11/03/2018
এক্স ট্রেইল সাইক্লিং চ্যালেঞ্জ - সিজন টু | Tourism Beautiful Bangladesh
বাঘেরবাজার, গাজীপুর ।। ১৬ মার্চ , ২০১৮ ।। সকাল ৮টা
১৪ কিলোমিটার ট্রেইল ।।
টিলাময় পাহাড়ে ঘন জঙ্গল। আছে কিছু বেশ বড়সড় গর্ত। এর মধ্য দিয়েই সাইক্লিং ট্রেইল। চলছে একদল তরুণ-তরুণী, সাইকেল নিয়ে। এক চ্যালেঞ্জে নেমেছে তারা। কে সবার আগে ফিনিশিং পয়েন্টে পৌঁছাবে?
দেশের বাইরে এ ধরনের নানা এক্সট্রিম সাইক্লিং ইভেন্টের মতো এবার ঢাকা বিভাগের গাজীপুর জেলার বাঘেরবাজারের শালবন ট্রেইলে আয়োজন করা হচ্ছে "এক্স ট্রেইল সাইক্লিং চ্যালেঞ্জ - সিজন টু"। পাকা সড়ক আর উঁচুনিচু কাঁচামাটির ট্রেইলে নিজের সাইক্লিং প্রতিভা প্রদর্শেনর এই এক অনন্য সুযোগ।
আগামী ১৬ মার্চ , ২০১৮, শুক্রবার সকাল ৮টায় গাজীপুরের বাঘেরবাজারে আয়োজিত হতে যাচ্ছে এক্সট্রিম ট্রেইল সাইক্লিং প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতা তরুণ-তরুণী সবার জন্য উন্মুক্ত। সাইকেল নিয়ে তরুণ-তরুণীদের কতো না স্বপ্ন থাকে। কেউ সাইকেল চালিয়ে সকাল-বিকাল গন্তব্যে পৌঁছাতে চায়, কেউ আনন্দের জন্য সাইকেল চালায়। আবার সাইক্লিং করার অনেকের নেশা এবং পেশা।
এক্সট্রিম সাইক্লিং-এর এক অসাধারণ উদাহরণ হবে এই "এক্স ট্রেইল সাইক্লিং চ্যালেঞ্জ - সিজন টু" আয়োজনটি।
নিবন্ধন ফি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি Everest Academy :: এভারেস্ট একাডেমী অফিসে এসে নিবন্ধন ফি জমা দেয়া যাবে
২. বিকাশ করা যাবে (Cash In অথবা Send Money)। বিকাশ নাম্বার: ০১৮১১৫৭০০৯৯, ০১৮১৯৯৯১৭৮৬ (পার্সোনাল)|
টাকা পাঠানোর পর আপনার নাম, যেই নম্বর থেকে বিকাশ করেছেন সেই নাম্বার এবং আপনার মোবাইল নম্বরটি আমাদের বিকাশ নাম্বারে এসএমএস করে দিবেন| এর পর আপনি আপনার পেমেন্ট কনফার্মেশন পেয়ে যাবেন| নিবন্ধনের জন্য ফোন করুন : ০১৭১৩১৮৫৪১৪, ০১৭১৩১৮৫৪২৯
আয়োজক: Everest Academy :: এভারেস্ট একাডেমী, Allegro Tours Bangladesh
সহযোগিতায়: Mirpur Riders (মিরপুর রাইডার্স), Dhaka Outdoors
Everest Academy
Flat: 4C, House: 15, (3rd Floor), Road: 06, Nikunja - 02, Dhaka - 1229, Bangladesh
Email:[email protected]
Web: www.everestacademybd.com
MOUNTAINEERING EXPEDITION | MOUNTAINEERING TRAINING | CAMP OUT | SKY MARATHON | DHAKA WOMEN'S MARATHON | CYCLING BANGLADESH | BRAVE SWIMMERS | BANGLA CHANNEL MARATHON SWIMMING | TRIATHLON CHAMPIONSHIP | SURVIVAL TRAINING | CORPORATE LEADERSHIP TRAINING | ARTIFICIAL ROCK CLIMBING | INDOOR ROCK WALL | KIDVENTURE | ADVENTURE TOURISM | NORTH ALPINE CLUB BANGLADESH | OVIJAATRI
Dhaka Women’s Marathon 2018 TAUQUIR AHMED Director, Actor, Architect “Challenge yourself, then you will discover. Everest Academy is the platform for this type of activities” SUMON PATWARY Actor “Youths off and on feel adrenaline rush and Everest Academy channels it properly” NIAZ MORSHED ...