15/06/2026
✈️ *ইমিগ্রেশনে ভিআইপি-সাধারণ বলে কিছু নেই*
অনেকের ধারণা থাকে, বড় পজিশন, রাজনৈতিক পরিচয়, বা মোটা ব্যাংক ব্যালেন্স থাকলে ইমিগ্রেশনে আলাদা সুবিধা পাওয়া যায়। বাস্তবতা হলো—ইমিগ্রেশন কাউন্টারে সবার জন্য নিয়ম একই।
সম্প্রতি একটা ঘটনায় দেখা গেল, উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তাকেও দিল্লি এয়ারপোর্টে সাধারণ জিজ্ঞাসাবাদের পর দেশে ঢুকতে দেওয়া হয়নি। তাকে অন্য ফ্লাইটে ফেরত যেতে হয়েছে। এটা প্রমাণ করে, ইমিগ্রেশন অফিসারের হাতে থাকা সিদ্ধান্তের ক্ষমতা পদ-পদবি দেখে বদলায় না।
*ইমিগ্রেশন অফিসারের হাতে কী থাকে?*
1. *এন্ট্রি দেওয়া বা না দেওয়ার ক্ষমতা* – ভিসা থাকলেও চূড়ান্ত অনুমতি তাদের হাতে।
2. *ভিসা বাতিল করার ক্ষমতা* – সন্দেহজনক মনে হলে স্পটেই বাতিল করতে পারে।
3. *ব্যান দেওয়ার ক্ষমতা* – মিথ্যা তথ্য, খারাপ আচরণ, বা ইমিগ্রেশন আইন ভাঙলে নির্দিষ্ট সময় বা আজীবনের জন্য এন্ট্রি ব্যান হতে পারে।
*কেন এমন হয়?*
- ডকুমেন্টে গরমিল
- ট্রাভেলের উদ্দেশ্য স্পষ্ট না করা
- অতিরিক্ত কথা বলা বা তর্ক করা
- অফিসারের প্রশ্ন এড়িয়ে যাওয়া
- বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাটিটিউড সমস্যা
*সেফলি পার হওয়ার ৪টা নিয়ম:*
1. *কম কথা বলো* – যা জিজ্ঞেস করবে শুধু তার উত্তর দাও। অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিও না।
2. *ঠান্ডা মাথা রাখো* – যতই বিরক্ত লাগুক, ভদ্রভাবে কথা বলো। অ্যাটিটিউড দেখালে সমস্যা বাড়ে।
3. *ডকুমেন্ট রেডি রাখো* – রিটার্ন টিকেট, হোটেল বুকিং, পেশার প্রমাণ, টাকা দেখানোর ক্ষমতা।
4. *সত্য বলো* – একটুও মিথ্যা ধরলে পুরো ট্রাভেল হিস্ট্রিতে দাগ লাগে।
মনে রাখবে, ইমিগ্রেশন অফিসার শত্রু না। তারা শুধু নিয়ম মেনে কাজ করছে। তোমার কাজ হলো তাদের কাজ সহজ করে দেওয়া।
ভ্রমণ মানেই শেখা। সাবধানতা আর ভদ্রতাই ইমিগ্রেশন
পার হওয়ার আসল ভিআইপি পাস।।