31/01/2021
বি আই ডব্লিও টিসি এর জাহাজ ও স্টীমার গুলোর সময় সূচী এর সর্বশেষ আপডেট । সম্প্রতি গত ২৪ জানুয়ারী বি আই ডব্লিও টিসি কর্তৃক প্রকাশিত এক নোটিশ এ, ঢাকা থেকে ছেড়ে যাওয়া জাহাজ গুলোর ২১ ঘন্টা রানিং টাইম কমিয়ে ১৮ ঘন্টায় নামিয়ে আনা হয়েছে
বি আই ডব্লিও টিসি এর জাহাজ ও স্টীমার গুলোর সময় সূচী এর সর্বশেষ আপডেট । সম্প্রতি গত ২৪ জানুয়ারী বি আই ডব্লিও টিসি কর্তৃক প্রকাশিত এক নোটিশ এ, ঢাকা থেকে ছেড়ে যাওয়া জাহাজ গুলোর ২১ ঘন্টা রানিং টাইম কমিয়ে ১৮ ঘন্টায় নামিয়ে আনা হয়েছে , বলে জানা গিয়েছে ।
সাধারনত প্যাডেল স্টীমার, এম ভি মধুমতি ও এম ভি বাঙালি জাহাজ গুলো ঢাকা – চাঁদপুর – বরিশাল – ঝালকাঠি – কাউখালী – হুলারহাট – চরখালী – বড় মাছুয়া (মঠবাড়িয়া) – সান্ন্যাসি – মোড়েলগঞ্জ অবধি যায় ।
প্রতি সোম ও বৃহস্পতি বার সন্ধ্যা ৬.৩০ মিনিট এ ঢাকা নদী বন্দর এর লালকুঠি ঘাট থেকে ছেড়ে যায় । মোড়লগঞ্জ ও বরিশাল থেকে ছেড়ে আসেঃ প্রতি শনি ও বুধবার সকাল ৯ টায় । শুধু বুধবার ঢাকা থেকে মোড়েলগঞ্জ এর উদ্দেশ্যে ছেড়ে যায় ঐতিহ্য বাহী প্যাডেল স্টীমার পি এস টার্ন । মোড়েলগঞ্জ থেকে ছেড়ে আসে শুক্রবার সকাল ৯ টায় ।
শনি বার – ঢাকা থেকে বন্ধ ।
রবিবার – ঢাকা থেকে বন্ধ ।
সোমবার – এম ভি বাঙালি / মধুমতি ।
মঙ্গলবার – ঢাকা থেকে বন্ধ ।
বুধবার – প্যাডেল স্টীমার পি এস টার্ন ।
বৃহস্পতিবার – এম ভি মধুমতী / বাঙালি ।
শুক্রবার – ঢাকা থেকে বন্ধ ।
মোড়েলগঞ্জ, হুলারহাট ও বরিশাল থেকেঃ
শনিবার – এম ভি বাঙালি / মধুমতি ।
রবিবার – মোড়েলগঞ্জ থেকে বন্ধ ।
সোমবার – মোড়েলগঞ্জ থেকে বন্ধ ।
মঙ্গলবার – মোড়েলগঞ্জ থেকে বন্ধ ।
বুধবার – এম ভি মধুমতী / বাঙালি ।
বৃহস্পতিবার – মোড়েলগঞ্জ থেকে বন্ধ ।
শুক্রবার – প্যাডেল স্টীমার পি এস টার্ন ।
আরো বিস্তারিত জানতে ও ভ্রমণ প্ল্যান পেতে পোষ্ট টিতে ট্যাপ করে আমাদের ওয়েব সাইটে প্রবেশ করে Mir Abdul Khalil ভাই এর লিখা আর্টিকেল টি পড়ে ফেলতে পারেন।
লিংক: http://vesselfindersbd.org/2019/06/mv-modhumoti-cp-plan/