Travel Today

Travel Today People who like to know their Own World & want to see the Beauty of Nature, then go with 'Travel Today'.

ভারত যাবেন, ভিসা করেছেন, আংগুলের ছাপ দিয়েছেনতো? #ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে ১০ আংগুলের ছাপ নেওয়া হচ্ছে। তাই প্রত্যেককে...
04/04/2022

ভারত যাবেন, ভিসা করেছেন, আংগুলের ছাপ দিয়েছেনতো?
#ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে ১০ আংগুলের ছাপ নেওয়া হচ্ছে। তাই প্রত্যেককে ভিসা সেন্টারে যেতে হবে। নতুন নিয়মে ফিংগার না দিয়ে চলে আসছেন, সাবধান! আংগুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ভিসা সেন্টারে এখন ২ ধরনের কাউন্টার ও মনিটর রয়েছে-
১। এপ্লিকেশন জমা কাউন্টার
২। বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন কাউন্টার
আপাতত আংগুলের ছাপ নেওয়া হচ্ছে যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টার, ময়মনসিংহ ভিসা সেন্টার এবং সিলেট ভিসা সেন্টারে। ধিরে ধিরে সমস্ত ভিসা সেন্টারে এই পদ্ধতি চালু হয়ে যাবে তবে যাদের ফিংগার দেওয়া লাগছে না, তাদেরকে বর্ডার পার হওয়ার সময় লাইন ধরে ফিংগার দিয়ে ভারতে প্রবেশ করতে হবে।

ঢাকা টু মালদ্বীপ, ভাড়া সাড়ে ২৯ হাজার টাকাচালু হলো ইউএস বাংলার ফ্লাইট...
20/11/2021

ঢাকা টু মালদ্বীপ, ভাড়া সাড়ে ২৯ হাজার টাকা
চালু হলো ইউএস বাংলার ফ্লাইট...

মহামারীর ক্ষত কাটিয়ে গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টায় দেশের বিমান পরিবহন খাত; অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রু....

ডিসেম্বরেই রেলপথে ঢাকা-দার্জিলিং.............
17/11/2021

ডিসেম্বরেই রেলপথে ঢাকা-দার্জিলিং.............

নেপালের হিমালয় পাদদেশের ভারতীয় জেলা দার্জিলিং। একদিকে কাঞ্চনজঙ্ঘার মতো উচ্চতম পর্বতশ্রেণি দেখার হাতছানি, অন্য....

১০ নভেম্বর থেকে সব জেলায় ই-পাসপোর্টদেশের ৬৪টি জেলায় আগামী ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) কার্যক্রম চা...
02/11/2020

১০ নভেম্বর থেকে সব জেলায় ই-পাসপোর্ট

দেশের ৬৪টি জেলায় আগামী ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদফতর। বর্তমানে ৪৭টি জেলায় এ সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।

২৯ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

ই-পাসপোর্ট কী?
ই-পাসপোর্ট কীভাবে করবেন?
ই-পাসপোর্ট করার ফি ও নিয়ম কী?
ই-পাসপোর্ট করে কী সুবিধা পাবেন?
আপনাদের এইসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই পোস্টে........

২২ জানুয়ারি ২০২০ থেকে শুরু হয়েছে ই-পাসপোর্ট কর্যক্রম। দ্রুততম সময়ে করা যাচ্ছে ১০ বছর পর্যন্ত মেয়াদের ই-পাসপোর্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে ই-পাসপোর্ট হচ্ছে নতুন যুগের নিরাপদ পাসপোর্ট। ই-পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাকাউন্ট খুলে আবেদন করা যাচ্ছে সহজেই। এ ছাড়া আবেদনের পর কবে জমা দিতে যেতে হবে, সেই দিন-তারিখ পাওয়া যাচ্ছে বলে অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে।

দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে। এ চিপের মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য, যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। এতে মাইক্রোপ্রসেসর বা চিপ এবং অ্যান্টেনাসহ স্মার্টকার্ড প্রযুক্তি ব্যবহৃত হয়। পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য চিপে সংরক্ষণ করা হয়। ই-পাসপোর্টে যেসব বায়োমেট্রিক তথ্য নেয়া হয় সেসব হলো—ছবি, আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও আইরিশ।

সাধারণ পাসপোর্ট থেকে ই-পাসপোর্টের পার্থক্য হলো, এতে মোবাইল ফোনের সিমের মতো ছোট ও পাতলা আকারের চিপ থাকে। এতে ৩৮ ধরনের নিরাপত্তাবৈশিষ্ট্য থাকবে, যার অনেক বৈশিষ্ট্য থাকবে লুকানো অবস্থায়। ই-পাসপোর্ট করার সময় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) তথ্যভাণ্ডারে পাওয়া তথ্যগুলো ই-পাসপোর্টে স্থানান্তর করা হবে।

সাধারণ পাসপোর্টের মতো ই-পাসপোর্টের আবেদনও অনলাইনে করা যাবে। চাইলে পিডিএফ ফরম নামিয়ে নিয়ে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি ও সত্যায়ন করা লাগবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

ই-পাসপোর্ট দুই ধরনের। একটি ৪৮ পাতার, অন্যটি ৬৪ পাতার। সাধারণ, জরুরি ও অতি জরুরির জন্য ফি তিন ধরনের। দুই দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নিয়ম চালু হয়েছে। এ জন্য ফিও বেশি গুনতে হবে।

কীভাবে ই-পাসপোর্ট আবেদন করবেনঃ
ই-পাসপোর্টের জন্য অনলাইনে https://epassport.gov.bd/landing ওয়েবসাইটে গিয়ে গিয়ে আবেদন করা যাবে। সাইটে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে নেওয়ার সুবিধা আছে। সেখানে শুরুতেই অনলাইনে পাসপোর্ট আবেদন: নতুন/রি-ইস্যু বাটন পাওয়া যাবে। এখানে ক্লিক করে সরাসরি আবেদনপ্রক্রিয়া শুরু করা যাবে। এর আগে দেখে নিতে পারেন ই-পাসপোর্ট আবেদনের ৫টি (পাঁচ) ধাপ। একটি ধাপ হচ্ছে বর্তমান বসবাসরত জেলাতে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কি না, তা দেখা। এর পরেরগুলো হচ্ছে অনলাইনে ই-পাসপোর্ট আবেদন ফরম, পাসপোর্ট ফি পরিশোধ, ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ ও পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সংগ্রহ। এর মধ্যে খেয়াল রাখতে হবে, কাগজপত্র ও ব্যক্তিগত তথ্য যাচাই, আবেদনকারীর ছবি তোলা, আঙুলের ছাপ ও আইরিশের ছবি গ্রহণ, যথাযথভাবে পাসপোর্ট ফি পরিশোধ হয়েছে কি না এবং তালিকাভুক্তির পর সরবরাহ করা ডেলিভারি স্লিপ সংরক্ষণ। পাসপোর্ট গ্রহণের সময় ডেলিভারির রসিদ প্রদর্শন বাধ্যতামূলক। এ ছাড়া সর্বশেষ পুরোনো পাসপোর্ট (যদি থাকে) নিতে হবে।

ই-পাসপোর্টের জন্য ফি কোন কোন ব্যাংকে দেওয়া যাবেঃ
ই-পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সময়ে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে। পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। বাংলাদেশের পাসপোর্ট অফিসের আবেদন দাখিলের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করা যাবে। অনলাইন পেমেন্ট ছাড়াও ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট দেওয়া হয় এবং এখন পর্যন্ত চালু করা অনলাইন পেমেন্ট পদ্ধতি হলো স্টারকার্ড, ভিসা, কিউ-ক্যাশ, মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ ও ডিবিবিএল নেক্সাস। অনলাইনে পেমেন্ট করার জন্য আপনার ব্রাউজারের পপ-আপ ব্লকার অক্ষম করতে হবে।

ই-পাসপোর্ট করতে আপনাকে কত টাকা ফি দিতে হবেঃ
Passport with 48 pages and 5 years validity
Regular delivery within 21 days: TK 4,025
Express delivery within 10 days: TK 6,325
Super Express delivery within 2 days: TK 8,625

Passport with 48 pages and 10 years validity
Regular delivery within 21 days: TK 5,750
Express delivery within 10 days: TK 8,050
Super Express delivery within 2 days: TK 10,350

Passport with 64 pages and 5 years validity
Regular delivery within 21 days: TK 6,325
Express delivery within 10 days: TK 8,625
Super Express delivery within 2 days: TK 12,075

Passport with 64 pages and 10 years validity
Regular delivery within 21 days: TK 8,050
Express delivery within 10 days: TK 10,350
Super Express delivery within 2 days: TK 13,800

ই-পাসপোর্টে আপনি যেসব সুবিধা পাবেনঃ
ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে ই-গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারবেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমেই ইমিগ্রেশন দ্রুত হয়ে যাবে। ই-গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থাও। সব ঠিক থাকলে তিনি ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন। কোনো গরমিল থাকলে জ্বলে উঠবে লালবাতি। কারও বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে, সেটিও জানা যাবে সঙ্গে সঙ্গে।

জেনে রাখা ভালোঃ
১/ ই-পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ (বিআরসি) অনুযায়ী পূরণ করতে হবে।
২/ অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৩/ ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে অথবা পিডিএফ ফরমেট ডাউনলোড করে পূরণ করা যাবে। এতে কোনো ছবি এবং কোনো ধরনের কাগজপত্র সত্যায়নের প্রয়োজন নেই।
৪/ আবেদনপত্র গ্রহণের সময় হাতের ১০ আঙুলের ছাপ, ছবি ও চোখের আইরিশ ফিচার নেওয়া হবে।
৫/ ই-পাসপোর্টের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে। অতি জরুরি ক্ষেত্রে ই-পাসপোর্ট করার জন্য প্রি-পুলিশ ভেরিফিকেশন নিজ উদ্যোগে করে নিয়ে যেতে হবে।
৬/ প্রচলিত ব্যবস্থার মতো ই-পাসপোর্টের ক্ষেত্রে ভিসার বিষয়টি একই থাকবে। ভিসা কর্তৃপক্ষ বা দূতাবাসগুলো এই পিকেডি ব্যবহার করে আবেদনকারীর তথ্য যাচাই করে নিতে পারবে। এরপর বইয়ের পাতায় ভিসা স্টিকার, সিল দিতে পারবে বা বাতিল করে দিতে পারবে।
৭/ ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপিও চালু থাকবে। তবে নতুন করে কাউকে এমআরপি দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব এমআরপি তুলে নেওয়া হবে।

আবার চালু হল ই-পাসপোর্ট কার্যক্রম। চলবে সীমিত পরিসরে❗️
25/08/2020

আবার চালু হল ই-পাসপোর্ট কার্যক্রম। চলবে সীমিত পরিসরে❗️

খুলেছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেলগুলো।
24/08/2020

খুলেছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেলগুলো।

করোনা পরিস্থিতিতে ৫ মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলে দেওয়া হলো কক্সবাজার পর্যটন কেন্দ্রগুলো...⛱
17/08/2020

করোনা পরিস্থিতিতে ৫ মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলে দেওয়া হলো কক্সবাজার পর্যটন কেন্দ্রগুলো...⛱

10/08/2020

স্বাস্থ্যবিধি মেনে ১৭ আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকিত ⛱

13/04/2020

১৪২৭ বঙ্গাব্দের শুভেচ্ছা।
শুভ নববর্ষ!

04/04/2020

STAY HOME

গত আড়াই মাসে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটের ২৩৭টি ফ্লাইট কমে গেছে
16/03/2020

গত আড়াই মাসে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটের ২৩৭টি ফ্লাইট কমে গেছে

করোনাভাইরাসের কারণে যেমন প্রাণহানি ঘটছে সারা বিশ্বে, ঠিক তেমনি যোগাযোগব্যবস্থাও অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড...

করোনা প্রতিরোধে কুয়েতের মসজিদে আজানে নতুন সংযোজন। বলা হচ্ছে, "ঘরেই নামাজ আদায় করুন"ভিডিও লিংক:
14/03/2020

করোনা প্রতিরোধে কুয়েতের মসজিদে আজানে নতুন সংযোজন। বলা হচ্ছে, "ঘরেই নামাজ আদায় করুন"

ভিডিও লিংক:

Mosques have been temporarily closed across the oil-rich nation as Kuwait struggles to contain COVID-19 Authorities in Kuwait have temporarily closed mosques...

Address

Travel Today, Chakalgram, Nayarhat, Ashulia, Savar
Dhaka
1350

Alerts

Be the first to know and let us send you an email when Travel Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Today:

Share

Category