MMR Travels

MMR Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MMR Travels, Travel Company, 295 Holy Lane, Ring Road, Shyamoly, Dhaka.

31/07/2026

অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মাহ্দী আমিন বলেন, "আমরা বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আগামী মাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে।"

আগামী এক মাসের মধ্যে কর্মী যাওয়া শুরু হলে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে জানিয়ে তিনি সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বানও জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকা বর্তমান সমঝোতা স্মারকের ভিত্তিতে মালয়েশিয়া নিজস্ব যাচাই-বাছাই ও কাঠামোর ওপর ভিত্তি করে এজেন্সির চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, "ইতোমধ্যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিগত ফ্যাসিবাদের সাথে জড়িত, বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিবর্গের লাইসেন্স বাতিল করা হয়েছে।

"সুতরাং আমরা মালয়েশিয়া সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছি যে, যারা ফ্যাসিবাদী ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল কিংবা সিন্ডিকেটের অংশ হিসেবে দুর্নীতি করেছে, তাদের কেউই নতুন তালিকায় স্থান পাবেন না। মালয়েশিয়ান কর্তৃপক্ষ অল্প কিছুদিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত করবে" বলেন মাহ্দী আমিন।

29/04/2026

সুস্থতা ও ইবাদত: হাজী সাহেবদের প্রতি বিশেষ নসিহত!!

হামদ ও সানা: সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের, যিনি আপনাকে তাঁর ঘর জিয়ারত করার তাওফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর।
সুস্থতা আল্লাহর এক বড় নেয়ামত: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, "দুটি নেয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে থাকে—সুস্থতা এবং অবসর সময়" (বুখারি)। বিশেষ করে হজের সফরে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। কারণ, হজের মূল কাজগুলো যেমন—তাওয়াফ, সাঈ, মিনা-আরাফাত ও মুজদালিফায় অবস্থান—সবই শারীরিক পরিশ্রমের কাজ। শরীর সুস্থ না থাকলে একাগ্রতার সাথে ইবাদত করা কঠিন হয়ে পড়ে।
শরীরের আমানত রক্ষা করা: আপনার এই শরীর আপনার কাছে আল্লাহর দেওয়া একটি আমানত। হজের সফরে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে নিজের শরীরের ওপর জুলুম করা শরিয়তসম্মত নয়। মনে রাখবেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার চেয়ে সুস্থ থেকে ধীরস্থিরভাবে ইবাদত করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়।
হজের সফরে সুস্থ থাকতে করণীয়:
১. পরিমিত বিশ্রাম নিন: অনেকে ভাবেন মক্কায় এসেছি, এক মুহূর্তও ঘুমাব না। এটি ভুল ধারণা। হজের মূল দিনগুলোর (৮-১২ জিলহজ) জন্য শক্তি সঞ্চয় করতে এখন থেকে পর্যাপ্ত বিশ্রাম নিন। বিশেষ করে মিনা-আরাফাতের কঠিন সফরের আগে শরীরকে প্রস্তুত রাখুন।
২. খাদ্যাভ্যাসে সতর্কতা: সৌদি আরবের আবহাওয়া আমাদের দেশের চেয়ে ভিন্ন। তাই অতিরিক্ত তৈলাক্ত বা বাসি খাবার পরিহার করুন। পেট পরিষ্কার রাখা ইবাদতের জন্য সহায়ক। প্রচুর পরিমাণে পানি ও ফলমূল খান।
৩. রোদ ও গরম থেকে সুরক্ষা: প্রচণ্ড গরমে ছাতা ব্যবহার করা সুন্নাহর পরিপন্থী নয়। রাসূলুল্লাহ (সা.) বিদায় হজের সময় ছায়ার ব্যবস্থা করেছিলেন। তাই অযথা রোদে পুড়ে নিজেকে অসুস্থ করবেন না। শরীর পানিশূন্য (Dehydration) হতে দেবেন না।

৪. ধৈর্য ও অল্পে তুষ্টি: হজের সফরে ভিড়, গরম বা অব্যবস্থাপনার কারণে মেজাজ খিটখিটে হতে পারে। মনে রাখবেন, রাগ বা দুশ্চিন্তা শরীরকে দ্রুত ক্লান্ত করে ফেলে। সবসময় 'লাব্বাইক' জিকিরের মাধ্যমে মনকে শান্ত রাখুন।

৫. নিজের সক্ষমতা বুঝুন: আপনার সাধ্যের বাইরে গিয়ে নফল ইবাদত করতে গিয়ে যেন ফরয ইবাদতে বিঘ্ন না ঘটে। যদি শরীর সায় না দেয়, তবে ভিড়ের মধ্যে জোর করে কিছু করতে যাবেন না।

হে আল্লাহর মেহমান! আপনার হজ যেন 'হজ্বে মাবরুর' হয়। সুস্থ শরীর নিয়ে প্রতিটি ইবাদত যেন আপনি খুশু-খুজুর সাথে আদায় করতে পারেন, আল্লাহ সেই তাওফিক দান করুন। নিজের প্রতি যত্ন নিন, যাতে শেষ দিন পর্যন্ত আপনি পূর্ণ শক্তিতে আল্লাহর ঘরে হাজিরা দিতে পারেন।

29/04/2026

ওমরা বুকিং চলছে
মক্কা- সুইচ আল খলিল
মদিনা- ফাহাদ কুবা
২৪ শে জুন
01716-536713

21/04/2026

আলহামদুলিল্লাহ ১২ জন হাজি মক্কায় পৌঁছে গেছেন, পরবর্তী ১৬ জনের ফ্লাইট আগামী ১৮ মে।

17/04/2026

হজ্বের পর জুন মাসের ২৪ তারিখ ওমরায় যেতে যোগাযোগ করুন
01716-536713

Address

295 Holy Lane, Ring Road, Shyamoly
Dhaka
1207

Telephone

+8801716536713

Website

Alerts

Be the first to know and let us send you an email when MMR Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category