই বক্তব্যের কারণে প্রথমে সামাজিক মাধ্যম, পরে সরকারি দলের সমালোচনার মুখে পড়ে জামায়াত। বিএনপির জোট শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ টিপ্পনী কেটে বলেন, তিনি জামায়াত এমপিকে ওভেন দিতে চান। প্রধানমন্ত্রীর তরফ থেকে ওয়াশিং মেশিন দেওয়া হলে সংসার সাজিয়ে দেওয়া হবে।

গত ১৪ জুন নীলফামারী-৪ আসনের জামায়াত ইসলামীর এমপি আব্দুল মুনতাকিম বাজেট আলোচনায় দাবি করেন, মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই; চারজনই মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন; ১১ জনই মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাইযোদ্ধা।’

পরে জানা যায়, এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে। তাঁর বাবা জীবিত। এ বক্তব্যের কারণে সংসদের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়ে জামায়াত। সামাজিক মাধ্যমে ট্রল হয়। এমপি পরে ভুল স্বীকার করে বক্তব্য সংশোধনের জন্য স্পিকারকে চিঠি দেন।

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনে জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের (বাচ্চু) ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার এক মেয়ের নাম পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে। গত ২৮ জুন বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। চিঠিটি ছিল সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরির পত্র। ওই চিঠিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দের মধ্যে নড়াইল সদর উপজেলার জন্য ১০ জনের নামে ৮০ হাজার টাকা এবং লোহাগড়া উপজেলার ১১ জনের নামে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দের তালিকায় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর নিজ মেয়ের দুই স্থানে নাম থাকা নিয়ে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়। এই সমালোচনার মধ্যেই আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত জুনের মাঝামাঝি সময়ে ‘লোহাগাড়ার এমপি আরমান সাহেব, শাহজাহান চৌধুরী এখানে আসলে পায়ে গুলি করব’— এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে এই হামলার পরিকল্পনার অডিও ফাঁস হওয়ার পর স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হয়েছিল। এতে একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর সহিংস হামলার পরিকল্পনার ইঙ্গিত থাকায় এলাকা জুড়ে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অডিওতে কথোপকথন চালানো দুই ব্যক্তির মধ্যে একজন হলেন আরমান উদ্দিন। অপর প্রান্তে থাকা ব্যক্তি হলেন বিএনপির যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. তারেকুল হক। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার বাসিন্দা এবং অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ফাঁস হওয়া অডিওতে তারেকুলকে আরও বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। এখানে আরমান সাহেবের কথাই চলবে।’ জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।’

কথোপকথনের এক পর্যায়ে তারেকুল নামের ওই যুবদল নেতা আরও বলেন, ‘বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকব।’ জবাবে আরমান উদ্দিন বলেন, ‘এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।’

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, অডিওতে কথা বলা তারেকুল হক লোহাগাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড়ের মাটি কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্রের ঘনিষ্ঠ হতে পারেন।

সর্বশেষ গতকাল সোমবার রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়। পরে আজ মঙ্গলবার (২১ জুলাই) ঘটনাটি নিয়ে বিবৃতি দেয় দলটি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব বিবৃতিতে বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তার দাবি, তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ই জুন ওই তরুণীকে বিয়ে করেছেন।

যদিও সামাজিক মাধ্যমে ওই তরুণীর একটি জীবন বৃত্তান্ত ছড়িয়ে পড়েছে। এতে সবুজ কালির কলমে ‘জোর সুপারিশ করছি’ লিখে স্বাক্ষর করেছেন নজরুল ইসলাম, যাতে তারিখ উল্লেখ আছে ২২শে জুন ২০২৬। ওই জীবন বৃত্তান্তে তরুণীটির বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে।

ভাইরাল হয়ে পড়া ওই জীবনবৃত্তান্ত অনুযায়ী তরুণীটি ২০০৮ সালের ২২শে মে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ৭৭ বছর বয়েসি নজরুল ইসলামের দাবি অনুযায়ী ১৭ই জুন বিয়ে হলে ওই দিন তরুণীটির বয়স ছিল ১৮ বছর ২৬ দিন।

গাজী নজরুল ইসলাম এর আগে পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদে জামায়াত দলীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে জানিয়েছিলেন যে, নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।

এ ঘটনার বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র করে একজন সংসদ সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সম্মানহানি করা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। আপনার দেখছেন, ইতোমধ্যেই তার পরিবার সদস্যরা বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য ‘সেটিসফাইড’ হলে ওকে। বিষয়টি নিয়ে আর কোনো কথা বলার দরকার বলে মনে করছি না। তবে আমরাও বিষয়টি নজর রাখছি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে আরও দুই বিয়ে করার পরামর্শ দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফি...
21/07/2026

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে আরও দুই বিয়ে করার পরামর্শ দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী।

সাতক্ষীরা জেলা নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে...
21/07/2026

সাতক্ষীরা জেলা নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনাটি যখন দেশজুড়ে ব্যাপক চর্চিত হচ্ছে, ঠিক তখনই আমির হামজার এই পুরনো মন্তব্যটি সামনে এলো।

21/07/2026

হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার প্রবণতা বিশ্বজুড়ে এবং বাংলাদেশেও বৃদ্ধি পাচ্ছে।

আজকে আলোচনার বিষয়: হানি ট্র্যাপ এড়ানোর উপায় এবং ফাঁদে পড়ার পর করণীয়

Borhan Uddin

21/07/2026

🔴 LIVE সারা দিনের শীর্ষ সংবাদ

ছুটিতে ঘুরতে গিয়ে হোটেল বা রিসোর্টে থাকার সময় অনেকেই হয়রানির শিকার হচ্ছেন গোপন ক্যামেরার কারণে। স্পা সেন্টার, পাবলিক টয়ল...
21/07/2026

ছুটিতে ঘুরতে গিয়ে হোটেল বা রিসোর্টে থাকার সময় অনেকেই হয়রানির শিকার হচ্ছেন গোপন ক্যামেরার কারণে। স্পা সেন্টার, পাবলিক টয়লেট, ট্রায়াল রুম কিংবা হোটেল রুম-এসব জায়গায় গোপনে ক্যামেরা লাগানোর ঘটনা এখন আর নতুন কিছু নয়।

অসাধু ব্যক্তিরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা উদ্দেশে এমন কাজ করে থাকে। তবে একটু সচেতনতা আর বুদ্ধিমত্তা থাকলে লুকানো ক্যামেরা খুঁজে বের করাও সম্ভব।

জেনে নিন এমন ছয়টি সহজ উপায়-

ফোনে কথা বলার সময় শব্দ হলে
ফোনে কথা বলার সময়ে ‘বাজে আওয়াজ’ হলে সাবধান! ওয়্যারলেস ক্যামেরা রেডিও তরঙ্গ নির্গত করে, যা ফোনকলের মধ্যে ‘বজবজে’, ‘ক্র্যাক’ বা ‘বিপ’ শব্দ তৈরি করতে পারে। ঘরের মধ্যে ধীরে ধীরে হাঁটুন ও ফোনে কথা বলুন।

যদি কোনো নির্দিষ্ট জায়গায় শব্দ হয়, সেখানেই লুকিয়ে থাকতে পারে গোপন ডিভাইস।
আয়নার ‘ফিঙ্গার টেস্ট’
দুই দিক থেকে দেখা যায় এমন আয়না চিনুন, আঙুল ছুঁইয়ে দেখুন।

রিফ্লেকশনে আপনার আঙুলের সঙ্গে ছোঁয়ার মতো মনে হচ্ছে? তাহলে এটি হতে পারে টু-ওয়ে মিরর, যেখানে পেছনের দিকে নজরদারি করা যায়। আয়নার প্রান্ত ও পেছনে লাইট ফেলে খুঁটিয়ে দেখুন।


মোবাইল টর্চ জ্বালান
ক্যামেরা লেন্স চিনুনঘরের সব আলো নিভিয়ে ফোনের ফ্ল্যাশলাইট দিয়ে চারপাশ স্ক্যান করুন। অ্যালার্ম ক্লক, শো-পিস, পাখা, ভেন্ট বা চার্জার সকেট লক্ষ্য করুন। কোনো বস্তু থেকে হালকা নীল বা বেগুনি রঙের প্রতিফলন দেখা দিলে সেটি হতে পারে ক্যামেরা লেন্স।

ওয়াই-ফাই স্ক্যান
কে কার সঙ্গে কানেক্টেড? হোটেলের ওয়াই-ফাইতে কানেক্ট হয়ে ‘ফাইং’ বা ‘নেটওয়ার্ক স্ক্যানার’ মতো অ্যাপ দিয়ে দেখুন কী কী ডিভাইস কানেক্টেড। কোনো ‘আইপি ক্যামেরা’ বা ‘ওয়েবক্যাম’-এর মতো নাম থাকলে সাবধান। পরে ওয়াই-ফাই বন্ধ করে দেখুন ডিভাইসটি হঠাৎ উধাও হয় কিনা।

স্মার্ট অ্যাপস ব্যবহার করুন
আইফোনে ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’ বা অ্যান্ড্রয়েডে ‘গ্ল্যাইন্ট ফাইন্ডার’ অ্যাপ ইনস্টল করে ঘর স্ক্যান করুন। রেডিও ফ্রিকোয়েন্সি বা ম্যাগনেটিক সিগন্যাল ধরা পড়লে সেই অংশ ভালো করে পরীক্ষা করুন।

ক্যামেরার আলো
ইন্ফ্রারেড ক্যামেরা খুঁজে পেতে অন্ধকারেই চোখ রাখুন। বেশিরভাগ হিডেন ক্যামেরায় ইন্ফ্রারেড আলো থাকে, যা অন্ধকারে ছোট লাল বা সবুজ বিন্দু হিসেবে দেখা যায়। ঘরের লাইট বন্ধ করে, জানালা ঢেকে, ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করুন।

লামিনে ইয়ামাল এবং তার দাদি তিমা রোমানি। পায়ের ঝলক দেখিয়ে ফুটবল বিশ্বের নজর কাড়েন তরুণ লামিনে ইয়ামাল। বার্সেলোনায় নিজের জ...
21/07/2026

লামিনে ইয়ামাল এবং তার দাদি তিমা রোমানি।

পায়ের ঝলক দেখিয়ে ফুটবল বিশ্বের নজর কাড়েন তরুণ লামিনে ইয়ামাল। বার্সেলোনায় নিজের জাত আগেই চিনিয়েছেন এই উইঙ্গার। স্পেনের হয়েও জিতেছিলেন ইউরোর শিরোপা। এবার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। মাত্র ১৯ বছরেই বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছেন এই তারকা।

তবে লামিনে ইয়ামালের এই শীর্ষ পর্যায়ে পৌঁছানোর গল্পটি কেবল ফুটবল মাঠের নয়। এর পেছনে লুকিয়ে আছে এক পরিবারের সংগ্রাম ও কঠিন আত্মত্যাগের গল্প। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদনে ইয়ামালের জীবনের এই অনুপ্রেরণাদায়ী গল্পটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামালের ফুটবল ক্যারিয়ারের মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আজ থেকে কয়েক দশক আগে। তার পৈতৃক দাদি, ফাতিমা রোমানি, পরিবারকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার আশায় মরক্কো থেকে একা স্পেনের উদ্দেশে রওনা হন। কোনো আইনি কাগজপত্র ও আর্থিক সাহায্য ছাড়া অচেনা এক দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্পেনে পৌঁছে ফাতিমা প্রথমে আলজেসিরাস ও গ্রানাদায় অবস্থান করার পর পরিশেষে কাতালুনিয়ার মাতোরো শহরের রকাফোন্দা এলাকায় থিতু হন। সেখানে শুরুতে তার কোনো নিরাপত্তা বা আর্থিক সংস্থান ছিল না। মরক্কোতে রয়ে যাওয়া নিজের সন্তানদের (যার মধ্যে ইয়ামালের বাবা মুনির নাসরাউই ছিলেন) স্পেনে নিয়ে আসার জন্য ফাতিমা দিনে একাধিক শিফটে কঠোর পরিশ্রম শুরু করেন। একটানা কাজ করে জমানো অর্থ দিয়ে তিনি শেষ পর্যন্ত সন্তানদের নিজের কাছে এনে পরিবারকে পুনর্মিলিত করতে সক্ষম হন।

বিশ্বকাপের জয়ের পর শিরোপা হাতে লামিনে ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস। ছবি: সংগৃহীত

পরবর্তীতে ইয়ামালের শৈশবে তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটলে দাদি ফাতিমা আবারও পরিবারের মূল স্তম্ভ হয়ে দাঁড়ান। রকাফোন্দার কঠিন পরিবেশের মধ্যেও তিনি ইয়ামালকে আগলে রাখেন, তাকে স্থিতিশীলতা দেন এবং ফুটবলের প্রতি মনোযোগ ধরে রাখতে উদ্বুদ্ধ করেন।

পেশাদার ফুটবলে সাফল্য পাওয়ার পরও ইয়ামাল নিজের শৈশব ও দাদির অবদান ভুলে যাননি। মাঠে গোল করার পর তিনি আঙুল দিয়ে যে '৩০৪' সংখ্যাটি প্রদর্শন করেন, তা মূলত রকাফোন্দা এলাকার পোস্টকোড (০৮৩০৪)-এর প্রতি ভালোবাসার প্রতীক।

ইয়ামালের বিভিন্ন মন্তব্য থেকে জানা যায়, ফুটবল মাঠে ট্রফি জেতার চেয়েও তার কাছে বেশি আনন্দের হলো তার বাবা, মা ও দাদিকে শান্তিতে রাখা। ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার পর ইয়ামাল তার অর্জিত অর্থ দিয়ে রকাফোন্দাতেই দাদি ফাতিমার জন্য একটি বাড়ি কিনে দেন, যেখানে তিনি আজও বসবাস করছেন। বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে থাকার পরও নিজের অতীত ও দাদির আত্মত্যাগের কথা ইয়ামাল সব সময় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। অথচ আজ অনেকেই সেই আন্দোলনের দাবিদ...
21/07/2026

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। অথচ আজ অনেকেই সেই আন্দোলনের দাবিদার হতে চায়। নাম বলতে চাই না, তবে “গুপ্ত” শব্দটি ব্যবহার করলেই মানুষ তাদের চিনে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি। আমরা তাদের অনেক খুঁজেছি। কিন্তু ৫ আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর এই গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। দেশের মানুষের আস্থা ধরে রাখতে এসব গুপ্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনযায়ী, আর্জেন্টিনাকে স্পেন বিশ্বকাপের ফাইনালে হারাতেই প্রায় ১৬ কোটি বা ১.৬৫ মিলিয়ন ডলার আয...
21/07/2026

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনযায়ী, আর্জেন্টিনাকে স্পেন বিশ্বকাপের ফাইনালে হারাতেই প্রায় ১৬ কোটি বা ১.৬৫ মিলিয়ন ডলার আয় করলেন মিয়া।

রোববার এ তারকা স্যোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি লামিন ইয়ামালের জার্সি পরা। মিয়া খলিফা মাঠে থেকে স্পেনকে সমর্থন করেছিলেন।

ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, ‘বিশ্বাস রেখেছে এবং বিজয়ী হয়েছে। আমি আমার দেশকে নিয়ে দারুণ গর্বিত। যদিও আমার শরীরে এক ফোঁটাও স্প্যানিশ রক্ত নেই।’

এদিন মিয়া খালিফা যে ছবিগুলো পোস্ট করেছেন তার দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে তিনি স্পেনের জয়ের জন্য বেট করেছিলেন। ১ মিলিয়ন টাকা এই বেটিংয়ে লাগিয়েছিলেন। আর শেষ পর্যন্ত মেসিদের হারিয়ে স্পেন ট্রফি তুলতেই মিয়া পান প্রায় ১৬ কোটি টাকা। কেবল বেটিংয়ের ছবি নয়, এদিন মাঠের একাধিক ছবিও মিয়া পোস্ট করেছেন।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের নামে এ...
21/07/2026

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের নামে একাধিক দল মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে ইসলামের নাম ব্যবহার করে ‘ভেতরের ধোঁকাবাজি’ স্পষ্ট ছিল না।

Address

375, Mirpur/10
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nogor Songbad - নগর সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nogor Songbad - নগর সংবাদ:

Shortcuts

Share